আল্লাহ কি নিরাকার ৪থ পর্ব
>>> আল্লাহ কি নিরাকার <<<< [শেষ পর্ব] ... [পরবর্তী আকর্ষণ
-
আল্লাহ তা‘আলার আকার সম্পর্কে ইমামগণের মতামত :
(১) ইমাম আবু হানীফা (রহঃ) বলেন, আল্লাহ তা‘আলার ছিফাত-এর
সাথে সৃষ্টজীবের ছিফাতকে যেন সাদৃশ্য করা না হয় এবং আল্লাহ
তা‘আলার ছিফাতের মধ্যে দু’টি ছিফাত হচ্ছে- তাঁর রাগ ও সন্তুষ্টি। রাগ
ও সন্তুষ্টি কেমন একথা যেন না বলা হয়। এটাই হচ্ছে আহলে সুন্নাত
ওয়াল জামা‘আতের কথা। তাঁর রাগকে শাস্তি এবং সন্তুষ্টিকে যেন নেকী
না বলা হয়। আমরা তাঁর ছিফাত সাব্যস্ত করব। যেমনভাবে তিনি
নিজের জন্য সাব্যস্ত করেছেন। তিনি একক ও অদ্বিতীয়, তিনি কারো
মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি ও তাঁকেও জন্ম দেওয়া হয়নি
এবং কেউই তাঁর সমকক্ষ নয়। তিনি জীবিত, সবার উপর ক্ষমতাবান।
তিনি শুনেন, দেখেন, সব বিষয় তাঁর জানা। আল্লাহর হাত তাদের সবার
হাতের উপর। আল্লাহর হাত সৃষ্টির হাতের মত নয় এবং তাঁর মুখমন্ডল
সৃষ্টির মুখমন্ডলের মত নয়।[আল-ফিক্বহুল আবসাত্ব, পৃঃ ৫৬]
ইমাম আবু হানীফা (রহঃ) আরো বলেন, ﻭﻟﻪ ﻳﺪ ﻭﻭﺟﻪ ﻭﻧﻔﺲ ﻛﻤﺎ
ﺫﻛﺮﻩ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻓﻲ ﺍﻟﻘﺮﺁﻥ ﻓﻤﺎ ﺫﻛﺮﻩ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻓﻲ ﺍﻟﻘﺮﺁﻥ
ﻣﻦ ﺫﻛﺮ ﺍﻟﻮﺟﻪ ﻭﺍﻟﻴﺪ ﻭﺍﻟﻨﻔﺲ ﻓﻬﻮ ﻟﻪ ﺻﻔﺎﺕ ﺑﻼ ﻛﻴﻒ ﻭﻻ ﻳﻘﺎﻝ
ﺇﻥ ﻳﺪﻩ ﻗﺪﺭﺗﻪ ﺃﻭ ﻧﻌﻤﺘﻪ ﻷﻥ ﻓﻴﻪ ﺇﺑﻄﺎﻝ ﺍﻟﺼﻔﺔ ﻭﻫﻮ ﻗﻮﻝ ﺃﻫﻞ
ﺍﻟﻘﺪﺭ ﻭﺍﻻﻋﺘﺰﺍﻝ ﻭﻟﻜﻦ ﻳﺪﻩ ﺻﻔﺘﻪ ﺑﻼ ﻛﻴﻒ ﻭﻏﻀﺒﻪ ﻭﺭﺿﺎﻩ
ﺻﻔﺘﺎﻥ ﻣﻦ ﺻﻔﺎﺕ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﺑﻼ ﻛﻴﻒ . ‘তাঁর (আল্লাহর) হাত,
মুখমন্ডল এবং নফস রয়েছে। যেমনভাবে পবিত্র কুরআনে আল্লাহ
তা‘আলা উল্লেখ করেছেন। কুরআনে আল্লাহ তাঁর মুখমন্ডল, হাত ও
নফসের যে কথা উল্লেখ করেছেন সেগুলো তাঁর গুণ। কিন্তু কারো সাথে
সেগুলোর সাদৃশ্য নেই। আর একথা বলা যাবে না যে, তাঁর হাত অর্থ
তাঁর কুদরত বা নে‘মত। কেননা এতে আল্লাহর গুণকে বাতিল সাব্যস্ত
করা হয়। আর এটা ক্বাদারিয়া ও মু‘তাযিলাদের মত। বরং তাঁর হাত তাঁর
গুণ কারো হাতের সাথে সাদৃশ্য ব্যতীত। আর তাঁর রাগ ও সন্তুষ্টি
