আল্লাহ কি নিরাকার পর্ব - ৩
>>>> আল্লাহ কি নিরাকার <<<< [ধারাবাহিক পর্ব - ৩]
আল্লাহর পা :
আল্লাহ তা‘আলার পা মোবারক সম্পর্কে আল্লাহর রাসূল (ছাঃ)
বলেন, ﻻَﻳَﺰَﺍﻝُ ﻳُﻠْﻘَﻰ ﻓِﻴْﻬَﺎ ﻭَﺗَﻘُﻮْﻝُ ﻫَﻞْ ﻣِﻦْ ﻣَّﺰِﻳْﺪٍ ﺣَﺘَّﻰ ﻳَﻀَﻊَ ﻓِﻴْﻬَﺎ
ﺭَﺏُّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴْﻦَ ﻗَﺪَﻣَﻪُ ﻓَﻴَﻨْﺰَﻭِﻯْ ﺑَﻌْﻀُﻬَﺎ ﺇِﻟَﻰ ﺑَﻌْﺾٍ ﺛُﻢَّ ﺗَﻘُﻮْﻝُ ﻗَﺪْ ﺑِﻌِﺰَّﺗِﻚَ ﻭَﻛَﺮَﻣِﻚَ
ﻗَﺪْ - ‘জাহান্নামে (জাহান্নামীদের) নিক্ষেপ করা হ’তে
থাকবে আর সে (জাহান্নাম) বলবে, আরো আছে কি? শেষ পর্যন্ত
বিশ্ব জাহানের প্রতিপালক তাতে পা রাখবেন। তাতে জাহান্নামের
একাংশের সাথে আরেকাংশ মিশে যাবে। অতঃপর জাহান্নাম বলবে,
তোমার প্রতিপত্তি ও মর্যাদার শপথ! যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে’।
[বুখারী হা/৭৩৮৪ ‘তাওহীদ’ অধ্যায়]
এতদ্ব্যতীত আল্লাহর পদনালীর বর্ণনা দিয়ে আল্লাহ বলেন, ﻳَﻮْﻡَ
ﻳُﻜْﺸَﻒُ ﻋَﻦْ ﺳَﺎﻕٍ ﻭَّﻳُﺪْﻋَﻮْﻥَ ﺇِﻟَﻰ ﺍﻟﺴُّﺠُﻮْﺩِ ﻓَﻼَﻳَﺴْﺘَﻄِﻲْﻋُﻮْﻥَ - ‘সেদিন
পায়ের নলা উন্মোচিত করা হবে এবং তাদেরকে (কাফিরদেরকে) আহবান
করা হবে সিজদা করার জন্য কিন্তু তারা তা করতে পারবে না’ (কলম
৪২)।
আবু সাঈদ খুদরী (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)
বলেছেন,
ﻳَﻜْﺸِﻒُ ﺭَﺑُّﻨَﺎ ﻋَﻦْ ﺳَﺎﻕٍ ﻓَﻴَﺴْﺠُﺪُ ﻟَﻪُ ﻛُﻞُّ ﻣُﺆْﻣِﻦٍ ﻭَّﻣُﺆْﻣِﻨَﺔٍ ﻓَﻴَﺒْﻘَﻰ ﻛُﻞُّ
ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻳَﺴْﺠُﺪُ ﻓِﻰ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﺭِﻳَﺎﺀً ﻭَّﺳُﻤْﻌَﺔً ﻓَﻴَﺬْﻫَﺐُ ﻟِﻴَﺴْﺠُﺪَ ﻓَﻴَﻌُﻮْﺩُ
ﻇَﻬْﺮُﻩُ ﻃَﺒَﻘًﺎ ﻭَّﺍﺣِﺪًﺍ -
‘(ক্বিয়ামতের দিন) আমাদের প্রভু পায়ের নলা উন্মুক্ত করে দিবেন।
