আল্লাহকে ভয় কর ২১ পর্ব | শরিফ গাজী অফিসিয়াল

আল্লাহকে ভয় কর ২১ পর্ব

১৯ অধ্যায়ঃ
,
* কুরআনের আলোকে মুত্তাকীদের পরিচয়।
* আল্লাহভীরু, মুত্তাকীদের জন্য জান্নাত ও তাদের জান্নাতের কিছু বিবরণ।
* মুত্তাকীদের জন্য কি আছে।
* কুরআন মুমিনদের জন্য আরোগ্যতা ও রহমত।
* রাসূলের অনুসরনেই জান্নাত।
* কুরআনে ঈমান ও সৎ আমলের প্রতিদান।
'
===============
'
>>>>> কুরআনের আলোকে মুত্তাকীদের পরিচয় <<<<<
>>> মুমিনগনই মুত্তাকী হতে পারবে <<<
ذَلِكَ الْكِتَابُ لا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য পথ নির্দেশ। যারা গায়েবের প্রতি ঈমান আনে এবং সালাত প্রতিষ্ঠা করে ও আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান আনে ঐ বিষয়ে যা আপনার প্রতি নাযিল করা হয়েছে আর যা আপনার পূর্বে নাযিল করা হয়েছে ও তারা পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতপ্রাপ্ত আর তারাই সফলকাম। আল-বাকারা, ২/২-৫

لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ وَالْمَلائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ
ভালো কাজ এটা নয় যে, তোমরা তোমাদের চেহারা পূর্ব কিংবা পশ্চিমদিকে ফিরাবে; বরং ভাল কাজ হলো হল যে ঈমান আনে আল্লাহর প্রতি ও শেষ দিবসের ও ফেরেশেতাদের ও কিতাবের ও নবীদের প্রতি এবং সম্পদের প্রতি আসক্তির সত্ত্বেও তা দান করে তার আত্মীয়দেরকে ও ইয়াতিমদেরকে ও অসহায়দেরকে ও মুসাফিরদেরকে ও সাহায্যপ্রার্থীদেরকে ও বন্দিমুক্তির জন্যে এবং সালাত প্রতিষ্ঠা করে আর যাকাত প্রদান করে এবং যখন তারা ওয়াদা করে তারা তাদের ওয়াদা পূর্ণ করে আর তারা ধৈর্যধারণ করে অর্থসংকটে ও রোগ ব্যাধিতে ও যুদ্ধের সময়, তারাই সত্যবাদী ও তারাই মুত্তাকী। আল-বাকারা, ২/১৭৭

মন্তব্যঃ উপরের কয়টি আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় মুমিনগনই মুত্তাকী হতে পারবে।

>>> মুমিনগন তাদের সৎকর্মের ফলে মুত্তাকী হতে পারবে <<<
يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَأُولَئِكَ مِنَ الصَّالِحِينَ وَمَا يَفْعَلُوا مِنْ خَيْرٍ فَلَنْ يُكْفَرُوهُ وَاللَّهُ عَلِيمٌ بِالْمُتَّقِينَ
তারা আল্লাহর প্রতি ও শেষ দিবসের প্রতি ঈমান আনে এবং তারা ভাল কাজের আদেশ দেয় ও মন্দ কাজ থেকে নিষেধ করে এবং তারা কল্যাণকর কাজে দ্রুত তৎপর হয় আর তারা সৎলোকদের অন্তর্ভুক্ত। এবং তারা যে ভাল কাজ করে তা কখনো অস্বীকার করা হবে না আর আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে অবগত আছেন। আলে-ইমরান, ৩/১১৪-১১৫

أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الأرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আমি তাদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব কি? মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব কি? সোয়াদ, ৩৮/২৮

>>> মুত্তাকীদের প্রতিদান <<<
وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ أُولَئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
আল্লাহর ও রাসূলের আনুগত্য কর, যেন তোমরা রহমতপ্রাপ্ত হও। আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমানসমূহ ও যমীনের সমান, যা মুত্তাকীদের জন্য তৈরী করা হয়েছে। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয়্ করে এবং রাগ দমনকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল আর আল্লাহ নেকলোকদের ভালবাসেন। আর যারা কোন অশ্লীল কাজ করে ফেলে কিংবা তাদের নিজের উপর জুলুম করে ফেলে তখনই আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে আছে যে পাপসমূহ ক্ষমা করতে পারেন? তারা যা করে ফেলেছে, জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। এরাই তারা, যাদের প্রতিদান তাদের রবের পক্ষ হতে ক্ষমা ও জান্নাত, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে, আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম! আলে-ইমরান, ৩/১৩২-১৩৬

>>>> মুত্তাকীরাই মুহসিনিন হতে পারবে <<<<
وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ أُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ لَهُمْ مَا يَشَاءُونَ عِنْدَ رَبِّهِمْ ذَلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ
আর যারা সত্যসহ আগমন করছে ও সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই হল মুত্তাকী। তাদের জন্য তাদের রবের কাছে তাই রয়েছে যা তারা চাইবে, এটাই মুহসিনিন (নেকলোক) দের পুরস্কার। আয-যুমার ৩৯/৩৩-৩৪

