আল্লাহ কি নিরাকার পর্ব - ২
>>>> আল্লাহ কি নিরাকার <<<< [ধারাবাহিক পর্ব - ২]
কুরআন-হাদীসের কোন স্থানেই এ কথা পাওয়া যাবে না যে, আল্লাহ্
পাক নিরাকার, তাঁর কোন আকার আকৃতি নেই, বা তিনি পৃথিবীর সকল
স্থানে সকল বস্তুর মধ্যে বিরাজ করছেন। কেননা এ কথার অর্থ দাঁড়ায়,
ভাল-মন্দ সকল বস্তু এবং স্থানেই মহান আল্লাহর অস্তিত্ব বিদ্যমান
। মানুষ-জিন, গরু-ছাগল, কুকুর-শুকর, মসজিদ-মন্দির, উপাসনালয়-
বেশ্যালয় ইত্যাদি শব্দগুলো ‘সবকিছুর’ই অন্তর্ভুক্ত। মলতঃ উক্ত
কথাটি তিনি ইবনে আরাবী, মনসূর হাল্লাজ প্রমূখ বেদ্বীন সুফীদের
নিকট থেকে নিয়েছেন। ঐ সকল সূফীদের কথা হল: ( ﻭﻣﺎ ﺍﻟﻜﻠﺐ
ﻭﺍﻟﺨﻨﺰﻳﺮ ﺇﻻ : ﺎﻨﻬﻟﺇ ﻭﻣﺎ ﺭﺑﻨﺎ ﻓﻲ ﺍﻟﻜﻨﻴﺴﺔ ﺇﻻ ﺭﺍﻫﺐ ) অর্থাৎ-কুকুর-
শুকর এগুলো মলতঃ আমাদের উপাস্য, আর গির্জায় অবস্থানকারী
পাদ্রী আমাদের প্রতিপালক ছাড়া আর কিছুই নয়। আর ইবনে আরাবীর
কথা হল: ( ﺍﻟﻌﺒﺪ ﺭﺏ ﻭﺍﻟﺮﺏ ﻋﺒﺪ : ﻳﺎ ﻟﻴﺖ ﺷﻌﺮﻱ ﻣﻦ ﺍﻟﻤﻜﻠﻒ؟ )
বান্দা হল রব আর রবই হল বান্দা, হায় আমি যদি জানতাম কে আদেশ
প্রাপ্ত? তাই তো আজকাল কোন কোন সুফি দরবেশ বলে থাকে ‘যত
কল্লা তত আল্লাহ্’। কারণ সব কল্লার মধ্যেই আল্লাহ্র অস্তিত্ব
বিদ্যমান!! (নাঊযুবিল্লাহ্)। নিম্নে আল্লাহ কি নিরাকার তার
বিস্তারিত বিবরন কুরআনের আয়াতের আলোকে উপস্থাপন করা
হলোঃ-
আল্লাহর হাত :
আল্লাহর আকার আছে, এর অন্যতম প্রমাণ হ’ল তাঁর হাত আছে। এ
সম্পর্কে নিম্নে দলীল পেশ করা হ’ল-
(১) মহান আল্লাহ পবিত্র কুরআনে ইহুদীদের একটি বক্তব্য এভাবে তুলে
ধরেছেন, ﻭَﻗَﺎﻟَﺖِ ﺍﻟْﻴَﻬُﻮْﺩُ ﻳَﺪُ ﺍﻟﻠﻪِ ﻣَﻐْﻠُﻮْﻟَﺔٌ ﻏُﻠَّﺖْ ﺃَﻳْﺪِﻳْﻬِﻢْ ﻭَﻟُﻌِﻨُﻮْﺍ ﺑِﻤَﺎ
ﻗَﺎﻟُﻮْﺍ ﺑَﻞْ ﻳَﺪَﺍﻩُ ﻣَﺒْﺴُﻮْﻃَﺘَﺎﻥِ - ‘আর ইহুদীরা বলে, আল্লাহর হাত রুদ্ধ;
তাদের হাতই বন্ধ হয়ে গেছে। তাদের এ উক্তির দরুণ তাদের প্রতি
অভিশাপ করা হয়েছে; বরং তাঁর (আল্লাহর) উভয় হাত
প্রসারিত’ (মায়েদাহ ৬৪)।
(২) আল্লাহ তা‘আলা আরো বলেন, ﺗَﺒَﺎﺭَﻙَ ﺍﻟَّﺬِﻱْ ﺑِﻴَﺪِﻩِ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻫُﻮَ
ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳْﺮٌ – ‘বরকতময় তিনি, যাঁর হাতে সর্বময় কর্তৃত্ব,
তিনি সব কিছুর উপর ক্ষমতাবান’ (মুলক ১)।
