ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে ছালাত আদায় করা | শরিফ গাজী অফিসিয়াল

ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে ছালাত আদায় করা

ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে ছালাত আদায় করা
:
সমাজের অধিকাংশ মানুষই টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরে থাকে।
এই নোংরা স্বভাবের বিরুদ্ধে হাদীছে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও
কোন গুরুত্ব নেই। যারা মুছল্লী তারা শুধু ছালাতের সময় টাখনুর
উপরে কাপড় রাখার চেষ্টা করে। অথচ এটা এক ধরনের প্রতারণা।
কারণ সর্বাবস্থায় টাখনুর নীচে কাপড় পরিধান করা নিষিদ্ধ।
এটি গর্হিত অন্যায়। অন্যত্র এসেছে, যে ব্যক্তি টাখনুর নীচে
কাপড় পরবে, ক্বিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না,
তার দিকে তাকাবেন না এবং তাকে পবিত্র করবেন না; বরং তার
জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি।[1] বিশেষ করে ছালাত
সম্পর্কে অন্য হাদীছে এসেছে,
ﻋَﻦِ ﺍﺑْﻦِ ﻣَﺴْﻌُﻮْﺩٍ ﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪِ ﻳَﻘُﻮْﻝُ ﻣَﻦْ ﺃَﺳْﺒَﻞَ ﺇِﺯَﺍﺭَﻩُ
ﻓِﻰْ ﺻَﻼَﺗِﻪِ ﺧُﻴَﻼَﺀَ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻦَ ﺍﻟﻠﻪِ ﻓِﻰْ ﺣِﻞٍّ ﻭَﻻَ ﺣَﺮَﺍﻡٍ .
ইবনু মাসঊদ (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি, ‘যে
ব্যক্তি ছালাতের মধ্যে টাখনুর নীচে কাপড় পরে, সে হালালের
মধ্যে আছে, না হারামের মধ্যে আছে তা আল্লাহর যায় আসে না’।[2]
উক্ত হাদীছে টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে ছালাত আদায়কারী
মুছল্লীর জন্য সতর্কবাণী উচ্চারিত হয়েছে। উল্লেখ্য যে, জামা
বা জামার হাতা গুটিয়ে ও বোতাম খুলে ছালাত আদায় করা উচিৎ নয়;
বরং স্বাভাবিক রাখতে হবে।[3]
[1]. মুসলিম হা/৩০৬, ১/৭১ পৃঃ; মিশকাত হা/২৭৯৫; আবুদাঊদ,
সনদ ছহীহ, মিশকাত হা/৪৩৩২। [2]. আবুদাঊদ হা/৬৩৭, ১/৯৩
পৃঃ, সনদ ছহীহ; আওনুল মা‘বূদ ২/৩৪০। [3]. মুত্তাফাক্ব আলাইহ,
বুখারী হা/৮০৯, ১/১১২ পৃঃ, (ইফাবা হা/৭৭২, ২/১৩৬ পৃঃ);
মুসলিম হা/১১২৩; মিশকাত হা/৮৮৭; বঙ্গানুবাদ মিশকাত
হা/৮২৭, ২/২৯৭ পৃঃ।

ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে ছালাত আদায় করা
ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে ছালাত আদায় করা

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.