অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু!
সম্মানীত ভাইবোনেরা। প্রচন্ড শীতে জনজীবন পর্যুদস্ত।
আমাদের অনেকেরই প্রয়োজনের চাইতে বেশী শীতবস্ত্র আছে। অথচ অনেক অসহায় মানুষ আছে যাদের হয়তো একটিও শীতের পোষাক নেই। আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।
মহান আল্লাহ বলেন:
"যারা তাদের সম্পদ দিন-রাত প্রকাশ্যে, গোপনে আল্লাহর পথে খরচ করে — তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে রাখা আছে। তাদের কোনো ভয় নেই, তারা কোনো আফসোস করবে না।"
[আল-বাক্বারাহ ২৭৪]
রাসূল(সা:)বলেন:
"তোমাদের রোগের চিকিৎসা করো সাদকার মাধ্যমে,
আর তোমাদের বিপদ দূর করো দু'আর মাধ্যমে।"
[বাইহাকি:৩২৭৪]
অতএব যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url