ইসলাম ও মুসলিম শব্দের শাব্দিক বিশ্লেষণ | শরিফ গাজী অফিসিয়াল

ইসলাম ও মুসলিম শব্দের শাব্দিক বিশ্লেষণ


ইসলাম ও মুসলিম শব্দের শাব্দিক বিশ্লেষণ >>>

মুসলিম শব্দটি (س ل م) ধাতু থেকে এসেছে। মুসলিম শব্দের Past form হল أَسْلَمَ (আসলামা) এবং এটি Verb (form IV) যার অর্থ হল

আত্মসমর্পণ করা, অনুগত হওয়া, সমর্পন করা, সপে দেওয়া, আনুগত্য করা, নির্দেশ মানা, ইসলাম গ্রহণ করা। শব্দটির Verbal noun হল إِسْلَام (ইসলাম) যার অর্থ সমর্পণ, আত্মসমর্পণ, বশ্যতা, ইসলাম গ্রহণ।


এবং শব্দটির Active participle مُسْلِم (মুসলিম) যার অর্থ আত্মসমর্পণকারী, অনুগত, আজ্ঞাবহ, মুসলিম। কুরআনে- أَسْلَم (আসলাম) শব্দটি ১৪ (চৌদ্দ) বার, إسْلام (ইসলাম) শব্দটি ৮ (আট) বার এবং مُسْلِم মুসলিম শব্দটি ৪২ (বিয়াল্লিশ) বার এসেছে।


একবচন মুযাক্কার (পুংলিঙ্গ) مُسْلِم (মুসলিম) শব্দটি ২ (দুই) বার এসেছে,
একবচন মুয়ান্নাস (স্ত্রীলিঙ্গ) مُسْلِمَة (মুসলিমা) শব্দটি ১ (এক) বার এসেছে,

দ্বিবচন মুযাক্কার (পুংলিঙ্গ)مُسْلِمَيْن (মুসলিমাইন) শব্দটি ১ (এক) বার এসেছে,
বহুবচন মুযাক্কার (পুংলিঙ্গ) مُسْلِمُون (মুসলিমুন) শব্দটি ১৫ (পনের) এসেছে,

বহুবচন মুযাক্কার (পুংলিঙ্গ) مُسْلِمِين (মুসলিমিন) শব্দটি ২১ (একুশ) বার এসেছে,

বহুবচন মুয়ান্নাস (স্ত্রীলিঙ্গ) مُسْلِمَات (মুসলিমাত) শব্দটি ২ (দুই) বার এসেছে।

ইসলাম ও মুসলিম শব্দের শাব্দিক বিশ্লেষণ
ইসলাম ও মুসলিম শব্দের শাব্দিক বিশ্লেষণ

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.