(৩) তিনি আরো বলেন, ﺑِﻴَﺪِﻙَ ﺍﻟْﺨَﻴْﺮُ ﺇِﻧَّﻚَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻗَﺪِﻳْﺮٌ –
‘আপনারই হাতে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই আপনি সব বিষয়ে
ক্ষমতাবান’ (আলে ইমরান ২৬)।
(৪) আল্লাহ তা‘আলা বলেন, ﻳَﺪُ ﺍﻟﻠﻪِ ﻓَﻮْﻕَ ﺃَﻳْﺪِﻳْﻬِﻢْ ‘আল্লাহর হাত
তাদের হাতের উপর’ (ফাতহ ১০)।
(৫) আল্লাহ বলেন, ‘তারা আল্লাহর যথোচিত সম্মান করে না।
ক্বিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে এবং আকাশ
সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তাঁর ডান হাতে’ (যুমার ৬৭)।
এ আয়াতের তাফসীরে ছহীহ বুখারীতে আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)
হ’তে বর্ণিত আছে যে, ইহুদীদের একজন বড় আলেম রাসূলুল্লাহ (ছাঃ)-
এর নিকট এসে বলল, ﻳَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺇِﻧَّﺎ ﻧَﺠِﺪُ ﺃَﻥَّ ﺍﻟﻠﻪَ ﻳَﺠْﻌَﻞُ ﺍﻟﺴَّﻤَﻮَﺍﺕِ ﻋَﻠَﻰ
ﺇِﺻْﺒَﻊٍ ﻭَﺍﻟْﺄَﺭَﺿِﻴْﻦَ ﻋَﻠَﻰ ﺇِﺻْﺒَﻊٍ ﻭَﺍﻟﺸَّﺠَﺮَ ﻋَﻠَﻰ ﺇِﺻْﺒَﻊٍ ﻭَﺍﻟْﻤَﺎﺀَ ﻭَﺍﻟﺜَّﺮَﻯ
ﻋَﻠَﻰ ﺇِﺻْﺒَﻊٍ ﻭَﺳَﺎﺋِﺮَ ﺍﻟْﺨَﻠَﺎﺋِﻖِ ﻋَﻠَﻰ ﺇِﺻْﺒَﻊٍ ﻓَﻴَﻘُﻮْﻝُ ﺃَﻧَﺎ ﺍﻟْﻤَﻠِﻚُ، ﻓَﻀَﺤِﻚَ
ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺣَﺘَّﻰ ﺑَﺪَﺕْ ﻧَﻮَﺍﺟِﺬُﻩُ ﺗَﺼْﺪِﻳْﻘًﺎ ﻟِﻘَﻮْﻝِ
.ﺍﻟْﺤَﺒْﺮِ ‘হে মুহাম্মাদ! আমরা (তাওরাতে) এটা লিখিত পাচ্ছি যে, আল্লাহ
তা‘আলা সপ্ত আকাশ রাখবেন এক আঙ্গুলের উপর এবং যমীনগুলো
রাখবেন এক আঙ্গুলের উপর, বৃক্ষরাজিকে রাখবেন এক আঙ্গুলের উপর
এবং পানি ও মাটি রাখবেন এক আঙ্গুলের উপর, আর সমস্ত মাখলূককে
রাখবেন এক আঙ্গুলের উপর। অতঃপর তিনি বলবেন, আমিই সবকিছুর
মালিক ও বাদশা। রাসূলুল্লাহ (ছাঃ) ইহুদী আলেমের কথার সত্যতায়
হেসে ফেলেন, এমনকি তার মাড়ির দাঁত প্রকাশিত হয়ে পড়ে। অতঃপর
তিনি উপরোক্ত আয়াতটি পাঠ করেন।[বুখারী হা/৪৮১১, ‘তাফসীর’
অধ্যায়]।
(৬) ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ছাঃ) থেকে
বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ﺇِﻥَّ ﺍﻟﻠﻪَ ﻳَﻘْﺒِﺾُ ﻳَﻮْﻡَ
ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ﺍﻟْﺄَﺭْﺽَ ﻭَﺗَﻜُﻮْﻥُ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕُ ﺑِﻴَﻤِﻴْﻨِﻪِ ﺛُﻢَّ ﻳَﻘُﻮْﻝُ ﺃَﻧَﺎ ﺍﻟْﻤَﻠِﻚُ .
