সংক্ষেপে ঈমান, আমল ও আখলাক | শরিফ গাজী অফিসিয়াল

সংক্ষেপে ঈমান, আমল ও আখলাক

>>> সংক্ষেপে ঈমান, আমল ও আখলাক <<<

১। প্রথমে ঈমান অর্থাৎ আকিদার দাওয়াত প্রথমে দিতে হবে। ২। তার সাথে আমল, যেমন; সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ৩। আমলের সাথে আখলাকের জ্ঞানও জরুরী। কারণ মন্দ আখলাকের কারনে এবং বান্দার হক নস্ট করার কারনে অনেক ব্যক্তিকে জাহান্নামে যেতে হতে পারে। ৪। আবার জিহাদের আকাঙ্ক্ষা অন্তরে না থাকলে সে মুনাফিকের একটি গুণ নিয়ে মৃত্যুবরণ করলো। আবূ হুরাইরাহ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ
যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, অথচ কখনো জিহাদ করলো না বা জিহাদের কথা তার মনে কোনদিন উদিতও হলো না, সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করলো। (সহীহ মুসলিম ৪৮২৫)
.
১। প্রথমে আকিদার জ্ঞান অর্জন করতে হবে কারণ আকিদায় কুফরি থাকলে তার আমল করে কোন লাভ হবে না। মহান আল্লাহ বলেন;
وَمَنْ يَكْفُرْ بِالإيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
আর যে কেউ ঈমানের (বিষয়াবলীর) সাথে কুফরী করবে তাহলে অবশ্যই তার আমল ধ্বংস হয়ে যাবে আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভু্ক্ত হবে। (আল-মায়িদাহ, ৫/৫)
.
২। আবার আকিদার সাথে আমল জরুরী কারণ সালাত ছাড়া মুসলিম থাকা যায় না। রাসূল (ﷺ) বলেছেন;
إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلاَةِ
বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে স্বলাত পরিত্যাগ করা। সহিহ মুসলিম ১৪৯, ১৫০
.
রাসূল (ﷺ) অন্যত্র বলেছেন;
العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر
আমাদের ও তাদের মধ্যকার অঙ্গীকার হল সালাত। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করল তবে অবশ্যই সে কুফরী করল। আত-তিরমিযী, আহমাদ: ২১৮৫৯
.
৩। আবার আমলের সাথে আখলাকও জরুরী। কারণ মন্দ আখলাক এবং বান্দার হক নস্ট করার কারণ বহু আমল যেমন; সলাত, সওম ও যাকাত থাকার পরও অনেকে জাহান্নামে যাবে। আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন,
أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ ‏فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ
তোমরা কি বলতে পার, অভাবী লোক কে? সাহাবীগণ বললেন, আমাদের মাঝে যার দিরহাম ও ধন-সম্পদ নেই সে তো অভাবী লোক। তখন তিনি বললেন, আমার উম্মাতের মধ্যে সে প্রকৃত অভাবী লোক, যে ব্যক্তি কিয়ামাতের দিন সলাত, সওম ও যাকাত নিয়ে আসবে, অথচ সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, অমুকের সম্পদ ভোগ করেছে, অমুককে হত্যা করেছে ও আরেকজনকে প্রহার করেছে। এরপর সে ব্যক্তিকে তার নেক আমল থেকে দেয়া হবে, অমুককে নেক আমল থেকে দেয়া হবে। এরপর যদি পাওনাদারের হক তার নেক আমল থেকে পূরণ করা না যায় সে ঋণের পরিবর্তে তাদের পাপের একাংশ তার প্রতি নিক্ষেপ করা হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সহীহ মুসলিম ৬৪৭৩)

সুতরাং ইসলামের বিধানের প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ। কোন একটাকে ছোট করে দেখার অবকাশ নাই। কারণ কোন একটি দিকের ঘাটতির কারণে তাকে জাহান্নামে যেতে হতে পারে। তবে প্রথমে ঈমান বা আকিদা দিয়ে শুরু হবে। কারণ কুরআনের ৫০ এর অধিক জায়গায় আমলের আগে ঈমানের কথা বলা হয়েছে। মহান আল্লাহ বলেন;
إِنَّ الإنْسَانَ لَفِي خُسْرٍ إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা ছাড়া যারা ঈমান আনে ও নেক আমল করে আর পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যধারণের উপদেশ দেয়। (আল-আসর, ১০৩/২-৩)


✕
সংক্ষেপে ঈমান, আমল ও আখলাক
সংক্ষেপে ঈমান, আমল ও আখলাক

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.