যেসব বক্তা দ্বীন প্রচার করে কিন্তু নিজে আমল করে না, তাদের পরিণাম
যেসব বক্তা দ্বীন প্রচার করে কিন্তু নিজে আমল করে না, তাদের পরিণামঃ
আল্লাহ বলেন;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لا تَفْعَلُونَ كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لا تَفْعَلُونَ
হে মুমিনগণ! তোমরা এমন কথা কেন বল যা তোমরা কর না? আল্লাহর কাছে অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে, তোমরা এমন কথা বল যা তোমরা কর না। (আস-সাফ, ৬১/২-৩)
অন্যত্র আল্লাহ বলেন;
أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ
তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও, আর নিজেদের কথা ভুলে যাও? অথচ তোমরা কিতাব অধ্যয়ন কর। তবে কি তোমরা কি বুঝবে না? (আল-বাকারাহ, ২/৪৪)
.
আবূ যায়দ উসামাহ ইবনু যায়দ ইবনু হারেসাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি;
يُؤْتَى بالرَّجُلِ يَوْمَ القيَامَةِ فَيُلْقَى في النَّارِ، فَتَنْدَلِقُ أقْتَابُ بَطْنِهِ فَيدُورُ بِهَا كَمَا يَدُورُ الحِمَارُ في الرَّحَى، فَيَجْتَمِعُ إِلَيْه أهْلُ النَّارِ، فَيَقُولُونَ : يَا فُلانُ، مَا لَكَ ؟ أَلَمْ تَكُ تَأمُرُ بالمعْرُوفِ وَتنهَى عَنِ المُنْكَرِ ؟ فَيقُولُ : بَلَى، كُنْتُ آمُرُ بِالمَعْرُوفِ وَلا آتِيهِ، وأنْهَى عَنِ المُنْكَرِ وَآتِيهِ
কিয়ামাত দিবসে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফলে আগুনে পুড়ে তার নাড়িভুঁড়ি বের হয়ে যাবে। এ সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে। এ দেখে জাহান্নামীরা তার চারপাশে এসে একত্রিত হবে এবং তাকে বলবে, হে অমুক ব্যক্তি! তোমার এ অবস্থা কেন? তুমি কি ভালো কাজের আদেশ দিতে না এবং মন্দ কাজ হতে দূরে থাকতে বলতে না? জবাবে সে বলবে, হ্যাঁ, আমি সৎ কাজের আদেশ দিতাম; কিন্তু নিজেই তা পালন করতাম না এবং মন্দ কাজে নিষেধ করতাম, অথচ নিজেই আবার তা করতাম। (সহীহুল বুখারী: ৩২৬৭; সহিহ মুসলিম: ৭৩৭৩)
Price : *Happy Shopping

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url