আল্লাহকে ভয় কর ২০ পর্ব | শরিফ গাজী অফিসিয়াল

আল্লাহকে ভয় কর ২০ পর্ব

১৮ অধ্যায়ঃ
.
* কুরআনের আয়াতে মুহসেনিন।
* কুরআনের আয়াতে তাকদির।
* কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না।
* কুরআন আল্লাহর উপদেশ।
* কুরআনের একটি প্রশ্ন ও তার উত্তর।
* আল্লাহকে ভয় কর এবং সেই কঠিন দিবসের শাস্তিকে ভয় কর।
* কুরআন হেদায়াত ও সুসংবাদ।
* কুরআন ও সহীহ হাদীসের আলোকে রিবা/সুদ।
,
===============
,

>>>> কুরআনের আয়াতে মুহসেনিন <<<<
>>>> মুহসেনিন এর বৈশিষ্ট্য <<<<
الم تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْحَكِيمِ هُدًى وَرَحْمَةً لِلْمُحْسِنِينَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ بِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
আলিফ- লাম- মিম। এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। হেদায়েত ও রহমত (মুহসেনিন) সৎকর্মশীলদের জন্য। যারা সালাত কায়েম করে ও যাকাত প্রদান করে আর তারাই আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। ঐসব লোকই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আর তারাই সফলকাম। লুকমান, ৩১/১-৫

إِنَّهُ مَنْ يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
নিশ্চয় যে তাকওয়া অবলম্বন করে আর ধৈর্য্য ধারণ করে তবে অবশ্যই আল্লাহ (মুহসেনিন) সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। ইউসুফ, ১২/৯০

وَاصْبِرْ فَإِنَّ اللَّهَ لا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
আর তুমি ধৈর্য্যধারণ কর অবশ্যই আল্লাহ (মুহসেনিন) সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করেন না। হুদ, ১১/১১৫

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ
যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয় আল্লাহ (মুহসেনিন) সৎকর্মশীলদের সাথে আছেন। আন-কাবুত, ২৯/৬৯

وَمَنْ يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الأمُورِ
আর যে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করেছে আর (মুহসেন) সৎকর্মশীল হয় তবে অবশ্যই সে দৃঢ়ভাবে ধারণ করল এক মজবুত হাতল আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই কাছে। ৩১/২২

وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
আর তোমরা আল্লাহকে ভয় কর আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন। এবং তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় কর আর নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, আর অনুগ্রহ কর, নিশ্চয় আল্লাহ (মুহসেনিন) সৎকর্মশীলদের ভালবাসেন। আল-বাকারা, ২/১৯৪-১৯৫

>>> মুহসেনিন এর জন্য সুসংবাদ <<<
وَمِنْ قَبْلِهِ كِتَابُ مُوسَى إِمَامًا وَرَحْمَةً وَهَذَا كِتَابٌ مُصَدِّقٌ لِسَانًا عَرَبِيًّا لِيُنْذِرَ الَّذِينَ ظَلَمُوا وَبُشْرَى لِلْمُحْسِنِينَ
আর এর পূর্বে মূসার কিতাব এসেছিল পথপ্রদর্শক ও রহমতস্বরূপ এবং এই কিতাব তার সত্যায়নকারী, আরবী ভাষায়; যেন যালিমদেরকে সতর্ক করতে পারে আর (মুহসেনিন) সৎকর্মশীলদের জন্য সুসংবাদ। আহকাফ, ৪৬/১২

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
আল্লাহর কাছে এগুলোর গোশত ও রক্ত পৌঁছে না বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে, তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সুতরাং (মুহসেনিন) সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। আল-হাজ্জ, ২২/৩৭

>>> মুহসেনিন এর প্রতিদান <<<
وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ
আর শীঘ্রই আমি (মুহসেনিন) সৎকর্মশীলদেরকে অনুগ্রহ বাড়িয়ে দেব’। আল-বাকারা, ২/৫৮, ৭/১৬১

إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ
নিশ্চয় আল্লাহর রহমত (মুহসেনিন) সৎকর্মশীলদের নিকটবর্তী। আল-আ‘রাফ, ৭/৫৬

إِنَّ اللَّهَ لا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
নিশ্চয়ই আল্লাহ (মুহসেনিন) সৎকর্মশীলদের প্রতিফল নষ্ট করেন না। তাওবা, ৯/১২০

وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
আর আল্লাহ (মুহসেনিন) সৎকর্মশীলদের ভালবাসেন। আলে-ইমরান, ৩/১৪৮

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
নিশ্চয় আল্লাহ (মুহসেনিন) সৎকর্মশীলদের ভালবাসেন। মায়েদা, ৫/১৩

بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ
হাঁ অবশ্যই, যে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করেছে আর (মুহসেন) সৎকর্মশীল হয়, তবে তার জন্য তার রবের কাছে প্রতিদান রয়েছে আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আল-বাকারা, ২/১১২

وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلا يُظْلَمُونَ نَقِيرًا وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلا
আর পুরুষ কিংবা নারীর মধ্যে মুমিন হয়ে যে সৎকর্ম করবে তবে তারা জান্নাতে প্রবেশ করবে আর তাদের প্রতি সামান্য পরিমানও যুলুম করা হবে না। আর দীনের ব্যাপারে তার চেয়ে কে উত্তম, যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করল আর (মুহসেন) সৎকর্মশীল হয় এবং একনিষ্টভাবে ইব্রাহীমের পন্থা অনুসরণ করল? আর আল্লাহ ইব্রাহীমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছেন। আন-নিসা, ৪/১২৪-১২৫

وَإِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا
আর যদি তোমরা আল্লাহ ও তাঁর রাসূল এবং পরকালের আবাস কামনা কর তবে নিশ্চয় তোমাদের মধ্য থেকে (মুহসেনিন) সৎকর্মশীলদের জন্য অবশ্যই আল্লাহ মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। ৩৩/২৯

>>> নবীগণ মুহসেনিন ছিলেন <<<
>>> নূহ আলাইহিস্ সালাম মুহসেনিন ছিলেন <<<
سَلامٌ عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
বিশ্বজগতের মধ্যে নূহের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয় এভাবে আমি (মুহসেনিন) সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আস-সাফফাত, ৩৭/৭৯-৮১

>>> ইবরাহীম আলাইহিস্ সালাম মুহসেনিন ছিলেন <<<
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
নিশ্চয় স্বপ্নে দেয়া আদেশ তুমি (ইব্রাহিম) সত্যে পরিণত করেছ, নিশ্চয় এভাবেই (মুহসেনিন) সৎকর্মশীলদের আমি প্রতিদান দিয়ে থাকি। আস-সাফফাত, ৩৭/১০৫

سَلامٌ عَلَى إِبْرَاهِيمَ كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক। এভাবে আমি (মুহসেনিন) সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আস-সাফফাত, ৩৭/১০৯-১১১

وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِنَ الصَّالِحِينَ وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَى إِسْحَاقَ وَمِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِنَفْسِهِ مُبِينٌ
আর আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাককের- যে ছিল সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী। আর আমি তাকে ও ইসহাককে বরকত দান করেছিলাম আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল (মুহসেন) সৎকর্মশীল এবং কেউ কেউ নিজের প্রতি স্পষ্ট যালিম। ৩৭/১১২-১১৩

>>> মুসা ও হারূন আলাইহিস্ সালাম মুহসেনিন ছিলেন <<<
سَلامٌ عَلَى مُوسَى وَهَارُونَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
মুসা ও হারূনের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয় এভাবে আমি মুহসেনিনদের (সৎকর্মশীলদের) প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় তারা উভয়ে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আস-সাফফাত, ৩৭/১২০-১২২

وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ وَاسْتَوَى آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
আর যখন (মূসা) সে তার পরিপূর্ণ যৌবনে পৌঁছল আর পরিণত বয়স্ক হলো, তখন তাকে আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম আর এভাবেই আমি (মুহসেনিন) সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। কাসাস, ২৮/১৪

>>> ইলিয়্যাস আলাইহিস্ সালাম মুহসেনিন ছিলেন <<<
سَلامٌ عَلَى إِلْ يَاسِينَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
ইলিয়্যাসের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয় এভাবে আমি (মুহসেনিন) সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আস-সাফফাত, ৩৭/১৩০-১৩২

>>> ইউসুফ আলাইহিস্ সালাম মুহসেনিন ছিলেন <<<
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
আর যখন (ইউসুফ) সে তার পরিপূর্ণ যৌবনে পৌঁছল, তখন তাকে আমি হিকমত ও জ্ঞান দান করলাম আর এভাবেই আমি (মুহসেনিন) সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইউসুফ, ১২/২২

وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الأرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ نُصِيبُ بِرَحْمَتِنَا مَنْ نَشَاءُ وَلا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
আর এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, দেশের যেখানে ইচ্ছা সে নিজের স্থান করে নিতে পারত; আমি যাকে ইচ্ছা তাকে আমার রহমত দান করি, আর আমি (মুহসেনিন) সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না। ইউসুফ, ১২/৫৬

