জান্নাত ও জাহান্নামের বিতর্ক | শরিফ গাজী অফিসিয়াল

জান্নাত ও জাহান্নামের বিতর্ক


প্রশ্ন-উত্তরে সহীহ হাদীছ, জান্নাত ও জাহান্নামের বিতর্ক!!!
عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ صَلىَّ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন;
تَحَاجَّتِ الْجَنَّةُ وَالنَّارُ
জান্নাত ও জাহান্নাম পরস্পর বিতর্কে লিপ্ত হল।
فَقَالَتِ النَّارُ أُوثِرْتُ بِالْمُتَكَبِّرِينَ وَالْمُتَجَبِّرِينَ
জাহান্নাম বলল, প্রতাবশালী ও দাম্ভিকদের দ্বারা আমাকে প্রাধান্য দেয়া হয়েছে।

وَقَالَتِ الْجَنَّةُ مَا لِي لاَ يَدْخُلُنِي إِلاَّ ضُعَفَاءُ النَّاسِ وَسَقَطُهُمْ
জান্নাত বলল, আমার কি হল? আমাতে কেবল দুর্বল এবং নগণ্য লোকেরাই প্রবেশ করবে।
قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لِلْجَنَّةِ أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي
বরকতময় মহান আল্লাহ জান্নাতকে বলবেন, তুমি আমার রহমত; তোমার দ্বারা আমার বান্দাদের যাকে ইচ্ছা আমি অনুগ্রহ করব।
وَقَالَ لِلنَّارِ إِنَّمَا أَنْتِ عَذَابٌ أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي
আর তিনি জাহান্নামকে বলবেন, তুমি হলে আযাব; তোমার দ্বারা আমার বান্দাদের যাকে ইচ্ছা আযাব দেব।
وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا مِلْؤُهَا
আর তাদের উভয়ের জন্যই থাকবে পরিপূর্ণতা।
فَأَمَّا النَّارُ فَلاَ تَمْتَلِئُ حَتَّى يَضَعَ رِجْلَهُ فَتَقُولُ قَطٍ قَطٍ قَطٍ
তবে জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ তিনি (আল্লাহ) তাঁর কদম মুবারক তাতে না রাখবেন। তখন সে (জাহান্নাম) বলবে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে।
فَهُنَالِكَ تَمْتَلِئُ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ
অতঃপর জাহান্নাম পুর্ণ হবে এবং এর এক অংশ অপর অংশের সাথে মিলে গিয়ে সংকুচিত হয়ে আসবে।
وَلاَ يَظْلِمُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ خَلْقِهِ أَحَدًا
মহিমান্বিত আল্লাহ তাঁর সৃষ্টির প্রতি কোন জুলুম করবেন না।
وَأَمَّا الْجَنَّةُ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنْشِئُ لَهَا خَلْقًا
মহিমান্বিত আল্লাহ, জান্নাতের জন্য অন্য মাখলুক সৃষ্টি করবেন। (সহীহুল বুখারী: হা/৪৮৫০, সহিহ মুসলিম: হা/৭০৬৫, ৭০৬৭)
জান্নাত ও জাহান্নামের বিতর্ক
জান্নাত ও জাহান্নামের বিতর্ক

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.