রাসুল(স:)তিনবার কেন আমিন বললেন | শরিফ গাজী অফিসিয়াল

রাসুল(স:)তিনবার কেন আমিন বললেন


রাসুল(স:)তিনবার কেন আমিন বললেন?

মালেক বিন হুয়াইরিস (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ছাঃ) মিম্বরে উঠেন,

প্রথম সিঁড়িতে উঠে আমীন বলেন।
অতঃপর দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন, আমীন।
অতঃপর তৃতীয় সিঁড়িতে উঠে বললেন, আমীন।

অতঃপর বললেন, আমার নিকট জিবরীল (আঃ) এসে বললেন,


হে মুহাম্মাদ (ছাঃ)! যে ব্যক্তি রামাযান মাসে উপনীত হওয়ার পরও তার জীবনের গোনাহকে ক্ষমা করাতে পারল না, আল্লাহ তাকে রহমত থেকে দূর করুন। আমি তা শুনে বললাম, আমীন। তারপর বলেন, যে ব্যক্তি তার পিতা-মাতাকে অথবা তাদের একজনকে পেল, অথচ (তাদের সাথে সদ্ব্যহার না করে) জাহান্নামে প্রবেশ করল, আল্লাহ তা‘আলা তাকেও তাঁর রহমত থেকে দূর করুন। আমি বললাম, আমীন।

অতঃপর বললেন, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হওয়ার পর আপনার উপর দরূদ পাঠ করল না, সেও আল্লাহ তা‘আলার রহমত থেকে দূর হোক। আমিও তাতে বললাম, আমীন’।

ছহীহ ইবনু হিববান, ২য় খন্ড, পৃঃ ৩০৮, হা/৪১০, ৩য় খন্ড, পৃঃ ৩০৪, হা/৯০৯
ছহীহ আত-তারগীব হা/৯৯৬

রাসুল(স:)তিনবার কেন আমিন বললেন
রাসুল(স:)তিনবার কেন আমিন বললেন

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.