অতঃপর সকল মুমিন পুরুষ ও নারী তাকে সিজদা করবে। কিন্তু বাকী
থাকবে ঐসব লোক, যারা দুনিয়ায় সিজদা করত লোক দেখানো ও
প্রচারের জন্য। তারা সিজদা করার জন্য যাবে, কিন্তু তাদের পৃষ্ঠদেশ
একখন্ড তক্তার মত শক্ত হয়ে যাবে’।[বুখারী হা/৪৯১৯ ‘তাফসীর’
অধ্যায়]
আল্লাহর চেহারা :
আল্লাহর চেহারা আছে, যা কুরআন ও হাদীছ দ্বারা প্রমাণিত।
১. আল্লাহ বলেন, ﻓَﺄَﻳْﻨَﻤَﺎ ﺗُﻮَﻟُّﻮْﺍ ﻓَﺜَﻢَّ ﻭَﺟْﻪُ ﺍﻟﻠﻪِ - ‘তোমরা যে দিকেই
মুখ ফিরাও সে দিকেই আল্লাহর মুখমন্ডল রয়েছে’ (বাক্বারাহ ১১৫)।
২. অন্য আয়াতে আল্লাহ বলেন, ﻛُﻞُّ ﻣَﻦْ ﻋَﻠَﻴْﻬَﺎ ﻓَﺎﻥٍ ﻭَّﻳَﺒْﻘَﻰ ﻭَﺟْﻪُ
ﺭَﺑِّﻚَ ﺫُﻭﺍ ﺍﻟْﺠَﻼَﻝِ -ِﻡﺍَﺮْﻛِﺈْﻟﺍَﻭ ‘ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল। একমাত্র
আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার চেহারা ব্যতীত’ (আর-
রহমান ২৬-২৭)।
উল্লেখ্য যে, আল্লাহ তা‘আলার মুখমন্ডলের সাথে সৃষ্টির
মুখমন্ডলের সাদৃশ্য স্থাপন করা যাবে না।
আল্লাহর চোখ :
আল্লাহ তা‘আলার আকারের অন্যতম দলীল হচ্ছে তাঁর চক্ষু আছে। এ
সম্পর্কে কুরআন-হাদীছ থেকে কতিপয় দলীল পেশ করা হ’ল-
(১) তিনি বলেন, ﺗَﺠْﺮِﻱْ ﺑِﺄَﻋْﻴُﻨِﻨَﺎ ﺟَﺰَﺍﺀً ﻟِّﻤَﻦْ ﻛَﺎﻥَ ﻛُﻔِﺮَ ‘যা আমার
চোখের সামনে চালিত, এটা পুরস্কার তার জন্য, যে প্রত্যাখ্যাত
হয়েছিল’ (ক্বামার ১৪)।
(২) তিনি আরো বলেন, ﻭَﻟِﺘُﺼْﻨَﻊَ ﻋَﻠَﻰ ﻋَﻴْﻨِﻲْ ‘যাতে তুমি আমার
চোখের সামনে প্রতিপালিত হও’ (ত্ব-হা ৩৯)।
(৩) আল্লাহর রাসূল (ছাঃ) বলেন, ﺇِﻥَّ ﺍﻟﻠﻪَ ﻟَﻴْﺲَ ﺑِﺄَﻋْﻮَﺭَ، ﺃَﻻَ ﺇِﻥَّ ﺍﻟْﻤَﺴِﻴْﺢَ
ﺍﻟﺪَّﺟَّﺎﻝَ ﺃَﻋْﻮَﺭُ ﺍﻟْﻌَﻴْﻦِ ﺍﻟْﻴُﻤْﻨَﻰ ﻛَﺄَﻥَّ ﻋَﻴْﻨَﻪُ ﻋِﻨَﺒَﺔٌ ﻃَﺎﻓِﻴَﺔٌ - ‘নিশ্চয়ই
