★আল্লাহ্ সুবানাহু তায়ালা আমাদের সৃষ্টি করেছেন।
সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি-
পোষ্টটি বড় হলেও ধৈর্য সহকারে পড়ুন। কেননা প্রত্যেক
বান্দার এই বিষয়ে জ্ঞান থাকা একান্ত জরুরী, একান্ত ফরজ।
পরম করুণাময় ও অশেষ দয়ালু আল্লাহ্র নামে শুরু...
আল্লাহ্ সুবানাহু তায়ালা আমাদের সৃষ্টি করেছেন।
তিনি বলেন-
“আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে,
এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর
তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়,
না হয় অকৃতজ্ঞ হয়”। (সূরা ইনসান ২-৩)
মহান আল্লাহ্ আমাদেরকে জীবন ধারনের জন্য সব কিছু
দিয়েছেন।
মহান আল্লাহ্ বলেন-“ তোমরা যদি আল্লাহর নেয়ামত
গণনা কর, তবে গুনে শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ
ক্ষমাশীল, দয়ালু। (সুরা নাহলঃ ১৮)
আমাদের প্রয়োজন পুরা করার পর আমাদেরও আমাদের রবের
প্রতি কিছু দায়িত্ব আছে।
মহান আল্লাহ্ বলেন-
“তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক
সৃষ্টি করেছি এবং তোমরা আমার
কাছে ফিরে আসবে না?” (সূরা, মু'মিনুন ২৩:১১৫)
মানুষ সৃষ্টির সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ
সুবহানাহুতায়ালা বলেনঃ
"আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার
ইবাদতের জন্য"৷ (সুরা আল যারিয়াতঃ ৫৬)
তাই সমস্ত মানুষের প্রতি আল্লাহর হক্
হচ্ছে এককভাবে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কোন
কিছুকে শরীক না করা৷
*** এটাই হচ্ছে আল্লাহ্ হক। ***
রাসূল (সঃ) বলেছেন-"বান্দার প্রতি আল্লাহর হক্
হচ্ছে তারা তাঁর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কোন
কিছুকে শরীক করবে না৷" (মুসলিমঃ ৫০)
আল্লাহ্ হক হচ্ছে- আমাদের যাবতীয় কর্ম-ইবাদাত আল্লাহ্র
জন্য খাছ করে দেয়া।
মহান আল্লাহ্ বলেন-
“তুমি বলঃ আমার সালাত, আমার যাবতীয় ইবাদাত এবং আমার
জীবন ও মরন সব-ই বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে। তাঁর
কোন অংশীদার নেই। আমি তাই আদিষ্ট
হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। (সুরা আন
আমঃ ১৬২-১৬৩)
এটাই আল্লাহ্ হক যে, মানুষ একনিষ্ঠভাবে আল্লাহ্র জন্য সব
ইবাদাত করবে, অন্য কারো জন্য নয়। কোন অবস্থাতেই
সে আল্লাহ্র সাথে শরীক করবে না। কোন কাজ যদি তার
করতে ভাল নাও লাগে তথাপি যেহেতু আল্লাহ্ আদেশ করেছেন
তাই সে একান্ত আজ্ঞাবহ হয়ে আল্লাহ্র জন্য করে দিবে।
এটাই আল্লাহ্র হক।
এখন জানতে হবে- কি করলে আল্লাহ্র হক নষ্ট হয়?
