গরু বা উটের সাত ভাগের ১ ভাগ, কুরবাণী দাতা ও তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ঠ হবে
গরু বা উটের সাত ভাগের ১ ভাগ, কুরবাণী দাতা ও তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ঠ হবে। এ মতের পক্ষে সংগৃহীত ৩টি দলীল উপস্থাপন করলাম।
>>> ১ম দলীল <<<
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ وَالْجَزُوْرُ عَنْ سَبْعَةٍ . رَوَاهُ مُسْلِمٌ وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَه
জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ একটি উট সাতজনের পক্ষ হতে (ঠিক একইভাবে) একটি গরু সাতজনের পক্ষ থেকে (কুরবানী) করা বৈধ হবে। (মুসলিম, আবূ দাঊদ; ভাষা আবূ দাঊদের)
.
ব্যাখ্যা: জমহূর ‘উলামাদের মত হল, কুরবানীতে চাই হাদীতে শারীকানা তথা ভাগাভাগি বৈধ চাই একই পরিবারের হোক বা ভিন্ন ভিন্ন নিকটস্থ পরিবার বা দূরবর্তী পরিবার হোক বৈধ, তবে ইমাম আবূ হানীফার মতে নিকটস্থ পরিবার বা আত্মীয় হতে হবে। (মিশকাতুল মাসাবীহ হাদীস নং ১৪৫৮, ২য় খন্ড পৃষ্ঠা ৪১৪-৪১৫ ) হাদিসের মানঃ সহিহ;
ফুটনোট: মুসলিম ১৩১৮, আবূ দাউদ ২৮০৮, আত-তিরমিযী ৯০৪, নাসায়ী ৪৩৯৩, আহমাদ ১৪২৬৫, ইবনু খুযায়মাহ্ ২৯০, ইবনু হিব্বান ৪০০৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১৯৫, সহীহ আল জামি‘ ২৮৮৯।
>>> ২য় দলীল <<<
সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি “আল্ লাজনাতুদ্ দায়িমা” তে ভাগে কুরবানী দেয়ার ব্যাপারে প্রশ্ন আসলে, জবাব প্রাদান করা হয়,
ﺗﺠﺰﺉ ﺍﻟﺒﺪﻧﺔ ﻭﺍﻟﺒﻘﺮﺓ ﻋﻦ ﺳﺒﻌﺔ ، ﺳﻮﺍﺀ ﻛﺎﻧﻮﺍ ﻣﻦ ﺃﻫﻞ ﺑﻴﺖ ﻭﺍﺣﺪ ﺃﻭ ﻣﻦ ﺑﻴﻮﺕ ﻣﺘﻔﺮﻗﻴﻦ ، ﻭﺳﻮﺍﺀ ﻛﺎﻥ ﺑﻴﻨﻬﻢ ﻗﺮﺍﺑﺔ ﺃﻭ ﻻ ؛ ﻷﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﺫﻥ ﻟﻠﺼﺤﺎﺑﺔ ﻓﻲ ﺍﻻﺷﺘﺮﺍﻙ ﻓﻲ ﺍﻟﺒﺪﻧﺔ ﻭﺍﻟﺒﻘﺮﺓ ﻛﻞ ﺳﺒﻌﺔ ﻓﻲ ﻭﺍﺣﺪﺓ ، ﻭﻟﻢ ﻳﻔﺼﻞ ﺫﻟﻚ
অর্থাৎ “একটি উটে সাত জন এবং একটি গরুতে সাত জন মিলে ভাগে কুরাবানী বৈধ। চাই তা এক পরিবারের থেকে সাত ভাগ হোক বা কয়েক পরিবারের থেকে সাত ভাগ হোক। আর চাই তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকুক আর না থাকুক। তা জায়েয। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি উটে সাত জন এবং একটি গরুতে সাত জন শরীক হয়ে কুরবানী করার অনুমতি দিয়েছিলেন।” [ফাতাওয়া আল্ লাজনাতুদ্ দায়িমা, ১১/৪০১]
>>> ৩য় দলীল <<<
গরু বা উটের সাত ভাগের ১ভাগ কুরবাণী দাতা ও তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ঠ হওয়ার বিধানঃ
- حكم إجزاء سبع البقرة عن المضحي وعن أهل بيته
س: نحن في منطقة الجنوب بعضنا يضحي ببقر أي كل سبعة أشخاص يشترون بقرة ويضحون بها؛ أي كل واحد منهم يأخذ سبع هذه البقرة عنه وعن أهل بيته - منذ قديم الزمان، وفي هذا العام قال بعض القضاة: إن البقرة لا يجوز أن يضحى بها؛ لأنها لا تضحى إلا عن سبعة أشخاص دون عوائلهم، فأرجو إرشادنا في هذا الأمر، هل سبع من البقرة يضحى عن الرجل وأهل بيته أم وحده دون أهله؟
