সিগারেট, জর্দ্দা নেশা জাতীয় জিনিস | শরিফ গাজী অফিসিয়াল

সিগারেট, জর্দ্দা নেশা জাতীয় জিনিস

পান-সিগারেটের দোকানের পাশ দিয়ে যাবার সময় চোখে পড়ল, লিখা আছে, বেনসন এক শলাকা ১২ টাকা। অন্যটি (নাম মনে নেই) এক শলাকা ১১ টাকা। তারমানে যারা ধুমপান করেন তারা অপব্যয় করছেন। সিগারেট জর্দ্দায় কোন ফায়দা নেই, এটা অপব্যয়: আল্লাহ বলেন;
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا
নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। (ইসরা, ১৭/২৭)

(২) সিগারেটের ধোঁয়ায় পাশের মানুষ চরম কষ্ট পায়: রাসূল (ﷺ) বলেন;
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِي جَارَهُ
যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। [বুখারী; ৫১৮৫]

(৩) সিগারেটের প্যাকেটে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়" আল্লাহর বাণী;
وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় কর এবং নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন কর না আর কল্যাণ সাধন করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ কল্যাণ সাধনকারীদের ভালবাসেন। (আল-বাকারাহ, ২/১৯৫)
সবাই জানে কীভাবে সিগারেট ও জর্দা একজন মানুষকে তিলে তিলে শেষ করে মৃত্যু ঘটায়।

(৪) সিগারেট, জর্দ্দা নেশা জাতীয় জিনিস: নবী (ﷺ) বলেছেন:
كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ، وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ، لَمْ يَشْرَبْهَا فِي الْآخِرَةِ
‘নেশাজাতীয় যে কোনো দ্রব্যই মাদক, আর যাবতীয় মাদকই হারাম, যে ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করে, অত:পর নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় এবং সে তাওবা না করে, আখিরাতে সে মদ পান করা হতে বঞ্চিত হবে’। [মুসলিম]
কেউ এক সাথে ১০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য কিংবা একসাথে আধা-কেজি জর্দা খেয়ে দেখেন নেশা হতে বাধ্য।
রাসূল (ﷺ) বলেছেন; "যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]

(৫) সিগারেট জর্দ্দা অপবিত্র জিনিস : আল্লাহ বলেন;
يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
হে মানুষ, যমীনে যা রয়েছে, তা থেকে হালাল পবিত্র বস্তু আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। (আল-বাকারাহ, ২/১৬৮)
وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ
আর তাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে আর অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। (আরাফ, ৭/১৫৭)
সিগারেট মাসজিদে খেয়ে দেখুন খেতে পারেন কিনা? কিন্তু সিগারেট বাতরুমে খেতে পারবেন। অনেকের সিগারেট না টানলে পায়খানা হয় না। সিগারেট আর জর্দ্দা একই তামাক পাতা দিয়ে তৈরী কাজেই উভয় অপবিত্র জিনিস।

(৬) সিগারেট, জর্দা, এগুলো সব জাহান্নামী খাবার কারণ তা পুষ্টিসাধন করে না আর ক্ষুধাও নিবারণ করে না;
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ عَامِلَةٌ نَاصِبَةٌ تَصْلَى نَارًا حَامِيَةً تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلا مِنْ ضَرِيعٍ لا يُسْمِنُ وَلا يُغْنِي مِنْ جُوعٍ
বহু মুখমন্ডল সেদিন অবনত হবে; কর্মক্লান্ত, পরিশ্রান্ত। তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। তাদের জন্য বিষাক্ত কন্টক ব্যতীত খাদ্য থাকবে না। যা তাদের পুষ্টিসাধন করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। আল-গাশিয়াহ, ৮৮/২-৭
.
তাই যারা ধুমপান করেন তারা আজই তা বর্জন করুন।


সিগারেট, জর্দ্দা নেশা জাতীয় জিনিস
সিগারেট, জর্দ্দা নেশা জাতীয় জিনিস

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.