আল্লাহ্র হক নষ্ট হয় শির্ক করলে। শির্ক সম্পর্কে মহান
আল্লাহ্ বলেন-
“আল্লাহ তাঁর সাথে শির্ক করার অপরাধ অবশ্যই ক্ষমা করবেন
না, কিন্তু তিনি যাকে ইচ্ছা এর চেয়ে কম (অপরাধ)
ক্ষমা করে দেন।” (সূরা আন নিসাঃ ৪৮)
মহান আল্লাহ্ আরো বলেছেন- "নিশ্চয়ই যে আল্লাহর
সাথে শির্কে লিপ্ত হয়, আল্লাহ্ তার জন্য জান্নাতকে হারাম
করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। (সুরা আল
মাই'দাঃ ৭২)
রাসুলুল্লাহ (সাঃ) বলেন-
“যে ব্যাক্তি আল্লাহর সাথে কিছু শরিক
না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। আর
যে ব্যাক্তি আল্লাহর সাথে কিছু শরিক করা অবস্হায়
মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে।” (মুসলিম-৯৩)
# তাহলে স্পষ্ট বুঝা গেল শির্ক কত বড় অপরাধ। কোন মানুষ
শির্ক করে মারা গেলে তার কোন উপায় থাকবে না। চিরকাল
তাকে আগুনে জ্বলতে হবে।
তাই আমাদেরকে খুব সাবধান থাকতে হবে যাতে আল্লাহ্র হক
নষ্ট না হয়। অর্থাৎ শির্ক থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই
বেঁচে থাকতে হবে। তাই শির্ক
থেকে বেঁচে থাকতে হলে আগে আমাদেরকে শির্ককে চিহ্নিত
করতে হবে।
এপর্যায়ে আমাদের সমাজে প্রচলিত বেশ কিছু শির্ক
সম্পর্কে আলোচনা করা হবে-
১. লোক দেখানো আমল বা রিয়াঃ
রাসূল (সাঃ) বলেন,
আমি তোমাদেরকে নিয়ে যে বিষটিতে সবচেয়ে সংকিত
তা হচ্ছে ছোট শিরক। সাহাবী (রা) গণ প্রশ্ন করলেন,
হে আল্লাহ্র রাসূল ! ছোট শিরক কি ? তিনি বললেন, "আর
রিয়া" (লোক দেখানো আমল/ইবাদাত)।
[মুসনাদে আহমদঃ ২৭৭৪২]
তাই লোকে মুসুল্লি বলবে এজন্য সালাত আদায় করা,
লোকে ভাল ছেলে বলবে এজন্য মাতা-পিতার সেবা করা,
স্বামীকে দেখানোর জন্য পর্দা করা, দান-
সদকা করলে মানুষকে বলে বেড়ানো যে, আমি এত টাকা দান
করেছি, ঈদে কাউকে কিছু উপহার দিলে বন্ধু-
বান্ধবকে বলে বেড়ানো যে, আমি আমার বোন, দুলাভাই,
ভাগিনা-ভাগ্নিকে এই দিয়েছি, সেই দিয়েছি।
অথবা কুরবানীর ঈদের পশু ক্রয় করে বলে বেড়ানো যে,
আমি এত টাকা দিয়ে পশু কিনছে, আমি এত বড় গরু কিনেছি,
আমি একাই একটা গোটা গরু কুরবানী দিয়েছি ইত্যাদি সব-ই
শির্ক।
২. সালাত পরিত্যাগ করাঃ
জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ
(সাঃ) কে বলতে শুনেছি, আল্লাহ বান্দা ও শিরক-কুফরের
মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত ত্যাগ করা।[সহিহ মুসলিম,
১ম খন্ড, ঈমান অধ্যায়, হাদিস নং-১৫৪]
মহান আল্লাহ্ বলেন- "সবাই তাঁর অভিমুখী হও এবং ভয় কর,
সালাত কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
(সুরা আর রুমঃ ৩১)
এই আয়াতে আল্লাহ্ বলেছেন- সালাত কায়েম
