রমাদ্বনের শেষ দশকেই লায়লাতুল কদর রয়েছে | শরিফ গাজী অফিসিয়াল

রমাদ্বনের শেষ দশকেই লায়লাতুল কদর রয়েছে

✔ ✔ রমাদ্বনের শেষ দশকেই লায়লাতুল কদর রয়েছেঃ

আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
রমাদ্বনের শেষ দশকে তোমরা লায়লাতুল কদর তালাশ কর। সহীহুল বুখারী: ২০২০, সহিহ মুসলিম: ২৬৬৬

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
فَمَنْ كَانَ مُتَحَرِّيْهَا فَلْيَتَحَرَّهَا مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ
যে ব্যক্তি লাইলাতুল কদর অনুসন্ধান করতে চায় সে যেন রমাদ্বনের শেষ দশকে তা অনুসন্ধান করে। সহীহুল বুখারী: ১১৫৮, সহিহ মুসলিম: ২৬৫৬

আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
رِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أَيْقَظَنِي بَعْضُ أَهْلِي فَنُسِّيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْغَوَابِرِ
আমাকে স্বপ্নে কদরের রাত দেখনো হয়েছিল। অতঃপর আমার পরিবারের কেউ আমাকে ঘূম থেকে জাগানোর ফলে আমাকে তা ভূলিয়ে দেওয়া হয়েছে সুতরাং তোমরা শেষ দশকে তা তালাশ কর। সহিহ মুসলিম: হাদিস ২৬৫৮

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ - يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ - فَإِنْ ضَعُفَ أَحَدُكُمْ أَوْ عَجَزَ فَلاَ يُغْلَبَنَّ عَلَى السَّبْعِ الْبَوَاقِي
তোমরা রমাদ্বনের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান কর। তোমাদের কেউ যদি দূর্বল অথবা অপারগ হয়ে পরে তবে সে যেন শেষ সাত রাত অলসতা না করে।  সহিহ মুসলিম: ২৬৫৫

আব্দুল্লাহ ইবনু উমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
تَحَيَّنُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ أَوْ قَالَ ‏"‏ فِي التِّسْعِ الأَوَاخِرِ
তোমরা রমাদ্বনের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান কর অথবা তিনি বলেছেন, শেষের সাত রাতে অনুসন্ধান কর।  সহিহ মুসলিম: ২৬৫৭

✔ রমাদ্বনের শেষ সাত রাতে লায়লাতুল কদর হতে পারেঃ
আব্দুল্লাহ ইবনু উমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  বলেছেন,
تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي السَّبْعِ الأَوَاخِرِ ‏
রমাদ্বনের শেষ সাত রাতে লায়লাতুল কদর অন্বেষণ কর।  সহিহ মুসলিম: ২৬৫২

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  বলেছেন,
أَنَّهُ فِي السَّبْعِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ‏.
তা (লায়লাতুল কদর) রমাদ্বনের শেষ দশকের শেষ সাত রাতের মধ্যে রয়েছে।  সহীহুল বুখারী: ৪৪৭০

আব্দুল্লাহ ইবনু আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
أَنَّ رِجَالاً، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ فَمَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ ‏"‏ ‏.‏
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কতিপয় সাহাবীকে স্বপ্নে দেখান হল যে, (রমাদ্বনের) শেষ সাত রাতের মধ্যে কদরের রাত রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। শেষের সাত রাত সম্পর্কে সকলের স্বপ্ন পরস্পর সামনঞ্জ্যপূর্ণ। অতএব যে ব্যক্তি তা (কদরের রাত) অন্বেষণ করবে, সে যেন রমাদ্বনের শেষ সাত রাতের মধ্যেই অম্বেষণ করে। সহীহুল বুখারী: ২০১৫, সহিহ মুসলিম: ২৬৫১

আব্দুল্লাহ ইবনু উমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
أَنَّ أُنَاسًا، أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، وَأَنَّ أُنَاسًا أُرُوا أَنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم"‏ الْتَمِسُوهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ"‏‏
একদল লোককে লায়লাতুল কদর (রমাদ্বনের) শেষ সাত রাতের মধ্যে রয়েছে বলে স্বপ্নে দেখানো হয়েছে। আর কিছু সংখ্যক লোককে তা শেষ দশ রাতের মধ্যে দেখানো হয়েছে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা লায়লাতুল কদর শেষ সাত রাতের মধ্যেই তালাশ কর। সহীহুল বুখারী: ৬৯৯১

সালিম ইবনু আব্দুল্লাহ ইবনু উমর (র) থেকে বর্ণিত, তার পিতা আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেনঃ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِلَيْلَةِ الْقَدْرِ ‏ "‏ إِنَّ نَاسًا مِنْكُمْ قَدْ أُرُوا أَنَّهَا فِي السَّبْعِ الأُوَلِ وَأُرِيَ نَاسٌ مِنْكُمْ أَنَّهَا فِي السَّبْعِ الْغَوَابِرِ فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْغَوَابِرِ ‏"‏ ‏.‏
আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে লায়লাতুল কদর সস্পর্কে বলতে শুনেছি, তোমাদের কতিপয় লোককে দেখান হল যে, তা রমাদ্বনের প্রথম সাত রাতের মধ্যে, আবার কতিপয় লোককে দেখান হয়েছে, তা শেষ সাত রাতের মধ্যে অতএব রমাদ্বনের শেষ দশকের মধ্যে তা অন্বেষণ কর।  সহিহ মুসলিম: ২৬৫৪


রমাদ্বনের শেষ দশকেই লায়লাতুল কদর রয়েছে
রমাদ্বনের শেষ দশকেই লায়লাতুল কদর রয়েছে

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.