কারো রাগ ও সন্তুষ্টির সাথে সাদৃশ্য ব্যতীত আল্লাহর দু’টি ছিফাত
বা গুণ।[আল-ফিক্বহুল আকবার, পৃঃ ৩০২]
ইমাম আবু হানীফা (রহঃ)-কে আল্লাহ তা‘আলার অবতরণ সম্পর্কে
জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন, আল্লাহ তা‘আলা যে রাত্রের তৃতীয়
অংশে সপ্ত আকাশে নেমে আসেন, এ নেমে আসাটা কেমন, কিভাবে
নামেন, এটা বলার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। কেমন করে নামেন এটা
আল্লাহ তা‘আলাই ভাল জানেন।[আক্বীদাতুস সালাফ আছহাবুল হাদীছ,
পৃঃ ৪২; শারহুল ফিক্বহুল আকবার, পৃঃ ৬০]
আল্লাহ তা‘আলার ছিফাতের সাথে মানুষের অর্থাৎ সৃষ্টির গুণের
সাদৃশ্য হবে না। যেমন আল্লাহ তা‘আলা জানেন। কিন্তু সৃষ্টির জানা
তাঁর মত নয়। তাঁর ক্ষমতা-শক্তি সৃষ্টির ক্ষমতার মত নয়। তাঁর দেখা-
শুনা, কথা বলা, মানুষের বা সৃষ্টির দেখা-শুনা বা কথা বলার মত নয়।
ইবনু আব্দিল বার্র বলেন, ইমাম মালেককে জিজ্ঞেস করা হয়, আল্লাহ
তা‘আলাকে কি ক্বিয়ামতের দিন দেখা যাবে? তিনি উত্তরে বলেছিলেন,
হ্যাঁ! দেখা যাবে। আল্লাহ তা‘আলা বলেন, ﻭُﺟُﻮْﻩٌ ﻳَّﻮْﻣَﺌِﺬٍ ﻧَﺎﺿِﺮَﺓٌ، ﺇِﻟَﻰ
ﺭَﺑِّﻬَﺎ ﻧَﺎﻇِﺮَﺓٌ ‘কোন কোন মুখমন্ডল সেদিন উজ্জবল হবে, তারা তাদের
প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে’ (ক্বিয়ামাহ ২২-২৩)।
সুতরাং আল্লাহ তা‘আলার আকার আছে। তিনি নিরাকার নন। কারণ যার
আকার আছে তাকেই দর্শন সম্ভব। কিন্তু নিরাকারকে নয়।
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেনঃ "আল্লাহ্র হাত"বলতে আল্লাহ্র
হাতই বুঝতে হবে,এর কোন রুপক(মাজাযী)অর্থ করা যাবেনা,মাজাযী(র
ুপক)বর্ণনা দেয়া যাবে না। আল্লাহ কেমন,কিসের মত এরকম প্রশ্ন
করা বিদআত এমনকি তাঁর হাত বিশেষণে ভূষিত করে,কুদরতি হাত বলাও
যাবেনা কেননা কোরআনে ও সহীহ হাদীসে এভাবে বর্ণনা নাই ”। (আল
আসমা ওয়াস সিফাত পৃষ্ঠা নং-৫২৬)
আল্লাহ্র আরশে অধিষ্ঠিত হওয়া প্রসঙ্গে তিনি বলেনঃ "আল্লাহ্
আরশে অধিষ্ঠিত একথা জানি, কিভাবে অধিষ্ঠিত তা জানিনা। এর উপর
দৃঢ় ঈমান পোষণ করা ওয়াজিব এবং এ সম্পর্কে প্রশ্ন করা বিদআত।"
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) আরও বলেনঃ “আল্লাহ্ তাঁর আরশে
অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যতটুকু বর্ণনা দিয়েছেন তার বাইরে কোন
প্রশ্ন করা নিষিদ্ধ। আল্লাহ্ আরশে কিভাবে,কেমন করে সমাসীন বা
উপবিষ্ট আছেন। এ সম্পর্কে আল্লাহ্তাআলা আমাদেরকে অবহিত
করেননি। তাই এ বিষয়টির কাইফিয়াত আমাদের কাছে সম্পূর্ণ
অজ্ঞাত।"
আল্লামা ইবনে হাজর (রাহিমাহুল্লাহ) ফাতহ গ্রন্থে (১৩তম খণ্ড
পৃষ্ঠা নং ৪০৬) বলেছেন,উপরক্ত বর্ণনার সনদ বিশুদ্ধ।
ইমাম শাফীঈ (রাহিমাহুল্লাহ) জোরালো অভিমত ব্যক্ত করেন এ
প্রসঙ্গেঃ "আল্লাহ্তালার আরশে অধিষ্ঠিত হওয়া এবং আল্লাহ্র
হাত,পা ইত্যাদি যা তাঁর সিফাত বলে বিবেচ্য আর তা কোরআন ও
সহীহ সূত্রে সুন্নাহ দ্বারা প্রমানিত হওয়ার পরও যদি কোন ব্যক্তি
বিরোধিতা করে,অস্বীকার করে ,নিষ্ক্রিয় করে তবে সে অবশ্যই
কাফের বলে গন্য হবে। তিনি আরও বলেনঃ "আমরা আল্লাহ্র গুণাবলী
স্বীকার করি ও বিশ্বাস করি তবে সৃষ্টির কোন কিছুর সাথে আল্লাহ্র
গুনাবলীর কোন আকার সাব্যস্ত করিনা,সাদৃশ্য(তুলনা)করিনা। কেননা
আল্লাহ্ নিজেই তাঁর সাদৃশ্যের বিষয়টি বাতিল করে দিয়েছেন এ বলে-
"(সৃষ্টি জগতের) কোন কিছুই তাঁর সদৃশ নয়।" (সূরা-শুরা,আয়াত-১১)-
সিয়ারে আলামিন নুবালা-১০ম খণ্ড,পৃষ্ঠা নং,-৮০;আর দেখুন আইনুল
মাবুদ-১৩তম খণ্ড পৃষ্ঠা নং-৪১;তাবাকতে হানাবিল ১ম খণ্ড পৃষ্ঠা
নং-২৮৩]
ইমাম আহমদ বিন হাম্বল (রহঃ) বলেছেনঃ “আল্লাহ্র আসমা ও
সিফাতগুলো সম্পর্কে কোরআন ও সহীহ হাদীসগুলোতে যেভাবে
বর্ণিত হয়েছে এগুলোকে ঠিক সেভাবে সে পর্যায়েই রাখা উচিৎ ।
আমরা এগুলো স্বীকার করি ও বিশ্বাস করি এবং আল্লাহ্র সিফাতের
কোন সাদৃশ্য করি না । আর এটাই হচ্ছে বিচক্ষন ও বিজ্ঞ ওলামায়ে
কেরামের অনুসৃত নীতি ”। [ইবনুল জাওযী প্রনীত মুনাক্বীবে ইমাম
আহমদ , পৃষ্ঠা নং-১৫৫-১৫৬]
ইমাম আহমদ (রহঃ) আরও বলেনঃ “কোরআন ও হাদীসে আল্লাহ্র
সিফাতগুলোর বর্ণনা যেমনভাবে এসেছে তার বাহ্যিক ও আসল অর্থ
স্বীকার করতে হবে,মেনে নিতে হবে, এর প্রকৃত তথা আসল অর্থকে
বাদ দেয়া যাবে না। নিস্ক্রিয় করা যাবে না, খারিজ করা যাবে না ।
আল্লাহ্র সিফাতগুলো যথা আল্লাহ্র আরশের উপর অধিষ্ঠিত হওয়া
