জান্নাতে প্রবেশের জন্য খুব ছোট একটি আমল
🔴জান্নাতে প্রবেশের জন্য খুব ছোট একটি আমল🔴
_____________________________________________
.
👉আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করে; জান্নাত বলবে,
হে আল্লাহ! তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও।
আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে; জাহান্নাম বলবে,
হে আল্লাহ! তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও।
(সহীহ : তিরমিযী ৫৫২১, নাসায়ী ৫৫২১, সহীহ ইবনু হিববান ১০৩৪, সহীহ আল জামি‘ ৬২৭৫।
হাদিসের মানঃ সহিহ)
.
ব্যাখ্যা: যে ব্যক্তি আল্লাহর নিকট জান্নাত কামনা করল, অর্থাৎ- সততা, নিশ্চিত বিশ্বাস ও উত্তম নিয়্যাত সহকারে তিনবার আল্লাহর নিকট জান্নাতে প্রবেশ করতে চাইল। জান্নাত চাওয়ার জন্য এভাবে দু‘আ করতে পারে,
(اَللّٰهُمَّ إِنِّىْ أَسْاَلُكَ الْجَنَّةَ)
‘‘আল্ল-হুম্মা ইন্নী আস্ আলুকাল জান্নাহ্’’।
অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার নিকট জান্নাত চাই।
অথবা বলতে পারে,
(اَللّٰهُمَّ أَدْخِلْنِى الْجَنَّةَ)
‘‘আল্ল-হুম্মা আদখিলনিল জান্নাহ্’’।
অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও।
.
এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, যে কোন দু‘আ তিনবার করে বলা উত্তম ও দু‘আর আদবের অন্তর্ভুক্ত।
এ হাদীস দ্বারা আরো প্রমাণ হয় যে, জড়বস্ত্তও কথা বলতে পারে।
তবে এখানে কারো মতে, জান্নাত বলতে জান্নাতের অধিবাসী যেমন- হূর, শিশু, রক্ষীগণকে বুঝানো হয়েছে।
.
জাহান্নাম থেকে আশ্রয় বা পরিত্রাণ পাওয়ার জন্য এ দু‘আ পড়া যেতে পারে,
(اَللّٰهُمَّ أَجِرْنِىْ مِنَ النَّارِ)
‘‘আল্ল-হুম্মা আজিরনী মিনান্না-র’’।
অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে আগুন থেকে রক্ষা কর।
আগুন থেকে রক্ষা করা অর্থ হচ্ছে এতে প্রবেশ করা ও স্থায়ী হওয়া থেকে রক্ষা করা। এ হাদীসে বেশি বেশি জান্নাত চাওয়ার প্রতি এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার প্রতি উৎসাহ দেয়া হয়েছে।
(আল্লাহু আলম)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
.
Price : *Happy Shopping

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url