>>> আরও যেসব নবী মুহসেনিন ছিলেন <<<
وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنَ الصَّالِحِينَ وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ
আর আমি তাকে (ইব্রাহিমকে) দান করেছি ইসহাক ও ইয়াকূব; প্রত্যেককে আমি সৎপথ দেখিয়েছিলাম এবং এর পূর্বে নূহকে সৎপথ দেখিয়েছিলাম। আর তার বংশধরদের মধ্য থেকে দাঊদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারূনকে সৎপথ দেখিয়েছিলাম। আর আমি এভাবেই (মুহসেনিন) সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর যাকারিয়্যা, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়্যাস প্রত্যেকেই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল। আর ইসমাঈল, আল ইয়াসা‘আ, ইউনুস ও লূত আর এদের প্রত্যেককে আমি সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আনআম, ৬/৮৪-৮৬

>>> মুত্তাকীরা হল মুহসেনিন <<<
إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ
নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা (মুত্তাকী) তাকওয়া অবলম্বন করে আর তারাই হল (মুহসেনিন) সৎকর্মশীল। নাহল, ১৬/১২৮

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُحْسِنِينَ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। তাদের রব তাদেরকে যা দিবেন তা তারা গ্রহণকারী হবে নিশ্চয় এর পূর্বে (দুনিয়ার জীবনে) এরাই ছিল (মুহসেনিন) সৎকর্মশীল। যারিয়াহ, ৫১/১৫ -১৬

إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلالٍ وَعُيُونٍ وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
নিশ্চয়ই মুত্তাকীরা ছায়ায় ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। তারা যা ফলমুল চাইবে তাই পাবে। (তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সাথে খাও ও পান কর, তোমরা যে আমল করেছিলে তার বিনিময়’। নিশ্চয় আমি (মুহসেনিন) সৎকর্মশীলদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি। মুরসালাত, ৭৭/৪১-৪৪

وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ أُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ لَهُمْ مَا يَشَاءُونَ عِنْدَ رَبِّهِمْ ذَلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ
আর যারা সত্যসহ আগমন করছে ও সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই হল মুত্তাকী। তাদের জন্য তাদের রবের কাছে তাই রয়েছে যা তারা চাইবে, এটাই (মুহসেনিন) সৎকর্মশীলদের পুরস্কার। আয-যুমার ৩৯/৩৩-৩৪

✔
✔

>>>> কুরআনের আয়াতে তাকদির <<<<
>>> তাকদির লিখা রয়েছে <<<
وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالأرْضِ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
আর আসমানে ও যমীনে এমন কোন গোপন রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। আন-নামল, ২৭/৭৫

مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الأرْضِ وَلا فِي أَنْفُسِكُمْ إِلا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের উপর এমন কোন মুসীবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না, এটা আল্লাহর জন্য খুবই সহজ। আল-হাদীদ, ৫৭/২২

وَاللَّهُ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجًا وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلا تَضَعُ إِلا بِعِلْمِهِ وَمَا يُعَمَّرُ مِنْ مُعَمَّرٍ وَلا يُنْقَصُ مِنْ عُمُرِهِ إِلا فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপর শুক্রবিন্দু থেকে, এরপর তোমাদেরকে করেছেন যুগল আর না কোন নারী গর্ভধারণ করে, আর না কোন নারী প্রসব করে, কোনকিছুই তাঁর অজ্ঞাত নয়, আর না কোন বয়স্ক ব্যক্তি আয়ু লাভ করে, আর না তার বয়স হ্রাস পায়; অথচ তা একটি কিতাবে (লাওহে মাহফুযে) লিপিবদ্ধ আছে, নিশ্চয় এটা আল্লাহর জন্যে খুবই সহজ। ফাতির, ৩৫/১১

أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاءِ وَالأرْضِ إِنَّ ذَلِكَ فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ
তুমি কি জান না যে, আসমান ও যমীনে যা কিছু রয়েছে, আল্লাহ তা জানেন? নিশ্চয় এসব এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে, নিশ্চয় এটা আল্লাহর জন্য খুবই সহজ। আল-হাজ্জ, ২২/৭০

>>> তাকদির সম্পর্কে আল্লাহ অবগত আছেন <<<
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لا يَعْلَمُهَا إِلا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلا يَعْلَمُهَا وَلا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الأرْضِ وَلا رَطْبٍ وَلا يَابِسٍ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
আর তাঁর কাছে রয়েছে অদৃশ্য জগতের চাবিসমূহ, তিনি ছাড়া আর কেউ তা জ্ঞাত নয় এবং তিনি অবগত রয়েছেন যা কিছু আছে স্থলে আর সমুদ্রে, আর তাঁর অবগতি ব্যতীত কোন পাতা ঝরে পড়ে না এবং যমীনের অন্ধকারে কোন দানা পতিত হয় না, এমনকি কোন আদ্র আর কোন শুষ্ক কিছুও পতিত হয়না; কিন্তু সমস্ত কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আনআম, ৬/৫৯