আল্লাহ্র হাত, পা দেখা শোনা ইত্যাদি সম্পর্কে যেরুপ বর্ণিত আছে
তার বাহ্যিক ও আসল অর্থ ছাড়া রূপক , অতিরঞ্জিত অথবা
অন্তর্নিহিত কোন পৃথক অর্থ বা ব্যাখ্যা বা বর্ণনা রসুল(সাল্লাল্লা
হু আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক দেওয়া হয়েছে এমন প্রমান নেই।
আমরা যদি এ সত্য উপলব্ধি করি যে, সালফে সালেহীন আল্লাহ্র
গুনাবলী সঠিক অর্থ বুঝেছেন । তাহলে আমাদের জন্য অত্যাবশ্যকীয়
হলো তারা এগুলোর যে অর্থ বুঝেছেন,আমাদেরকে ঠিক সেই অর্থই
বুঝতে হবে [মাজমুআতুররাসায়িলিল মুনীরিয়্যাহ পৃষ্ঠা নং (১৭৬-১৮৩]।
অতএব, সার কথা হল, আল্লাহ্র অবয়ব বিশিষ্ট অস্তিত্বকে, সত্ত্বাকে
গুনাবলীকে অস্বীকার করে (অর্থাৎ নিরাকার করে) সন্যাসী,সুফী, পীর
সাহেবেরা অলীক সাধনা বলে তাদের ক্বলবে বসিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব
প্রমান করার জন্যই আল্লাহ্কে নিরাকার বানিয়ে ধর্মীয় সমাজে প্রচার
করেছেন। এটি ‘তাওহীদ আল আসমা ওয়াস সিফাত’ এর সুস্পষ্ট খেলাফ।
অবয়ব বিশিষ্ট তথা অস্তিত্বময় আল্লাহ্কে নিরাকার না করলে তো
তাঁকে (আল্লাহ্কে) তাদের ক্বলবে বসানো যাবে না। নিরাকার
আল্লাহ্কে অলীক সাধনায়,কল্পনায় ক্বলবে বসিয়ে এই মুসলিম রূপধারী
পুরোহিতরা নিজেদেরকে দেবতার মর্যাদায় ভূষিত হয়ে সমাজে
শ্রেষ্ঠত্ব অর্জন করে চলেছেন। আসলে এ সবই ভণ্ডামির বেসাতি,
স্বার্থোদ্ধারের ধান্দা। শুধু তাই নয়, এ সকল কোরআনের আয়াত ও
হাদীস আল্লাহ্ রব্বুল আলামীন যে নিরাকার নন তার অকাট্য প্রমান
করে বর্ণনা করে। আল্লাহর সিফাতকে তাঁর কোন মাখলুকের সাথে
সাদৃশ্য না করে তাঁর উপর বিশ্বাস স্থাপন করতে হবে।
সর্বপরি নিরাকার কথাটি কোরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমানিত নয়
বরং হিন্দু সংস্কৃতি থেকে আমদানীকৃত বটে। কোন কল্পনার আশ্রয় না
নিয়ে কিংবা প্রকৃত স্বরূপ জানতে না চেয়ে এর উপর বিশ্বাস স্থাপন
করতে হবে।
আল্লাহ আমাদের তাওহীদ বুঝার ও মানার তাওফিক দান করুন, সকল
প্রকার শিরক থেকে রক্ষা করুন, আমিন।

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url