আল্লাহ অন্ধ নন। সাবধান! নিশ্চয়ই দাজ্জালের ডান চোখ কানা। তার
চোখটা যে একটি ফুলে যাওয়া আঙ্গুরের মতো’।[বুখারী, হা/৩৪৩৯
‘নবীদের কাহিনী’ অধ্যায়]
সুতরাং কুরআন হাদীছ থেকে বুঝা যায় যে, আল্লাহ তা‘আলার প্রকৃতই
চোখ আছে। আর এটাকে সৃষ্টির সাথে সাদৃশ্য করা যাবে না।
আল্লাহর হাসি ও আনন্দ :
আল্লাহ তা‘আলার আনন্দ প্রকাশ ও হাসি সম্পর্কিত বর্ণনা হাদীছে
এসেছে। আল্লাহর আনন্দ সম্পর্কে আল্লাহর রাসূল (ছাঃ) বলেন,
ﻟَﻠَّﻪُ ﺃَﺷَﺪُّ ﻓَﺮَﺣﺎً ﺑِﺘَﻮْﺑَﺔِ ﻋَﺒْﺪِﻩِ ﺣِﻴْﻦَ ﻳَﺘُﻮْﺏُ ﺇِﻟَﻴْﻪِ ﻣِﻦْ ﺃَﺣَﺪِﻛُﻢْ ﻛَﺎﻥَ ﻋَﻠَﻰ
ﺭَﺍﺣِﻠَﺘﻪِ ﺑِﺄَﺭْﺽٍ ﻓَﻼَﺓٍ، ﻓَﺎﻧْﻔَﻠَﺘَﺖْ ﻣِﻨْﻪُ ﻭَﻋَﻠَﻴْﻬَﺎ ﻃَﻌَﺎﻣُﻪُ ﻭَﺷَﺮَﺍﺑُﻪُ ﻓﺄَﻳِﺲَ
ﻣِﻨْﻬَﺎ، ﻓَﺄَﺗَﻰ ﺷَﺠَﺮَﺓً ﻓَﺎﺿْﻄَﺠَﻊَ ﻓِﻲْ ﻇِﻠِّﻬَﺎ ﻭَﻗَﺪْ ﺃَﻳِﺲَ ﻣِﻦْ ﺭَﺍﺣِﻠَﺘِﻪِ،
ﻓَﺒَﻴْﻨَﻤَﺎ ﻫُﻮَ ﻛَﺬَﻟِﻚَ ﺇِﺫْ ﻫُﻮَ ﺑِﻬَﺎ ﻗَﺎﺋِﻤَﺔً ﻋِﻨْﺪَﻩُ، ﻓَﺄَﺧَﺬَ ﺑِﺨِﻄَﺎﻣِﻬَﺎ، ﺛُﻢَّ
ﻗَﺎﻝَ ﻣِﻦْ ﺷِﺪَّﺓِ ﺍﻟﻔَﺮَﺡِ : ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﻋَﺒْﺪِﻱْ ﻭَﺃَﻧَﺎ ﺭَﺑُّﻚَ! ﺃَﺧْﻄَﺄَ ﻣِﻦْ
ﺷِﺪَّﺓِ ﺍﻟﻔَﺮَﺡِ -
‘আল্লাহ তা‘আলা তাঁর বান্দার তওবার কারণে ঐ ব্যক্তির চেয়ে অধিক
আনন্দিত হন, যে মরুভূমিতে রয়েছে, তার বাহনের উপরে তার খাদ্য-
পানীয় রয়েছে, এসবসহ তার বাহনটি পালিয়ে গেল। সে নিরাশ হয়ে একটি
গাছের ছায়ায় এসে শুয়ে পড়ল। এভাবে সময় কাটতে লাগল। এমন সময় সে
তার পাশেই তাকে দন্ডায়মান দেখে তার লাগাম ধরে ফেলল। অতঃপর
অত্যধিক আনন্দে বলে ফেলল, হে আল্লাহ! তুমি আমার বান্দা, আমি
তোমার রব। সে আনন্দের আতিশয্যে ভুল করে ফেলে’।[মুসলিম,
হা/২৭৪৭ ‘তওবা’ অধ্যায়, অনুচ্ছেদ-১]
আল্লাহ তা‘আলার হাসি সম্পর্কে আল্লাহর রাসূল (ছাঃ) বলেন,
