ঈদের স্বলাত আদায়ের পর কুরবানী করতে হবে
<<< ঈদের স্বলাত আদায়ের পর কুরবানী করতে হবে >>>
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া জুন্দাব ইবনু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) এর সঙ্গে ঈদুল আযহায় উপস্থিত ছিলাম । তিনি অন্য কোন কাজ না করে স্বলাত আদায় করলেন । স্বলাত শেষ করে সালাম ফিরিয়ে তিনি কুরবানীর গোশত দেখতে পেলেন, যা তাঁর স্বলাত আদায়ের পূর্বেই যবেহ করা হয়েছিল । তখন তিনি বললেনঃ,
مَنْ كَانَ ذَبَحَ أُضْحِيَّتَهُ قَبْلَ أَنْ يُصَلِّيَ - أَوْ نُصَلِّيَ - فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ
যে ব্যক্তি ঈদের স্বলাত আদায়ের পুর্বে তার কুরবানীর পশু যবেহ করেছে, সে যেন এর স্হলে অন্য একটি পশু যবেহ করে আর যে ব্যক্তি যবেহ করেনি সে যেনঁ আল্লাহর নাম নিয়ে (বিসমিল্লাহ বলে) যবেহ করে। (সহিহ মুসলিম: ৪৯৫৮)

বার‘আ ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে খুতবা দেওয়ার সময় বলতে শুনেছি: আমাদের আজকের এই দিনে সর্বপ্রথম আমরা যে কাজটি করবো তা হল স্বলাত আদায়। এরপর আমরা ফিরে গিয়ে কুরবানী করবো। যে ব্যক্তি এ ভাবে করবে সে আমাদের সুন্নাতকে অনুসরণ করবে। আর যে ব্যক্তি পূর্বেই যবাহ করল, তা তার পরিবার পরিজনের জন্য অগ্রিম গোশত (হিসেবে গণ্য) তা কিছুতেই কুরবানী বলে গণ্য নয়। তখন আবূ বুরদা রাদিয়াল্লাহু আনহু বললেন: ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমি স্বলাত আদায়ের পূর্বেই যবাহ করে ফেলেছি এবং আমার কাছে একটি বকরীর বাচ্চা আছে, যেটি পূর্ণ এক বছরের বকরীর চাইতে উত্তম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি সেটির স্থলে এটিকে কুরবানী কর। তোমার পরে এ নিয়ম আর কারো জন্য প্রযোজ্য হবে না কিংবা তিনি বলেছেন: আদায় যোগ্য হবে না। (সহীহুল বুখারী: ৯৬৮, ৯৬৫, ৫৫৬০)

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url