ওয়াহীর জ্ঞান ১৩ পর্ব | শরিফ গাজী অফিসিয়াল

ওয়াহীর জ্ঞান ১৩ পর্ব

চতুর্দশ অধ্যায়ঃ
=========
তাক্বওয়া ও মুত্তাকী
=========
,
•তাকওয়ার পরিচিতি।
•তাকওয়ার স্তরসমূহ।
•মুসলিম মনীষীদের দৃষ্টিতে তাকওয়া ও মুত্তাকী।
•তাকওয়ার দাবী।
•আল-কুরআনে তাকওয়া।
•তাকওয়ার ফলাফল।
•কুরআনে ‘তাকওয়াল্লাহ’ আল্লাহকে ভয় করা।
•আল্লাহকে ভয় কর এবং সেই কঠিন দিবসের শাস্তিকে ভয় কর।
•কতক আয়াতের শেষাংশে আল্লাহকে ভয় করার আহবান!।
•আল্লাহকে ভয় করার ফলাফল।
•কুরআনের আলোকে মুত্তাকীদের পরিচয়।
•মুত্তাকীদের জন্য কী আছে?।
•মুত্তাকীদের জন্য জান্নাত ও তাদের জান্নাতের কিছু বিবরণ।
•যাদের ভয় ও চিন্তা নেই।
•মুহসিনিন এর বৈশিষ্ট্য, কুরআনের আয়াতে মুহসিনিন।
==========

==========
=== বিষয়: তাকওয়ার পরিচিতি ===
‘তাকওয়া’ শব্দটি ইসলামের একটি মৌলিক পরিভাষা। এর আভিধানিক অর্থ হল- ভালভাবে বেঁচে থাকা, পরহেজ করা, রক্ষা করা, দূরে থাকা, সচেতনতা, জবাবদিহিতা, সচ্ছতা, বিরত থাকা ও সাবধান থাকা। যিনি তাকওয়া অবলম্বন করেন, তাকে ‘মুত্তাকী’ বলা হয়।
আল্লামা যামাখশারী [৫৬৭-৫৩৮ হি.] বলেন, শাব্দিকভাবে ‘মুত্তাকী’ কর্তাবাচক বিশেষ্য, যা আরবদের কথা ‘ওয়াক্বাহু ফাত্তাক্বা’- ‘সে তাকে বাঁচিয়েছে, ফলে সে বেঁচে গেছে’ থেকে এসেছে।
যেমন আল্লাহ বলেন,
فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
তোমরা সে আগুন থেকে বেঁচে থাক, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। আল-বাকারাহ, ২/২৪।
অন্যত্র বলা হয়েছে,
وَمَا لَهُمْ مِنَ اللَّهِ مِنْ وَاقٍ
আল্লাহর শাস্তি থেকে তাদের রক্ষাকারী কেউ নেই। আর-রাদ, ১৩/৩৪
আভিধানিকভাবে তাকওয়া শব্দের আরেকটি অর্থ হল- ভয়, সতর্কতা ও জবাবদিহিতা। ‘তাকওয়াল্লাহ’ মানে ‘আল্লাহর বিষয়ে সতর্ক হওয়া’, তাঁর (আল্লাহর) যাবতীয় নির্দেশসমূহ প্রতিপালন ও সকল নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা, বেঁচে থাকার মাধ্যমে আল্লাহকে ভয় করা। এই দ্বিতীয় অর্থে পবিত্র কুরআনের অনেক আয়াতে তাকওয়া শব্দের ব্যবহার রয়েছে। আল্লাহ তাআলা বলেন-
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ
হে মানব জাতি! তোমরা তোমাদের রবকে ভয় কর। আল-হাজ্জ, ২২/১
নূহ, হুদ, সালেহ, লুত এবং শুআইব (আলাইহিস সালাম) নিজ নিজ জাতিকে বলেছিলেন,
أَلا تَتَّقُونَ “তোমরা কি আল্লাহকে ভয় করবে না?” ২৬/১০৬, ১২৪, ১৪২, ১৬১, ১৭৭
তাঁরা এও বলেছিলেন, فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ “তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর।” ২৬/১০৮, ১১০, ১২৬, ১৩১, ১৪৪, ১৫০, ১৬৩, ১৭৯
সুতরাং দেখা যাচ্ছে, তাকওয়া শব্দটি আভিধানিকভাবে দু’টি অর্থ ধারণ করে।
১। আত্মরক্ষা, বেঁচে থাকা, বিরত থাকা, মুক্ত থাকা, রক্ষা করা ও পরহেয করা।
২। ভয়-ভীতি তথা কোন প্রকার অনিষ্ট ও ক্ষতিকর বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চিন্তা মিশ্রিত ভয়।
ইসলামী শরীয়াতের পরিভাষায় তাকওয়ার অর্থ হল আল্লাহর ভয়ে নিষিদ্ধ বস্তুসমূহ হতে দূরে থেকে ইসলাম নির্ধারিত পথে চলার আপ্রাণ চেষ্টা করা। অথবা যে কাজ করার কারণে মানুষকে আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হবে, তা থেকে নিজেকে রক্ষা করা হচ্ছে তাকওয়া। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত করুণা, ভালবাসা, দয়া ও অনুগ্রহ হারানোর ভয় অন্তরে সদা জাগ্রত থাকার নাম তাকওয়া।
মুত্তাকীর পারিভাষিক সংজ্ঞায় কাযী নাসিরুদ্দীন বায়যাবী [মৃ. ৬৮৫ হি] বলেন, “শরীয়তের পরিভাষায় মুত্তাকী বলা হয় ঐ ব্যক্তিকে যিনি নিজেকে এমন সব কিছু থেকে রক্ষা করেন, বাঁচিয়ে রাখেন, যা তাকে পরকালে ক্ষতির সম্মুখীন করবে”।
আবু মুহাম্মদ আল হুসাইন ইব্‌ন মাসউদ আল বগবী [মৃ. ৫১০ হি] বলেন, “মুত্তাকী ঐ ব্যক্তি, যিনি শির্ক, কবীরা গুনাহ ও সকল প্রকার অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রাখেন।”
মুত্তাকী শব্দটি আল ইত্তিকাউ থেকে নির্গত। এর প্রকৃত অর্থ হচ্ছে দু‘বস্তুর মাঝখানের অন্তরাল-দেয়াল।
যেমন এক হাদীসে আছে, সাহাবায়ে কিরামের উক্তি, “যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড যুদ্ধ শুরু হলে আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে আড়াল করে থাকতাম। অর্থাৎ যখন যুদ্ধের তীব্রতা বেড়ে যেত তখন আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে আমাদের ও শত্রুদের মাঝখানে অন্তরায় করে রাখতাম। সুতরাং মুত্তাকী আল্লাহর আদেশ পালন এবং তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকাকে তার এবং আল্লাহর শাস্তির মাঝখানে অন্তরায় তৈরী করে বলেই তাকে মুত্তাকী বলা হয়।”
আল্লামা জারুল্লাহ যামাখশারী [মৃত. ৫৩৮ হি] বলেন, “ ইসলামী শরীআতের পরিভাষায় মুত্তাকী হল ঐ ব্যক্তি, যে নিজ সত্তাকে রক্ষা করে এমন বিষয় থেকে, যার জন্য সে শাস্তির উপযোগী হয়ে যায়; সেটি করণীয় হোক বা বর্জনীয়।”
.
.
.
