তিব্বে নববী; নবী (ﷺ) এর চিকিৎসা পদ্ধতি। চোখের চিকিৎসাঃ
তিব্বে নববী; নবী (ﷺ) এর চিকিৎসা পদ্ধতি। চোখের চিকিৎসাঃ
عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ
সা‘ঈদ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ কামাআত (ব্যাঙের ছাতা) মান্ন জাতীয় (উদ্ভিদ) এবং তার পানি চক্ষুর জন্য নিরাময়। (সহীহুল বুখারী ৪৪৭৮ ও সহিহ মুসলিম ৫২৩৭, ৫২৩৮, ৫২৪৩)
عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْكَمْأَةُ مِنَ الْمَنِّ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى مُوسَى وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ
সাঈদ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, কামআহ (ব্যাঙের ছাতা) মান্ন জাতীয় (উদ্ভিদ) যা মহান আল্লাহ মূসা (আলাইহিস সালাম) এর উপর নাযিল করেছিলেন এবং এর রস চোখের জন্য নিরাময়। (সহিহ মুসলিম ৫২৪১)
عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْكَمْأَةُ مِنَ الْمَنِّ الَّذِي أَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى عَلَى بَنِي إِسْرَائِيلَ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ
সাঈদ ইবনু যায়দ ইবনু 'আমর ইবনু নুফায়ল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কামআহ মান্ন জাতীয় (উদ্ভিদ) যা বানী ইসরাঈলের উপর আল্লাহ নাযিল করেছিলেন এবং এটা হতে নিগৃহীত রস চোখের জন্য নিরাময়। (সহিহ মুসলিম ৫২৪০)
ব্যাখ্যাঃ কামআহ ছত্রাক জাতীয় উদ্ভিদ। সাধারণতঃ স্যাঁত স্যাঁতে জায়গায় এর উৎপত্তি। যার ইংরেজি নাম মাসরুম, বাংলা নাম ব্যাঙের ছাতা। এর আবাদ হয়। এটা আল্লাহর দান যা আল্লাহ তা‘আলা মূসা (আলাইহিস সালাম)-এর ওপর নাযিল করেছিলেন। অথবা এটা দ্বারা ঐ মাশরূম উদ্দেশ্য যা জমিনে এমনিতেই বিনা চাষে উৎপন্ন, এজন্য কোন কিছু ব্যয় করতে হয় না। অতএব তা যেন সেই ‘‘মান্ন’’ এর মতো যা আল্লাহ তা‘আলা মূসা (আলাইহিস সালাম)-এর কওমকে দান করেছিলেন।
(وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْن)
‘‘তার পানি চক্ষু রোগের জন্য উপকারী’’। বলা হয়ে থাকে যে, ঔষধে তার রস মিশ্রিত করে চক্ষু রোগের জন্য ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় অথবা শুধুমাত্র তার রসই চক্ষুরোগ উপশম করে। (মিরক্বাতুল মাফাতীহ; শারহুন নাবাবী ১৪শ খন্ড, হাঃ ২০৪৯ )
খত্ত্বাবী (রহিমাহুল্লাহ) বলেনঃ মাশরূমের এই বেশিষ্ট্য এজন্য যে, তা নিছক হালাল। কেননা তা জমিনে এমনিতেই উৎপাদন হয় আর যা জমিনে বিনা চাষেই উৎপাদন হয় আর আল্লাহ হালাল করেছেন তাতে কোন প্রকার হারামের মিশ্রণ নেই। অত্র হাদীস থেকে এটাও জানা যায় যে, নিছক হালাল দ্রব্য গ্রহণ করার ফলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। (ফাতহুল বারী ১০ম খন্ড, হাঃ ৫৭০৮)
Price : *Happy Shopping

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url