বেনামাযীর পরিণাম
বেনামাযীর পরিণাম
কুরআনের বাণী-
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ
কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাল? তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না’। আল-মুদ্দাস্সির, ৭৪/৪২-৪৩
فَلا صَدَّقَ وَلا صَلَّى وَلَٰكِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
সে সত্য বলে বিশ্বাস করেনি এবং সালাতও আদায় করেনি বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপর সে দম্ভভরে পরিবার-পরিজনের কাছে ফিরে গিয়েছিল। তোমার জন্য দুর্ভোগ আর দুর্ভোগ! তারপরও তোমার জন্য দুর্ভোগ আ দুর্ভোগ! আল-ক্বিয়ামাহ, ৭৫/৩১-৩৫
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
অতপর তাদের পরে স্থলাভিষিক্ত হল এমন বংশধর যারা সালাত নষ্ট করল আর প্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং অচিরেই তারা (জাহান্নামের) শাস্তি প্রত্যক্ষ করবে। মারইয়াম, ১৯/৫৯

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url