✔
✔

>>>>> আল্লাহভীরু, মুত্তাকীদের জন্য জান্নাত ও তাদের জান্নাতের কিছু বিবরণ <<<<<
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান। আল-মুলক, ৬৭/১২

تِلْكَ الْجَنَّةُ الَّتِي نُورِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا
সেই জান্নাত, আমি যার উত্তরাধিকারী বানাব আমার বান্দাদের মধ্যে তাদেরকে যারা হবে মুত্তাকী। মারইয়াম, ১৯/৬৩

يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِينَ إِلَى الرَّحْمَنِ وَفْدًا
সেদিন মুত্তাকীদেরকে দয়াময়ের নিকটে মেহমানরূপে একত্রিত করা হবে। মারইয়াম, ১৯/৮৫

وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্যে জান্নাত নিকটবর্তী করা হবে। শু‘আরা, ২৬/৯০

وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
আর মুত্তাকীদের জন্যে জান্নাত নিকটবর্তী করা হবে, তা দুরে থাকবে না। কাফ, ৫০/৩১

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। যারিয়াহ, ৫১/১৫

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ ادْخُلُوهَا بِسَلامٍ آمِنِينَ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। তাতে তোমরা প্রবেশ করবে শান্তির সাথে, নিরাপদে। আল-হিজর, ১৫/৪৫-৪৬

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। আল-কামার, ৫৪/৫৪

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَعِيمٍ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও নেয়ামতের মধ্যে থাকবে। আত-তুর, ৫২/১৭

إِنَّ لِلْمُتَّقِينَ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য তাদের রবের নিকট রয়েছে নেয়ামতে পরিপূর্ণ্ জান্নাত। কালাম, ৬৮/৩৪

قُلْ أَذَلِكَ خَيْرٌ أَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ كَانَتْ لَهُمْ جَزَاءً وَمَصِيرًا لَهُمْ فِيهَا مَا يَشَاءُونَ خَالِدِينَ كَانَ عَلَى رَبِّكَ وَعْدًا مَسْئُولا
আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, এটা উত্তম, নাকি চিরস্থায়ী জান্নাত, মুত্তাকীদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে? সেটা হবে তাদের জন্য পুরস্কার ও প্রত্যাবর্তনস্থল। সেখানে তারা যা চাইবে তাই তাদের জন্য থাকবে স্থায়ীভাবে, এটি হল তোমার রবের অবশ্য পালনীয় প্রতিশ্রুতি। ফুরকান, ২৫/১৫

وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِينَ جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ لَهُمْ فِيهَا مَا يَشَاءُونَ كَذَلِكَ يَجْزِي اللَّهُ الْمُتَّقِينَ
মুত্তাকীদের আবাস কতইনা উত্তম! স্হায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, তারা যা চাইবে সেখানে তাদের জন্য তাই থাকবে, এভাবেই আল্লাহ মুত্তাকীদের পুরস্কৃত করেন। নাহল, ১৬/৩০-৩১

مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ أُكُلُهَا دَائِمٌ وَظِلُّهَا تِلْكَ عُقْبَى الَّذِينَ اتَّقَوْا وَعُقْبَى الْكَافِرِينَ النَّارُ
মুত্তাকীদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার উপমা হল, তার তলদেশে নহরসমূহ প্রবাহিত, তার খাদ্যসামগ্রী ও তার ছায়া চিরস্থায়ী, এসব তাদের পরিণাম যারা তাকওয়া অবলম্বন করে এবং কাফিরদের পরিণাম জাহান্নামের আগুন। আর-রাদ, ১৩/৩৫

إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلالٍ وَعُيُونٍ وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
নিশ্চয়ই মুত্তাকীরা ছায়ায় ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। তারা যা ফলমুল চাইবে তাই পাবে। (তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সাথে খাও ও পান কর, তোমরা যে আমল করেছিলে তার বিনিময়’। নিশ্চয় আমি সৎকর্মশীলদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি। মুরসালাত, ৭৭/৪১-৪৪

مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ
মুত্তাকীদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার উপমা হল, তাতে আছে নির্মল পানির নহর, আর আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আর আছে পানকারীদের জন্যে সুস্বাদু মদের নহর এবং পরিশোধিত মধুর নহর, আর তাদের জন্য সেখানে রয়েছে সব ধরনের ফলমুল ও তাদের রবের পক্ষ হতে ক্ষমা। মুত্তাকীরা কি তাদের মত যারা চিরকাল থাকবে জাহান্নামে আর পান করতে দেয়া হবে ফুটন্ত পানি ফলে তা তাদের নাড়িভূঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে? মুহাম্মদ, ৪৭/১৫

