পর্দার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
পর্দার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
ﻭَﻗَﺮْﻥَ ﻓِﻲ ﺑُﻴُﻮﺗِﻜُﻦَّ ﻭَﻟَﺎ ﺗَﺒَﺮَّﺟْﻦَ ﺗَﺒَﺮُّﺝَ
ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﺍﻟْﺄُﻭﻟَﻰ
তোমরা গ্রীহে অবস্থান করবে। আইয়ামে জাহিলিয়াতের
ন্যায় সৌন্দর্য প্রদর্শন করতঃ বাইরে বের হবে
না।” (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩৩)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে,
ﻋﻦ ﺍﻟﺤﺴﻦ ﻣﺮ ﺳﻼ ﻗﺎﻝ ﺑﻠﻐﻨﻰ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻟﻌﻦ ﺍﻟﻠﻪ ﺍﻟﻨﺎﻇﺮ ﻭﺍﻟﻤﻨﻄﻮﺭ ট্ষিশিব“ :থ্রঅ
ﺍﻟﻴﻪ তাবেয়ী হযরত হাসান বসরী রহমতুল্লাহি
আলাইহি তিনি মুরসাল সূত্রে বর্ণনা করেন, আমার নিকট
বিশ্বস্ত সূত্রে পৌঁছেছে যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ
মুবারক করেন, যে ব্যক্তি দেখে এবং যে ব্যক্তি দেখায়
তাদের উভয়ের উপর মহান আল্লাহ পাক উনার লা’নত
(অভিসম্পাত) বর্ষিত হয়।” নাঊযুবিল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত আছে,
ﻋﻦ ﺣﻀﺮﺓ ﺍﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻪ ﻋﻦ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺍﻟﻤﺮﺃﺓ ﻋﻮﺭﺓ ﻓﺎﺫﺍ ﺧﺮﺟﺖ ﺍﻟﺸﻴﻄﺎﻥ
ﺍﺳﺘﺸﺮﻓﻬﺎ
অর্থ: “ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ
রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত আছে, নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই নারীগণ
হচ্ছেন আওরত বা আবরণীয়। কাজেই, যখন সে বাড়ির বাইরে
বের হয় শয়তান (তার দ্বারা গুনাহের কাজ করানোর জন্য)
উঁকিঝুঁকি দিতে থাকে।” (তিরমিযী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে,
ﻋﻦ ﺣﻀﺮﺓ ﻋﻤﺮ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ ﻋﻦ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻻ
ﻳﺨﻠﻮﻥ ﺭﺟﻞ ﺑﺎﻣﺮﺃﺓ ﺍﻻ ﺛﺎﺛﻬﺎ ﺍﻟﺸﻴﻄﺎﻥ
অর্থ: “হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বর্ণনা
করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, (মহান
আল্লাহ পাক উনার কসম) কোনো পুরুষ কোনো নারীর সাথে
একাকী হলেই শয়তান এসে তাদের তৃতীয় ব্যক্তি হয় তথা
তাদের উভয়কেই গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য
ওয়াসওয়াসা দিতে থাকে।” (তিরমিযী শরীফ)

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url