ﻳَﻀْﺤَﻚُ ﺍﻟﻠﻪُ ﺳُﺒْﺤَﺎﻧَﻪُ ﻭَﺗَﻌَﺎﻟَﻰ ﺇِﻟَﻰ ﺭَﺟُﻠَﻴْﻦِ ﻳَﻘْﺘُﻞُ ﺃَﺣَﺪُﻫُﻤَﺎ ﺍﻟْﺂﺧَﺮَ
ﻳَﺪْﺧُﻼَﻥِ ﺍﻟْﺠَﻨَّﺔَ، ﻳُﻘَﺎﺗِﻞُ ﻫَﺬَﺍ ﻓِﻲْ ﺳَﺒﻴْﻞِ ﺍﻟﻠﻪِ ﻓَﻴُﻘْﺘَﻞُ، ﺛُﻢَّ ﻳَﺘُﻮْﺏُ ﺍﻟﻠﻪُ
ﻋَﻠَﻰ ﺍﻟﻘَﺎﺗِﻞِ ﻓَﻴُﺴْﺘَﺸْﻬَﺪُ –
‘আল্লাহ তা‘আলা দু’ব্যক্তির কর্ম দেখে হাসেন। এদের একজন অপর
জনকে হত্যা করে। অবশেষে তারা উভয়ে জান্নাতে প্রবেশ করে। একজন
আল্লাহর রাস্তায় জিহাদ করে নিহত হয়। অতঃপর হত্যাকারী আল্লাহর
নিকট তওবা করে। এরপর সে শাহাদতবরণ করে’।[বুখারী, হা/২৮২৬
‘জিহাদ ও সিয়ার’ অধ্যায়, অনুচ্ছেদ-২৮]
মুমিনগণের আল্লাহ্কে দেখা :
আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আক্বীদা হ’ল- আল্লাহর আকার
আছে এবং প্রত্যেক জান্নাতবাসী ক্বিয়ামতের দিন আল্লাহ্কে স্বীয়
আকৃতিতে দেখতে পাবে। মহান আল্লাহ বলেন, ﻭُﺟُﻮْﻩٌ ﻳَّﻮْﻣَﺌِﺬٍ ﻧَّﺎﺿِﺮَﺓٌ،
ﺇِﻟَﻰ ﺭَﺑِّﻬَﺎ ﻧَﺎﻇِﺮَﺓٌ ، ‘সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে। তারা
তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে’ (ক্বিয়ামাহ ২২, ২৩)।
এ আয়াতের ব্যাখ্যায় হাফিয ইবনু কাছীর (রহঃ) বলেন, ঐ দিন এমন
হবে যাদের মুখমন্ডলে উজ্জ্বলতা প্রকাশ পাবে। তারা তাদের
প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে।[তাফসীর ইবনে কাছীর, ১৪শ’
খন্ড, পৃঃ ২০০] যেমন ছহীহ বুখারীতে বর্ণিত আছে, ﺇِﻧَّﻜُﻢْ ﺳَﺘَﺮَﻭْﻥَ
ﺭَﺑَّﻜُﻢْ ﻋِﻴَﺎﻧًﺎ ‘শীঘ্রই তোমাদের প্রতিপালককে তোমরা চাক্ষুসভাবে
দেখতে পাবে’।[বুখারী হা/৭৪৩৫ ‘তাওহীদ’ অধ্যায়]
অন্য হাদীছে এসেছে, লোকেরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল!
‘ক্বিয়ামতের দিন কি আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাব?
