আল্লাহকে ভয় করা , আল্লাহ কোথায় , আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান
প্রশ্ন-উত্তরে কুরআন, আল্লাহকে ভয় করা!!!
নূহ, হুদ, সালেহ, লুত, শুআইব, ইলয়্যাস (আলাইহিস সালাম) নিজ নিজ জাতিকে বলেছিলেন, أَلَا تَتَّقُونَ তোমরা কি আল্লাহকে ভয় করবে না? (২৬/১০৬, ১২৪, ১৪২, ১৬১, ১৭৭, আস-সাফফাত, ৩৭/১২৪)
তাঁরা এও বলেছিলেন, فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার (অর্থাৎ রাসূলের) অনুসরণ কর। (২৬/১০৮, ১১০, ১২৬, ১৩১, ১৪৪, ১৫০, ১৬৩, ১৭৯)
وَلَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَهُ الدِّينُ وَاصِبًا ۚ أَفَغَيْرَ اللَّهِ تَتَّقُونَ
আর আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে তা তাঁরই জন্য আর আনুগত্য সর্বদা একান্তভাবে তাঁরই জন্য, তবুও কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? (আন-নাহল, ১৬/৫২)
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا
আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য নিস্কৃতির পথ বের করে দেবেন। (আত-তালাক্ব, ৬৫/২)
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا
আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন। (আত-তালাক্ব, ৬৫/৪)
وَمَنْ يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا
আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার পাপসমূহ মোচন করে দেবেন আর তার প্রতিদানকে বিশাল বিস্তৃত করে দেবেন। (আত-তালাক্ব, ৬৫/৫)
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান। (আল-মুলক, ৬৭/১২)
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ
আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে আর আল্লাহকে ভয় করে এবং তাঁর অবাধ্যতা পরিহার করে চলে, তারাই সফলকাম। (আন-নূর, ২৪/৫২)
مَنْ خَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ ادْخُلُوهَا بِسَلَامٍ ۖ ذَٰلِكَ يَوْمُ الْخُلُودِ
যে না দেখেও পরম দয়াময় আল্লাহকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হত। (তাদেরকে বলা হবে) তোমরা শান্তির সাথে এতে প্রবেশ কর, এটা চিরস্থায়ী জীবনের দিন। (ক্কাফ, ৫০/৩৩-৩৪)
প্রশ্ন-উত্তরে কুরআন, আল্লাহ কোথায়?
أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ
তোমরা কি নিরাপদ হয়ে গেছো, যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকেসহ ভূমিকে ধসিয়ে দিবেন না, যখন তা হঠাৎ থর থর করে কাঁপতে থাকবে?
أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖ فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ
নাকি তোমরা নিরাপদ হয়ে গেছো, যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড়ো হাওয়া প্রেরণ করবেন না, তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী? (আল-মুলক ৬৭/১৬-১৭)
اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۖ مَا لَكُمْ مِنْ دُونِهِ مِنْ وَلِيٍّ وَلَا شَفِيعٍ ۚ أَفَلَا تَتَذَكَّرُونَ
আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন এবং উভয়ের মাঝে যা রয়েছে সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরশে সমুন্নত হয়েছেন, তিনি ছাড়া তোমাদের জন্য কোন অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? (আস-সাজদাহ ৩২/৪)

প্রশ্ন-উত্তরে কুরআন, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান!!!
وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا ۗ أَفَلَا تَتَذَكَّرُونَ
আমার রব জ্ঞান দ্বারা সবকিছুকে পরিবেষ্টন করে আছেন, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? (আল-আন‘আম, ৬/৮০)
أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا
আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এবং আল্লাহ সবকিছুকে তাঁর জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে আছেন। (আত-তালাক্ব, ৬৫/১২)
إِنَّمَا إِلَٰهُكُمُ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَسِعَ كُلَّ شَيْءٍ عِلْمًا
কেবলমাত্র আল্লাহই তোমাদের ইলাহ, তিনি ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই, তার জ্ঞান সকল কিছুতে পরিবেষ্টিত। (ত্ব-হা, ২০/৯৮)
وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا ۗ أَفَلَا تَتَذَكَّرُونَ
আমার রব জ্ঞান দ্বারা সবকিছুকে পরিবেষ্টন করে আছেন, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? (আল-আন‘আম, ৬/৮০)
أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا
আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এবং আল্লাহ সবকিছুকে তাঁর জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে আছেন। (আত-তালাক্ব, ৬৫/১২)
إِنَّمَا إِلَٰهُكُمُ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَسِعَ كُلَّ شَيْءٍ عِلْمًا
কেবলমাত্র আল্লাহই তোমাদের ইলাহ, তিনি ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই, তার জ্ঞান সকল কিছুতে পরিবেষ্টিত। (ত্ব-হা, ২০/৯৮)
আল্লাহকে ভয় করা , আল্লাহ কোথায় , আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান
Price : *Happy Shopping

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url