অসুস্থ হলে বুঝা যায় যে, সুস্থতা কত বড় নিয়ামত। | শরিফ গাজী অফিসিয়াল

অসুস্থ হলে বুঝা যায় যে, সুস্থতা কত বড় নিয়ামত।

অসুস্থ হলে বুঝা যায় যে, সুস্থতা কত বড় নিয়ামত।
প্রতিটা মানুষের উচিত তার সুস্থতার সময়গুলির যথাযথ ব্যবহার করা।

★মহান রাব্বুল আলামীনের অসংখ্য অগণিত  নেয়ামত আমাদের ঘিরে রেখেছে। যেগুলোর কোন একটির শুকরিয়া আদায় করেও সারা জীবনে শেষ করা যাবেনা। তার মাঝে অন্যতম একটি নেয়ামত হচ্ছে সুস্থতা।  যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কোন জিনিসই তাকে আকর্ষণ করেনা। সব কিছুর বিপরিতে সুস্থতা লাভ করাই তার কাছে প্রাধান্য পায়।তাই অসুস্থ হবার পূর্বেই সুস্থতার কদরদানী করা চাই। আল্লাহ আমাদের যে সকল নেয়ামত দিয়েছেন তার সঠিক ব্যবহার না করলে পরকালে জবাবদিহীতা করতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,

‘অবশ্যই সেদিন তোমরা আল্লাহ তাআলার নিয়ামতরাজি সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’
(সূরা তাকাসুরঃ৮)

হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“পাঁচটি অবস্থার সন্মূখীন হওয়ার পূর্বেই তার যথাযথ মূল্যায়ন কর -

(১) বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে যৌবন।
(২)অসুস্থতার পূর্বে সূস্থতা।
(৩) দারিদ্রতার পূর্বে স্বচ্ছলতা।
(৪) ব্যস্ততার পূর্বে অবসরতা। এবং
(৫) মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন কর ।
     (হাকেম, হা-৭৮৪৬)

★নেয়ামতের মূল্যায়ন করা চাই

আল্লাহ তাআলা আমাদের তার এতো নেয়ামত দানের উদ্দেশ্য হল, আমরা যেন এই নেয়ামতের যথাযথ মূল্যায়ন ও শুকরগুজারী করি। কোন নেয়ামতের সবচেয়ে বড় শুকরগুজারী হল এর সঠিক ব্যবহার করা। আর এর যথাযথ মূল্যায়ন করা হল ছিনিয়ে নেবার পূর্বেই তা কাজে লাগানো। আমরা সুস্থতার মাধ্যমে যদি আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে পারি তাহলে সেটাই হবে তার সঠিক মূল্যায়ন। আর যদি নেয়ামতের সঠিক ব্যবহার না করি, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ব্যয় না করে মন্দ কাজে ব্যয় করি, তাহলে আমরা অনেক কল্যাণ থেকে বঞ্চিত হব। যার কোন ক্ষতি পূরণ হবে না। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

'দু’টি নিয়ামতের ব্যাপারে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত। (অর্থাৎ এ দু’টি নিয়ামতের যথাযথ মূল্যায়ন না করার কারণে তারা কল্যাণবঞ্চিত) নিয়ামত দু’টি হল ‘সুস্থতা’ ও ‘অবকাশ’।’(বুখারী, হা-৬৪২১)

হাদীসে আরো এসেছে- কিয়ামতের দিন সর্বপ্রথম যে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে তা হল,
আমি কি তোমাকে একটি সুস্থ দেহ দেইনি?
তোমাকে কি ঠান্ডা পানি দ্বারা পরিতৃপ্ত করিনি?
অর্থাৎ এই নিয়ামত প্রহণ করে তোমার দায়িত্ব কতটুকু পালন করেছ?
এই প্রশ্নের উত্তর সকলকে দিতে হবে।
তাই সুস্থতার এই মহা নেয়ামতকে নষ্ট না করে কাজে লাগানো উচিত।

★দৈহিক শুকর গুজারীর পাশাপাশি মুখেও সুস্থতা দানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতে বলেছেন (মুয়াত্তা মালেক, হা-৯৭৬)।
দৈহিক ও মৈখিক শুকরিয়া আদায়ের পাশাপাশি নেয়ামতের প্রত্যাশী হওয়াও এক প্রকার শুকরগুজারী। একারণে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও সুস্থতা চাও…।(আহমদ, হা-৬)

★তিনি নিজে সর্বদা সকাল সন্ধ্যা দুয়া করে আমাদের শিখিয়ে দিয়েছেন আমরা আল্লাহর কাছে কিভাবে চাইব। দুয়াটি হল এই,

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ.

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি আল্লাহুম্মা আফিনি বাসারি। লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কাবারি লা ইলাহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ! আমার শরীরে সুস্থতা দান করো, হে আল্লাহ! আমার শ্রবণশক্তিতে সুস্থতা দান করো, হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিতে সুস্থতা দান করো, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফুরি ও দরিদ্রতা থেকে, এবং তোমার আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে। তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই।

ফজিলত : যে ব্যক্তি উপরোক্ত দোয়াটি সকাল-সন্ধ্যায় তিনবার পড়বে আশা করা যায় যে আল্লাহ আয়ালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যা এ দোয়াটি তিনবার পড়তেন।
[আবু দাউদ:৫০৯২]

★আসুন আমরাও সকাল সন্ধ্যা এ দুয়া পাঠ করি।আল্লাহ আমাদের তার সকল নেয়ামতের কদরদানী করার তাউফিক দান করুন।
আমীন! ইয়া রব!!!


অসুস্থ হলে বুঝা যায় যে, সুস্থতা কত বড় নিয়ামত।
অসুস্থ হলে বুঝা যায় যে, সুস্থতা কত বড় নিয়ামত।

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.