বিয়ের আগে ভালবাসায় বিশ্বাস করিনা। তা সে যতই কেউ বলুক ভালবাসি। | শরিফ গাজী অফিসিয়াল

বিয়ের আগে ভালবাসায় বিশ্বাস করিনা। তা সে যতই কেউ বলুক ভালবাসি।

বিয়ের আগে ভালবাসায় বিশ্বাস করিনা। তা সে যতই কেউ বলুক ভালবাসি।
.
কারন আমি খুব ভাল করেই জানি বিয়ের আগে প্রেম শয়তানের সৃষ্টি। আর বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে পবিত্র ভালবাসা তা আল্লাহর পক্ষ থেকে। বিয়ের আগে কোন হারাম সম্পর্কে ভালবাসা বলতে কিছুই নেই।
.
জাস্ট শয়তানের ধোকা। যদি বিয়ের আগে কেউ বলে ভালবাসি তাহলে তাকে বলবো আপনি শয়তানের বশীভূত আছেন। এই ফেক ভালবাসার অনুভূতি আপনার মধ্যে শয়তান সৃষ্টি করেছে। আসলে এটা ভালবাসা না।
.
ইসলামে বিয়ের আগে প্রেম নিষেধ। এটা জিনা। তা আপনারা যতই দাবি করেন পবিত্র ভালবাসা। এটাও শয়তানের একটা চাল। শয়তান অনেক সময় ভাল সেজে আমাদের ধোকা দেয়। সে বোঝায়, আরে এটা তো ভাল কাজ, পবিত্র কাজ; এটা কেন নিষেধ হবে।
. এভাবে আপনি ধোকায় পড়ে যান। আপনার মনে যে টান, মায়া বা অনুভূতি হয় কোন মেয়ে বা ছেলের জন্য সেটা শয়তানই সৃষ্টি করে, আর আপনি ভাবেন যে এই টান, মায়াটাই ভালবাসা। ইসলামে বিয়ের আগে প্রেম অনুমোদিত নয়। .
বিয়ের আগে কাউকে নিয়ে কোন কিছু কল্পনা করাই নিষেধ, তাকে প্রেমিকা বা ভালবাসার মানুষ বা আপন কেউ ভাবাই নিষেধ।আপনি ভবিষ্যত জানেন না। সে আপনার স্ত্রী/ স্বামী হবে কিনা আপনি জানেন না, একমাত্র আল্লাহ্ জানেন। তাই ভুলেও বিয়ের আগে প্রেম/ভালবাসা নামক জিনায় জড়িত হবেন না।
.
একবার যদি শয়তানের এই প্রেম/ ভালবাসা নামক ফাঁদে পা দেন সে আপনাকে টানতে টানতে জিনা ( অশ্লীল কাজ) এর দিকে নিয়ে যাবে, যাবেই যাবে; তা আপনি যতই দাবি করেন পবিত্র ভালবাসা। শুনুন, জিনা শুধু শারীরিক সম্পর্ককে বোঝায় না। চোখ দিয়ে কোন অশ্লীল জিনিস দেখা চোখের জিনা।
. কান দিয়ে ইচ্ছাকৃত ভাবে কোন অশ্লীল কথা শোনা কানের জিনা। মনে মনে কাউকে নিয়ে অশ্লীল কিছু চিন্তা করাটাও জিনা। জিনার শাস্তি জানেন?
.
হাদীসে আছে মহানবী (সঃ) কিছু নারী পুরুষকে জ্বলন্ত অগ্নিকুন্ডে উলঙ্গ অবস্থায় জ্বলতে দেখেছেন। আরো অনেক শাস্তির কথা বর্ণিত আছে। আর সেই নারী পুরুষ ছিল ব্যভিচারী নারী পুরুষ যারা অশ্লীল কাজ করেছে। পবিত্র ভালবাসা বলতেও কিছু নেই।
. ভাল যদি বাসতেই হয় কেবল এবং কেবলমাত্র আপনার স্ত্রী/ স্বামীকে বাসুন, বিয়ের পর। এই পবিত্র ভালবাসা শব্দটা দাড়াই শয়তান আপনাকে ধোকা দেয় আর আপনি অমৃত ভেবে বিষ পান করেন। এখনও সময় আছে।
. তওবা করে ফিরে আসুন। ভুলেও শয়তানের এই ফাঁদে ফিরেও তাকাবেন না। কম বয়সী ছেলে মেয়েদের নষ্ট হবার জন্য এই প্রেম/ ভালবাসা শয়তানের এক বড় অস্ত্র। শয়তান মানুষকে দিয়ে জিনা করিয়ে অনেক আনন্দ পায়।
