সূর্য অস্ত যাওয়া নিশ্চিত হলে তাড়াতাড়ি ইফতার করা সায়িমের জন্য মুস্তাহাব।
সূর্য অস্ত যাওয়া নিশ্চিত হলে তাড়াতাড়ি ইফতার করা সায়িমের জন্য মুস্তাহাব।
রাসূল (ﷺ) বলেন,
«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ»
মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। (বুখারী ও সহীহ মুসলিম)
রাসূল (ﷺ) বলেন,
لاَ يَزَالُ الدِّيْنُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ لأَنَّ الْيَهُوْدَ وَالنَّصَارَى يُؤَخِّرُوْنَ
‘দ্বীন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন মানুষ ইফতার তাড়াতাড়ি করবে। কেননা ইহুদী, নাছারারা দেরীতে ইফতার করে’। [আবু দাউদ হা/২৩৫৫; মিশকাত হা/১৯৯৫, সনদ ছহীহ]
হাদীছে কুদসীতে এসেছে:”
قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا
আল্লাহ বলেছেন বান্দদের মধ্যে ঐ বান্দা আমার নিকট অধিক প্রিয় যে আগে ভাগে ইফতার করে।” (তিরমিযী)
হাদিসে আরো এসেছে;
قال أبو الدرداء رضي الله عنه : ثلاث من أخلاق النبوة : تعجيل الإفطار، وتأخير السحور، ووضع اليمين على الشمال في الصلاة. رواه الطبراني
আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন : তিনটি বিষয় নবী চরিত্রের অংশ: তাড়াতাড়ি ইফতার করে ফেলা, দেরি করে সাহরি খাওয়া ও সালাতে দাঁড়িয়ে ডান হাত বাম হাতের উপর রাখা। (তাবরানী)
আমর ইবনে মায়মুন আওদী বলেন:
كان أصحاب محمد صلى الله عليه وسلم أسرع الناس إفطارا وأبطأهم سحورا. رواه عبد الرزاق
রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবিরা সকলের চেয়ে তাড়াতাড়ি ইফতার করতেন ও সকলের চেয়ে দেরিতে সাহরি খেতেন। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক)
Price : *Happy Shopping

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url