=== বিষয়: তাকওয়ার স্তরসমূহ ===
‘তাকওয়া’ ‘বেঁচে থাকা’ অর্থে ব্যবহৃত হলে এর তিনটি স্তর পরিলক্ষিত হয়।
প্রথম স্তর- হল কুফর ও শির্ক থেকে বেঁচে থাকা। এ অর্থে একজন সাধারণ মুসলিমকেও মুত্তাকী বলা যায়; যদিও তার থেকে গুনাহ্ প্রকাশ পেয়ে থাকে। এ অর্থ বুঝানোর জন্য পবিত্র কুরআনের বহু জায়গায় মুত্তাকূণ, মুত্তাকীন ও তাকওয়া শব্দ ব্যবহৃত হয়েছে।
দ্বিতীয় স্তর- যা প্রকৃতপক্ষে কাম্য, তা হল এমন সব বিষয় থেকে বেঁচে থাকা যা আল্লাহ্ তাআলা ও তাঁর রাসূলের পছন্দনীয় নয়। কুরআন ও হাদীসে তাকওয়ার যেসব মর্যাদা ও কল্যাণ প্রতিশ্রুত হয়েছে তা এ স্তরের তাকওয়ার উপর ভিত্তি করে হয়েছে।
তৃতীয় স্তরটি তাকওয়ার সর্বোচ্চ স্তর। সকল নবী-রাসূলগণ ও তাঁদের বিশেষ উত্তরাধিকারীগণ এ স্তরের তাকওয়া অর্জন করে থাকেন। এ স্তরের তাকওয়া হল অন্তরকে আল্লাহ ব্যতীত সবকিছু থেকে মুক্ত রাখা।
উল্লেখিত মতের সাথে ঐকমত্য পোষণ করে কাযী নাসিরুদ্দীন বায়যাবী বলেন, ‘তাকওয়া’র তিনটি স্তর রয়েছে :
১. শির্ক থেকে মুক্ত হয়ে চিরস্থায়ী শাস্তি থেকে বেঁচে থাকা।
২. যা করলে পাপ হয় অথবা ছেড়ে দিলে পাপ হয় এমন সবকিছু থেকে দূরে থাকা। কারো কারো মতে সামান্য ও ছোট-খাটো ক্রটি-বিচ্যুতি থেকেও বেঁচে থাকা। আর ইসলামী শরী’আতে এটিই তাকওয়া নামে পরিচিত। পবিত্র কুরআনের বাণী وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا ‘আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত’(আল-আ‘রাফ, ৭/৯৬) বলে ‘তাকওয়া’র এ অর্থটি গ্রহণ করা হয়েছে।
৩. নিজের অন্তরকে সত্য-সঠিক তথা আল্লাহ্ তা‘আলা থেকে ফিরিয়ে রাখে এমন কিছু থেকে পুত-পবিত্র থাকা এবং সম্পূর্ণরূপে আল্লাহমুখী হওয়া। এটিই হচ্ছে প্রকৃত তাকওয়া যা আল্লাহর বাণী, اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ ‘তোমরা আল্লাহকে ভয় কর, যথার্থরূপে ভয় কর’ দ্বারা বুঝানো হয়েছে।
ইবনে মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু আল্লাহর নিম্নের বাণী: اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ “তোমরা আল্লাহকে ভয় কর, যথার্থরূপে ভয় কর, (আলে‘ইমরান, ৩/১০২)।” প্রসঙ্গে বলেন: তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তাঁর নাফরমানী না করা, আল্লাহকে স্মরণ করা, তাঁকে ভুলে না যাওয়া, তাঁর শোকর আদায় করা, তাঁর কুফরী না করা।”
তাফসীর জালালাইন এর টীকায়ও ‘তাকওয়া’র স্তর-বিন্যাস তিন প্রকার বলে উল্লেখ করা হয়েছে।
এক. সাধারণের তাকওয়া। তা হল কুফর থেকে বেঁচে থাকা।
দুই. খাছ লোকদের তাকওয়া, আর তা হচ্ছে আল্লাহর সকল নির্দেশসমূহ পালন করা এবং তাঁর সকল নিষেধাজ্ঞা থেকে দুরে থাকা।
তিন. বিশেষ বিশেষ ব্যক্তিদের তাকওয়া। আর তা হল আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে এমন সবকিছু থেকে বেঁচে থাকা।
এতে বুঝা যায় যে, পূর্ণ ইসলামই প্রকৃত পক্ষে তাকওয়া। অর্থাৎ আল্লাহ্ তা‘আলা ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পূর্ণ আনুগত্য করা এবং তাঁর অবাধ্যতা থেকে বেঁচে থাকাকেই তাকওয়া বলা হয়। বস্তুত তারাই মুত্তাকী, যাদের ঈমান ও ‘আমল দুটিই পূর্ণাঙ্গ। আর ঈমান ও আমল এ দুয়ের সমন্বয়ই ইসলাম।
.
.
.
=== বিষয়: মুসলিম মনীষীদের দৃষ্টিতে তাকওয়া ও মুত্তাকী ===
১. আলী ইবনে আবূ তালিব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তাকওয়া হচ্ছে পাপ কাজে জড়িয়ে থাকাকে ছেড়ে দেয়া এবং সৎকাজে প্রতারিত হওয়াকে ছেড়ে দেয়া।” কুরআনের বাণী -
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
“হে মানবজাতি! তোমরা তোমাদের প্রভুর ইবাদত কর, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।” আল-বাকারাহ, ২/২১
২. ওমর ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু একবার উবাই ইব্‌নু কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু-কে বললেন, “আপনি তাকওয়া সম্পর্কে আমাকে বলুন। জবাবে তিনি বললেন, ‘আপনি কি কখনও কন্টকাকীর্ণ পথ দিয়ে চলেছেন? ওমর রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, কাপড় চোপড় গুটিয়ে অত্যন্ত সাবধানে চলেছি। কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু বললেন, ওটাই তো তাকওয়া।”
৩. আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু মুত্তাকীদের পরিচয় দিয়ে বলেন, “যারা মহান আল্লাহর শাস্তিকে ভয় করে এমন সব কর্মকাণ্ড ছেড়ে দিয়ে, যেগুলোর হারাম হওয়া সম্পর্কিত বিধান আল্লাহর দেয়া হেদায়াত তথা কুরআন ও হাদীস থেকে তারা জানে এবং অনুসরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে আল্লাহর রহমত কামনা করে।” তিনি আরো বলেন, “যে ব্যক্তি নিজেকে শির্ক, কবীরা গুনাহ ও অশ্লীল কাজকর্ম ও কথাবার্তা থেকে বিরত রাখে, তাকে মুত্তাকী বলা হয়।”
