আল্লাহর দলই বিজয়ী হবে | শরিফ গাজী অফিসিয়াল

আল্লাহর দলই বিজয়ী হবে

>>> আল্লাহর দলই বিজয়ী হবে <<<

وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু, তারা সৎকাজের আদেশ দেয় ও অসৎকাজে নিষেধ করে, আর তারা সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে; তারাই, যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (আত্-তাওবাহ, ৯/৭১)

নু‘মান ইবনু বশীর রাদ্বিয়াল্লাহু আনহু  থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
تَرَى الْمُؤْمِنِينَ فِي تَرَاحُمِهِمْ وَتَوَادِّهِمْ وَتَعَاطُفِهِمْ كَمَثَلِ الْجَسَدِ إِذَا اشْتَكَى عُضْوًا تَدَاعَى لَهُ سَائِرُ جَسَدِهِ بِالسَّهَرِ وَالْحُمَّى
পারস্পারিক ভালবাসা, সুসম্পর্ক, একে অপরের দয়ামায়া ও স্নেহের ব্যাপারে মুমিনগণ একটি দেহের মত। দেহের যে অংগেই কষ্ট হোক না কেন তাতে গোটা দেহ জ্বর ও অনিদ্রায় ভুগতে থাকে। (সহীহুল বুখারী: ৬০১১; সহিহ মুসলিম: ৬৪৮০)

إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ وَمَنْ يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ
তোমাদের বন্ধু তো কেবলমাত্র আল্লাহ ও তাঁর রাসূল আর মুমিনগণ; যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং তারা বিনীত। আর যে আল্লাহ ও তাঁর রাসূল আর মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তবে নিশ্চয় সেটি আল্লাহর দল; তারাই বিজয়ী হবে। (আল-মায়িদাহ, ৫/৫৫-৫৬)

সেসব মুসলিম আল্লাহ তা‘আলার নির্দেশ পালন করে, তারা আল্লাহর দল। এরপর সুসংবাদ দেয়া হয়েছে যে, পরিণামে আল্লাহর দলই সবার উপর জয়ী হবে। অন্য আয়াতেও আল্লাহ তা‘আলা অনুরূপ বলেছেন, তিনি বলেছেন;
وَإِنَّ جُنْدَنَا لَهُمُ الْغَالِبُونَ
আর আমার বাহিনী অবশ্যই বিজয়ী হবে। (আস-সাফফাত, ৩৭/১৭৩)


আল্লাহর দলই বিজয়ী হবে
আল্লাহর দলই বিজয়ী হবে

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.