জাহান্নামিদের উত্তর
প্রশ্ন-উত্তরে কুরআন, জাহান্নামিদের উত্তর!!!
تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ ۖ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ
ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোন দলকে নিক্ষেপ করা হবে, তাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করবে, ‘তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসেনি’?
قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ
তারা বলবে, ‘হ্যাঁ অবশ্যই, আমাদের নিকট সতর্ককারী এসেছিল, আমরা তাকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম, ‘আল্লাহ কিছুই নাযিল করেননি, তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছ’।
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ
আর তারাও বলবে, ‘যদি আমরা শুনতাম এবং বুদ্ধি খাটাতাম, তাহলে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না’। (আল-মুলক, ৬৭/৮-১০)
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে?
قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ
উত্তরে তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না’।
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ
‘আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না’।
وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
‘আর আমরা সমালোচনাকারীদের সাথে থেকে সমালোচনা করতাম’।
وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ
‘আর প্রতিফল দিবসকে আমরা অস্বীকার করতাম’। ‘আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস (অর্থাৎ মৃত্যু) না আসা পর্যন্ত’। (আল-মুদ্দাস্সির, ৭৪/৪২-৪৭)

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url