রাসূলুল্লাহ (ছাঃ) উত্তরে বললেন, পূর্ণিমা রাতে চাঁদ দেখতে কি
তোমাদের কোন কষ্ট হয়? তারা বলল, না, হে আল্লাহর রাসূল! তিনি
আরো বললেন, যখন আকাশ মেঘশূন্য ও সম্পূর্ণ পরিষ্কার থাকে তখন
সূর্য দেখতে তোমাদের কোন কষ্ট হয় কি? উত্তরে তাঁরা বললেন, জ্বী
না। তখন তিনি বললেন, এভাবেই তোমরা তোমাদের প্রতিপালককে
দেখতে পাবে।[বুখারী হা/৭৪৩৭ ‘তাওহীদ’ অধ্যায়, অনুচ্ছেদ-২৪]
ছহীহ মুসলিমে ছুহায়েব (রাঃ) হ’তে বর্ণিত আছে যে, নবী করীম (ছাঃ)
বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ
তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের জন্য আমি আরো কিছু বৃদ্ধি
করে দিই তা তোমরা চাও কি? তারা উত্তরে বলবে, আপনি কি আমাদের
মুখমন্ডল উজ্জ্বল করেননি, আমাদেরকে জান্নাতে প্রবিষ্ট করেননি
এবং আমাদেরকে জাহান্নাম হ’তে রক্ষা করেননি? রাসূলুল্লাহ (ছাঃ)
বলেন, অতঃপর পর্দা সরে যাবে। তখন ঐ জান্নাতীদের দৃষ্টি তাদের
প্রতিপালকের প্রতি পতিত হবে এবং তাতে তারা যে আনন্দ পাবে তা
অন্য কিছুতেই পাবে না’। এই দীদারে বারী তা‘আলাই হবে তাদের নিকট
সবচেয়ে প্রিয়। এটাকেই অতিরিক্ত বলা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ
(ছাঃ) নিম্নের আয়াতটি পাঠ করেন, ﻟِﻠَّﺬِﻳْﻦَ ﺃَﺣْﺴَﻨُﻮﺍ ﺍﻟْﺤُﺴْﻨَﻰ ﻭَﺯِﻳَﺎﺩَﺓٌ ،
‘সৎ কর্মশীলদের জন্য রয়েছে জান্নাত এবং তার চেয়েও বেশী’ (ইউনুস
২৬)।[মুসলিম হা/১৮১ ‘ঈমান’ অধ্যায়, অনুচ্ছেদ-৮০]
যারা আল্লাহ্কে দেখার বিষয়টি অস্বীকার করে তাদের দলীল হ’ল
নিম্নোক্ত আয়াত, ﻭَﻟَﻤَّﺎ ﺟَﺎﺀَ ﻣُﻮْﺳَﻰ ﻟِﻤِﻴْﻘَﺎﺗِﻨَﺎ ﻭَﻛَﻠَّﻤَﻪُ ﺭَﺑُّﻪُ ﻗَﺎﻝَ ﺭَﺏِّ
ﺃَﺭِﻧِﻰْ ﺃَﻧْﻈُﺮْ ﺇِﻟَﻴْﻚَ، ﻗَﺎﻝَ ﻟَﻦْ ﺗَﺮَﺍِﻧِﻰْ ، ‘মূসা যখন আমার নির্ধারিত সময়ে
উপস্থিত হ’ল, তখন তাঁর প্রতিপালক তাঁর সাথে কথা বললেন, তিনি
তখন বললেন, হে আমার প্রতিপালক! আমাকে দর্শন দাও, আমি
তোমাকে দেখব, তখন আল্লাহ বললেন, তুমি আমাকে আদৌ দেখতে
পাবে না’ (আ‘রাফ ১৪৩)।
এখানে আল্লাহ ﻟَﻦْ ﺗَﺮَﺍﻧِﻰْ দ্বারা না দেখার কথা বলেছেন। আর আরবী
ব্যাকরণে িটদ্বশ ﻟَﻦْ চিরস্থায়ী অস্বীকৃতি বুঝানোর জন্য ব্যবহার
হয়ে থাকে। এই আয়াতকে দলীল হিসাবে নিয়ে মু‘তাযিলা সম্প্রদায় বলে
থাকে যে, দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই আল্লাহকে দেখা অসম্ভব।
আহলে সুন্নাত ওয়াল জামা‘আত মু‘তাযিলাদের জবাবে বলে থাকেন,
এখানে আল্লাহ ﻟَﻦْ ﺗَﺮَﺍﻧِﻰْ দ্বারা দুনিয়াতে না দেখার কথা বলেছেন,
আখিরাতে নয়। কারণ কুরআন-হাদীছের দলীল দ্বারা প্রমাণিত হয় যে,
ক্বিয়ামতের দিন মুমিন বান্দাগণ আল্লাহকে দেখতে পাবে। মূসা (আঃ)
আল্লাহকে দুনিয়াতে দেখতে চেয়েছিলেন। অথচ দুনিয়ার এই চোখ দ্বারা
আল্লাহকে দেখা সম্ভব নয়। [চলবে]।

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url