ফেসবুকের কিছু ব্যাপার চরম বিরক্তিকর বিষয় | শরিফ গাজী অফিসিয়াল

ফেসবুকের কিছু ব্যাপার চরম বিরক্তিকর বিষয়

🔴ফেসবুকের কিছু ব্যাপার চরম বিরক্তিকর বিষয়🔴
................(যাহা প্রকৃতপক্ষে বর্জনীয়).................

⛔প্রথমটি হলো- কালিমা বা আল্লাহর নাম লিখে দেওয়া আর তা অন্যদের পাঠালে সু-সংবাদ পাওয়ার গ্যারান্টি দেওয়া!
.
যেমনঃ- এই মেসেজ ১৫ জন কে সেন্ড করুন ৭ দিনের মাঝে সুসংবাদ/খুশির খবর পাবেন! এড়িয়ে যাবেন না তাইলে দুঃসংবাদ পাবেন!!
.
আল্লাহর এই নাম সমূহ ২০ জন কে সেন্ড করুন। কাল সকালের মাঝে তিন টা সু-সংবাদ পাবেন!  ১০০ গ্যারান্টি!
.
👉আরেক টায় লিখা ১৫ জন কে পাঠালে এক সেকেন্ডের মাঝে এমন সুসংবাদ পাবেন যা কল্পনাও করতে পারবেন না!! (ভাবা যায়! কি আশ্বাস!)
.
অমুক সংবাদ প্রথমে দিতে পারলে জাহান্নাম এর আগুন হারাম হয়ে যাবে।
.
.
👉এইসবের মানে কি? এগুলো কি কোন হাদিসে আছে??? : কোথাও নেই....  আল্লাহ কি বলেছেন যে কেও কোন মেসেজ চাই তা উনার নাম হোক বা কালিমা হোক কাওকে পাঠালে তার জন্য উনি কোন ভালো কোন বিনিময় দিবেন এত দিনের মাঝে?
আর না পাঠালে বিপদ দিবেন! : বলেন নি। :রাসূল ও বলেন নি...।
.
👉তাহলে কিসের ভিত্তিতে এমন গ্যারান্টি কিংবা আশ্বাস দেওয়া হয়? এটা কি আল্লাহর উপর খবরদারি করা নয়!!! গায়েব জানার ভাব করা নয়!!! এসব আক্বীদাহ ঈমানকেই ধ্বংস করে দিতে পারে।
.
👉অথচ এসব বিশ্বাস করে একে অন্যদেরকে কিসের ভিত্তিতে পাঠান? দেখেই কি বুঝেন না যে এর কোন ভিত্তি নেই ইসলামে? আর থাকলে তা আগে জানতে হবে। তাই না?
.
👉দ্বীনি ব্যাপারে যে কেও কিছু বল্লেই তো তা দ্বীন ভাবার মানে নেই। এই টাইপের মেসেজ সুসংবাদ পাওয়ার চান্স আছে ভেবে কাওকে পাঠাবেন না আর.... এর চেয়ে দোয়া করবেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ।
.
.
⛔দ্বিতীয়টি হচ্ছে _ কোন ঐতিহাসিক জিনিষ বিশেষ করে ইসলামিক কিছু।
.
যেমনঃ- কোন কিছুর গায়ে আল্লাহ লিখা। নবির নাম লিখা এসবের ছবি দিয়ে বা সাহাবাদের বা রাসূলের ব্যবহৃত কিছুর ছবি বলে দিয়ে লিখে দেওয়া
_বলুন সুবহানাল্লাহ _আমিন না বলে যাবেন না!
.
👉শুধু কি এইটুকু অনেকে লিখে দেন মুসলমান হলে সুবহানাল্লাহ/মাশাআল্লাহ না লিখে যাবেন না। মুসলমান হলে আমিন না লিখে যাবেন না!
আর ঈমান আছে দেখাতে আমাদের ভাই বোনেরাও ধুমছে আমিন/সুবহানাল্লাহ/মাশা আল্লাহ/আলহামদুলিল্লাহ লিখে যান...
.
👉এইসব লিখা দেখলে কেমন রাগ লাগে কি বলব! ঈমান কি এত ই সস্তা যে ফেসবুকে আমিন লিখে কমেন্ট করে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে! ঈমান কি কারো পৈত্রিক সম্পত্তি যে আমিন/সুবহানাল্লাহ না লিখলেই কারো ঈমান চলে যাবে বা সে মুসলিম থাকবে না!