‘আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন সমস্ত পৃথিবীকে তাঁর মুঠোতে
ধারণ করবেন এবং সমস্ত আকাশকে স্বীয় ডান হাতে গুটিয়ে নিয়ে
বলবেন, আমিই একমাত্র বাদশাহ’।[বুখারী হা/৭৪১২]
(৭) রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
ﺇِﻥَّ ﺍﻟﻠﻪَ ﺗَﻌَﺎﻟَﻰ ﻳَﺒْﺴُﻂُ ﻳَﺪَﻩُ ﺑِﺎﻟﻠَّﻴْﻞِ ﻟَﻴِﺘُﻮْﺏَ ﻣُﺴِﺊُ ﺍﻟﻨَّﻬَﺎﺭِ، ﻭَﻳَﺒْﺴُﻂُ
ﻳَﺪَﻩُ ﺑِﺎﻟﻨَّﻬَﺎﺭِ ﻟِﻴَﺘُﻮْﺏَ ﻣُﺴِﺊُ ﺍﻟﻠَّﻴْﻞِ ﺣَﺘَّﻰ ﺗَﻄْﻠُﻊَ ﺍﻟﺸَّﻤْﺲُ ﻣِﻦْ ﻣَﻐْﺮِﺑِﻬَﺎ -
‘আল্লাহ তা‘আলা পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত
(ক্বিয়ামত পর্যন্ত) প্রতি রাতে তাঁর হাত প্রসারিত করতে থাকবেন,
যাতে করে দিনের গুনাহগার তওবা করে। আর তিনি দিনে তাঁর হাত
প্রসারিত করতে থাকবেন, যাতে করে রাতের গুনাহগার তওবা করে’।
[মুসলিম হা/২৭৫৯; ‘তওবা’ অধ্যায়, অনুচ্ছেদ-৫]
(৮) শাফা‘আত সংক্রান্ত হাদীছে আছে, হাশরবাসী আদম (আঃ)-এর
কাছে এসে বলবে, ﻳَﺎ ﺃَﺩَﻡُ ﺃَﻧْﺖَ ﺃَﺑُﻮ ﺍﻟْﺒَﺸَﺮِ، ﺧَﻠَﻘَﻚَ ﺍﻟﻠﻪُ ﺑِﻴَﺪِﻩِ েহ‘ ، আদম!
আপনি মানুষের পিতা। আল্লাহ আপনাকে তাঁর নিজ হাতে সৃষ্টি
করেছেন’।[বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৫৭২]
(৯) আল্লাহ তা‘আলা বলেন, ﻳَﺎ ﺇِﺑْﻠِﻴْﺲُ ﻣَﺎ ﻣَﻨَﻌَﻚَ ﺃَﻥْ ﺗَﺴْﺠُﺪَ ﻟِﻤَﺎ
ﺧَﻠَﻘْﺖُ ﺑِﻴَﺪَﻱَّ - ‘হে ইবলীস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তার
প্রতি সিজদাবনত হ’তে তোমাকে কিসে বাধা দিল?’ (ছোয়াদ ৭৫)।
আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সবাই ঐক্যমত যে, আল্লাহ
তা‘আলার উভয় হাতই প্রকৃত। এখানে সঠিক অর্থ বাদ দিয়ে কুদরতী
হাত, অনুগ্রহ, শক্তি এসব অর্থ গ্রহণ করা যাবে না কয়েকটি কারণে।
যেমন-
(ক) প্রমাণ ছাড়া প্রকৃত অর্থকে পরিবর্তন করে রূপকার্থ নেয়া
বাতিল।
(খ) সূরা ছোয়াদের ৭৫নং আয়াতে হাতের সম্বন্ধ করা হয়েছে আল্লাহর
দিকে দ্বিবচনের শব্দ দ্বারা ( ﺑﺼﻴﻐﺔ ﺍﻟﺔﺛﻨﻴﺔ )। পক্ষান্তরে কুরআন
এবং সুন্নাহর কোথাও নে‘মত ও শক্তির সম্বন্ধ আল্লাহর দিকে
দ্বিবচন দ্বারা করা হয়নি। সুতরাং প্রকৃত হাতকে নে‘মত ও কুদরতী
অর্থে ব্যাখ্যা করা শুদ্ধ ও সঠিক নয়।
(১০) আল্লাহর রাসূল (ছাঃ) বলেন, ﺇِﻥَّ ﻗُﻠُﻮْﺏَ ﺑَﻨِﻲْ ﺁﺩَﻡَ ﻛُﻠَّﻬَﺎ ﺑَﻴْﻦَ
ﺇِﺻْﺒَﻌَﻴْﻦِ ﻣِﻦْ ﺃَﺻَﺎﺑِﻊِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﻛَﻘَﻠْﺐٍ ﻭَﺍﺣِﺪٍ ﻳُﺼَﺮِّﻓُﻪُ ﺣَﻴْﺚُ ﻳَﺸَﺎﺀُ .