هَذَا ذِكْرٌ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآبٍ جَنَّاتِ عَدْنٍ مُفَتَّحَةً لَهُمُ الأبْوَابُ مُتَّكِئِينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَاكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ أَتْرَابٌ
এটি এক স্মরণ আর অবশ্যই মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস। চিরস্থায়ী জান্নাত, তাদের জন্য দরজাসমুহ উম্মুক্ত রয়েছে। তারা সেখানে হেলান দিয়ে বসবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে। আর তাদের পাশে থাকবে সতীসাধ্বী নয়না সমবয়স্কা রমনীগণ। সাদ, ৩৮/৪৯-৫২

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا حَدَائِقَ وَأَعْنَابًا وَكَوَاعِبَ أَتْرَابًا وَكَأْسًا دِهَاقًا لا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلا كِذَّابًا جَزَاءً مِنْ رَبِّكَ عَطَاءً حِسَابًا
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা। বাগিচা, আঙ্গুর। আর সমবয়স্কা, নব্য যৌবনা তরুণী। এবং পরিপূর্ণ পানপাত্র। তারা সেখানে শুনবে না কোন অসার ও মিথ্যা কথা। তোমার রবের পক্ষ থেকে প্রতিদান, যথোচিত দান। আন-নাবা, ৭৮/৩১-৩৬

إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ فِي جَنَّاتٍ وَعُيُونٍ يَلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَقَابِلِينَ كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ لا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلا الْمَوْتَةَ الأولَى وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ فَضْلا مِنْ رَبِّكَ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ فَارْتَقِبْ إِنَّهُمْ مُرْتَقِبُونَ
নিশ্চয়ই মুত্তাকীরা নিরাপদ স্থানের মধ্যে থাকবে, বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। তারা পরিধান করবে পাতলা ও মোটা রেশমী কাপড়, আর মুখোমুখি হয়ে বসবে, এরূপই হবে আর আমি তাদের বিয়ে দেব ডাগর ডাগর সুন্দর উজ্জ্বল চোখওয়ালা কুমারীদের (হুরদের) সাথে। তারা সেখানে পূর্ণ্ শান্তি ও নিরাপত্তার সাথে সকল প্রকার ফল-মূল আনতে বলবে। প্রথম মৃত্যুর পরে সেখানে তারা মৃত্যু আস্বাদন করবে না, এবং তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। আপনার রবের অনুগ্রহে এটাই হল মহাসাফল্য। দুখান, ৪৪/৫১-৫৭

الأخِلاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلا الْمُتَّقِينَ يَا عِبَادِ لا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلا أَنْتُمْ تَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الأنْفُسُ وَتَلَذُّ الأعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ
সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে কেবলমাত্র মুত্তাকীরা ছাড়া। হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোন ভয় নেই আর তোমরা চিন্তিতও হবে না। যারা আমার আয়াতের উপর বিশ্বাসী ছিল আর তারা ছিল অনুগত। (তাদেরকে বলা হবে) তোমরা ও তোমাদের স্ত্রীরা সানন্দে জান্নাতে প্রবেশ কর। তাদের কাছে স্বর্ণখচিত থালা ও পানপাত্র চক্রাকারে পরিবেশন করা হবে, সেখানে মন যা চাইবে, আর চোখ যাতে তৃপ্ত হবে তাই থাকবে এবং তোমরা সেখানে চিরকাল থাকবে। আর এই সেই জান্নাত যার উত্তরাধীকারী তোমাদেরকে করা হয়েছে, তোমরা যে আমল করেছিলে তার বদলে। তোমাদের জন্য তার মধ্যে থাকবে প্রচুর ফলমূল তা থেকে তোমরা খাবে। আয-যুখরুফ, ৪৩/৬৭-৭৩

✔
✔

>>>>> মুত্তাকীদের জন্য কি আছে? <<<<<
>>> মুত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ <<<
ذَلِكَ الْكِتَابُ لا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ
এই সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হেদায়াত (পথ নির্দেশ)। আল-বাকারা, ২/২

وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِلْمُتَّقِينَ
আর অবশ্যই তা (কুরআন) মুত্তাকীদের জন্য উপদেশ। হাক্কাহ, ৬৯/৪৮

وَذِكْرًا لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্য উপদেশ। ২১/৪৮

وَلَقَدْ أَنْزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُبَيِّنَاتٍ وَمَثَلا مِنَ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
আর অবশ্যই আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ আর তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের কিছু দৃষ্টান্ত এবং মুত্তাকীদের জন্য উপদেশ। আন-নুর, ২৪/৩৪

فَجَعَلْنَاهَا نَكَالا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
অতঃপর তা (মুসার ঘটনাকে) তাদের সমসাময়িক ও তাদের পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য আমি দৃষ্টান্ত বানিয়েছে এবং মুত্তাকীদের জন্য উপদেশ। আল-বাকারা, ২/৬৬

هَذَا بَيَانٌ لِلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ
এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং মুত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ। আলে-ইমরান, ৩/১৩৮

وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ। মায়েদা, ৫/৪৬

>>> মুত্তাকীদের জন্য উত্তম পরিনাম <<<
تِلْكَ الدَّارُ الآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لا يُرِيدُونَ عُلُوًّا فِي الأرْضِ وَلا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
সেই পরকালের আবাস আমি তাদের জন্য রেখেছি যারা পৃথিবীর বুকে ঔদ্ধত্য প্রকাশ ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না আর মুত্তাকীদের জন্য উত্তম পরিনাম রয়েছে। কাসাস, ২৮/৮৩

وَالآخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ
আর পরকাল তোমার রবের কাছে মুত্তাকীদের জন্য। যুখরুফ, ৪৩/৩৫

فَاصْبِرْ إِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِينَ
অতএব তুমি ধৈর্য্যধারণ কর, নিশ্চয় মুত্তাকীদের জন্য উত্তম পরিনাম রয়েছে। হুদ, ১১/৪৯

وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্য উত্তম পরিনাম রয়েছে। আরাফ, ৭/১২৮

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্য। আন-নাবা, ৭৮/৩১

>>>> মুত্তাকীদের জন্য জান্নাত <<<<
هَذَا ذِكْرٌ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآبٍ
এটি এক স্মরণ আর অবশ্যই মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস। সাদ, ৩৮/৪৯

إِنَّ لِلْمُتَّقِينَ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য তাদের রবের নিকট রয়েছে নেয়ামতে পরিপূর্ণ্ জান্নাত। কালাম, ৬৮/৩৪

وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্যে জান্নাত নিকটবর্তী করা হবে। শু‘আরা, ২৬/৯০

وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
আর মুত্তাকীদের জন্যে জান্নাত নিকটবর্তী করা হবে তা দুরে থাকবে না। কাফ, ৫০/৩১

>>> আর তাই <<<
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমানসমূহ ও যমীনের সমান যা মুত্তাকীদের জন্য তৈরী করা হয়েছে। আলে-ইমরান, ৩/১৩৩

>>> আমাদের দু‘আ <<<
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
রাব্বানা- হাব্ লানা- মিন্ আয্ওয়া-যিনা- ওয়া যুর্ রিইয়া-তিনা- ক্কুর্ রাতা আ‘ইউনিও ওয়াজ্ 'আল্ না- লিল্ মুত্তাক্কি-না ইমা-মা-
হে আমাদের রব! আমাদের স্বামী/স্ত্রী ও সন্তানাদি হতে আমাদের জন্য চক্ষু শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকীদের জন্য নেতা বানিয়ে দিন। আল-ফুরকান, ২৫/৭৪

✔
✔

>>>>> কুরআন মুমিনদের জন্য আরোগ্যতা ও রহমত <<<<<
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلا يَزِيدُ الظَّالِمِينَ إِلا خَسَارًا
আমি কোরআনে নাযিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্যতা ও রহমত কিন্তু তা গোনাহগারদের ক্ষতিই বৃদ্ধি করে। আল-ইসরা, ১৭/৮২

قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ وَالَّذِينَ لا يُؤْمِنُونَ فِي آذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى أُولَئِكَ يُنَادَوْنَ مِنْ مَكَانٍ بَعِيدٍ
আপনি বলুন, এটি (কুরআন) যারা ঈমান আনে তাদের জন্য হেদায়াত ও আরোগ্যতা আর যারা ঈমান আনে না তাদের কানে আছে বধিরতা আর এ কুরআন তাদের জন্য অন্ধত্ব; তাদেরকে ডাকা হবে দূরবর্তী স্থান হতে। ফুসলিলাত, ৪১/৪৪

وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ
তিনি (আল্লাহ) মুমিন লোকদের অন্তরসমূহ নিরাময় করেন। তওবা, ৯/১৪

هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ
তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেন যেন তাদের ঈমানের সহিত ঈমান আরও বৃদ্ধি পায়। ফাতহ, ৪৮/৪

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
হে মানবজাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে এবং তাতে আছে অন্তরের রোগের নিরাময় আর মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। ইউনুস, ১০/৫৭

هَذَا بَصَائِرُ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ
এ কুরআন তোমাদের রবের পক্ষ হতে জ্ঞানের আলো আর হেদায়াত ও রহমত, সে লোকদের জন্য যারা ঈমান আনে। আরাফ, ৭/২০৩

هَذَا بَصَائِرُ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُوقِنُونَ
এ কুরআন মানুষের জন্য জ্ঞানের আলো এবং নিশ্চিত বিশ্বাসী লোকদের জন্য হেদায়াত ও রহমত। আল-জাসিয়া, ৪৫/২০

فَقَدْ جَاءَكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ
অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আর হেদায়াত ও রহমত এসেছে। আনআম, ৬/১৫৭

وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
আর নিশ্চয় তা (কুরআন) মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। আন-নামল, ২৭/৭৭

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
আর যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনিই (আল্লাহ) আমাকে আরোগ্য দান করেন। আশ-শু‘আরা, ২৬/৮০

