অবৈধ যৌনকর্ম | শরিফ গাজী অফিসিয়াল

অবৈধ যৌনকর্ম


অবৈধ যৌনকর্ম
وَلا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلا
আর তোমরা অবৈধ যৌনকর্মের কাছেও যেয়ো না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। আল-ইসরা, সুরা-১৭, আয়াত-৩২
وَلا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا
আর যারা অবৈধ যৌনকর্ম করে না, আর যে এ কাজ করবে সে শাস্তি ভোগ করবে। আল-ফুরকান, সুরা-২৫, আয়াত-৬৮

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لا تَعْلَمُونَ
যারা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার লাভ করুক, তাদের জন্যে দুনিয়া ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি; আর আল্লাহ জানেন, তোমরা জান না। আন-নুর, সুরা-২৪, আয়াত-১৯
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ وَمَنْ يَتَّبِعْ خُطُوَاتِ الشَّيْطَانِ فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنْكَرِ
হে মুমিনগণ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আর যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন সে (শয়তান) নির্লজ্জতার ও মন্দ কাজের আদেশ করবে। আন-নুর, সুরা-২৪, আয়াত-২১
يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
হে আদমের সন্তান, আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করবে আর যা সৌন্দর্য্স্বরূপ এবং তাকওয়ার (আল্লাহ ভয় করা) পোশাক, এটি সর্বোত্তম; এটি আল্লাহর নিদর্শনবলীর অন্যতম, হয়ত তারা চিন্তা-ভাবনা করবে। আল-আ’রাফ, সুরা-৭, আয়াত-২৬
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الأولَى
আর তোমরা নিজ গৃহের মধ্যে অবস্থান কর, প্রাচীন অজ্ঞ্যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন কর না। আল-আহযাব, সুরা-৩৩, আয়াত-৩৩
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
আপনি মুমিন পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে; এটাই তাদের জন্য অধিক পবিত্রতা; নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। আন-নুর, সুরা-২৪, আয়াত-৩০
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ
আপনি মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে আর যাহা সাধারণভাবে প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না দিয়ে বক্ষদেশেকে আবৃত করে রাখে। আন-নুর, সুরা-২৪, আয়াত-৩১
فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ
নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা আর আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। আন-নিসা, সুরা-৪, আয়াত-৩৪
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لأزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না; আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল-আহযাব, সুরা-৩৩, আয়াত-৫৯
রাসূল সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
১। কিয়ামতের আগে আগে অবৈধ যৌনকর্ম্ ব্যাপকতা লাভ করবে। বোখারী
২। কেউ যখন অবৈধ যৌনকর্ম করে তখন তার ঈমান চলে যায়। আবু দাউদ
৩। আমার উম্মদের কিছু লোক অবৈধ যৌনচার, রেশম, মদ এবং গান-বাজনাকে হালাল মনে করবে। বোখারী
৪। যে অঞ্চলে অবৈধ যৌনচার এবং সুদ ব্যাপকতা লাভ করে সেখানে আল্লাহর আযাব নেমে আসে। হাকেম, ত্বাবারানী
৫। কিয়ামতের আলামত সমূহের মধ্যে কিছু আলামত হলঃ অজ্ঞতা বৃদ্ধি পাবে, ওহীর জ্ঞান লোপ পাবে, অবৈধ যৌনকর্ম্ ব্যাপকতা লাভ করবে, যত্রতত্র মদপান করা হবে। বোখারী
৬। রাসূল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি স্বপনে একটি চুলা দেখতে পেলাম যা উপরের অংশ ছিল চাপা, আর নিচের অংশ ছিল প্রশস্ত, আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল, ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিল, আগুনের শিখা উপরে আসলে তারা উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিল, সর্ব্দা তাদের এ অবস্থা চলছিল, আমি জিবরীল আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলামঃ এরা কারা? জিবরীল আলাইহি ওয়াসাল্লাম বললঃ তারা হল, অবৈধ যৌনচারকারী নারী পুরুষ। বোখারী
অবৈধ যৌনকর্ম
অবৈধ যৌনকর্ম

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.