৪. আবদুল্লাহ ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তাকওয়া হচ্ছে নিজেকে অন্য যে কারোর তুলনায় উত্তম মনে না করা।” এ কথার অর্থ এ নয় যে, একজন মানুষ নিজেকে হীন, তুচ্ছ, নিকৃষ্ট ও অবহেলিত মনে করবে; বরং এ কথার প্রকৃত মর্ম হচ্ছে, আল্লাহর নির্দেশ পালন তথা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের যে বিধি-নিষেধ রয়েছে তা মানার ক্ষেত্রে সে ইবলিসের মত এ কথা বলবে না যে, “আমি তার [আদম আলাইহিস্ সালাম] চেয়ে উত্তম-শ্রেষ্ঠ; আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন,(আল-আ‘রাফ, ৭:১২)” অর্থাৎ সে অহংকারী হবে না।
৫. আবূ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “সম্পূর্ণ তাকওয়া হল বান্দা আল্লাহকে ভয় করবে (করণীয় বিষয়) ত্যাগ করতে গিয়ে কিছু হালালও বর্জন করবে এই ভয়ে যেন তাকে হারামে পড়তে না হয়; আর যেন সামান্য হালাল বর্জন যেন হারাম এবং হালালের মাঝখানে পর্দা-দেয়াল হয়ে যায়।”
৬. হাসান বসরী (রহিমাহুল্লাহ) বলেন, “আল্লাহ ব্যতীত কাউকে গ্রহণ না করা এবং সবকিছু তাঁর হাতে ন্যস্ত বলে জানা, এটিই হচ্ছে তাকওয়া। তিনি আরও বলেন, “হারামের ভয়ে বহু হালালও যতক্ষণ মুত্তাকীগণ বর্জন করে চলেন ততক্ষণ পর্যন্ত মুত্তাকীদের মাঝে তাকওয়া বিদ্যমান থাকে।” আল্লাহর বাণী لِلْمُتَّقِينَ (লিলমুত্তাকীন, আল-বাকারাহ, ২:২) এর ব্যাখ্যায় তিনি বলেন, “মুত্তাকী হচ্ছে তারা, যারা তাদের প্রতি যা হারাম করা হয়েছে তা থেকে দূরে থাকে এবং তাদের ওপর যা ফরয করা হয়েছে তা পালন করে।”
৭. উমর ইব্‌নু আবদুল আযীয (রহিমাহুল্লাহ) বলেন, “আল্লাহ যা হারাম করেছেন তা ছেড়ে দেয়া এবং তিনি যা ফরয করেছেন তা আদায় করার নাম হচ্ছে তাকওয়া”।
৮. সুফইয়ান সাওরী (রহিমাহুল্লাহ) বলেন, “যে বিষয়ে তোমার মনে সন্দেহ হয় তা পরিত্যাগ করার চেয়ে তাকওয়ার সহজ পথ আমার জানা নেই।” সুতরাং সন্দেহপূর্ণ যে কোন কাজ থেকে বিরত থাকা এবং সবসময় নিজের নফসের হিসাব গ্রহণ করা হল তাকওয়া।
৯. আবদুল্লাহ ইবনে মুবারক (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, “যদি কোন ব্যক্তি পরিহারযোগ্য একটি বিষয়ও করে তাহলে সে ব্যক্তি মুত্তাকীদের অন্তর্ভুক্ত হবে না।"
১০. তালক ইবনে হাবীব বলেছেন- “তাকওয়ার অর্থ: আল্লাহর নির্দেশমতো তুমি তাঁর আনুগত্য কর ও তাঁর সাওয়াবের আশা রাখ এবং তাঁর নির্দেশমত তাঁর নাফরমানী ত্যাগ কর ও তাঁর শাস্তিকে ভয় কর।”
১১. কোন কোন মুফাসসির বলেন, “তাকওয়া হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা। কেউ কেউ বলেন, আল্লাহর বাণী ‘‘নিশ্চয়ই আল্লাহ আদল ও ইহসান.... এর নির্দেশ দিয়েছেন’ এ বাণীতে তাকওয়ার সমাবেশ রয়েছে।”
.
.
.
>>> তাকওয়ার দাবী <<<
গোপনে কিংবা প্রকাশ্যে মহান আল্লাহকে ভয় করার মানসিকতা গড়ে তোলা এবং জীবনের সকল কর্মকাণ্ড তথা ভাল-মন্দ, ন্যায়-অন্যায়, পাপ-পুণ্য, ঠিক-বেঠিক, হালাল-হারাম যা-ই করুক না কেন তা লিপিবদ্ধকরার জন্য ফেরেশতা নিয়োজিত রয়েছে। ছোট-বড় কোন কিছুই তার খতিয়ানে লেখা থেকে বাদ যাচ্ছে না। এক সময় সে তার কৃত সমুদয় কর্মকান্ড স্বচক্ষে দেখতে পাবে। এই অনুভূতি নিয়ে জীবন পরিচালনা করাই হল তাকওয়ার দাবী।
তাকওয়ার মৌলিকত্ব বাহ্যিকতার চেয়ে ভিতরটায় সম্পৃক্ত বেশী। “মানুষের বাহ্যিক অবয়ব এবং সম্পদের প্রতি আল্লাহ তাকান না; বরং তিনি দেখেন মানুষের কর্মকাণ্ড এবং মন-মানসিকতা (সহীহ মুসলিম)। মানব দেহের কোন স্থানে তাকওয়ার অবস্থান সে সম্পর্কে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুস্পষ্ট বক্তব্য হল “তাকওয়া এখানে এবং তিনি তাঁর বুকের দিকে ইশারা করলেন” (সহীহ মুসলিম)। অর্থাৎ যে মন বা অন্তঃকরণ মানুষের সকল কর্মকাণ্ডের চালিকা শক্তি সেই মনের শুদ্ধতাই হচ্ছে তাকওয়া।
কেননা মানব দেহের এ অংশটি সুস্থ থাকলে পুরো দেহই সুস্থ-স্বাভাবিক থাকে বলে হাদীসে প্রমাণ রয়েছে। দেহে কালবের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন. “দেহের মধ্যে এমন একটি মাংসপিণ্ড রয়েছে, তা যখন সুস্থ ও রোগমুক্ত থাকে, সমস্ত দেহই সুস্থ ও রোগ শুন্য থাকে। আর তা যখন রোগাক্রান্ত ও বিপর্যস্ত হয়ে পড়বে তখন সমস্ত দেহটিই রোগাক্রান্ত-বিপর্যস্ত হয়ে পড়বে। তোমরা জেনে রেখো যে, তা-ই হলো কলব (অন্তর)।” সহীহুল বুখারী: ৫২
..
..