করতে এবং মুশরিকদের অন্তর্ভুক্ত না হতে।
তাহলে যে ব্যক্তি সালাত কায়েম করল না সে মুশরিকদের
অন্তর্ভুক্ত হবে। কেননা সালাত হচ্ছে আল্লাহ্র হুকুম।
আল্লাহ্র আনুগত্য করা ফরজ।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বনী আদম যখন
সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদায় যায়, তখন শয়তান
কাঁদতে কাঁদতে দুরে সরে পড়ে এবং বলতে থাকে হায়! তার
দুর্ভাগ্যা ইবনু কুরায়বের বর্ণনায় রয়েছে, হায়রে, আমার।
দুর্ভাগ্য! বনী আদম সিজদার জন্য আদিষ্ট হল। তারপর
সে সিজদা করল এবং এর বিনিময় তার জন্য জান্নাত
নির্ধারিত হল। আর আমাকে সিজদার জন্য আদেশ করা হল,
কিন্তু আমি তা অস্বীকার করলাম, ফলে আমার জন্য জাহান্নাম
নির্ধারিত হল। [সহিহ মুসলিম, ১ম খন্ড, ঈমান অধ্যায়,
হাদিস নং-১৪৭]
যে ব্যক্তি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করেনা,
ইচ্ছে করে ২/১ ওয়াক্ত ছেড়ে দেয়, ফজর
পড়ে না অথবা কখনো পড়ে,
কখনো বা পড়ে না ইত্যাদি সে মূলত শয়তানের আনুগত্য করল।
কেননা সিজদাহ করা আল্লাহ্র আদেশ, আর সিজদাহ পরিহার
করা শয়তানের আদেশ। যে আল্লাহ্ আনুগত্য বাদ
দিয়ে শয়তানের আনুগত্যে লিপ্ত হয় সে নিঃসন্দেহে মুশরিক।
তাই বে-নামাযী হচ্ছে মুশরিক।
৩. যামানা তথা কাল তথা সময়কে এবং বাতাসকে তিরস্কার
করাঃ
রাসুলুল্লাহ (সাঃ) বলেন- মহান আল্লাহ্ বলেন, “আদম সন্তান
আমাকে কষ্ট দেয়, কারন সে যুগ বা সময়কে গালি দেয়। অথচ
আমিই হচ্ছি সময়। আমিই সময়ের (রাত-দিনের) পরিবর্তন
করি। (বুখারিঃ ৪৭২৬, হাদিসে কুদসী)
অপর হাদিসে রাসুলুল্লাহ (সাঃ) বলেন-
তোমরা যুগকে গালি দিও না। কেননা আল্লাহই হচ্ছেন
যামানা। (মুসলিমঃ ২২৪৬)
তাই অতি গরমে গরমকে গালি দেয়া,
অতি শীতে শীতকে গালি দেয়া, রাত, দিন, যে কোন সময়
বা যুগকে গালি দেয়া আল্লাহ্কেই গালি দেয়ার নামান্তর।
আবার কোন একটা দিনে অনেক সমস্যার সম্মুখীন হলে বলে-
আজকের দিনটাই কুফা, আজ সকালে যে কার মুখ দেখেছিলাম
ইত্যাদি বলাও শির্ক। এই ধরনের সকল প্রকার অশুভ আলামত-ই
গ্রহণ করা শির্ক।
উবাই ইবনে কাব (রাঃ) থেকে বর্ণীত, রাসুলুল্লাহ (সাঃ)
বলেন- তোমরা বাতাসকে গালি দিও না। (তিরমিজিঃ ২২৫২)
বাতাসকে গালি দেয়া হারাম। কেননা বাতাস নিজের
ইচ্ছায় প্রবাহিত হয় না, বাতাসকে স্বয়ং আল্লাহ্ নিয়ন্ত্রন
ও পরিচালনা করেন। ঝড়-বৃষ্টির সময়
অনেকে বাতাসকে বা ঝড়কে গালি দিয়ে থাকে এটি শির্ক।
৪. ছবি অঙ্কন করা ও
ছবি দেয়ালে টাঙিয়ে রাখা এবং কবরকে ইবাদাতের স্থান
বানানো শির্কঃ
রাসুলুল্লাহ (সাঃ) বলেন- কিয়ামতের দিন
সবচেয়ে বেশি শাস্তি পাবে তারাই যারা আল্লাহ্ তায়ালার
সৃষ্টির মত ছবি বা চিত্র অঙ্কন করে। (বুখারীঃ ৫৯৫৪)