عَالِمِ الْغَيْبِ لا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلا فِي الأرْضِ وَلا أَصْغَرُ مِنْ ذَلِكَ وَلا أَكْبَرُ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
তিনি (আল্লাহ) অদৃশ্য সম্পর্কে অবগত, তাঁর অগোচর নয় আসমানসমূহে ও যমীনে অণু পরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু; কিন্তু সব কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সাবা, ৩৪/৩

وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الأرْضِ وَلا فِي السَّمَاءِ وَلا أَصْغَرَ مِنْ ذَلِكَ وَلا أَكْبَرَ إِلا فِي كِتَابٍ مُبِينٍ
অণু পরিমাণও কোন বস্তু তোমার রবের (জ্ঞানের) অগোচর নয়- না যমীনে আর না আসমানে, এবং না এর চেয়ে ক্ষুদ্রতর আর না এর চেয়ে বৃহত্তর, কিন্তু সমস্ত কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। ইউনুস, ১০/৬১

وَمَا مِنْ دَابَّةٍ فِي الأرْضِ إِلا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ
আর যমীনে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যাদের রিয্কের দায়িত্ব আল্লাহর উপর না রয়েছে, এবং তিনি জানেন তার আবাসস্থল ও সমাধিস্থল, সব কিছুই সুস্পষ্ট এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। হুদ, ১১/৬

✔
✔

>>>> কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না <<<<
وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى وَإِنْ تَدْعُ مُثْقَلَةٌ إِلَى حِمْلِهَا لا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَى إِنَّمَا تُنْذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلاةَ وَمَنْ تَزَكَّى فَإِنَّمَا يَتَزَكَّى لِنَفْسِهِ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ
আর কোন বহনকারী অন্যের (পাপের) বোঝা বহন করবে না আর কেউ যদি তার (পাপের) গুরুভার বয়ে দেয়ার জন্য অন্যকে আহবান করে তবে তার কিছুই বয়ে দিবে না, যদিও সে নিকটাত্মীয় হয়; তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পার, যারা না দেখে তাদের রবকে ভয় করে ও সালাত কায়েম করে আর যে পরিশুদ্ধ হয় প্রকৃতপক্ষে সে তার নিজের কল্যাণেই পরিশুদ্ধ হয় এবং আল্লাহর দিকেই (সকলের) প্রত্যাবর্তন। ফাতির, ৩৫/১৮

✔
✔

>>>> কুরআন আল্লাহর উপদেশ <<<<
كِتَابٌ أُنْزِلَ إِلَيْكَ فَلا يَكُنْ فِي صَدْرِكَ حَرَجٌ مِنْهُ لِتُنْذِرَ بِهِ وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ
এই কিতাব যা আপনার প্রতি নাযিল করা হয়েছে তাই তার সম্পর্কে তোমার অন্তরে যেন কোন সংকীর্ণতা না থাকে, যেন তুমি তার দ্বারা সতর্ক্ করতে পার আর কুরআন মুমিনদের জন্য উপদেশ। আরাফ, ৭/২

وَلَقَدْ أَنْزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُبَيِّنَاتٍ وَمَثَلا مِنَ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
আর অবশ্যই আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ আর তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের কিছু দৃষ্টান্ত এবং মুত্তাকীদের জন্য উপদেশ। আন-নুর, ২৪/৩৪

فَجَعَلْنَاهَا نَكَالا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
অতঃপর তা (মুসার ঘটনাকে) তাদের সমসাময়িক ও তাদের পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য আমি দৃষ্টান্ত বানিয়েছে এবং মুত্তাকীদের জন্য উপদেশ। আল-বাকারা, ২/৬৬

وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِلْمُتَّقِينَ
আর অবশ্যই তা (কুরআন) মুত্তাকীদের জন্য উপদেশ। হাক্কাহ, ৬৯/৪৮

وَذِكْرًا لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্য উপদেশ। ২১/৪৮

هَذَا بَيَانٌ لِلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ
এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং মুত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ। আলে-ইমরান, ৩/১৩৮

وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ। মায়েদা, ৫/৪৬

>>> আল্লাহ কুরআনে সকল প্রকার দৃষ্টান্ত বিশদভাবে বর্ণনা করেছেন <<<
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ قُرْآنًا عَرَبِيًّا غَيْرَ ذِي عِوَجٍ لَعَلَّهُمْ يَتَّقُونَ
আর অবশ্যই এই কোরআনে মানুষের জন্যে সকল প্রকার দৃষ্টান্ত আমি বর্ণনা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। আরবী ভাষায় (অবর্তীণ) কুরআন এতে কোন বক্রতা নেই, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। আয-যুমার, ৩৯/২৭-২৮

وَكَذَلِكَ أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا
আর এভাবেই আমি আরবী ভাষায় কোরআন অবর্তীণ করেছি এবং তাতে বিশদভাবে সতর্কবাণী বর্ণনা করেছি যাতে তারা তাকওয়া অবলম্বন করে অথবা তা তাদের জন্য উপদেশ। ত্বহা, ২০/১১৩

>>>> একটি প্রশ্ন ও তার উত্তর <<<
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ
আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে, তাই উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? আল-কামার, ৫৪/১৭, ৫৪/২২, ৫৪/৩২, ৫৪/৪০

سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى وَيَتَجَنَّبُهَا الأشْقَى
সে উপদেশ গ্রহণ করবে যে (আল্লাহকে) ভয় করবে আর যে চরম হতভাগা সে তা উপেক্ষা করবে । আ‘লা, ৮৭/১০-১১

فَذَكِّرْ بِالْقُرْآنِ مَنْ يَخَافُ وَعِيدِ
কাজেই তুমি কুরআন দ্বারা তাকেই উপদেশ দাও যে আমার (আল্লাহর) শাস্তিকে ভয় করে। কাফ, ৫০/৪৫

فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الألْبَابِ الَّذِينَ آمَنُوا قَدْ أَنْزَلَ اللَّهُ إِلَيْكُمْ ذِكْرًا
কাজেই হে বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা যারা ঈমান এনেছ তোমরা আল্লাহকে ভয় কর, অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ্ উপদেশ (কুরআন)। আত-তালাক, ৬৫/১০

إِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ
কেবলমাত্র তুমি তাকে সতর্ক্ করতে পার যে উপদেশ মেনে চলে আর পরম করুণাময় আল্লাহকে না দেখেও ভয় করে, সুতরাং তুমি তাকে ক্ষমা ও সম্মানজনক প্রতিদানের সুসংবাদ দাও। ইয়াসীন, ৩৬/১১

مَا أَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَى إِلا تَذْكِرَةً لِمَنْ يَخْشَى
(হে রাসুল) আপনাকে কষ্ট দেয়ার জন্য আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করিনি বরং তাকে উপদেশের জন্য যে (আল্লাহকে) ভয় করে। ত্বহা, ২০/২-৩

وَمَا يَذْكُرُونَ إِلا أَنْ يَشَاءَ اللَّهُ هُوَ أَهْلُ التَّقْوَى وَأَهْلُ الْمَغْفِرَةِ
আর আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনি ভয়ের যোগ্য্ এবং ক্ষমার অধিকারী। মুদ্দাচ্ছির, ৭৪/৫৬

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ
আর তুমি উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মু’মিনদের উপকারে আসবে। যারিয়াত, ৫১/৫৫

✔
✔

>>>>>>> কুরআনের একটি প্রশ্ন ও তার উত্তর <<<<<<
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে, তাই উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? আল-কামার, ৫৪/১৭, ৫৪/২২, ৫৪/৩২, ৫৪/৪০

سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى وَيَتَجَنَّبُهَا الأشْقَى সে উপদেশ গ্রহণ করবে যে ভয় করবে আর যে চরম হতভাগা সে তা উপেক্ষা করবে । আ‘লা, ৮৭/১০-১১

وَمَا يَذْكُرُونَ إِلا أَنْ يَشَاءَ اللَّهُ هُوَ أَهْلُ التَّقْوَى وَأَهْلُ الْمَغْفِرَةِ আর আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার
অধিকারী। মুদ্দাচ্ছির, ৭৪/৫৬

✔
✔

>>>> আল্লাহকে ভয় কর এবং সেই কঠিন দিবসের শাস্তিকে ভয় কর <<<<
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ وَلا مَوْلُودٌ هُوَ جَازٍ عَنْ وَالِدِهِ شَيْئًا إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ
হে মানবজাতি! তোমাদের রবকে ভয় কর এবং সেই দিবসকে ভয় কর, যে দিন পিতা তার সন্তানের কোন উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনই উপকার করতে পারবে না, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে আর প্রধান প্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলতে না পারে। লুকমান, ৩১/৩৩

