হাশরের মাঠে তিনটি দল এবং তাদের অবস্থা।
হাশরের মাঠে তিনটি দল এবং তাদের অবস্থা।
আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন;
يُحْشَرُ النَّاسُ عَلَى ثَلاَثِ طَرَائِقَ، رَاغِبِينَ رَاهِبِينَ وَاثْنَانِ عَلَى بَعِيرٍ، وَثَلاَثَةٌ عَلَى بَعِيرٍ، وَأَرْبَعَةٌ عَلَى بَعِيرٍ، وَعَشَرَةٌ عَلَى بَعِيرٍ وَيَحْشُرُ بَقِيَّتَهُمُ النَّارُ، تَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا، وَتَبِيتُ مَعَهُمْ حَيْثُ بَاتُوا، وَتُصْبِحُ مَعَهُمْ حَيْثُ أَصْبَحُوا، وَتُمْسِي مَعَهُمْ حَيْثُ أَمْسَوْا
হাশরের ময়দানে মানুষ তিনটি দলে বিভক্ত হবে, একদল হবে আল্লাহর রহমতের আশাবাদী এবং তাঁর ভয়ে ভীত, বান্দাদের দ্বিতীয় দল হবে দু'জন, তিনজন, চারজন অথবা দশজন এক উটের ওপর
আরোহণকারী আর অবশিষ্ট যারা থাকবে অগ্নি তাদেরকে একত্রিত করে নেবে, যেখানে তারা থামবে আগুনও তাদের সাথে সেখানে থামবে, তারা যেখানে রাত্রি যাপন করবে আগুনও সেখানে তাদের সাথে রাত্রি যাপন করবে, তারা যেখানে সকাল করবে আগুনও সেখানে তাদের সাথে সকাল করবে, যেখানে তাদের সন্ধ্যা হবে আগুনেরও সেখানে সন্ধ্যা হবে। সহীহুল বুখারী: ৬৫২২
কুরআনের বাণী-
وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلاثَةً فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ وَالسَّابِقُونَ السَّابِقُونَ أُولَئِكَ الْمُقَرَّبُونَ فِي جَنَّاتِ النَّعِيمِ ثُلَّةٌ مِنَ الأوَّلِينَ وَقَلِيلٌ مِنَ الآخِرِينَ
আর তোমরা তিনটি দলে বিভক্ত হয়ে পড়বে। ডান পার্শ্বের দল, ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান! আর বাম পার্শ্বের দল, বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য! আর অগ্রবর্তীগণই অগ্রবর্তী। তারাই নৈকট্যপ্রাপ্ত। তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে। পূর্ববর্তীদের মধ্য থেকে হবে বহু সংখ্যক, আর পরবর্তীদের মধ্য থেকে হবে অল্প সংখ্যক। আল-ওয়াকিয়া, ৫৬/৭-১৪
لأصْحَابِ الْيَمِينِ ثُلَّةٌ مِنَ الأوَّلِينَ وَثُلَّةٌ مِنَ الآخِرِينَ وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
ডান পার্শ্বের লোকেদের জন্য। তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে আর অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে। আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল! আল-ওয়াকিয়া, ৫৬/৩৮-৪১
فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِينَ فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّةُ نَعِيمٍ وَأَمَّا إِنْ كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ فَسَلامٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ فَنُزُلٌ مِنْ حَمِيمٍ وَتَصْلِيَةُ جَحِيمٍ
অতঃপর যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, তাহলে তার জন্য থাকবে আরাম-শান্তি, উত্তম রিযক আর নিয়ামতে-ভরা জান্নাত। আর সে যদি ডান দিকের একজন হয়, তাহলে তাকে বলা হবে, ‘তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা, যেহেতু তুমি ডান দিকের লোকেদের একজন’। আর যদি সে মিথ্যারোপকারী ও পথভ্রষ্টদের একজন হয়, তবে তার আপ্যায়ন হবে প্রচন্ড উত্তপ্ত পানি দিয়ে, আর তার জন্য আছে জাহান্নামের আগুনে দহন। আল-ওয়াকিয়া, ৫৬/৮৮-৯৪

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url