.
👉ইসলাম নিয়ে/ঈমান নিয়ে এমন জঘন্য কাজ কারবার মুসলিম করে কিভাবে? এটাই তো ভাবনার বিষয়। সামান্য লাইক কমেন্ট এর জন্য জনপ্রিয়তার জন্য এইসব ব্যবসা করাতে কি এমন ফায়দা পায় তারা? নাকি ফেসবুকে জনপ্রিয় হওয়াকে জীবনের লক্ষ্য ভাবেন তারা! আল্লাহ মাফ করুক।
.
👉যাই হোক আল্লাহর ওয়াস্তে এইসব ধর্ম নিয়ে ব্যবসাকারীদের পেইজ এ লাইক দিবেন না। তাদের এইসব পোস্ট এ লাইক বা কমেন্ট করে আমিন সুবহানাল্লাহ কিছু লিখবেন না।
এই টাইপ গ্রুপ গুলাতেও থাকবেন না।
বরং যে বা যারা এইসব পোস্ট দেয়
আমিন ভিক্ষা করে বেড়ায়....
তাদের সোজা আনলাইক/আনফলো করবেন।
.
.
⛔ তৃতীয়ত - যেটা বলব তা হলো_ অনেকে ভালো উদ্দেশ্যেও (না বুঝেই) হয়তোবা এই টাইপ লিখেন..
.
যেমনঃ- অনেক মেসেজ পাই...
_কালিমার কসম এটা সবাইকে সেন্ড করুন! নিচে কালিমা লিখা! আল্লাহ কে যদি বিশ্বাস করেন তাইলে এটা সেন্ড করেন সবাইকে..!
নিচে কালিমা বা আল্লাহর ৯৯ নাম লিখা!
.
👉আরেকটা দেখলাম লিখা - ইসলামের কসম আমি এই মেসেজ সেন্ড করব! (এটা পড়বে সবাই তাই) তারপর নিচে লিখা তুমি কসম করেছো! আল্লাহ কে বিশ্বাস করলে মেসেজটা সেন্ড করো!
.
👉এইসব কি? প্রথমত কাওকে কসম দিলেই কি তার জন্য তা করা আবশ্যক হয়? মোটেই না! কসম কেও নিজে না করলে কসম হয়না। অন্যে কসম দিলেই কসম হয়ে গেলে তো সবাই অন্য কে দিয়ে কিছু করাতে হলেই বলতে পারতো আল্লাহর কসম তুমি এইটা করবা....!!
আর ইসলামের কসম আমি এইটা সেন্ড করবো! এইসব লিখা পড়লেও কসম হয়না।
.
আর দ্বিতীয়ত এভাবে কসম দেওয়া কি জায়েজ আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে তো কসম করা জায়েজ নেই..
.
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- কেউ কসম করতে চাইলে সে যেন আল্লাহর নামে কসম করে, নইলে যেন চুপ থাকে।
(সহী বুখারী, ইঃফা- ৬১৯১)
.
.
👉আরেকটা মেসেজ দেখলাম অনেক বার আল্লাহ এর নাম লিখে তা অন্যদের পাঠাতে অনুরোধ করা হচ্ছে এই বলে যে আপনার কি ভালো লাগবে না যে আপনার চারপাশ হতে আল্লাহ আল্লাহ আওয়াজ পেতে...
দেখি কয়জনের মুখ হতে আল্লাহ আওয়াজ বের করতে পারেন!
.
👉বুঝলাম না! আল্লাহ আল্লাহ কি কেউ জোরে জোরে পড়বে যে আমরা শুনবো! আর এভাবে পড়িয়ে আল্লাহ এর নাম উচ্চারণ করানোর দরকার কি! যে চাইবে সে মন হতেই আল্লাহ বলবে। আল্লাহ কে ডাকবে। এভাবে ডাকানোর তো কিছু নেই। এইসব লিখার তেমন ভালো কোন মানে পাইনা।
.
.
👉 আরেকটা অপছন্দনীয় ব্যাপার হচ্ছে অনেক সময় অনেক ভুয়া নিউজ ছড়ানো হয়।
.
কয়েক দিন পর পর ই এমন কিছু দেখি... এক মেসেজে ইনবক্স ভরে যায়...! যাচাই বাছাই না করেই সঠিক কিনা শিউর না হয়েই সত্য ভেবে সবাই ধারছে মেসেজ পাঠায়..
.