✔
✔

>>>>> রাসূলের অনুসরনেই জান্নাত <<<<<
وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا
আর যে কেউ আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে, সে থাকবে ঐসব লোকদের সাথে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, (তারা হল) নবীগন, সত্যবাদীগণ, শহীদগন ও সৎকর্মশীলদের সাথে; আর সাথী হিসেবে তারা হবে কতই উত্তম! আন-নিসা, ৪/৬৯

وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। আর এটাই মহাসফলতা। আন-নিসা, ৪/১৩

وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا
আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমুহ প্রবাহিত আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল-ফাতহ, ৪৮/১৭

>>>>> রাসূলকে অমান্য করার শাস্তি <<<<<
إِلا بَلاغًا مِنَ اللَّهِ وَرِسَالاتِهِ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا
কেবলমাত্র আল্লাহর বাণী ও তাঁর রিসালত পৌঁছানোই তার দায়িত্ব আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করবে অবশ্যই তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরকাল থাকবে। আল-জিন, ৭২/২৩

وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ
যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করবে এবং তাঁর সীমরেখা লঙ্ঘন করবে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল থাকবে; আর তার জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। আন-নিসা, ৪/১৪

وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার জন্য হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরও এবং মুমিনের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাব, যেদিকে সে ফিরে যেতে চায় এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে আর তা খুবই নিকৃষ্টতর আবাসস্থল। আন-নিসা, ৪/১১৫

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلالا مُبِينًا
কোন মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য এই অধিকার নেই যে, আল্লাহ ও তাঁর রাসূল যখন কোন বিষয়ে সিদ্ধান্ত দিবেন, তখন সে সেই ব্যাপারে নিজে কোন সিদ্ধান্তের এখতিয়ার রাখে; আর যে আল্লাহকে ও তাঁর রাসূলকে অমান্য করবে সে সুস্পষ্ট পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হবে। আল-আহযাব, ৩৩/৩৬

✔
✔

>>>>> কুরআনে ঈমান ও সৎ আমলের প্রতিদান <<<<<
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের জন্যে রয়েছে অফুরন্ত পুরস্কার। ফুসসিলাত, ৪১/৮

إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ কেবলমাত্র্ যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। আল-ইনশিকাক, ৮৪/২৫

إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
কেবলমাত্র যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে অতঃপর তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। আত-তীন, ৯৫/৬

وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لا يُحِبُّ الظَّالِمِينَ
তবে যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে অতঃপর তিনি তাদেরকে পরিপুর্ণ প্রতিদান দেবেন, আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না। আলে-ইমরান, ৩/৫৭

لِيَجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْ فَضْلِهِ إِنَّهُ لا يُحِبُّ الْكَافِرِينَ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদেরকে যেন তাঁর অনুগ্রহে প্রতিদান দেন, নিশ্চয় তিনি অবিশ্বাসদের ভালবাসেন না। আর-রূম, ৩০/৪৫

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করবো। আনকাবুত, ২৯/৯

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, পরম করুণাময় তাদের জন্য (বান্দাদের হৃদয়ে) অতি শীঘ্রই ভালবাসা সৃষ্টি করবেন। মারইয়াম, ১৯/৯৬

إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَا هُمْ
কেবলমাত্র যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে আর তাদের সংখ্যা অল্পই। সোয়াদ, ৩৮/২৪

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে ও সালাত প্রতিষ্ঠা করেছে এবং যাকাত প্রদান করেছে, তাদের জন্য তাদের পুরষ্কার তাদের রবের নিকটে রয়েছে, এবং তাদের কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। আল-বাকারা, ২/২৭৭

إِنَّ الإنْسَانَ لَفِي خُسْرٍ إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে; কেবলমাত্র তারা নয়, যারা ঈমানে এনেছে ও সৎকাজসমূহ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল-আসর, ১০৩/২-৩

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَى لَهُمْ وَحُسْنُ مَآبٍ
যারা ঈমান এনেছে, আল্লাহর স্মরণের মাধ্যমে তাদের অন্তরসমূহ শান্তি লাভ করেছে; জেনে রাখ, আল্লাহর স্মরণের দ্বারা অন্তরসমূহ শান্তি লাভ করা যায়; যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের জন্যই রয়েছে কল্যাণ ও উত্তম প্রত্যাবর্তণস্থল। আর-রাদ, ১৩/২৮-২৯

ذَلِكَ الَّذِي يُبَشِّرُ اللَّهُ عِبَادَهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ قُلْ لا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى وَمَنْ يَقْتَرِفْ حَسَنَةً نَزِدْ لَهُ فِيهَا حُسْنًا إِنَّ اللَّهَ غَفُورٌ شَكُورٌ
এরই সুসংবাদ আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে; আপনি বলুন, ‘আমি তোমাদের নিকট হতে কোন পারিশ্রমিক চাই না, কেবলমাত্র আত্মীয়ের সৌহার্দতা চাই’; আর যে কেউ কল্যাণময় কাজ করবে, আমি তার জন্যে তাতে কল্যাণ বাড়িয়ে দেই; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, গুণগ্রাহী। আশ-শুরা, ৪২/২৩