=== বিষয়: আল-কুরআনে তাকওয়া ===
>>> তাক্বওয়া, মুত্তাক্বী শব্দের শাব্দিক বিশ্লেষণ <<<
তাক্বওয়া শব্দটি (و ق ي) ধাতু থেকে এসেছে। তাক্বওয়া শব্দের form I verb হল وَقَىٰ (ওয়াক্কা) যার অর্থ রক্ষা করা, বাঁচানো, সংরক্ষণ করা, হেফাজত করা। এবং শব্দটির form VIII verb হল ٱتَّقَىٰ (ইত্তাক্বা) যার অর্থ বেঁচে থাকা, দূরে থাকা, আত্মরক্ষা করা, সতর্ক করা, পরিহার করা, (আল্লাহকে) ভয় করা, মুত্তাক্বী হওয়া। এর nounاتْقَى (আতক্বা) যার অর্থ অধিক ভয়কারী, অধিক পুণ্যবান, বেশী পরহেজগার। এবং এর noun تَقْوَى (তাক্বওয়া) যার অর্থ্ আল্লাহর ভয়, আল্লাহভীতি, পরহেজগারী, দীনদারি, ধার্মিকতা। এর noun تَقِيّ (তাক্বী) যার অর্থ পরহেজগার, দীনদার, ধার্মিক, আল্লাহভীরু, মুত্তাক্বী। এর verbal noun تُقَىٰ (তুক্বা) যার অর্থ আল্লাহর ভয়, আল্লাহভীতি, পরহেজগারী, দীনদারি, আত্মরক্ষা। এর form VIII active participle হল مُتَّقِي (মুত্তাক্বী) যার অর্থ আল্লাহভীরু, পরহেজগার, দীনদার, ধার্মিক, ধর্মপরায়ণ। কুরআনের বাণী-
فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَا أُولِي الألْبَابِ
নিশ্চয় সর্বোত্তম পাথেয় হল তাকওয়া, আর হে বিবেক-বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা, আমাকে (আল্লাহকে) ভয় কর। আল-বাকারাহ, ২/১৯৭
إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। আল-হুজুরাত, ৪৯/১৩
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
হে মানবজাতি! তোমরা তোমাদের রবের ইবাদত কর, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন; যেন তোমরা তাকওয়া অবলম্বন কর। আল-বাকারাহ, ২/২১
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلا تَعَاوَنُوا عَلَى الإثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরের সহযোগিতা কর, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরের সহযোগিতা কর না আর আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। আল-মায়িদাহ, ৫/২
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَنَاجَيْتُمْ فَلا تَتَنَاجَوْا بِالإثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَةِ الرَّسُولِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ
হে মুমিনগণ, তোমরা যখন গোপন পরামর্শ করবে তখন গুনাহ, সীমালঙ্ঘন ও রসূলের বিরুদ্ধাচরণের ব্যাপারে গোপন পরামর্শ কর না, আর তোমরা সৎকর্ম ও তাকওয়ার ব্যাপারে গোপন পরামর্শ কর, আর আল্লাহকে ভয় কর, যাঁর কাছে তোমাদেরকে সমবেত করা হবে। আল-মুজাদালাহ, ৫৮/৯
اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
তোমরা ইনসাফ কর, এটা তাকওয়ার নিকটতর আর আল্লাহকে ভয় কর, নিশ্চয় তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি অবহিত। আল-মায়িদাহ, ৫/৮
وَإِنْ تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
আর যদি তোমরা ইহসান কর এবং তাকওয়া অবলম্বন কর তবে তোমরা যা কর আল্লাহ তার খবর রাখেন। আন-নিসা, ৪/১২৮
وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الأمُورِ
আর যদি তোমরা ধৈর্যধারণ কর ও তাকওয়া অবলম্বন কর তবে নিশ্চয় তা হবে দৃঢ় সংকল্পের কাজ। আলে‘ইমরান, ৩/১৮৬
إِنَّ فِي اخْتِلافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَالأرْضِ لآيَاتٍ لِقَوْمٍ يَتَّقُونَ
নিশ্চয় রাত ও দিনের আবর্তনে এবং আসমানসমূহ ও জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। ইউনুস, ১০/৬
وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الألْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
আর তোমাদের জন্য কিসাসে রয়েছে জীবন, হে বিবেক-বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করে চলবে। আল-বাকারাহ, ২/১৭৯
إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ
নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের (ঈমানের) দৃষ্টি খুলে যায়। আল-আ‘রাফ, ৭/২০১
إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ
যারা মুত্তাকী (তাকওয়া অবলম্বন করেছে) ও মুহসিনিন (সৎকর্মশীল) নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন। আন্-নাহল, ১৬/১২৮
وَمَا كَانَ اللَّهُ لِيُضِلَّ قَوْمًا بَعْدَ إِذْ هَدَاهُمْ حَتَّى يُبَيِّنَ لَهُمْ مَا يَتَّقُونَ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
আর আল্লাহ কোন সম্প্রদায়কে হেদায়াত দানের পর তাদেরকে পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট করে দেন কোন্ বিষয়ে তাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। আত্-তাওবাহ, ৯/১১৫
>>> কুরআন অবতীর্ণ হয়েছে যেন মানুষ তাকওয়া অবলম্বন করে <<<
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ قُرْآنًا عَرَبِيًّا غَيْرَ ذِي عِوَجٍ لَعَلَّهُمْ يَتَّقُونَ
আর অবশ্যই এ কুরআনে মানুষের জন্যে প্রত্যেক প্রকার দৃষ্টান্ত আমি বর্ণনা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। আরবী ভাষায় (অবতীর্ণ) কুরআন এতে কোন বক্রতা নেই, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। আয-যুমার, ৩৯/২৭-২৮
وَكَذَلِكَ أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا
আর এভাবেই আমি আরবী ভাষায় কুরআন অবতীর্ণ করেছি এবং তাতে বিশদভাবে সতর্কবাণী বর্ণনা করেছি যাতে তারা তাকওয়া অবলম্বন করে অথবা তা হয় তাদের জন্য উপদেশ। ত্ব-হা, ২০/১১৩
وَأَنْذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَنْ يُحْشَرُوا إِلَى رَبِّهِمْ لَيْسَ لَهُمْ مِنْ دُونِهِ وَلِيٌّ وَلا شَفِيعٌ لَعَلَّهُمْ يَتَّقُونَ
আর তুমি তা (কুরআন) দিয়ে তাদেরকে সতর্ক কর যারা ভয় করে যে, তাদেরকে তাদের রবের দিকে সমবেত করা হবে, তাদের জন্য তিনি ছাড়া কোন অভিভাবক ও সুপারিশকারী নেই যেন তারা তাকওয়া অবলম্বন করে। আল-আন‘আম, ৬/৫১
وَهَذَا كِتَابٌ أَنْزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
আর এ কিতাব আমি অবতীর্ণ করেছি, তা রবকতময়, কাজেই তোমরা তার অনুসরণ কর আর তাকওয়া অবলম্বন কর, যেন তোমরা রহমতপ্রাপ্ত হও। আল-আন‘আম, ৬/১৫৫
>>> তাকওয়া অর্জন করা অপরিহার্য <<<
إِذْ جَعَلَ الَّذِينَ كَفَرُوا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوَى وَكَانُوا أَحَقَّ بِهَا وَأَهْلَهَا وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
যখন কাফেররা তাদের অন্তরে আত্ম-অহমিকা, জাহেলী যুগের অহমিকা পোষণ করছিল তখন আল্লাহ তাঁর রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন এবং তাদের জন্য তাকওয়ার বাণী (সংযমের দায়িত্ব) অপরিহার্য করলেন, আর তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত, আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। আল-ফাত্‌হ, ৪৮/২৬
>>> সর্বোত্তম পোশাক হল তাকওয়া <<<
يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
হে আদম সন্তান, আমি তোমাদের জন্যে পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করবে আর যা সৌন্দর্যস্বরূপ এবং তাকওয়ার পোশাক, এটি সর্বোত্তম; এটি আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম, যেন তারা চিন্তা-ভাবনা করবে। আল-আ‘রাফ, ৭/২৬
>>> কুরবানীর উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা <<<
لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
আল্লাহর কাছে এগুলোর গোশত ও রক্ত পৌঁছে না বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে, তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, সুতরাং মুহসিনিন (সৎকর্মশীলদের) সুসংবাদ দাও। আল-হাজ্জ, ২২/৩৭
>>> তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদে সালাত কায়েম করতে হবে <<<
لا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
তুমি কক্ষনো সেখানে (সালাত কায়েম করতে) দাঁড়াবে না, অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে তা বেশি হকদার যে, তুমি সেখানে (সালাত কায়েম করতে) দাঁড়াবে। সেখানে এমন লোক আছে, যারা পবিত্রতা অর্জন করতে ভালবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন। আত্-তাওবাহ, ৯/১০৮
>>> মুমিনগণই মসজিদসমূহ আবাদ করবে <<<
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ وَأَقَامَ الصَّلاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
কেবলমাত্র তারাই আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনেছে এবং সালাত কায়েম করে ও যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, আশা করা যায়, তারা হবে সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আত্-তাওবাহ, ৯/১৮
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى
আর তোমার পরিবার-পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও আর নিজেও তার উপর অবিচল থাক, আমি তোমার কাছে রিযিক চাই না, আমি তোমাকে রিযিক দেই আর উত্তম পরিণাম তাকওয়াশীলদের জন্য। ত্ব-হা, ২০/১৩২
>>> তাকওয়াশীলদের জন্য রয়েছে বরকত <<<
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالأرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ
আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত তাহলে অবশ্যই আমি তাদের উপর আসমান ও জমিন থেকে বরকতসমূহ খুলে দিতাম কিন্তু তারা (সত্যকে) প্রত্যাখ্যান করেছিল সুতরাং তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম। আল-আ‘রাফ, ৭/৯৬
.