👉কিছুদিন আগে এই টাইপ মেসেজ খুব ছড়িয়ে পড়েছিলো যে ফেক আইডি নিধন এর কাজ চলছে। আপনি ফেবুতে এক্টিভ কিনা তা ফেসবুক কর্তৃপক্ষ চেক করছে,এক্টিভ হলে নির্দিষ্ট সংখ্যক মানুষ কে এই মেসেজ পাঠান নাইলে আপনার আইডি বন্ধ করে দেওয়া হবে.. ইত্যাদি।
.
👉কথা হলো এমন কোন পদক্ষেপ মার্ক জুকারবার্গ সাহেব বা ফেসবুক কর্তৃপক্ষ নিয়েছেন কিনা সেটা তো আগে জানার চেষ্টা করা উচিত। এসব মেসেজ উনাদের না। উনারা কিছু জানাতে চাইলে, তা অফিশিয়াল ভাবে জানাবেন।
বরং এগুলা কারো বানানো মেসেজ। এক মেসেজ এত জন কে পাঠালে বরং আইডি ঝুঁকিতে পড়ে। এর জন্য উলটা আইডি ক্লোজ হতে পারে। কোন মেসেজ আসলেই তা না বুঝে কাউকে পাঠাতে যাবেন না। এতে আইডির ই ক্ষতি।
.
.👉 তারপর এই কিছুদিন বাবরী মাসজিদ থাকবে নাকি থাকবে না সেটা নিয়েও লিংক এ ঢুকে ভোট দিতে আহবান করে লিখা একটা মেসেজ পেতে পেতে অস্থির হয়েছিলাম। যদিও লিংক এই ঢুকিনি!
.
কারণ আইডি হ্যাক করতে বা অন্য ক্ষতি করতেও কখনো কোন লিংক দিয়ে আগ্রহী হবার মত কিছু লিখা মেসেজ আসতেই পারে। একটা কিছু দেখলেই তাতে ঢুকতে যাবেন না। বিশেষ করে আচেনা কারো মেসেজ পেলে এরুপ সতর্কতা জরুরি।
.
👉যাই হোক কথা হলো ওই খবর যে সত্য হবার চান্স কম তা এমনিতেই বুঝা যায়। কারণ বাবরী মাসজিদ ভারত সরকার রাখবে অনলাইন এর ভোটিং দেখে!! ভাবা যায় নাকি! এইসব এর কি মূল্য আছে তাদের কাছে! পরে ওইটার ব্যাপারে খোজঁ নিতে গিয়ে দেখা গেছে, ওটাও ভুয়া খবর! এবং সেটা নাকি scam সাইট। এর মাধ্যমে নাকি সবাইকে বোকা বানিয়ে কেও ভালো টাকা কামিয়ে নিচ্ছেন! অথবা নিজেদের ভিউয়ারর্স বাড়াচ্ছেন....
.
👉ধর্মীয় আবেগের সুযোগ নিয়ে এমন অনেক ভুয়া খবর রটানো হয় ফেবুতে, নিজেদের কোন স্বার্থ হাসিল হতে অথবা কোন বিশেষ উদ্দেশ্যে। কোন কিছু পেলেই তাই তা সত্য ভাবা ঠিক না এবং শিউর না হয়েই অন্যদের পাঠানোও ঠিক না মোটেই।
.
.👉 হাদিস(গুরুত্বপূর্ণ)  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"কোন মুসলিম ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হবার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যাহা শুনে, তাই বলে... (কোন যাচাই করে না)।"
.
[সহীহ মুসলিম, হাদিস নং- ০৫]

🔴মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত ও হেফাজত করুন এবং সেই সাথে আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন! 🔴


ফেসবুকের কিছু ব্যাপার চরম বিরক্তিকর বিষয়
ফেসবুকের কিছু ব্যাপার চরম বিরক্তিকর বিষয়

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.