আপনার স্ত্রীকে রানির মর্যাদা দিন, বিনিময়ে তিনি আপনাকে রাজার মর্যাদা দিবেন ।
আপনার স্ত্রীকে রানির মর্যাদা দিন, বিনিময়ে তিনি আপনাকে রাজার মর্যাদা দিবেন ।
==================================
সাফিয়্যা (রা.) ছিলেন, নবীজির অন্যতম স্ত্রী । তিনি কিছুটা খাটো ছিলেন, ফলে উটের পীঠে আরোহন করতে কষ্ট হতো । তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সাহায্য করার জন্যে নিজের হাঁটু পেতে দিতেন । সাফিয়্যা (রা.) সেই হাঁটুতে পা রেখে উটের হাওদায় ওঠে বসতেন । [ সহিহ বুখারি: ৪২১১ ]
আম্মাজান সাফিয়্যা (রা.) বলেন, ‘একবার রাসূল ﷺ তাঁর স্ত্রীদের সাথে হজ্বে যাচ্ছিলেন । পথিমধ্যে আমার উট বসে পড়ল, কারণ ওটা ছিল সবচেয়ে দুর্বল উট, তাই আমি কেঁদে ফেললাম । নবী ﷺ আমার কাছে আসলেন আর আমার চোখের জল নিজের জামা ও হাত দিয়ে মুছে দিলেন ।’ [ মুসনাদে আহমাদ: ৬/৩৩৭ ]
সুবহানাল্লাহ ! পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি তাঁর স্ত্রীর সাহায্যে নিজের হাঁটু বিছিয়ে দেন আর সেই হাঁটুতে পা দিয়ে ভর করে স্ত্রী উটের পীঠে চড়েন ! কী অসাধারণ দৃশ্য ! কী চমৎকার বিনয় ও ভালবাসা ! আবার স্ত্রীর চোখের পানি নিজের জামা ও হাত দিয়ে পরম মমতায় মুছে দেন । অন্য হাদিসে এসেছে, তিনি উঠের পীঠে তন্দ্রালু হয়ে পড়তেন, তখন নবীজি তাঁর মাথা ধরে রাখতেন ! একজন স্ত্রী তাঁর স্বামীর কাছ থেকে আর কী চায় ?
একজন স্ত্রী হিসেবে সাফিয়্যা (রা.) নিজ স্বামী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে মূল্যায়ন করতেন ? কতটুকু ভালবাসতেন ? এটি বুঝতে একটি হাদিসই যথেষ্ট হতে পারে ।
হাদিসে এসেছে, ‘রাসূল ﷺ যখন প্রচণ্ড অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় ছিলেন, তাঁর স্ত্রীরা তাঁর চারপাশে জড়ো হলেন । তখন সাফিয়্যা (রা.) বললেন, ‘হে আল্লাহর রাসূল ! আল্লাহর শপথ ! আপনার জায়গায় যদি আমি থাকতে পারতাম !’ (অর্থাৎ, আপনার কষ্টটা আপনার না হয়ে যদি আমার হতো !) তাঁর কথা শুনে অন্য স্ত্রীগণ মুখটিপে হাসলেন । রাসূল ﷺ তাঁদের দেখে ফেললেন এবং বললেন, ‘তোমাদের মুখ ধুয়ে ফেল ।’ তাঁরা বলল, ‘হে আল্লাহর রাসূল ! কেন ?’ তিনি জবাবে বললেন,‘কারণ তোমরা তাঁকে বিদ্রুপ করেছ । আল্লাহর শপথ ! সে সত্য বলছে ।’ [ তবাকাতে ইবনে সা'দ: ৮/১০১ ]
জ্বী, এটিই বাস্তবতা । জ্ঞানীরা বলেন, নারীকে আপনি যেটুকু ভালবাসা ও সম্মান দিবেন, সে বিনিময়ে তারচেয়ে বেশি ভালবাসা ও সম্মান ফিরিয়ে দেবে । আবার তাকে যতটুকু ঘৃণা দেখাবেন, বিনিময়ে সে তারচেয়েও বেশি ঘৃণা ফিরিয়ে দেবে ।
(যাহোক, এটা কোনো চিরন্তন সত্য বা ওহির বাণী নয়, আপনারা এতে দ্বিমত করতেই পারেন । আমরা প্রাসঙ্গিক হিসেবে এটি উল্লেখ করলাম মাত্র ।)
মূলকথা হলো, স্ত্রীকে ভালবাসা ও সম্মান দিন । তাকে রানির মত ট্রিট করুন । সে আপনাকে রাজার মত ট্রিট করবে, আপনাকে সম্মান করবে, ভালবাসবে । যেমনটি আমরা দেখেছি সাফিয়্যা (রা.) ও নবীজির জীবনে ।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
👍 শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
#সহীহ_হাদিস (সত্য প্রচারের লক্ষে)
আপনার স্ত্রীকে রানির মর্যাদা দিন, বিনিময়ে তিনি আপনাকে রাজার মর্যাদা দিবেন ।
Price : *Happy Shopping


আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url