আল্লাহর যিকির করা | শরিফ গাজী অফিসিয়াল

আল্লাহর যিকির করা

>>> আল্লাহর যিকির করা <<< আল্লাহ বলেন;
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রাখ; আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। (আর-রাদ, ১৩/২৮)
যিক্‌র আরবী শব্দ। এর কয়েকটি অর্থ হতে পারে ১) মুখ থেকে যা উচ্চারণ করা হয়। ২) অন্তরে কোন কিছু স্মরণ করা। ৩) কোন জিনিস সম্পর্কে সতর্ক করা। শর‘য়ী পরিভাষায় যিক্‌র হচ্ছে বান্দা তার রবকে স্মরণ করা। হোক তা তাঁর নাম নিয়ে, গুণ নিয়ে, তাঁর কাজ নিয়ে, প্রশংসা করে, তাঁর কিতাব তিলাওয়াত করে, তাঁর একত্ববাদ ঘোষণা করে, তাঁর নিয়ামতের শুকরিয়া আদায় করে অথবা তাঁর কাছে কিছু চেয়ে।
.
যিক্‌র দুই প্রকার। যথা; ১) কওলী বা কথার মাধ্যমে যিক্‌র এবং ২) আমলী বা কাজের মাধ্যমে যিক্‌র। প্রথম প্রকার যিক্‌রের মধ্যে রয়েছে; কুরআন তিলাওয়াত, আল্লাহর সুন্দর সুন্দর নাম ও সিফাতসমূহের আলোচনা ও স্মরণ, তাঁর একত্ববাদ ঘোষণা ইত্যাদি। আর দ্বিতীয় প্রকারে রয়েছে; দ্বীনি জ্ঞান অর্জন করা ও শিক্ষা দেয়া, আল্লাহর হুকুম-আহ্কম ও আদেশ-নিষেধ মেনে চলা ইত্যাদি। আল্লাহ তা‘আলা বলেন;
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلا تَكْفُرُونِ
কাজেই তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরণ করব আর আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হয়ো না। (আল-বাকারাহ, ২/১৫২)
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
যদি তোমরা কৃতজ্ঞ হও অবশ্যই আমি তোমাদেরকে আরো বেশী দেব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। (ইব্রাহীম, ১৪/৭)
.
আবদুল্লাহ ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন;
الشَّيْطَانُ جَاثِمٌ عَلٰى قَلْبِ ابْنِ اٰدَمَ فَإِذَا ذَكَرَ اللّٰهَ خَنَسَ وَإِذَا غَفَلَ وَسْوَسَ
শয়তান আদম সন্তানের ক্বলবের বা অন্তরের উপর জেঁকে বসে থাকে। যখন সে আল্লাহর স্মরণ বা যিক্‌র করে করে তখন সরে যায় আর যখন গাফিল বা অমনোযোগী হয় তখন শয়তান তার দিলে ওয়াস্ওয়াসা দিতে থাকে। (মিশকাতুল মাসাবীহ: ২২৮১)
.
আবূ মূসা হতে বর্ণিত; তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন;
مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّه وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّه مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ
যে ব্যক্তি তার প্রভুর স্মরণ বা যিক্‌র করে, আর যে যিক্‌র করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির ন্যায়।  (সহীহুল বুখারী: ৬৪০৭)
.
আবূ হুরাইরাহ হতে বর্ণিত; রাসূলুল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  বলেছেন;
مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ‏.‏ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
যে ব্যক্তি প্রতিদিন একশ’বার ‘সুবাহানাল্লাহি ওয়া বিহামদি’ বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। (সহীহুল বুখারী: ৬৪০৫)
.
আবূ মালেক আল-হারেস ইবনু আসেম আল-আশ'আরী রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন:
الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ ‏.‏ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلآنِ - أَوْ تَمْلأُ - مَا بَيْنَ السَّمَوَاتِ وَالأَرْضِ وَالصَّلاَةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا
পবিত্রতা ঈমানের অর্ধেক; আল-হামদুলিল্লাহ্ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য) [বললে] পাল্লা পরিপূর্ণ করে দেয় এবং “সুবহানাল্লাহ ওয়াল-হামদুলিল্লাহ” (পবিত্রতা ও মহিমা আল্লাহর এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য) উভয়ে অথবা এর একটি আসমান ও যমীনের মাঝখান পূর্ণ করে দেয়। স্বলাত হচ্ছে (নূর) আলো। সাদকা হচ্ছে প্রমাণিকা/দলিল। ধৈর্য হল জ্যোতি। আর কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল। প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে আর তা হয় তাকে মুক্ত করে দেয় অথবা তাকে ধ্বংস করে দেয়। (মুসলিম: ৪২২)


আল্লাহর যিকির করা
আল্লাহর যিকির করা

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.