>>> বিশ্বাসী ও অবিশ্বাসীদের প্রতিদান <<<
وَيَسْتَجِيبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَالْكَافِرُونَ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ
এবং যারা ঈমান আনে এবং সৎকাজসমূহ করে তিনি তাদের দো’আ কবুল করেন এবং তাদেরকে তাঁর অনুগ্রহ হতে আরও বাড়িয়ে দেন; এবং অবিশ্বাসীদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। আশ-শুরা, ৪২/২৬

فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنْكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلا نَصِيرًا
কিন্ত্তু যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, অতঃপর তিনি তাদেরকে তাদের কর্মের পরিপুর্ণ প্রতিদান দেবেন এবং তাঁর অনুগ্রহ থেকে তাদেরকে আরও বাড়িয়ে দেবেন; পক্ষান্তরে যারা হেয় প্রতিপন্ন করেছে এবং অহঙ্কার করেছে তিনি তাদেরকে যন্ত্রনাদায়ক শাস্তি দেবেন, এবং তারা তাদের জন্যে আল্লাহকে ছাড়া কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আন-নিসা, ৪/১৭৩

فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا أَفَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُجْرِمِينَ
অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে অতঃপর তাদের রব তাদেরকে তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন, এটাই সুস্পষ্ট সাফল্য। কিন্ত্তু যারা অবিশ্বাস করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পঠিত হয় নাই? কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়। আল-জাসিয়া, ৪৫/৩০-৩১

إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانْتَصَرُوا مِنْ بَعْدِ مَا ظُلِمُوا وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ
তবে যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে আর তাদের উপর নির্যাতিত হওয়ার পর তারা প্রতিশোধ নিয়েছে; এবং যালিমরা শীঘ্রই জানতে পারবে কোন প্রত্যাবর্তনস্থলে তারা প্রত্যাবর্তন করবে। আশ-শুআ’রা, ২৬/২২৭

>>> বিশ্বাসীদের জন্যই ক্ষমা <<<
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। আল-ফাতহ, ৪৮/২৯

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আমি অবশ্যই তাদের হতে তাদের দোষগুলো দূর কর দেব, এবং অবশ্যই আমি তাদেরকে অতি উত্তম প্রতিফল দেব, যে কাজ তারা করেছিল। আনকাবুত, ২৯/৭

الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ أَضَلَّ أَعْمَالَهُمْ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ
رَبِّهِمْ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে এবং মুহাম্মদের উপর যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করছে এবং তা তাদের রবের পক্ষ হতে (প্রেরিত) সত্য, তিনি তাদের হতে তাদের ত্রুটিসমূহ দূর করে দেবেন ও তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন। মুহাম্মদ, ৪৭/২

لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا إِذَا مَا اتَّقَوْا وَآمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ثُمَّ اتَّقَوْا وَآمَنُوا ثُمَّ اتَّقَوْا وَأَحْسَنُوا وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের উপর কোন গুনাহ নেই (নিষেধাজ্ঞা জারি করার)পূর্বে তারা যাহা খেয়েছে; যখন তারা আল্লাহকে ভয় করতে থাকে এবং ঈমানে দৃঢ় থাকে ও সৎকাজসমূহ করতে থাকে; এরপর তারা (নিষিদ্ধ জিনিস হতে) বেচে চলে ও ঈমান আনে; এরপরও তারা সংযত থাকে ও সৎকাজ করতে থাকে; আর আল্লাহ সৎকর্ম্শীলদেরকে ভালবাসেন। আল-মায়েদা, ৫/৯৩

الَّذِينَ كَفَرُوا لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
যারা অবিশ্বাস করেছে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি; আর যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। ফাতির, ৩৫/৭

لِيَجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ وَالَّذِينَ سَعَوْا فِي آيَاتِنَا مُعَاجِزِينَ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مِنْ رِجْزٍ أَلِيمٌ
যাতে তিনি প্রতিদান দেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মান জনক জীবিকা। আর যারা আমার আয়াতসমূহকে হীন প্রমান করতে চেষ্টা করেছে, তাদের জন্যে রয়েছে কঠোর যন্ত্রনাদায়ক শাস্তি। আস-সাব, ৩৪/৪-৫

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ
আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরুস্কার; আর যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী। আল-মায়েদা, সুরা-৫/৯-১০

فَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ وَالَّذِينَ سَعَوْا فِي آيَاتِنَا مُعَاجِزِينَ أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ
সুতরাং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের জন্যে রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। এবং যারা আমার আয়াতসমূহকে হীন প্রমাণ করতে চেষ্টা করেছে, তারাই জাহান্নামের অধিবাসী। আল-হাজ্জ, ২২/৫০-৫১

>>> জান্নাতের অধিবাসী <<<
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল-বাকারা, ২/৮২

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَخْبَتُوا إِلَى رَبِّهِمْ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে এবং তাদের রবের প্রতি বিনয়ী হয়েছে তারাই জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। হূদ, ১১/২৩