আসাদী (রাঃ)-কে আলী (রাঃ) বলেন, আমি কি তোমাকে এমন
কাজে পাঠাবো না, যে কাজে রাসুল (সাঃ)
আমাকে পাঠিয়েছিলেন? সে কাজটি হল- তুমি ধ্বংস
না করে ছাড়বে কোন ছবি, কোন মূর্তি, কোন ভাস্কর্য। আর
কোন উঁচু কবরকে মাটির সমান না করে ছাড়বে না।
(মুসলিমঃ ৯৬৯)
নবী-রাসুলগন যুগে যুগে প্রেরিত হয়েছেন পৃথিবীতে সকল
প্রকার ছবি, মূর্তি, ভাস্কর্য ভেঙে নির্মূল করার জন্য। নবী-
রাসুলগনের নীতি হচ্ছে মূর্তি-ভাঙ্গা নীতি।
আল্লাহ্র নাবী (সাঃ) বলেছেন- যে ঘরে কোন
ছবি ঝুলিয়ে রাখা হয় বা কুকুর থাকে সেই ঘরে রহমতের
ফিরিশতা প্রবেশ করে না। (মুত্তাফাকুন আলাইহ,
মুসলিমঃ ৫৩৩৩)
তাই বিভিন্ন অফিসের দেয়ালে নেতা-নেত্রীর
ছবি অথবা বাসা-বাড়িতে নিজের পিতার ছবি, মায়ের
ছবি টাঙিয়ে রাখা শির্ক। যে সমস্ত কবর
গুলকে পাকা করে উঁচু করা হয় সেটি শির্ক। উঁচু বিশিষ্ট যত
মাজার রয়েছে এবং সেখানে যত ইবাদাত করা হয় তা সব-ই
শির্ক।
৫. আল্লাহ্র বিধান নিয়ে উপহাস করাঃ
মহান আল্লাহ্ বলেন-
"আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে,
আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক-
ঠাট্টা করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে,
তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রসূলের
সাথে ঠাট্টা করছিলে? তোমাদের কোন ওজর চলবে না,
তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গেছ। (সুরা আত
তওবাঃ ৬৫-৬৬)
আল্লাহ্র বিধান নিয়ে উপহাস করলে আর ঈমান থাকে না।
সে কাফের হয়ে যায়।
যেমন- কেউ আগে বে-নামাজী ছিল কিন্তু পরে তওবা করে ৫
ওয়াক্ত সালাত মজবুতভাবে আঁকড়ে ধরেছে, তাই বন্ধু-বান্ধব
উপহাস করে বলল- কি রে মোল্লা হয়ে গেলি নাকি!
দাড়ি রাখলে জঙ্গি বলা, কোন মেয়ে যদি হিজাব পালন
করলে তাকে- অল্প বয়সে বুড়ি হয়ে গেলি নাকি?- এই
কথা বলে ঠাট্টা করা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত
ইত্যাদি যে প্রকার ঠাট্টা বা উপহাস করলেই সে কাফের।
কেননা সালাত, দাড়ি, হিজাব ইত্যাদি এগুলো আল্লাহ্র
বিধান, এগুলো নিয়ে ঠাট্টা করলেই তার ঈমান শেষ। তার
স্থান জাহান্নাম।
৬. নিজের মনের ইচ্ছা অনুযায়ী চলাঃ
আল্লাহ্কে অমান্য করে, আল্লাহ্র হুকুমের মূল্যায়ন
না করা শির্ক।
মহান আল্লাহ্ বলেন-
তুমি কি তাকে দেখেন না,
যে তারা প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও
কি তুমি তার যিম্মাদার হবে? (সুরা ফুরকানঃ ৪৩)
মহান আল্লাহ্ নির্দেশ দেন-
হে নবী তুমি বল, তিনিই আমার পালনকর্তা। তিনি ব্যতীত
কারও গোলামী নাই। আমি তাঁর উপরই ভরসা করেছি এবং তাঁর
নিকটেই আমাকে ফিরে যেতে হবে। (সুরা আর'রাদঃ ৩০)