.
=== বিষয়: তাকওয়ার ফলাফল ===
>>> তাকওয়াশীলদের জন্য পরকাল শ্রেষ্ঠতর <<<
قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالآخِرَةُ خَيْرٌ لِمَنِ اتَّقَى وَلا تُظْلَمُونَ فَتِيلا
তুমি বল, দুনিয়ার ভোগ সামগ্রী অতি সামান্য আর পরকাল তার জন্য উত্তম যে তাকওয়া অবলম্বন করে আর তোমাদের প্রতি সামান্য পরিমাণও যুলুম করা হবে না। আন-নিসা, ৪/৭৭
إِنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَإِنْ تُؤْمِنُوا وَتَتَّقُوا يُؤْتِكُمْ أُجُورَكُمْ وَلا يَسْأَلْكُمْ أَمْوَالَكُمْ
আসলে দুনিয়ার জীবন খেলা ও তামাশা আর যদি তোমরা ঈমান আন ও তাকওয়া অবলম্বন কর, তবে আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন আর তিনি তোমাদের কাছে ধন-সম্পদ চান না। মুহাম্মদ, ৪৭/৩৬
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلا لَعِبٌ وَلَهْوٌ وَلَلدَّارُ الآخِرَةُ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ أَفَلا تَعْقِلُونَ
আর দুনিয়ার জীবন খেলা ও তামাশা ছাড়া আর কিছুই নয় এবং পরকালের আবাস শ্রেষ্ঠতর তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, তবুও কি তোমাদের বোধোদয় হবে না? আল-আন‘আম, ৬/৩২
وَالدَّارُ الآخِرَةُ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ أَفَلا تَعْقِلُونَ
আর পরকালের আবাস শ্রেষ্ঠতর তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে; তবুও কি তোমাদের বোধোদয় হবে না? আল-আ‘রাফ, ৭/১৬৯
وَلَدَارُ الآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ اتَّقَوْا أَفَلا تَعْقِلُونَ
আর পরকালের আবাস শ্রেষ্ঠতর তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, তবুও কি তোমাদের বোধদয় হবে না? ইউসুফ, ১২/১০৯
وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْا مَاذَا أَنْزَلَ رَبُّكُمْ قَالُوا خَيْرًا لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَلَدَارُ الآخِرَةِ خَيْرٌ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِينَ
আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে যখন বলা হবে, ‘তোমাদের রব কী নাযিল করেছেন’? তারা বলবে, ‘কল্যাণ’, এ দুনিয়ায় যারা সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ আর পরকালের আবাস নিশ্চিত কল্যাণকর আর মুত্তাকীদের আবাস কতইনা উত্তম! আন্-নাহ্ল, ১৬/৩০
>>> উত্তম প্রতিদান <<<
وَلأجْرُ الآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
আর অবশ্যই পরকালে উত্তম প্রতিদান রয়েছে তাদের জন্য যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে। ইউসুফ, ১২/৫৭
وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِنْ عِنْدِ اللَّهِ خَيْرٌ لَوْ كَانُوا يَعْلَمُونَ
আর যদি তারা ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আল্লাহর নিকট হতে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত। আল-বাকারাহ, ২/১০৩
فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَإِنْ تُؤْمِنُوا وَتَتَّقُوا فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ
সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আন আর যদি তোমরা ঈমান আন ও তাকওয়া অবলম্বন কর তবে তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। আলে‘ইমরান, ৩/১৭৯
الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ
আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও যারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান। আলে‘ইমরান, ৩/১৭২
إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِنْدَ رَسُولِ اللَّهِ أُولَئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ
নিশ্চয় যারা আল্লাহর রাসূলের নিকট তাদের আওয়াজ নীচু রাখে, আল্লাহ তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান। আল-হুজুরাত, ৪৯/৩
>>> তাকওয়ার ফলাফল জান্নাত <<<
وَلَوْ أَنَّ أَهْلَ الْكِتَابِ آمَنُوا وَاتَّقَوْا لَكَفَّرْنَا عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلأدْخَلْنَاهُمْ جَنَّاتِ النَّعِيمِ
আর যদি কিতাবীরা ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত তাহলে অবশ্যই আমি তাদের থেকে পাপসমূহ দূর করে দিতাম আর অবশ্যই তাদেরকে নেয়ামতে-ভরা জান্নাতে প্রবেশ করাতাম। আল-মায়িদাহ, ৫/৬৫
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ أُكُلُهَا دَائِمٌ وَظِلُّهَا تِلْكَ عُقْبَى الَّذِينَ اتَّقَوْا وَعُقْبَى الْكَافِرِينَ النَّارُ
মুত্তাকীদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার উপমা হল, তার তলদেশে নহরসমূহ প্রবাহিত, তার খাদ্যসামগ্রী ও তার ছায়া চিরস্থায়ী, এসব তাদের পরিণাম যারা তাকওয়া অবলম্বন করে এবং কাফিরদের পরিণাম জাহান্নামের আগুন। আর-রাদ, ১৩/৩৫
قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ
তুমি বল, আমি কি তোমাদেরকে এর চেয়েও অতি উত্তম কিছুর সংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে জান্নাত যার তলদেশে নহর সমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে আর রয়েছে পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ বান্দাগণের সম্পর্কে সম্যক দ্রষ্টা। আলে‘ইমরান, ৩/১৫
>>> মুত্তাকীগণ জাহান্নাম থেকে রক্ষা পাবে <<<
وَإِنْ مِنْكُمْ إِلا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا
তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে তা (জাহান্নাম) অতিক্রম করতে হবে না, এটি তোমার রবের চুড়ান্ত সিদ্ধান্ত। অতঃপর আমি তাদেরকে উদ্ধার করব যারা তাকওয়া অবলম্বন করেছে আর যালিমদেরকে তার মধ্যে রেখে দেব নতজানু অবস্থায়। মারইয়াম, ১৯/৭১-৭২
زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةُ الدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَاللَّهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ
যারা কুফরী করেছে তাদের জন্য দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তারা কিয়ামত দিবসে তাদের উপরে থাকবে, আর আল্লাহ যাকে চান অপরিমিত রিযিক দান করেন। আল-বাকারাহ, ২/২১২
.
.
.