وَاتَّقُوا يَوْمًا لا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلا هُمْ يُنْصَرُونَ
আর তোমরা সেই দিবসকে ভয় কর যেদিন কেউ কারো কোন উপকারে আসবে না এবং কারো সুপারিশও গ্রহণ করা হবে না এবং কারো নিকট থেকে ‍বিনিময় গ্রহণ করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। আল-বাকারা, ২/৪৮

وَاتَّقُوا يَوْمًا لا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَلا هُمْ يُنْصَرُونَ
আর তোমরা সেই দিবসকে ভয় কর যেদিন কেউ কারো কোন উপকারে আসবে না ও কারো নিকট থেকে ‍বিনিময় গ্রহণ করা হবে না আর কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। আল-বাকারা, ২/১২৩

وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لا يُظْلَمُونَ
আর তোমরা সেই দিবসকে ভয় কর, যে দিন তোমদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়া হবে এরপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তার বিনিময় দেয়া হবে এবং তারা কিছুমাত্র অত্যাচারিত হবে না। আল-বাকারা, ২/২৮১

فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ
কাজেই তোমরা সে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাক, যার জ্বালানী হবে মানুষ ও পাথর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল-বাকারা, ২/২৪

وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ
আর তোমরা সে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাক, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আলে-ইমরান, ৩/১৩১

إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِمَنْ خَافَ عَذَابَ الآخِرَةِ ذَلِكَ يَوْمٌ مَجْمُوعٌ لَهُ النَّاسُ وَذَلِكَ يَوْمٌ مَشْهُودٌ
এতে অবশ্যই নিদর্শন আছে তার জন্য যে আখেরাতের শাস্তিকে ভয় করে, উহা এমন একটি দিন যে দিন সকল মানুষকে একত্রিত করা হবে এবং উহা সকলের উপস্থিতির দিন। হুদ, ১১/১০৩

>>> আমি ভয়ঙ্কর দিবসের আযাবকে ভয় করি <<<
قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ مَنْ يُصْرَفْ عَنْهُ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمَهُ وَذَلِكَ الْفَوْزُ الْمُبِينُ
আপনি বলুন, যদি আমি আমার রবের অবাধ্য হই, তবে আমি অবশ্যই ভয়ঙ্কর দিবসের আযাবকে ভয় করি। সেদিন যাকে তার (শাস্তি) থেকে রক্ষা করা হবে তবে নিশ্চয় তাকে মহা অনুগ্রহ করা হবে আর এটিই মহাসাফল্য। আনআম, ৬/১৫-১৬, আয-যুমার, ৩৯/১৩

إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا
নিশ্চয় আমাদের রবের পক্ষ থেকে আমরা এক ভয়ংকর ভীতিপ্রদ দিবসের ভয় করছি। দাহর, ৭৬/১০

>>> নুহ বলেছিল <<<
أَنْ لا تَعْبُدُوا إِلا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ
যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত কর না, নিশ্চয় আমি তোমাদের উপর একদিন যন্ত্রণাদায়ক শাস্তির আশঙ্কা করছি। হুদ, ১১/২৬

فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
অতঃপর সে (নুহ) বলেছিল হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ছাড়া তোমাদের কোন (সত্য) ইলাহ নেই, আর নিশ্চয় আমি তোমাদের উপর ভয়ঙ্কর দিবসের আযাবের আশঙ্কা করছি। আরাফ, ৭/৫৯

>>> হুদ বলেছিল <<<
تَعْبُدُوا إِلا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করো না, নিশ্চয় আমি তোমাদের উপর ভয়ঙ্কর দিবসের আযাবের আশঙ্কা করছি। আহকাফ, ৪৬/২১

إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
আর নিশ্চয় আমি তোমাদের উপর ভয়ঙ্কর দিবসের আযাবের আশঙ্কা করছি। আশ-শুরা, ২৬/১৩৫

>>> শোয়াইব বলেছিল <<<
وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ
আর নিশ্চয় আমি তোমাদের উপর একদিন চর্তুদিক থেকে পরিবেষ্টনকারী আযাবের আশঙ্কা করছি। হুদ, ১১/৮৪

>>> তোমাদের রবের কাছে ক্ষমা চাও <<<
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ
আর এও যে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, এরপর তাঁরই দিকে ফিরে এসো, তাহলে তিনি নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী উপভোগ করতে দিবেন এবং অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তাঁর অনুগ্রহ দান করবেন, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে অবশ্যই আমি তোমাদের উপর এক মহা দিবসের আযাবের ভয় করছি। হুদ, ১১/৩

