মহিলাদের সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হওয়া নিষেধঃ | শরিফ গাজী অফিসিয়াল

মহিলাদের সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হওয়া নিষেধঃ

মহিলাদের সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হওয়া নিষেধঃ

আবূ হুরাইরাহ্ রাদ্বিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
لَا تَمْنَعُوا إِمَاءَ اللهِ مَسَاجِدَ اللهِ وَلَكِنْ لِيَخْرُجْنَ وَهُنَّ تَفِلَاتٌ
আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে নিষেধ করো না। কিন্তু বের হওয়ার সময় তারা যেন সুগন্ধি ব্যবহার না করে। (আবূ দাউদ: ৫৬৫)
.
আবূ হুরাইরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
لَا تُقْبَلُ صَلَاةٌ لِامْرَأَةٍ تَطَيَّبَتْ لِهَذَا الْمَسْجِدِ، حَتَّى تَرْجِعَ فَتَغْتَسِلَ غُسْلَهَا مِنَ الجَنَابَةِ
যে মহিলা খুশবু লাগিয়ে মসজিদে আসে, তার সালাত কবুল হয় না, যতক্ষণ না সে বাড়ী ফিরে ফরয গোসলের ন্যায় গোসল করে। (আবূ দাউদ: ৪১৭৪ ইবনে মাজাহ; ৪০০২)
.
আবূ মূসা রাদ্বিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
إِذَا اسْتَعْطَرَتِ الْمَرْأَةُ، فَمَرَّتْ عَلَى الْقَوْمِ لِيَجِدُوا رِيحَهَا، فَهِيَ كَذَا وَكَذَا قَالَ قَوْلًا شَدِيدًا
কোন মহিলা যখন সুগন্ধি লাগিয়ে জনগনকে এর গন্ধ বিলায়ে তাদের পাশ দিয়ে যায়, তখন সে এমন ও এমন। একথা বলে তিনি তার জন্য খুবই কঠিন শব্দ ব্যবহার করেছেন। (আবূ দাউদ: ৪১৭৩, হাসান)
.
আবূ মূসা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

كُلُّ عَيْنٍ زَانِيَةٌ وَالْمَرْأَةُ إِذَا اسْتَعْطَرَتْ فَمَرَّتْ بِالْمَجْلِسِ فَهِيَ كَذَا وَكَذَا يَعْنِي زَانِيَةً

প্রত্যেকটি চোখ ব্যভিচারী। কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে কোন মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে তবে সে এমন ও এমন অর্থাৎ সে ব্যভিচারিণী। (তিরমিযী: ২৭৮৬, হাসান)


মহিলাদের সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হওয়া নিষেধঃ
মহিলাদের সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হওয়া নিষেধঃ

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.