=== বিষয়: কুরআনে ‘তাকওয়াল্লাহ’ আল্লাহকে ভয় করা ===
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ
হে মানব জাতি! তোমরা তোমাদের রবকে ভয় কর। আল-হাজ্জ, ২২/১
وَإِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاتَّقُونِ
আর নিশ্চয় তোমাদের এই উম্মত এক উম্মত আর আমিই তোমাদের রব, সুতরাং তোমরা আমাকে ভয় কর। মু’মিনুন, ২৩/৫২
يُنَزِّلُ الْمَلائِكَةَ بِالرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ أَنْ أَنْذِرُوا أَنَّهُ لا إِلَهَ إِلا أَنَا فَاتَّقُونِ
তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা নির্দেশ সম্বলিত ওয়াহীসহ ফেরেশতা প্রেরণ করেন, এই মর্মে সতর্ক করার জন্য যে, আমি ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই, তাই তোমরা আমাকে ভয় কর। আন্-নাহল, ১৬/২
وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الأوَّلِينَ
আর তাঁকে ভয় কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তী বংশধরদেরকে সৃষ্টি করেছেন। আশ্-শু‘আরা, ২৬/১৮৪
>>> ‘ইত্তাকুল্লাহ’ আল্লাহকে ভয় কর <<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, যথাযথভাবে ভয় কর আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। আলে‘ইমরান, ৩/১০২
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর আর সঠিক কথা বল। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল। আল-আহযাব, ৩৩/৭০-৭১
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আত্-তাওবাহ, ৯/১১৯
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
হে মুমিনগণ, আল্লাহকে ভয় কর, প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে আগামীকালের জন্য কী অগ্রিম প্রেরণ করেছে আর আল্লাহকে ভয় কর, নিশ্চয় তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি অবহিত। আল-হাশর, ৫৯/১৮
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, আল্লাহকে ভয় কর, তাঁর নৈকট্য লাভের উপায় সন্ধান কর এবং তাঁর পথে জেহাদ কর যেন তোমরা সফলকাম হতে পার। আল-মায়িদাহ, ৫/৩৫
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, ধৈর্য ধারণ কর ও ধৈর্যে অটল থাক আর (শত্রুর মোকাবেলায়) প্রস্তুত থাক আর আল্লাহকে ভয় কর যেন তোমরা সফলকাম হতে পার। আলে‘ইমরান, ৩/২০০
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আগে বেড়ে যেয়ো না এবং আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল-হুজুরাত, ৪৯/১
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই সুতরাং তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। আল-হুজুরাত, ৪৯/১০
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنْفِقُوا خَيْرًا لأنْفُسِكُمْ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
কাজেই তোমরা আল্লাহকে তোমাদের সাধ্যমত ভয় কর আর (তাঁর বাণী) শ্রবণ কর ও (তাঁর) আনুগত্য কর এবং (তাঁর পথে) ব্যয় কর, এটাই তোমাদের নিজেদেরই জন্য কল্যাণকর আর যারা মনের সংকীর্ণতা থেকে রক্ষা পেল তবে তারাই সফলকাম। আত্-তাগাবুন, ৬৪/১৬
يَا أَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللَّهَ وَلا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
হে নবী, আল্লাহকে ভয় করুন আর কাফির ও মুনাফেকদের আনুগত্য করবেন না, নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আল-আহযাব, ৩৩/১
>>> আল্লাহ ভয়ের যোগ্য <<<
وَمَا يَذْكُرُونَ إِلا أَنْ يَشَاءَ اللَّهُ هُوَ أَهْلُ التَّقْوَى وَأَهْلُ الْمَغْفِرَةِ
আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী। মুদ্দাচ্ছির, ৭৪/৫৬
فَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَوْهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
কাজেই আল্লাহই অধিক হকদার যে, তোমরা তাঁকে ভয় করবে যদি তোমরা মুমিন হয়ে থাক। আত্-তাওবাহ, ৯/১৩
>>> আল্লাহকে ভয় কর ও সালাত কায়েম কর <<<
قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ وَأَنْ أَقِيمُوا الصَّلاةَ وَاتَّقُوهُ وَهُوَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ
তুমি বল, নিশ্চয় আল্লাহর পথই সঠিক পথ, আর আমরা আদিষ্ট হয়েছি যেন আমরা বিশ্বজগতের রবের নিকট আত্মসমর্পণ করি। আরও এই যে, সালাত কায়েম করি এবং তাঁকে ভয় করি, তিনিই যাঁর কাছে তোমাদেরকে সমবেত করা হবে। আল-আন‘আম, ৬/৭১-৭২
مُنِيبِينَ إِلَيْهِ وَاتَّقُوهُ وَأَقِيمُوا الصَّلاةَ وَلا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ
সবাই তাঁর অভিমুখী হও আর তাঁকে ভয় কর ও সালাত কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আর-রূম, ৩০/৩১
>>> হালাল রুযী খাও আর আল্লাহকে ভয় কর <<<
وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلالا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ
যে সমস্ত হালাল ও পবিত্র রিযিক আল্লাহ তোমাদের দিয়েছেন তা থেকে খাও আর সেই আল্লাহকে ভয় কর, যাঁর প্রতি তোমরা বিশ্বাসী হয়েছো। আল-মায়িদাহ, ৫/৮৮
قُلْ لا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الألْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
তুমি বল, অপবিত্র ও পবিত্র সমান নয় যদিও অপবিত্রের আধিক্য তোমাকে আকৃষ্ট করে, কাজেই হে বিবেক-বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা, আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হতে পার। আল-মায়িদাহ, ৫/১০০
>>> আল্লাহকে ভয় করে সুদ খাওয়া থেকে বিরত থাকো <<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া রয়েছে তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও। আল-বাকারাহ, ২/২৭৮
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ
হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধিহারে সুদ ভক্ষণ কর না আর আল্লাহকে ভয় কর যেন তোমরা সফলকাম হতে পার। এবং তোমরা সেই আগুন থেকে বেঁচে থাক, যা কাফেরদের জন্য তৈরী করা হয়েছে। আলে‘ইমরান, ৩/১৩০-১৩১
>>> গীবত করার ক্ষেত্রে আল্লাহকে ভয় কর <<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلا تَجَسَّسُوا وَلا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ
হে মুমিনগণ! তোমরা অত্যধিক ধারণা করা থেকে বেঁচে থাক, নিশ্চয় কতক ধারণা পাপ; আর তোমরা কারো দোষ সন্ধান করো না এবং তোমরা একে অপরের গীবত করো না; তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? আসলে তোমরা তো একে ঘৃণাই কর এবং আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। আল-হুজুরাত, ৪৯/১২
>>> যারা আল্লাহকে ভয় করে না তারা অহঙ্কারী <<<
وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالإثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ
আর যখন তাকে বলা হয়, ‘আল্লাহকে ভয় কর’, তখন তার অহঙ্কার তাকে পাপের দিকে আকর্ষণ করে, সুতরাং তার জন্য জাহান্নাম যথেষ্ট আর তা অবশ্যই নিকৃষ্টতর আবাস। আল-বাকারাহ, ২/২০৬
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا
আর আসমানসমূহে যা আছে আর জমিনে যা আছে সবই আল্লাহর জন্য এবং নিশ্চয় তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে আর তোমাদেরকে আমি শুধুমাত্র নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় কর; যদি তোমরা কুফরী কর তাহলে আসমানসমূহে যা আছে আর জমিনে যা আছে সবই আল্লাহর জন্য; আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত। আন-নিসা, ৪/১৩১
>>> শয়তান তাঁর বন্ধুদের ভয় দেখায় <<<
إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءَهُ فَلا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
আসলে এই শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, তাই তোমরা তাদেরকে ভয় করবে না বরং আমাকেই ভয় কর যদি তোমরা মুমিন হও। আলে‘ইমরান, ৩/১৭৫
أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ وَيُخَوِّفُونَكَ بِالَّذِينَ مِنْ دُونِهِ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ
আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তোমাকে তারা আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায় আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোন পথ প্রদর্শক নেই। আয-যুমার, ৩৯/৩৬
>>> কারা আল্লাহকে ভয় করে? <<<
الَّذِينَ يُبَلِّغُونَ رِسَالاتِ اللَّهِ وَيَخْشَوْنَهُ وَلا يَخْشَوْنَ أَحَدًا إِلا اللَّهَ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا
তারা (নবীগণ) আল্লাহর বাণী প্রচার করত আর তাঁকে ভয় করত এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করত না, হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। আল-আহযাব, ৩৩/৩৯
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ
আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাঁকে ভয় করে, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল। ফাত্বির, ৩৫/২৮
وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ
আর আল্লাহ যেসব সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আদেশ দিয়েছেন, তারা সে সম্পর্ক অক্ষুণ্ণ রাখে এবং তারা তাদের রবকে ভয় করে আর তারা ভয়াবহ হিসাবকে ভয় করে। আর-রাদ, ১৩/২১
يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ وَقَالَ اللَّهُ لا تَتَّخِذُوا إِلَهَيْنِ اثْنَيْنِ إِنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ فَإِيَّايَ فَارْهَبُونِ
তারা তাদের উপরে তাদের রবকে ভয় করে আর তারা তাই করে যা তাদের আদেশ দেয়া হয়। আর আল্লাহ বলেছেন, তোমরা দুই ইলাহ গ্রহণ কর না, তিনিই কেবল একমাত্র ইলাহ, সুতরাং তোমরা শুধুমাত্র আমাকেই ভয় কর। আন্-নাহ্ল, ১৬/৫০-৫১
>>> নবীগণের আহবান ছিল, ‘তোমরা আল্লাহকে ভয় কর’ <<<
وَإِبْرَاهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
স্মরণ কর, যখন ইব্‌রাহীম তাঁর সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর এবাদত কর আর তাঁকেই ভয় কর, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। আল-আনকাবূত, ২৯/১৬
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
(নূহ বলেছিল) সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আশ্-শু‘আরা, ২৬/১০৮, ১১০
أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ
(নূহ বলেছিল) এই বিষয় যে, তোমরা আল্লাহর ইবাদত কর, তাঁকে ভয় কর এবং আমার অনুসরণ কর। নূহ, ৭১/৩
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
(হুদ বলেছিল) সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আশ্-শু‘আরা, ২৬/১২৬
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُمْ بِمَا تَعْلَمُونَ
(হুদ বলেছিল) কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আর তাঁকে ভয় কর যিনি তোমাদেরকে নেয়ামত দিয়েছেন, যা তোমাদের জানা আছে। আশ্-শু‘আরা, ২৬/১৩১-১৩২
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
(সালেহ বলেছিল) কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আশ্-শু‘আরা, ২৬/১৪৪, ১৫০
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
(লুত বলেছিল) কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আশ্-শু‘আরা, ২৬/১৬৩
وَاتَّقُوا اللَّهَ وَلا تُخْزُونِ
(লুত বলেছিল) আর আল্লাহকে ভয় কর আর আমাকে লাঞ্জিত কর না। আল-হিজর, ১৫/৬৯
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
(শুয়াইব বলেছিল) কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আশ্-শু‘আরা, ২৬/১৭৯
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
(ঈসা বলেছিল) কাজেই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আয্-যুখরুফ, ৪৩/৬৩, ৩/৫০
তবুও কি তোমরা আল্লাহকে ভয় করবে না?
قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالأرْضِ أَمْ مَنْ يَمْلِكُ السَّمْعَ وَالأبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الأمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلا تَتَّقُونَ
আপনি জিজ্ঞেস করুন, আসমান ও জমিন থেকে কে তোমাদের রিযিক দেন? কিংবা (তোমাদের) শ্রবণ ও দৃষ্টিসমূহ কার মালিকানাধীন? আর মৃত থেকে জীবিতকে কে বের করেন আর জীবিত থেকে মৃতকে কে বের করেন? আর সকল বিষয় কে পরিচালনা করেন? তখন তারা অচিরেই বলবে, ‘আল্লাহ’, তখন তুমি বল, তবুও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না? ইউনুস, ১০/৩১
قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلا تَتَّقُونَ
আপনি জিজ্ঞেস করুন, সাত আসমানের রব এবং মহা আরশের রব কে? তারা অচিরেই বলবে, ‘আল্লাহ’, আপনি বলুন, তবুও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না? মু’মিনুন, ২৩/৮৬-৮৭
وَلَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالأرْضِ وَلَهُ الدِّينُ وَاصِبًا أَفَغَيْرَ اللَّهِ تَتَّقُونَ
আর আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা তাঁরই জন্য আর আনুগত্য সদাসর্বদা একান্তভাবে তাঁরই জন্য, তবুও কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? আন্-নাহল, ১৬/৫২
(নূহ বলেছিল)
اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ أَفَلا تَتَّقُونَ
তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ছাড়া তোমাদের জন্য কোন ইলাহ নেই, তবুও কি তোমরা তাঁকে ছাড়া অন্য কাউকে ভয় করবে? আল-মু‘মিনূন, ২৩/২৩
(হুদ বলেছিল)
اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ أَفَلا تَتَّقُونَ
তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ছাড়া তোমাদের জন্য কোন ইলাহ নেই, তবুও কি তোমরা তাঁকে ছাড়া অন্য কাউকে ভয় করবে? আল-আ‘রাফ, ৭/৬৫, আল-মু‘মিনূন, ২৩/৩২
.
.
.
=== বিষয়ঃ আল্লাহকে ভয় কর এবং সেই কঠিন দিবসের শাস্তিকে ভয় কর ===
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ وَلا مَوْلُودٌ هُوَ جَازٍ عَنْ وَالِدِهِ شَيْئًا إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ
হে মানবজাতি! তোমাদের রবকে ভয় কর এবং সেই দিবসকে ভয় কর, যে দিন পিতা তার সন্তানের কোন উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনই উপকার করতে পারবে না, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে আর প্রধান প্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলতে না পারে। লুকমান, ৩১/৩৩
وَاتَّقُوا يَوْمًا لا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلا هُمْ يُنْصَرُونَ
আর তোমরা সেই দিবসকে ভয় কর যেদিন কেউ কারো কোন উপকারে আসবে না এবং কারো সুপারিশও গ্রহণ করা হবে না এবং কারো নিকট থেকে ‍বিনিময় গ্রহণ করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। আল-বাকারাহ, ২/৪৮
وَاتَّقُوا يَوْمًا لا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَلا هُمْ يُنْصَرُونَ
আর তোমরা সেই দিবসকে ভয় কর যেদিন কেউ কারো কোন উপকারে আসবে না ও কারো নিকট থেকে ‍বিনিময় গ্রহণ করা হবে না, আর কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। আল-বাকারাহ, ২/১২৩
وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لا يُظْلَمُونَ
আর তোমরা সেই দিবসকে ভয় কর, যে দিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়া হবে এরপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তার বিনিময় দেয়া হবে এবং তারা কিছুমাত্র অত্যাচারিত হবে না। আল-বাকারাহ, ২/২৮১
فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ
কাজেই তোমরা সে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাক, যার জ্বালানী হবে মানুষ ও পাথর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল-বাকারাহ, ২/২৪
وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ
আর তোমরা সে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাক, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আলে‘ইমরান, ৩/১৩১
إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِمَنْ خَافَ عَذَابَ الآخِرَةِ ذَلِكَ يَوْمٌ مَجْمُوعٌ لَهُ النَّاسُ وَذَلِكَ يَوْمٌ مَشْهُودٌ
এতে অবশ্যই নিদর্শন আছে তার জন্য যে আখেরাতের শাস্তিকে ভয় করে, তা এমন একটি দিন যে দিন সকল মানুষকে একত্রিত করা হবে এবং তা সকলের উপস্থিতির দিন। হুদ, ১১/১০৩
>>> আমি ভয়ঙ্কর দিবসের আযাবকে ভয় করি <<<
قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ مَنْ يُصْرَفْ عَنْهُ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمَهُ وَذَلِكَ الْفَوْزُ الْمُبِينُ
তুমি বল, যদি আমি আমার রবের অবাধ্য হই, তবে আমি অবশ্যই ভয়ঙ্কর দিবসের আযাবকে ভয় করি। সেদিন যাকে তার (শাস্তি) থেকে রক্ষা করা হবে তবে নিশ্চয় তাকে মহা অনুগ্রহ করা হবে আর এটিই মহাসাফল্য। আল-আন‘আম, ৬/১৫-১৬, আয-যুমার, ৩৯/১৩
إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا
