রমজানের প্রতিটি দিনই রহমত বরকত ও মাগফিরাতের | শরিফ গাজী অফিসিয়াল

রমজানের প্রতিটি দিনই রহমত বরকত ও মাগফিরাতের

রমজানের প্রতিটি দিনই রহমত বরকত ও মাগফিরাতের মাস! কাজেই দশদিন দশদিন করে যারা ভাগ করেন তারা ভুল!!

✔✔
পুরো রমাদ্বন মাস রহমতের মাস >>>

আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্নিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ

إِذَا كَانَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الرَّحْمَةِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ

যখন রমাদ্বন মাস শুরু হয় রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানগুলো শিকলে আবদ্ধ করা হয়। (সহিহ মুসলিম: ২৩৮৬)

✔✔

পুরো রমাদ্বন মাসে আল্লাহ ক্ষমা করেন >>>

রাসূল (ﷺ) বলেন,

مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِه

যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমাদ্বন মাসে রোযা রাখবে, তার পূর্বের সকল গোনাহ ক্ষমা করে দেয়া হবে। (সহীহ বুখারী, হাদীস নং ১৯১০ ও সহীহ মুসলিম, হাদীস নং ১৮১৭)

✔✔

পুরো রমাদ্বন মাসে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয় >>>

রাসূল (ﷺ) বলেন,

مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ سَبْعِينَ خَرِيفًا
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোযা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বৎসরের দূরত্বে নিয়ে যান। (সহীহ বুখারীঃ ২৬৮৫ ও সহীহ মুসলিমঃ ২৭৬৭)
নবী (ﷺ) বলেন,

إِنَّ لِلَّهِ عُتَقَاءَ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ لِكُلِّ عَبْدٍ مِنْهُمْ دَعْوَةٌ مُسْتَجَابَة

(রমাদ্বনের) প্রতি দিন ও রাতে (জাহান্নাম থেকে) আল্লাহর কাছে বহু বান্দা মুক্তিপ্রাপ্ত হয়ে থাকে। তাদের প্রত্যেক বান্দার দোআ কবুল হয়ে থাকে।

(সহীহ সনদে ইমাম আহমদ কতৃক বর্ণিত, হাদীস নং ৭৪৫০)
সুবহা-নাল্লাহ


রমজানের প্রতিটি দিনই রহমত বরকত ও মাগফিরাতের
রমজানের প্রতিটি দিনই রহমত বরকত ও মাগফিরাতের

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.