★সহীহ বুখারি | শরিফ গাজী অফিসিয়াল

★সহীহ বুখারি

ইবনু সালাম (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ
ইবনু সালামের কাছে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) –এর
মদিনায় আগমনের খবর পৌঁছল, তখন তিনি তাঁর কাছে আসলেন। এরপর
তিনি বলেছেন, আমি আপনাকে এমন তিনটি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই
যার উত্তর নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছাড়া আর কেও
অবগত নয়। তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামতের প্রথম নিদর্শন কি? আর
সর্বপ্রথম খাবার কি, যা জান্নাতবাসী খাবে? আর কি কারণে সন্তান
তার পিতার সা’দৃশ্য লাভ করে? আর কিসের কারণে (কোন কোন সময়)
তার মামাদের সা’দৃশ্য হয়? তখন রাসূল (সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এইমাত্র জিব্রাঈল আলাইহি ওয়া সাল্লাম
আমাকে এ বিষয়ে অবহিত করেছেন। রাবি বলেন, তখন আবদুল্লাহ (রাঃ)
বললেন, সে তো ফিরিস্তাগণের মধ্যে ইয়াহূদীদের শত্রু। রাসূল
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, কিয়ামতের প্রথম নিদর্শন
হল আগুন যা মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে একত্রিত
করবে। আর প্রথম খাবার যা জান্নাতবাসীরা খাবেন তা হল মাছের
কলিজার অতিরিক্ত অংশ। আর সন্তান সদৃশ হওয়ার রহস্য এই যে পুরুষ
যখন তার স্ত্রীর সাথে সহবাস করে তখন যদি পুরুষের বীর্যের
পূর্বে স্খলিত হয় তখন সন্তান তার সা’দৃশ্যতা লাভ করে।
তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি-নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসুল।
এরপর তিনি বললেন, ইয়া রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)!
ইয়াহূদিরা অপবাদ ও কুৎসা রটনাকারী সম্প্রদায়। আপনি তাদেরকে আমার
সম্বন্ধে জিজ্ঞাসা করার পূর্বে তারা যদি আমার ইসলাম গ্রহণের বিষয়
জেনে ফেলে, তাহলে তারা আপনার কাছে আমার কুৎসা রতনা করবে।
তারপর ইয়াহূদিরা এলো এবং আবদুল্লাহ (রাঃ) ঘরে প্রবেশ করলেন।
তখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের জিজ্ঞেস
করলেন, তোমাদের মধ্যে আবদুল্লাহ ইবনু্ সালাম কেমন লোক?
তারা বলল, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ
ব্যাক্তি এবং সবচেয়ে বিজ্ঞ ব্যাক্তির পুত্র। তিনি আমাদের
মধ্যে সর্বোত্তম ব্যাক্তি এবং সর্বোত্তম ব্যাক্তির পুত্র। তখন
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যদি আবদুল্লাহ
ইসলাম গ্রহন করে, এতে তোমাদের অভিমত কি হবে? তারা বলল, এর
থেকে আল্লাহ তার তাঁকে রক্ষা করুক। এমন সময় আবদুল্লাহ (রাঃ)
তাদের সামনে বের হয়ে আসলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে,
আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে,
মুহাম্মদ আল্লাহর রাসূল। তখন তারা বলতে লাগল, সে আমাদের
মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যাক্তি এবং সবচেয়ে নিকৃষ্ট ব্যাক্তির সন্তান
এবং তারা তাঁর গীবত ও কুৎসা রটনায় লিপ্ত হয়ে গেল।
গ্রন্থঃ সহীহ বুখারি অধ্যায়ঃ আম্বিয়া কিরাম (আঃ) হাদিস
নাম্বারঃ ৩০৯৪
✕
★সহীহ বুখারি
★সহীহ বুখারি

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.