ج: قد صح عن النبي عليه الصلاة والسلام الأمر بالاشتراك بالبقرة، والبقرة عن سبعة، فإذا أجزأت عن سبعة من الناس في الضحايا أو الهدايا فهكذا يجوز للرجل أن يجعل السبع الذي يذبحه عن نفسه يكون عنه وعن بيته؛ لأن الرجل وأهل بيته كالشيء الواحد، فلا أرى بأسًا في ذلك حتى يكون السبع عنه وعن أهل بيته، ولا حرج في ذلك، بعض إخوتنا من أهل العلم قد توقف في ذلك، وظن أن هذا فيه تشريك لأكثر من واحد، وهذا ليس بجيد؛ لأن الرجل وأهل بيته شيء واحد، ولهذا ذبح الرسول صلى الله عليه وسلم الشاة عنه وعن أهل بيته، والبدنة عن سبع شياه، والبقرة عن سبع شياه، فكل جزء منها من السبعة يقوم مقام الشاة، والشاة تذبح عنه وعن أهل بيته، هكذا سبعها، والبدنة والبقرة يضحي بها الرجل عنه وعن أهل بيته، فلا حرج في ذلك إن شاء الله. )فتاوى نور على الدرب لابن باز بعناية الشويعر (18/205)
প্রশ্নঃ আমরা দক্ষিনাঞ্চলের বাসিন্দা। অনেক দিন থেকে আমাদের এখানে ৭ব্যক্তি মিলে ১টি গরু কিনে প্রত্যেক ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে ৭ভাগের ১ভাগ কুরবাণী দেয়। এ বছর কিছু কাযী (বিচারক) বলেছেনঃ ১টা গরু ৭ব্যক্তির পক্ষ থেকে কুরবাণী হবে তবে ৭পরিবারের পক্ষ থেকে হবে না। এক্ষনে প্রশ্ন হলঃ গরুর ১ভাগা ১ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে কুরবাণী করা চলবে, না শুধু ১ব্যক্তির পক্ষ থেকে?
.
উত্তরঃ রাসুল (সাঃ) থেকে গরুতে ৭ব্যক্তির শরীক হওয়ার নির্দেশ সু-প্রমাণিত। তাই ১টি গরু যখন কুরবাণী বা হাদীতে (হাজীরা হজ্জে যে পশু যবেহ করেন) ৭ ব্যক্তির পক্ষ থেকে জায়েয, অনুরুপ ৭ ভাগের ১ভাগ ১ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে কুরবাণী দেওয়া জায়েয। কারণ, ব্যক্তি ও তার পরিবার একই জিনিষ। তাই এতে আমি কোন অসুবিধা দেখিনা। আমাদের কতেক ভাই এব্যাপারটি মূলতবী রেখেছেন। তারা মনে করেন ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে ১ভাগা কুরবাণী দেওয়া হলে উহাতে একাধিক ব্যক্তির শরীক হয়ে যায়। এমন ধারণা ভাল নয়। কারণ, ব্যক্তি ও তার পরিবার একই জিনিষের মত।এ জন্য রাসুল (সাঃ) ১টি ছাগল নিজের ও পরিবারের পক্ষ থেকে যবেহ করেছেন। উট ও গরু প্রত্যেকটিই ৭টি ছাগলের স্থলাভিশিক্ত। অতএব, সাতের একভাগের প্রত্যেকটি ভাগ ১টি ছাগলের স্থলাভিশিক্ত। আর ১টিছাগল এক ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে কুরবাণী করা হয়। অনুরুপ সাত ভাগের এক ভাগও ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে কুরবাণী করা জায়েয। কোন ব্যক্তি পারলে নিজের ও পরিবারের পক্ষ থেকে ১টি উট কিংবা গরু দিয়ে কুরবাণী করবেন। ইনশা আল্লাহ এতে কোন সমস্যা নেই। ফতোয়া নূরুন আলাদ দারব লি-ইবনে বায রাহিমাহুল্লাহ বি-ইনায়াতিশ শু-ওয়াইর ১৮/২০৫।
Price : *Happy Shopping

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url