>>>> কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না <<<<
وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى وَإِنْ تَدْعُ مُثْقَلَةٌ إِلَى حِمْلِهَا لا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَى إِنَّمَا تُنْذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلاةَ وَمَنْ تَزَكَّى فَإِنَّمَا يَتَزَكَّى لِنَفْسِهِ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ
আর কোন বহনকারী অন্যের (পাপের) বোঝা বহন করবে না আর কেউ যদি তার (পাপের) গুরুভার বয়ে দেয়ার জন্য অন্যকে আহবান করে তবে তার কিছুই বয়ে দিবে না, যদিও সে নিকটাত্মীয় হয়; তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পার, যারা না দেখে তাদের রবকে ভয় করে ও সালাত কায়েম করে আর যে পরিশুদ্ধ হয় প্রকৃতপক্ষে সে তার নিজের কল্যাণেই পরিশুদ্ধ হয় এবং আল্লাহর দিকেই (সকলের) প্রত্যাবর্তন। ফাতির, ৩৫/১৮

✔
✔

>>>> কুরআন হেদায়াত ও সুসংবাদ <<<<
طس تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُبِينٍ هُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ
ত্বা-সীন; এগুলো কুরআনের ও সু্স্পষ্ট কিতাবের আয়াত। মুমিনদের জন্য হেদায়াত ও সুসংবাদ। আন-নামল, ২৭/১-২

وَهُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ
আর কুরআন মুমিনদের জন্য হেদায়াত ও সুসংবাদ। আল-বাকারা, ২/৯৭

وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
আর নিশ্চয় তা (কুরআন) মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। আন-নামল, ২৭/৭৭

قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِنْ رَبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ
আপনি বলুন, এ কুরআন তোমার রবের পক্ষ হতে রুহুল কুদুস (জিবরীল) যথাযথভাবে নাযিল করেছেন, যারা ঈমান এনেছে তাদরেকে সুদৃঢ় করার জন্য এবং মুসলিমদের জন্য হেদায়াত ও সুসংবাদ। আন-নাহল, ১৬/১০২

وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ
আর আমি আপনার প্রতি এই কিতাব নাযিল করেছি প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, মুসলিমদের জন্য হেদায়াত ও রহমত আর সুসংবাদ। আন-নাহল, ১৬/৮৯

إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
নিশ্চয়ই এই কোরআন সেই দিকে পথ দেখায় যা সবচেয়ে সরল আর যেসব মুমিনগণ সৎকাজ করে তাদেরকে সুসংবাদ দাও, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল-ইসরা, ১৭/৯

ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ
এ কুরআন আল্লাহর হেদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হেদায়াত দান করেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোন পথ প্রদর্শক নেই। আয-যুমার, ৩৯/২৩

>>> মুমিনেদের জন্য্ নিদর্শন রয়েছে <<<
خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ بِالْحَقِّ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِلْمُؤْمِنِينَ
আল্লাহ যথাযথভাবে আসমানসমুহ ও যমীন সৃষ্টি করেছেন, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে মুমিনেদের জন্য। আনকাবুত, ২৯/৪৪

تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ إِنَّ فِي السَّمَاوَاتِ وَالأرْضِ لآيَاتٍ لِلْمُؤْمِنِينَ وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَابَّةٍ آيَاتٌ لِقَوْمٍ يُوقِنُونَ
এ কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয় আকাশসমূহ ও জমিনে নিদর্শনাবলী রয়েছে মুমিনদের জন্য। আর তোমাদের সৃষ্টিতে আর যে জীব জন্তু ছড়িয়ে রয়েছে তাতে নিদর্শনাবলী রয়েছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য। আল-জাসিয়া, ৪৫/২-৪

✔
✔

>>>> কুরআন ও সহীহ হাদীসের আলোকে রিবা/সুদ <<<<
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لا يَقُومُونَ إِلا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
যারা সুদ ভক্ষণ করে, তারা শয়তানের স্পর্শে মোহাবিষ্ট ব্যক্তির দন্ডায়মান হওয়ার অনুরূপ ব্যতীত দন্ডায়মান হবে না; এটা এ জন্য যে তারা বলে, ক্রয়-বিক্রয় তো সুদের মতই। অথচ আল্লাহ ক্রয়-বিক্রয় হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন; সুতরাং যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার ফলে সে বিরত হল, অতীতে যা হয়ে গেছে তা তারই জন্য, আর তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল, আর যারা পুনরাবৃত্তি করবে তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল-বাকারা, ২/২৭৫

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
সুদকে আল্লাহ নির্মূল করেন আর দানকে বর্ধিত করেন আর আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালবাসেন না। আল-বাকারা, ২/২৭৬

