ভিনদেশীয় পতাকা না কিনে তা দিয়ে গরীবদের ইফতার করান | শরিফ গাজী অফিসিয়াল

ভিনদেশীয় পতাকা না কিনে তা দিয়ে গরীবদের ইফতার করান

>>> ভিনদেশীয় পতাকা না কিনে তা দিয়ে গরীবদের ইফতার করান <<<

কিয়ামাত দিবসে আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন সম্পর্কে জবাব দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,

নবী (ﷺ) বলেছেন,

لاَ تَزُوْلُ قَدَمَا ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمْرِهِ فِيْمَا أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيْمَا أَبْلاَهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيْمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيْمَا عَلِمَ

কিয়ামাত দিবসে আদম সন্তান তার প্রতিপালকের কাছ থেকে পা বাড়াতে পারবে যতক্ষণ পর্যন্ত না পাঁচটি প্রশ্নের জবাব না দিবে।

১. তার জীবনকাল সম্পর্কে, কিসে তা অতিবাহিত করেছিল?
২. তার যৌবনকাল সম্পর্কে, কিসে তা জীর্ণ করেছিল?
৩. তার মাল সম্পর্কে, কোন পথে তা উপার্জন করেছিল? আর
৪. কোন পথে তা ব্যয় করেছিল? এবং
৫. তার ইলম সম্পর্কে, সেই অনুযায়ী সে আমল করেছিল কিনা। (তিরমিযী ২৪১৬, ২৪১৭, সহীহ)
.
আর তাই আপনার অর্থ সঠিক পথে ব্যয় করুন। কারন আপনাকে আপনার আয়-ব্যয়ের প্রতিটি টাকার হিসাব দিতে হবে। আপনার টাকা দিয়ে ভিন্নদেশীয় পতাকা না কিনে তা দিয়ে গরীবদের ইফতার করান তাতে ডাবল নেকী পাবেন।
১) ইফতার করাবার নেকী ও
২) গরীবকে দান করার নেকী।
.
সহীহ সনদে তিরমিযী ও আহমাদ বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেন,
«مَنْ فَطَّرَ صَائِمًا كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِهِ إِلَّا أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْء»
‘‘যে ব্যক্তি কোন সায়িমকে ইফতার করায়, সে উক্ত সায়িমের সাওয়াবের কোনরূপ ঘাটিত না করেই তার সমপরিমাণ সওয়াব লাভ করবে।’’ (সুনান তিরমিযী ৮০৭ ও মুসনাদ আহমাদ ১৭০৩৩)
.
সালমান ইবনু ‘আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَعَلَى ذِي الْقَرَابَةِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ
গরীবদের দান করলে তাতে শুধু দানের সওয়াব পাওয়া যায়, আর নিকটাত্মীয় গরীবদের দান করলে তাতে দান ও আত্মীয়তা দুটিই রক্ষা করা হয়। (তিরমিযী ৬৫৮, ইবনে মাজাহ ১৮৪৪, সহীহ)
.
আর যদি গরীব নিকটাত্মীয়কে ইফতার করা তাহলে তিনগুন নেকী পাবেন।

১) আত্মীয়তার সম্পর্ক রাখার নেকী।
২) গরীবকে দান করার নেকী।
৩) ইফতার করাবার নেকী।


ভিনদেশীয় পতাকা না কিনে তা দিয়ে গরীবদের ইফতার করান
ভিনদেশীয় পতাকা না কিনে তা দিয়ে গরীবদের ইফতার করান

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.