তুমি বল, আমার সালাত, আমার যাবতীয় তৎপরতা এবং আমার
জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।
(সুরা আন'আমঃ ১৬২)
এই কালিমার ঘোষণা দেয়ার পর কোন মানুষ আর কাফিরের মত
যা ইচ্ছা তা-ই করতে পারে না, নিজের মনের
ইচ্ছা অনুযায়ী চলতে পারে না। বরং তাঁর
গোটা জীবনটাকেই আল্লাহ্র ইচ্ছা অনুযায়ী কাটাতে হয়।
তখন আল্লাহ্র ইচ্ছাই হয় তার ইচ্ছা। আল্লাহ্র অপছন্দই হয়
তার অপছন্দ।
যারা মুখে কালিমার সাক্ষ্য দেয়ার পরেও নিজের ইচ্ছা,
স্বাধীনতা, কামনা-বাসনা, শখ-আহ্লাদ ইত্যাদি সবকিছুই
আল্লাহ্র কাছে সোপর্দ না করে নিজের খেয়াল খুশিমত জীবন
চালায়, সে মন থেকে আল্লাহ্কে "ইলাহ"
হিসেবে মেনে নিতে পারে নি। তার
-"লা ইলাহা ইল্লাল্লাহ"-র সাক্ষ্য দেয়া ব্যর্থ।
যারা কালিমার সাক্ষ্য দেয় তারাও মন থেকে একান্ত
আল্লাহ্র অনুগত হয় না। কেবলমাত্র আল্লাহ্র-ই
পূজা করে না এর সাথে সাথে নিজের মনের পূজা করে।
মহান আল্লাহ্ বলেন-
“অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও
মুশরিক। (সুরা ইউসুফঃ ১০৬)
“আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে,
আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ
আদৌ তারা ঈমানদার নয়। (সুরা বাকারাঃ ৮)
অধিকাংশ মুসলিম যারা আল্লাহ্ হুকুম পুরোপুরি মানতে চায়না,
যেগুলো ভালো লাগে সেগুলো মানে আর যে গুলো মন চায়
না সে গুলো প্রত্যাখ্যান করে চলে- এমন কাজকে আল্লাহ্
কুফুরী বলে আখ্যায়িত করেছেন।
মহান আল্লাহ্ বলেন- তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ
বিশ্বাস কর এবং কিয়দংশ অস্বীকার কর? যারা এরূপ
করে পার্থিব জীবনে দূগর্তি ছাড়া তাদের আর কোনই পথ
নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির
দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজ-কর্ম
সম্পর্কে বে-খবর নন। (সুরা বাকারাঃ ৮৫)
আল্লাহ্ হুকুম পরিপূর্ণভাবেই মেনে চলতে, ঢিলা-
ঢালা ভাবে ইসলাম পালন করা কস্মিণকালেও চলবে না।
মহান আল্লাহ্ বলেন-
"মহান আল্লাহ্ বলেন- হে ঈমানদার গন!
তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও
এবং শয়তানের পদাংক অনুসরণ কর না। নিশ্চিত
রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। (সুরা বাকারাঃ ২০৮)
সুতরাং যে ব্যক্তি শরীকবিহীন অবস্থায় আল্লাহর ইবাদত
করে সে তার সৃষ্টির উদ্দেশ্যকে পূরণ করল, আল্লাহর হক্
আদায় করল৷ আর যে ব্যক্তি আল্লাহর শরীক করল সে সৃষ্টির
উদ্দেশ্যকে অস্বীকার করল এবং আল্লাহর হক্ আদায় করল না৷
সে তার নিজের ধ্বংস ডেকে আনল, সে কাফির, মুশরিক
এবং অকৃতজ্ঞ।

Price : *Happy Shopping

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url