যে হাদীস দিয়ে দলাদলীর দলীল দেয়া হয় সে হাদীসের শেষ অংশেই দলাদলী থেকে মুক্ত থাকারও দলীল আছে | শরিফ গাজী অফিসিয়াল

যে হাদীস দিয়ে দলাদলীর দলীল দেয়া হয় সে হাদীসের শেষ অংশেই দলাদলী থেকে মুক্ত থাকারও দলীল আছে


যে হাদীস দিয়ে দলাদলীর দলীল দেয়া হয় সে হাদীসের শেষ অংশেই দলাদলী থেকে মুক্ত থাকারও দলীল আছে। কিন্তু ফের্কাবাজরা সেটা চোখে দেখে না কেন?
হুযায়ফা ইবনু ইয়ামান রাদ্বিয়াল্লাহ আনহু বর্ণিত শেষ অংশ নিম্নে পেশ করলাম।
১) হাদীসের প্রথমে একটি দলের কথা বলা হয়েছে;
হুযায়ফা ইবনু ইয়ামান রাদ্বিয়াল্লাহ আনহু বর্ণিত শেষ অংশ নিম্নে পেশ করলাম।
قَالَ " نَعَمْ، وَفِيهِ دَخَنٌ
তিনি (রাসূল) (ﷺ) বললেন, হ্যাঁ। আর তা মন্দ মিশ্রিত।
قُلْتُ وَمَا دَخَنُهُ
আমি বললাম; মন্দ মিশ্রিত কি?

قَالَ " قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ
তিনি বললেন; এমন একদল লোক যারা আমার (অর্থাৎ রাসুলের) আদর্শ ত্যাগ করে অন্য পথে পরিচালিত হবে। তাদের কাজে ভালো-মন্দ সবই থাকবে।
قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ
আমি আবার জিজ্ঞাসা করলাম; এরপরও কি অকল্যাণ আছে?
২) হাদীসে দ্বিতীয় আরেকটি দলের কথা বলা হয়েছে;
قَالَ " نَعَمْ، دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ، مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا
তিনি (রাসূল) (ﷺ) বললেন, হ্যাঁ। জাহান্নামের দিকে আহ্বানকারীদের আগমন ঘটবে। যারা তাদের ডাকে সাড়া দিবে তাকেই তাঁরা জাহান্নামে নিক্ষেপ করবে।
هُمْ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا
তাঁরা আমাদেরই সম্প্রদায়ভুক্ত এবং আমাদেরই ভাষায় কথা বলবে। অর্থাৎ তারা কুরআন ও হাদীসের ভাষায় কথা বলবে।قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ
আমি বললাম, যদি আমি এ অবস্থায় পতিত হই তবে আপনি আমাকে কি করতে আদেশ দেন?
قَالَ " تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ
তিনি বললেন, মুসলিমদের (বৃহৎ) দল ও তাঁদের ইমামকে আঁকড়িয়ে ধরবে।
قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلاَ إِمَامٌ
আমি বললাম, যদি মুসলিমদের এমন দল ও ইমাম না থাকে?
قَالَ فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ
তিনি বলেন, তখন তুমি তাদের সকল দল উপদলের সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং মৃত্যু না আসা পর্যন্ত গাছের শিকড় দাঁতে কামড়ে আঁকড়িয়ে ধরে থাকবে এবং তোমার দ্বীনকে রক্ষা করবে।
(সহীহুল বুখারী: ৩৬০৬, ৭০৮৪, সহিহ মুসলিম: ৪৬৭৮)
.
বর্তমানে যত ইসলামী দল আছে সব এ দুই দলের মধ্যে পড়ে যায়। এই অবস্থায় করণীয় হলো: সকল দল উপদলের সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং মৃত্যু না আসা পর্যন্ত গাছের শিকড় দাঁতে কামড়ে আঁকড়িয়ে ধরে থাকবে এবং তোমার দ্বীনকে রক্ষা করবে।যারা দলাদলীর দলীল দেন তাদেরকে বলছি: “সকল দলের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের দ্বীনকে রক্ষা করার দলীলও এই হাদীসেই আছে”। তাই যারা জাময়াতে যিন্দিগির বুলি আওরান তারা নিজেরা বিভ্রান্ত ও মানুষকে বিভ্রান্ত করছে। কারন দলাদলী কুরআনের আয়াতের পরিপন্থী। আর বিদআতীরা কেবল বিদআত করতে থাকবে।
.
খ্যাতনামা ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ)-এর কাছে রাসূল (ﷺ) বর্ণিত ‘আল-জামা‘আত’ অর্থ কি- একথা জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন,
اَلْجَمَاعَةُ مَا وَافَقَ الْحَقَّ وَإِنْ كُنْتَ وَحْدَكَ
‘হক-এর অনুগামী দলই জামা‘আত, যদিও তুমি একাকী হও’।
(ইবনু আসাকির, তারীখু দিমাশক্ক, সনদ ছহীহ; হাশিয়া মিশকাত আলবানী, হা/১৭৩।)
.
নুয়াইম ইবনে হাম্মাদ (রহিমাহুল্লাহ) বলেন, যখন জামাআত ভেঙ্গে যাবে তখন তোমার জন্য আবশ্যক হল, ভেঙ্গে যাওয়ার পূর্বে জামাআত যে উদ্দেশ্য ও আর্দশের উপর ছিল সে আর্দশের উপর অটল থাকা, যদিও তুমি একা হও। কেননা সে সময় তুমি একাই জামাআত হিসেবে গণ্য হবে। [ইগাসাতিল লাফহান, ইবনে তাইমিয়া: ১/৭০]
যে হাদীস দিয়ে দলাদলীর দলীল দেয়া হয় সে হাদীসের শেষ অংশেই দলাদলী থেকে মুক্ত থাকারও দলীল আছে
যে হাদীস দিয়ে দলাদলীর দলীল দেয়া হয় সে হাদীসের শেষ অংশেই দলাদলী থেকে মুক্ত থাকারও দলীল আছে

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.