হাদীসের সংজ্ঞা ও প্রকার ভেদ
হাদীসের সংজ্ঞা ও প্রকার ভেদঃ
হাদীসঃরাসূল ( সাঃ ) এর নবুয়াতী জীবনের সকল কাজ, কথা
এবং অনুমোদন কে হাদীস বলে । মূল বক্তব্য হিসাবে হাদীস
তিন প্রকার,1 : কাওলী হাদীসঃ রাসূল ( সাঃ ) এর পবিত্র
মুখের বানীই কাওলী হাদীস, 2 : ফি'লী হাদীসঃ যে কাজ
রাসূল ( সাঃ ) স্বয়ং করেছেন এবং সাহাবীগন তা বর্ণনা
করেছেন তা'ই ফি'লী হাদীস, 3 : তাকরীরী হাদীসঃ
সাহাবীদের যে সব কথা ও কাজের প্রতি রাসূল ( সাঃ )
সমর্থন প্রধান করেছেন তা'ই তাকরীরী হাদীস ।রাবীদের
( বর্ণনা কারী ) সংখ্যা হিসাবে হাদীস তিন প্রকার, 1 :
খবরে মুতাওয়াতিরঃ যে হাদীস এত অধিক সংখ্যক রাবী
বর্ণনা করেছেন যাদের মিথ্যার উপর একমত হাওয়া অসম্ভব,
তাকে খবরে মুতাওয়াতির বলে,2 : খবরে মাশহুরঃ প্রত্যেক
যুগে অন্ততঃ তিন জন রাবী রেওয়ায়েত করেছেন, তাকে
খবরে মাশহুর বলে,3 : খবরে ওয়াহেদ বা খবরে অহাদঃ
হাদীস গরীব আজিজ এবং খবরে মাশহুর এ তিন প্রকারের
হাদীসকে একত্রে খবরে আহাদ বলে, প্রত্যেকটিকে পৃথক
পৃথক ভাবে খবরে ওয়াহিদ বলে, আযীয হাদীসঃ যে হাদীস
প্রত্যেক যুগে অন্ততঃ দু'জন রাবী রেওয়ায়েত করেছেন,
তাকে আযীয হাদীস বলে, গরীব হাদীসঃ যে হাদীস কোন
যুগে মাত্র একজন রাবী বর্ণনা করেছেন, তাকে গরীব
হাদীস বলে, রাবীদের সিলসিলা হিসেবে হাদীস তিন
প্রকার, 1 : মারফু হাদীসঃ যে হাদীসের সনদ রাসূল ( সাঃ )
পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদীস বলে, 2 : মাওকুফ
হাদীসঃ যে হাদীসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে,
তাকে মাওকুফ হাদীস বলে, 3 : মাকতু হাদীসঃ যে হাদীসের
সনদ তাবেয়ী পর্যন্ত পৌঁছেছে, তাকে মাকতু হাদীস বলে,
রাবী বাদ পরা হিসাবে হাদীস দু'প্রকার, 1: মোত্তাছিল
হাদীসঃ যে হাদীসের সনদের ধারাবাহিকতা সর্বস্তরে
ঠিক রয়েছে কোথাও কোন রাবী বাদ পড়ে না, তাকে
মোত্তাছিল হাদীস বলে, 2 : মুনকাতে হাদীসঃ যে হাদীসের
সনদের মধ্যে কোন রাবীর নাম বাদ পড়েছে, তাকে মুনকাতে
হাদীস বলে, মুনকাতে হাদীস তিন প্রকারঃ1 : মুরসাল
হাদীসঃ যে হাদীসে রাবীর নাম বাদ পড়া শেষের দিকে
অর্থাৎ সাহাবীর নামই বাদ পড়েছে, তাকে মুরসাল হাদীস
বলে, 2 : মুয়াল্লাক হাদীসঃ যে হাদীসের সনদের প্রথম
দিকে রাবীর নাম বাদ পড়েছে অথাৎ সাহাবীর পড়
তাবেয়ী তাবে তাবেয়ীর নাম বাদ পড়েছে, তাকে
মুয়াল্লাক হাদীস বলে, 3 : মু'দাল হাদীসঃ যে হাদীসের
দুই বা ততোধিক রাবী ক্রমান্বয়ে সনদ থেকে বিলুপ্ত হয়,
তাকে মু'দাল হাদীস বলে, বিশ্বস্ততা হিসেবে হাদীস তিন
প্রকার, 1 : সহীহ হাদীসঃ যে হাদীসের বর্ণনা কারীদের
বর্ণনার ধারাবাহিকতা রয়েছে, সনদের প্রতিটি স্তরে