‘নিশ্চয়ই সকল আদম সন্তানের অন্তর সমূহ একটি অন্তরের ন্যায়
আল্লাহ তা‘আলার আঙ্গুল সমূহের দু’টি আঙ্গুলের মাঝে অবস্থিত।
তিনি যেমন ইচ্ছা তা পরিচালনা করেন’।[মুসলিম হা/২৬৫৪ ‘ভাগ্য’
অধ্যায়, অনুচ্ছেদ-৩]
(১১) আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)
বলেছেন,
ﻣَﻦْ ﺗَﺼَﺪَّﻕَ ﺑِﻌَﺪْﻝِ ﺗَﻤْﺮَﺓٍ ﻣِّﻦْ ﻛَﺴْﺐٍ ﻃَﻴِّﺐٍ ﻭَﻻَﻳَﻘْﺒَﻞُ ﺍﻟﻠﻪُ ﺇِﻻَّ ﺍﻟﻄَّﻴِّﺐَ،
ﻭَﺇِﻥَّ ﺍﻟﻠﻪَ ﻳَﺘَﻘَﺒَّﻠُﻬَﺎ ﺑِﻴَﻤِﻴْﻨِﻪِ، ﺛُﻢَّ ﻳُﺮَﺑِّﻴْﻬَﺎ ﻟِﺼَﺎﺣِﺒِﻪِ ﻛَﻤَﺎ ﻳُﺮَﺑِّﻲْ ﺃَﺣَﺪُﻛُﻢْ
ﻓَﻠُﻮَّﻩُ ﺣَﺘَّﻰ ﺗَﻜُﻮْﻥَ ﻣِﺜْﻞَ ﺍﻟْﺠَﺒَﻞِ -
‘যে তার হালাল রোযগার থেকে একটি খেজুর পরিমাণ দান করবে
(আল্লাহ তা কবুল করবেন) এবং আল্লাহ হালাল বস্ত্ত ছাড়া কিছুই
গ্রহণ করেন না। আর আল্লাহ তা তাঁর ডান হাতে গ্রহণ করবেন।
অতঃপর তার দানকারীর জন্য তা প্রতিপালন করতে থাকেন যেরূপ
তোমাদের কেউ তার অশ্ব-শাবককে লালন-পালন করতে থাকে। অবশেষে
একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায়’।[বুখারী, হা/১৪১০ ‘যাকাত’ অধ্যায়]
(১২) রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ﻳَﻘُﻮْﻝُ ﺍﻟﻠﻪُ ﻳَﺎ ﺁﺩَﻡُ ﻓَﻴَﻘُﻮْﻝُ ﻟَﺒَّﻴْﻚَ
ﻭَﺳَﻌْﺪَﻳْﻚَ ﻭَﺍﻟْﺨَﻴْﺮُ ﻓِﻲْ ﻳَﺪَﻳْﻚَ ﻗَﺎﻝَ ﻳَﻘُﻮْﻝُ ﺃَﺧْﺮِﺝْ ﺑَﻌْﺚَ ﺍﻟﻨَّﺎﺭِ - ‘আল্লাহ
তা‘আলা আদম (আঃ)-কে বলবেন, হে আদম! উত্তরে তিনি বলবেন,
হাযির হে প্রতিপালক! আমি সৌভাগ্যবান এবং সমস্ত কল্যাণ আপনার
হাতে। তিনি বলবেন, জাহান্নামীদেরকে বের করে দাও’।[বুখারী, হা/
৩৩৪৮ ‘তাফসীর’ অধ্যায়]....[চলবে]

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url