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لا تَظْلِمُونَ وَلا تُظْلَمُونَ وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لا يُظْلَمُونَ
হে ঈমানদারমুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া রয়েছে তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও। কিন্তু যদি তোমরা তা না ছাড় তাহলে আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও, আর যদি তোমরা তওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে, তোমরা যুলুম করবে না আর তোমাদের উপর যুলুম করা হবে না। আর যদি (ঋণ গ্রহীতা) সে অভাবগ্রস্থ হয়, তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দাও, আর যদি তোমরা দান করে দাও, তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আর ঐ দিনকে ভয় কর, যে দিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে; তারপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেয়া হবে এবং তাদের প্রতি কোন জুলুম করা হবে না। আল-বাকারা, ২/২৭৮-২৮১

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ
হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধিহারে সুদ ভক্ষণ করো না আর আল্লাহকে ভয় কর যেন তোমরা সফলকাম হতে পার। এবং তোমরা সেই আগুন হতে বেঁচে থাক যা কাফেরদের জন্য তৈরী করা হয়েছে। আলে-ইমরান, ৩/১৩০-১৩১

>>> ইহুদি ধর্মে রিবা/সুদ <<<
فَبِظُلْمٍ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
অতএব যারা ইহুদী তাদের জুলুমের কারণে পবিত্র বস্তুগুলোকেও তাদের উপর আমরা হারাম করেছিলাম যা পূর্বে তাদের জন্য হালাল করা হয়েছিল এবং আল্লাহর পথ হতে অধিক পরিমাণে তাদের বাধা দানের কারণে। আর তাদের রিবা (সুদ) গ্রহণের কারণেও অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং তারা অন্যায় ভাবে মানুষের ধন-সম্পদ ভক্ষন করতো আর আমি তাদের মধ্যে কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আন-নিসা, ৪/১৬০-১৬১

وَمَا آتَيْتُمْ مِنْ رِبًا لِيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلا يَرْبُو عِنْدَ اللَّهِ وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ
আর তোমরা রিবায় (সুদে) যা কিছু দিয়ে থাক, মানুষের ধন-সম্পদে যেন তোমাদের ধন-সম্পদ বৃদ্ধি পায়, আসলে আল্লাহর নিকটে তা বৃদ্ধি পায় না আর আল্লাহর সন্তুষ্টি কামনায় তোমরা যে যাকাত দিয়ে থাক প্রকৃতপক্ষে তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত। আর-রূম, ৩০/৩৯

>>>> হাদীসের আলোকে রিবা/সুদ <<<<
প্রখ্যাত ছাহাবী আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন, যারা সূদ খায়, সূদ দেয়, সূদের হিসাব লেখে এবং সূদের সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের উপর লা‘নত করেছেন এবং অপরাধের ক্ষেত্রে এরা সকলেই সমান। মুসলিম

>>> রাসূল সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন <<<
১। সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। (১) আল্লাহর সঙ্গে শরীক করা।(২) যাদু করা (৩) আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত ব্যতীরেকে তাকে হত্যা করা (৪) সুদ খাওয়া (৫) ইয়াতীমের মাল গ্রাস করা (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল প্রকৃতির সতী মুমিন নারীদের অপবাদ দেওয়া। বুখারী,

২। সূদের (পাপের) সত্তুরটি স্তর রয়েছে, যার নিম্নতম স্তর হ’ল মায়ের সাথে যেনা করার পাপ। ইবনু মাজাহ

৩। কোন ব্যক্তি যদি এক দিরহাম (রৌপ্যমুদ্রা) রিবা বা সূদ জ্ঞাতসারে গ্রহণ করে, তাতে তার পাপ ছত্রিশ বার ব্যভিচার করার চেয়েও অনেক বেশী হয়। আহমাদ

৪। সূদের দ্বারা সম্পদ যতই বৃদ্ধি পাক না কেন তার শেষ পরিণতি হল নিঃস্বতা। ইবনু মাজাহ

৫। কিয়ামতের পুর্বে সূদ, যেনা এবং মাদকদ্রব্য ব্যাপকভাবে প্রকাশ পাবে। ত্বাবারাণী

কুরআনের আয়াত ও হাদীছ সমূহ থেকে স্পষ্টভাবে বুঝা যায় সূদ ইসলামে সম্পুর্ণরূপে হারাম এবং এর শেষ পরিণতি নিঃস্বতা। তাই কম হোক বেশী হোক সকল প্রকার সূদ গ্রহণ থেকে বিরত থাকা একান্ত যরূরী।

✕
আল্লাহকে ভয় কর ২০ পর্ব
আল্লাহকে ভয় কর ২০ পর্ব

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.