বর্ণনা কারীর নাম, বর্ণনা কারীর বিশ্বস্ততা,
আস্তাভাজন, স্মরণ শক্তি অত্যন্ত প্রখর কোন স্তরে তাদের
সংখ্যা একজন হয়নি, তাকে সহীহ হাদীস বলে, 2 : হাসান
হাদীসঃ সহীহ সবগুণই রয়েছে, তবে তাদের স্মরণশক্তির
যদি কিছুটা দুর্বলতা প্রমাণিত হয়, তাকে হাসান হাদীস
বলে, 3 : যায়ীফ হাদীসঃ হাসান সহীহ হাদীসের গুণসমূহ
যে হাদীসে পাওয়া না যায়, তাকে যায়ীফ হাদীস বলে,
হাদীসে কুদসীঃযে হাদীসের মূল বক্তব্য আল্লাহ্ সরাসরি
রাসূল ( সাঃ ) কে ইলহাম বা স্বপ্ন যোগে জানিয়ে
দিয়েছেন, রাসূল ( সাঃ ) নিজ ভাষার তা বর্ণনা করেছেন
তাকে হাদীসে কুদসী বলে, মুদাল্লাছ হাদীসঃযে হাদীসের
সনদের দোষ ত্রুটি গোপন করা হয়, তাকে মুদাল্লাছ হাদীস
বলে,,,সিহাহ্ সিত্তা হাদীস গ্রন্থগুলো এর সংকলকদের
নামঃ1 : সহীহ বুখারী - আবু আব্দিল্লাহ মুহাম্মদ বিন
ইসমাইল আল বুখারী ( রহঃ ) হাদীস সংখ্যা, 7,397, 2 :
সহীহ মুসলিম - ইমাম মুসলিম বিন হাজ্জাজ ( রহঃ ) হাদীস
সংখ্যা, 4,000, 3 : জামে তিরমিযী - আবু ঈসা মুহাম্মদ বিন
ঈসা আস সুলামী ( রহঃ ) হাদীস সংখ্যা, 3,812,4 : সুনানে
আবু দাউদ - সুলাইমান বিন আশআছ ( রহঃ ) হাদীস সংখ্যা,
4,800,5 : সুনানে নাসায়ী - আহমেদ বিন শুয়াইব আল
খুরাসানী ( রহঃ ) হাদীস সংখ্যা, 4,482,6 : সুনানে ইবনে
মাজাহ - আবু আব্দিল্লাহ মুহাম্মদ বিন ইয়াযীদ আল
কাযভীনি ( রহঃ ) হাদীস সংখ্যা, 4,338,বেশি হাদীস
বর্ণনা কারী সাহাবীগনঃ
1 : হযরত আবু হুরায়ারা ( রাঃ )
হাদীস সংখ্যা, 5,374, টি ( মৃত্যু 57 হিজরী মৃত্যুকালীণ
বয়সঃ 78 বছর )2 : হযরত আয়েশা সিদ্দিকা ( রাঃ ) হাদীস
সংখ্যা, 2,210, টি, ( মৃত্যু 58 হিজরী মৃত্যুকালীণ বয়স, 67,
বছর )3 : হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ( রাঃ ) হাদীস
সংখ্যা, 1,660, টি, ( মৃত্যু 58 হিজরী মৃত্যুকালীণ বয়স: 71
বছর)4 : হযরত আবদুল্লাহ ইবনে আমর ( রাঃ ) হাদীস
সংখ্যাসং1,630 ( মৃত্যু 70 হিজরী মৃত্যুকালীণ বয়সঃ 84
বছর )5 : হযরত জাবের ইবনে আবদুল্লাহ ( রাঃ ) হাদীস
সংখ্যা, 1,540, ( মৃত্যু 74 হিজরী মৃত্যুকালীণ বয়সঃ 94
বছর )6 : হযরত আনাস ইবনে মালেক ( রাঃ ) হাদীস সংখ্যা,
1,286 ( মৃত্যু 93 হিজরী মৃত্যুকালীণ বয়সঃ 103 বছর )7 :
হযরত আবু সাঈদ খুদরী ( রাঃ ) হাদীস সংখ্যা, 1,170,( মৃত্যু
46 হিজরী মৃত্যুকালীণ বয়সঃ 84 বছর )8 : হযরত আবদুল্লাহ
ইবনে মাসউদ ( রাঃ ) হাদীস সংখ্যা, 8,48 ( মৃত্যু 32
হিজরী মৃত্যুকালীণ বয়সঃ 65 বছর )9 : হযরত আমর ইবনুল আস
( রাঃ ) হাদীস সংখ্যা, 7,00 ( মৃত্যু 63 হিজরী, মৃত্যুকালীণ
বয়সঃ 88 বছর )

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url