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্মসমূহ করেছে তাদের জন্যে রয়েছে জান্নাত, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়; এটাই মহাসাফল্য। আল-বুরূজ, ৮৫/১১

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي رَوْضَاتِ الْجَنَّاتِ لَهُمْ مَا يَشَاءُونَ عِنْدَ رَبِّهِمْ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ
আর যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করেছে, তারা জান্নাতের বাগিচাসমূহের মধ্যে থাকবে, তারা যা কিছু চাইবে তাই তাদের রবের নিকট লাভ করবে, এটাই মহাঅনুগ্রহ। আশ-শূরা, ৪২/২২

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلا خَالِدِينَ فِيهَا لا يَبْغُونَ عَنْهَا حِوَلا
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের মেহমানদারির জন্যে রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। আল-কাহফ, ১৮/১০৭-১০৮

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتُ النَّعِيمِ خَالِدِينَ فِيهَا وَعْدَ اللَّهِ حَقًّا وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের জন্য রয়েছে নে‘আমতপূর্ণ্ জান্নাত, সেখানে তারা চিরকাল থাকবে; আল্লাহর ওয়াদা সত্য এবং তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। লুকমান, ৩১/৮-৯

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ يَهْدِيهِمْ رَبُّهُمْ بِإِيمَانِهِمْ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الأنْهَارُ فِي جَنَّاتِ النَّعِيمِ
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের রব তাদের ঈমানের কারণে তাদেরকে সঠিক পথ দেখাবেন; নি‘আমতে পরিপূর্ণ্ জান্নাতের, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। ইউনুস, ১০/৯

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لا نُكَلِّفُ نَفْسًا إِلا وُسْعَهَا أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
আর যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে; আমি কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না; তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। আল-আ’রাফ, ৭/৪২

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ
নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্মসমূহ করেছে তারাই সৃষ্টির সেরা; তাদের রবের নিকট তাদের প্রতিদান রয়েছে চিরস্থায়ী জান্নাত, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, তারা সেখানে চিরকাল থাকবে; আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে; এটা তারই জন্যে, যে তার রবকে ভয় কর। আল-বায়্যিনাত, ৯৮/৭-৮

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে আমি অবশ্যই তাদেরকে বসবাস করাব সুউচ্চ অট্রালিকাসমূহের জান্নাতে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে; কতই উত্তম আমলকারীদের প্রতিদান! আনকাবুত, ২৯/৫৮

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يُرِيدُ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, অবশ্যই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহরমূহ প্রবাহিত হয়; নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আল-হাজ্জ, ২২/১৪

وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تَحِيَّتُهُمْ فِيهَا سَلامٌ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, তারা সেখানে তাদের রবের নির্দেশে চিরকাল থাকবে; সেখানে তাদের অভিবাদন হবে ‘সালাম’। ইবরাহীম, ১৪/২৩

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا وَعْدَ اللَّهِ حَقًّا وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلا
আর যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছ অচিরেই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে; আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? আন-নিসা, ৪/১২২

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا لَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَنُدْخِلُهُمْ ظِلا ظَلِيلا
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছ অচিরেই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, তারা সেখানে চিরকাল থাকবে, সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ আর আমি তাদেরকে প্রবেশ করাবো বিস্তৃত ঘন ছায়ায়। আন-নিসা, ৪/৫৭

وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে আপনি তাদের সুসংবাদ দিন যে, অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়; যখনই তাদেরকে জান্নাত হতে খাবার হিসেবে কোন ফল খেতে দেয়া হবে তখনই তারা বলবে; ‘এটাই তো আমাদেরকে পূর্বে খেতে দেয়া হয়েছিল’ এবং তাদেরকে সেখানে সাদৃশ্যপূর্ণ্ করে তা দেয়া হবে; আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ এবং সেখানে তারা চিরকাল থাকবে। আল-বাকারা, ২/২৫

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, অবশ্যই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহরমূহ প্রবাহিত হয়, সেখানে তাদেরকে স্বর্ণ-কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। আল-হাজ্জ, ২২/২৩

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّا لا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلا أُولَئِكَ لَهُمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الأنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَّكِئِينَ فِيهَا عَلَى الأرَائِكِ نِعْمَ الثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًا
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে; আমি অবশ্যই তাদের প্রতিফল ধ্বংস করব না, যারা সৎআমল করেছে। তাদের জন্যে রয়েছে চিরস্থায়ী জান্নাত যার তলদেশে নহরসমূহ প্রবাহিত; সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণের কংকন দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও মোটা রেশমের সবুজ পোশাক, সেখানে তারা শাহী মসনদের উপর ঠেস লাগিয়ে বসেবে; কত সুন্দর প্রতিদান এবং অতি উত্তম আশ্রয়স্থল! আল-কাহফ, ১৮/৩০-৩১

