পশু জবাই করার সময় দোয়া | শরিফ গাজী অফিসিয়াল

পশু জবাই করার সময় দোয়া


পশু যবেহ বা নাহর করার সময় দো‘আ -

____________________________________

১- বিসমিল্লা-হ (অর্থ: আল্লাহর নামে)[বুখারি-২৩৫৬]

২- বিসমিল্লা-হি আল্লা-হু আকবার (অর্থ: আল্লাহর নামে, আল্লাহ মহান) এটা বলা উত্তম। 

৩- বিসমিল্লা-হি আল্লা-হুম্মা তাক্বাববাল মিন্নী ওয়া মিন আহলে বায়তী (আল্লাহর নামে, হে আল্লাহ! তুমি কবুল কর আমার ও আমার পরিবারের পক্ষ হ’তে)

এখানে কুরবানী অন্যের হ’লে অর্থাৎ কেও যদি অন্যের কুরবানি জবেহ করে দেয় তবে কুরবানিদাতার নাম মুখে বলতেঁ হবে অথবা মনে মনে নিয়ত করে বলবে, ‘বিসমিল্লা-হি আল্লা-হুম্মা তাক্বাববাল মিন ফুলান ওয়া মিন আহলে বায়তিহী’ (...অমুকের ও তার পরিবারের পক্ষ হ’তে)। এই সময় নবীর উপরে দরূদ পাঠ করা মাকরূহ’ যেটা থেকে বিরত থাকতে হবে।[মির‘আত ২/৩৫০ পৃঃ; ঐ, ৫/৭৪ পৃঃ।]


১ অথবা ২ অথবা ৩ যেকোন ১টা দোয়া বলেই কুরবানি করা যাবে। তবে কুরবানির সময় দরুদ পাঠ করা বা বিসমিল্লাহ্‌ এর সাথে রহমানির রহীম লাগিয়ে বারিয়ে বলা দলিল বহির্ভূত কাজ তাই উপরের যে কোন ১ টা দোয়া দ্বারা কুরবানি করতে পারেন যা সহিহ সুন্নাহ সম্মত।বেশীরভাগ মানুষই আরেকটা মারাত্মক ভুল করে থাকেন সেটা হচ্ছে তারা কুরবানি দাতা বা কুরবানি দাতাগনের নামে কুরবানি করেন যেটা ভুল বরং কুরবানি হবে আল্লাহর নামে অর্থাৎ বিসমিল্লা-হ (অর্থ: আল্লাহর নামে)[বুখারি-২৩৫৬] কিন্তু কুরবানি দাতাগনের পক্ষ থেকে। কুরবানি বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে শাইখ আব্দুল হামিদ ফাইযি আল মাদানি (হাফিযাহুল্লাহ)-এর “কুরবানির বিধান” বইটা নিচের লিংক থেকে ডাউনলোড করে পড়ুন। 

http://www.abdulhamid-alfaidi-almadani.com/-%20New%20Folder%20(4)/qurbanir%20bidhan.pdf

✕
পশু জবাই করার সময় দোয়া
পশু জবাই করার সময় দোয়া

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.