ক্ষমা চাওয়া | শরিফ গাজী অফিসিয়াল

ক্ষমা চাওয়া


প্রশ্ন-উত্তরে কুরআন, ক্ষমা চাওয়া!!!
أَفَلَا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَغْفِرُونَهُ
তবে কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না আর তাঁর কাছে ক্ষমা চাইবে না? (আল-মায়িদাহ, ৫/৭৪)
وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ
আল্লাহ ছাড়া আর কে আছেন পাপসমূহ ক্ষমা করতে পারেন? (আলে-ইমরান, ৩/১৩৫)
وَاسْتَغْفِرُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। (আল-বাকারাহ, ২/১৯৯, মুযযাম্মিল, ৭৩/২০)

فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ يَتُوبُ عَلَيْهِ ۗ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
তবে যে তার গুনাহের পর তাওবা করে আর সংশোধিত হয়, তবে নিশ্চয় আল্লাহ তার তাওবা কবুল করবেন, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। (আল-মায়িদাহ, ৫/৩৯)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, খাঁটি তাওবা, আশা করা যায়, তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন আর তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। (আত-তাহরীম, ৬৬/৮)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلىَّ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
আবু সাঈদ খুদরি রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন; আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি;
إِنَّ إِبْلِيسَ قَالَ لِرَبِّهِ بِعِزَّتِكَ وَجَلَالِكَ لَا أَبْرَحُ أُغْوِي بَنِي آدَمَ مَا دَامَتْ الْأَرْوَاحُ فِيهِمْ، فَقَالَ اللَّهُ فَبِعِزَّتِي وَجَلَالِي لَا أَبْرَحُ أَغْفِرُ لَهُمْ مَا اسْتَغْفَرُونِي
ইবলিস তার রবকে বলেছে; আপনার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি বনি আদমকে ভ্রষ্ট করতে থাকবো যতক্ষণ তাদের মধ্যে রূহ থাকে। আল্লাহ বলেন; আমার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো যতক্ষণ তারা আমার নিকট ক্ষমা প্রার্থনা করে। (আহমদ, হাদিসটি সহীহ)
ক্ষমা চাওয়া
ক্ষমা চাওয়া

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.