رَسُولا يَتْلُو عَلَيْكُمْ آيَاتِ اللَّهِ مُبَيِّنَاتٍ لِيُخْرِجَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا قَدْ أَحْسَنَ اللَّهُ لَهُ رِزْقًا
একজন রাসূল, যিনি তোমাদের নিকট পাঠ করেন, আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ; যেন যারা ঈমান আনে ও সৎকাজসমূহ করে, তাদেরকে অন্ধকার হতে বাহির করে আলোর দিকে নিয়ে আসতে পারেন; আর যে আল্লাহর প্রতি ঈমান আনবে ও সৎকাজ করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে; নিশ্চয় আল্লাহ তার জন্য উত্তম রেয্ক রেখেছেন। আত-তালাক, ৬৫/১১

>>> বিশ্বাসী ও অবিশ্বাসীদের পরকালের প্রতিদান <<<
إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًا وَعْدَ اللَّهِ حَقًّا إِنَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ لِيَجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ بِالْقِسْطِ وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ شَرَابٌ مِنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ
তাঁরই নিকট তোমাদের সবাইকে ফিরে যেতে হবে; আল্লাহর ওয়াদা সত্য; নিশ্চয় তিনি সৃষ্টির সুচনা করেছেন অতঃপর তিনিই আবার সৃষ্টি করবেন; যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদেরকে ইনসাফের সাথে প্রতিদান দেয়ার জন্য; আর যারা অবিশ্বাস করেছে তাদের জন্য রয়েছে ফুটন্ত পানীয় এবং যন্ত্রনাদায়ক শাস্তি যেহেতু তারা অস্বীকার করত। ইউনুস, ১০/৪

فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الآخِرَةِ فَأُولَئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ
সুতরাং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তারা বাগ-বাগিচার মধ্যে আনন্দ করবে। কিন্ত্তু যারা অবিশ্বাস করেছে আর আমার আয়াতসমূহকে ও পরকালের সাক্ষাতকে মিথ্যারোপ করেছে, তাদেরকেই শাস্তির মধ্যে উপস্থিত করা হবে। আর-রূম, ৩০/১৫-১৬

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الأنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়; আর যারা অবিশ্বাস করেছে তারা ভোগ-বিলাসে মত্ত আছে এবং তারা খাচ্ছে যেমন খায় চতুস্পদ জন্তু, জাহান্নামই তাদের জন্য বাসস্থান। মুহাম্মদ, ৪৭/১২

الْمُلْكُ يَوْمَئِذٍ لِلَّهِ يَحْكُمُ بَيْنَهُمْ فَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي جَنَّاتِ النَّعِيمِ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا فَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ
সেদিনের রাজত্ব হবে আল্লাহর, তিনিই তাদের মধ্যে ফয়সালা করে দিবেন; অতএব যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তারা থাকবে নে‘আমতপূর্ণ জান্নাতে। আর যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্যে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল-হাজ্জ, ২২/৫৬-৫৭

أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَى نُزُلا بِمَا كَانُوا يَعْمَلُونَ وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ
কিন্ত্তু যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে অতঃপর তাদের বাসবাসের জন্য রয়েছে জান্নাত মেহমানদারী হিসেবে, তারা যা করতেছিল তার বিনিময়ে। কিন্ত্তু যারা পাপকাজ করেছে অতঃপর তাদের বাসস্থান হবে আগুন, যখনই সেখান হতে তারা বাইরে যেতে চাইবে, তখনই তারমধ্যে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, ‘তোমরা আগুনের শাস্তির স্বাদ নাও যাকে তোমরা মিথ্যরোপ করতে’। আস-সাজদাহ, ৩২/১৯-২০

>>> আল্লাহর দেওয়া তুলনা <<<
أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الأرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আমি তাদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব কি? মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব কি? সোয়াদ, ৩৮/২৮

وَمَا يَسْتَوِي الأعْمَى وَالْبَصِيرُ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَلا الْمُسِيءُ قَلِيلا مَا تَتَذَكَّرُونَ
অন্ধ আর চক্ষুষ্মান সমান হয় না এবং যারা ঈমান এনেছে ও সৎকাজসমূহ করছে আর দুষ্কতিকারীরা সমান হতে পার না; তোমরা খুব কমই উপদেশ গ্রহণ কর।গাফের, ৪০/৫৮

أَمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ أَنْ نَجْعَلَهُمْ كَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَوَاءً مَحْيَاهُمْ وَمَمَاتُهُمْ سَاءَ مَا يَحْكُمُونَ
যারা পাপকাজ অর্জন করেছে তারা কি মনে করে, যারা ঈমান আনে ও সৎকাজসমূহ করে, আমি তাদের উভয়কে সমতুল্য গণ্য করব? তাদের জীবন ও তাদের মুত্যু একই রকম হয়ে যাবে কি? তারা যা ফয়সালা করে তা কতই মন্দ! আল-জাসিয়া, ৪৫/২১

✕
আল্লাহকে ভয় কর ২১ পর্ব
আল্লাহকে ভয় কর ২১ পর্ব

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.