. এখনই তওবা করুন, আর তার সাথে সমস্ত সম্পর্ক, যোগাযোগ ছিন্ন করুন। তাকে নিয়ে ভুলেও চিন্তা করবেন না। অনেক আপুরই একই সমস্যা। একটা ছেলেকে ভালবাসে। তাকে ছাড়তে কষ্ট হচ্ছে। আপুরা সূরা মায়িদার ৫ নম্বর আয়াতের অর্থ দেখুন। .
যেখানে গোপনে প্রেম নিষেধ করা হয়েছে।সুরা আন'আম:১৫১ নম্বর আয়াতে আল্লাহ্ আমাদের বলেছেন,
"অশ্লীলতার কাছেও যাবেনা, তা প্রকাশ্যে হোক বা গোপনে"
সূরা নূরের ৩০ নম্বর আয়াতে পুরুষদের দৃষ্টি নত রাখতে বলা হয়েছে এবং ৩১ নম্বর আয়াতে নারীদের দৃষ্টি নত রাখতে বলা হয়েছে এবং নারীদের কাদের সামনে পর্দা করা লাগবেনা তার একটা লিস্ট দেওয়া হয়েছে। ঐ নির্দিষ্ট সংখ্যক পুরুষ ছাড়া বাকী সব ছেলেদের সামনে পর্দা করতে হবে। অনেক আলেম মেয়েদের মুখ ঢাকাকে ফরজ বলেছেন।
.
তাহলে আমার প্রশ্ন আপনারা যারা প্রেম করছেন তারা কি উপরের একটা জিনিসও করেন না? আপনারা একে অপরের দিকে কি তাকান না? আচ্ছা ধরলাম তাকান না,,," আপনারা দাবি করেন পবিত্র প্রেম!!!
.
তাহলে আরেকটা কথা থেকে যায় আপনাদের মনে কি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে কোন ফিলিংস (!!!) ই নেই? .
যেখানে আল্লাহ্ আমাদের অশ্লীলতার নিকটেও যেতে নিষেধ করেছেন সেখানে কি করে পারেন প্রেম করতে?
.
অনেক বোনকে প্রেম করতে নিষেধ করার পর বলেন যে কষ্ট হচ্ছে ওকে ভুলে থাকতে। এই কষ্টটা কিন্তু শয়তান সৃষ্টি করছে। ভুলেও এই কষ্টের ফাঁদে পা দিবেন না। কথায় আছে "অলস মস্তিষ্ক শয়তানের কারখানা" অলসভাবে বসে থাকবেন না। বেশী বেশী আল্লাহর ইবাদত করুন, কাজে ডুবে থাকুন, দেখবেন কদিন পর আর কষ্ট হবেনা। .
আল্লাহ্ কে সন্তুষ্ট করার জন্য কি এই সামান্য কষ্ট আপনি সহ্য করতে পারবেন না? আরে আপু, মুজাহিদীন ভাইরা আল্লাহ্ কে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনটাও দিয়ে দিচ্ছে, আর আপনি হারাম রিলেশন ব্রেক করতে পারবেন না?
.
বিলিভ মি, কদিন পর আপনি নিজেই বলবেন, রিলেশন ব্রেক করাটাই আপনার জন্য কল্যাণ ছিল, পাপের থেকে রক্ষা পেয়েছেন। আপনি কি ভবিষ্যত জানেন? আপনি কি জেনে বসে আছেন যে ঐ ছেলের সাথেই আপনার বিয়ে হবে?
.
আমি এমন বোনদেরও চিনি যাদের বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল, দুই পরিবারও রাজী কিন্তু at last তাদের বিয়ে হয়নি, কারণ আল্লাহ্ তাদের তাকদীরে বিয়ে লিখে রাখেন নি। তাহলে কেন আপনি মিথ্যা ভবিষ্যতের আশায় জিনায় লিপ্ত হবেন?
একবার ভেবে দেখুন...


বিয়ের আগে ভালবাসায় বিশ্বাস করিনা। তা সে যতই কেউ বলুক ভালবাসি।
বিয়ের আগে ভালবাসায় বিশ্বাস করিনা। তা সে যতই কেউ বলুক ভালবাসি।

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.