নিশ্চয় আমাদের রবের পক্ষ থেকে আমরা এক ভয়ংকর ভীতিপ্রদ দিবসের ভয় করছি। দাহর, ৭৬/১০
>>> নূহ বলেছিল <<<
أَنْ لا تَعْبُدُوا إِلا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ
যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত কর না, নিশ্চয় আমি তোমাদের উপর একদিন যন্ত্রণাদায়ক শাস্তির আশঙ্কা করছি। হুদ, ১১/২৬
فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
অতঃপর সে (নূহ) বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ছাড়া তোমাদের কোন (সত্য) ইলাহ নেই, আর নিশ্চয় আমি তোমাদের উপর ভয়ঙ্কর দিবসের আযাবের আশঙ্কা করছি। আল-আ‘রাফ, ৭/৫৯
>>> হুদ বলেছিল <<<
تَعْبُدُوا إِلا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করো না, নিশ্চয় আমি তোমাদের উপর ভয়ঙ্কর দিবসের আযাবের আশঙ্কা করছি। আল-আহকাফ, ৪৬/২১
إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
আর নিশ্চয় আমি তোমাদের উপর ভয়ঙ্কর দিবসের আযাবের আশঙ্কা করছি। আশ্-শু‘আরা, ২৬/১৩৫
>>> শোয়াইব বলেছিল <<<
وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٍ
আর নিশ্চয় আমি তোমাদের উপর একদিন চর্তুদিক থেকে পরিবেষ্টনকারী আযাবের আশঙ্কা করছি। হুদ, ১১/৮৪
>>> তোমাদের রবের কাছে ক্ষমা চাও <<<
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ
আর এও যে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, এরপর তাঁরই দিকে ফিরে এসো, তাহলে তিনি নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী উপভোগ করতে দিবেন এবং অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তাঁর অনুগ্রহ দান করবেন, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে অবশ্যই আমি তোমাদের উপর এক মহা দিবসের আযাবের ভয় করছি। হুদ, ১১/৩
>>> কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না <<<
وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى وَإِنْ تَدْعُ مُثْقَلَةٌ إِلَى حِمْلِهَا لا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَى إِنَّمَا تُنْذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلاةَ وَمَنْ تَزَكَّى فَإِنَّمَا يَتَزَكَّى لِنَفْسِهِ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ
আর কোন বহনকারী অন্যের (পাপের) বোঝা বহন করবে না আর কেউ যদি তার (পাপের) গুরুভার বয়ে দেয়ার জন্য অন্যকে আহবান করে তবে তার কিছুই বয়ে দিবে না, যদিও সে নিকটাত্মীয় হয়; তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পার, যারা না দেখে তাদের রবকে ভয় করে ও সালাত কায়েম করে, আর যে পরিশুদ্ধ হয় প্রকৃতপক্ষে সে তার নিজের কল্যাণেই পরিশুদ্ধ হয় এবং আল্লাহর দিকেই (সকলের) প্রত্যাবর্তন। ফাত্বির, ৩৫/১৮
.
.
.
=== বিষয়ঃ কতক আয়াতের শেষাংশে আল্লাহকে ভয় করার আহবান ===
فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের অবস্থা সংশোধন কর এবং আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর যদি তোমরা মুমিন হও। আল-আনফাল, ৮/১
وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا
আর তোমাদেরকে শুধুমাত্র আমি নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় কর যদি তোমরা কুফরী কর তবে নিশ্চয় আসমানসমূহে যা আছে আর জমিনে যা আছে সবই আল্লাহর জন্য আর আল্লাহ অভাবহীন, প্রশংসিত। আন-নিসা, ৪/১৩১
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الألْبَابِ الَّذِينَ آمَنُوا قَدْ أَنْزَلَ اللَّهُ إِلَيْكُمْ ذِكْرًا
অতএব হে বিবেক-বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা যারা ঈমান এনেছ তোমরা আল্লাহকে ভয় কর অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন উপদেশ (কুরআন)। আত-তালাক্ব, ৬৫/১০
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الألْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অতএব হে বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা, আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হতে পার। আল-মায়িদাহ, ৫/১০০
وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
আর আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হও। আল-বাকারাহ, ২/১৮৯
وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنْفُسِكُمْ فَاحْذَرُوهُ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ
আর জেনে রাখ, নিশ্চয় তোমাদের মনের মধ্যে যা রয়েছে আল্লাহ তা জানেন, কাজেই তাঁকে ভয় কর আরও জেনে রাখ, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল। আল-বাকারাহ, ২/২৩৫
وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
আর আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল-আনফাল, ৮/৬৯
وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ
আর আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। আল-হুজুরাত, ৪৯/১২
وَاتَّقُوا اللَّهَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
আর আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হও। আল-মায়িদাহ, ৫/৫৭
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ مُلاقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
এবং আল্লাহকে ভয় কর আর জেনে রাখ, নিশ্চয় তোমরা তাঁর সাথে সাক্ষাৎ করবে আর মুমিনদের সুসংবাদ দাও। আল-বাকারাহ, ২/২২৩
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
এবং আল্লাহকে ভয় কর আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন। আল-বাকারাহ, ২/১৯৪
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
আর আল্লাহকে ভয় কর আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। আল-বাকারাহ, ২/১৯৬
وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
আর আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। আল-মায়িদাহ, ৫/২, আল-হাশর, ৫৯/৭
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ
এবং আল্লাহকে ভয় কর আর জেনে রাখ, নিশ্চয় তোমাদের সকলকে তাঁরই কাছে সমবেত করা হবে। আল-বাকারাহ, ২/২০৩
وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ
আর আল্লাহকে ভয় কর যাঁর কাছে তোমাদেরকে সমবেত করা হবে। আল-মায়িদাহ, ৫/৯৬, আল-মুজাদালাহ, ৫৮/৯
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
এবং আল্লাহকে ভয় কর আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। আল-বাকারাহ, ২/২৩১
وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمُ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
এবং আল্লাহকে ভয় কর আর আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। আল-বাকারাহ, ২/২৮২
وَاتَّقِينَ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدًا
আর তোমরা আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ সকল কিছুর প্রত্যক্ষদর্শী। আল-আহযাব, ৩৩/৫৫
وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
আর আল্লাহকে ভয় কর, নিশ্চয় অন্তরের বিষয়ে সম্পর্কে আল্লাহ পুরোপুরি অবগত। আল-মায়িদাহ, ৫/৭
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
এবং আল্লাহকে ভয় কর, আর জেনে রাখ, নিশ্চয় তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ সম্যক দ্রষ্টা। আল-বাকারাহ, ২/২৩৩
وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
আর আল্লাহকে ভয় কর নিশ্চয় তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি অবহিত। আল-মায়িদাহ, ৫/৮
وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
আর আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আল-মায়িদাহ, ৫/৪
وَاتَّقُوا اللَّهَ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
আর আল্লাহকে ভয় কর আর মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা। আল-মায়িদাহ, ৫/১১
وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ
আর আল্লাহকে ভয় কর যাঁর প্রতি তোমরা ঈমান এনেছ। আল-মায়িদাহ, ৫/৮৮, আল-মুমতাহিনাহ, ৬০/১১
وَاتَّقُوا اللَّهَ وَاسْمَعُوا وَاللَّهُ لا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
এবং আল্লাহকে ভয় কর ও (তাঁর বাণী) শ্রবণ কর আর ফাসিক লোকদেরকে আল্লাহ হেদায়াত দেন না। আল-মায়িদাহ, ৫/১০৮
وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
এবং আল্লাহকে ভয় কর যাতে তোমরা রহমতপ্রাপ্ত হয়। আল-হুজুরাত, ৪৯/১০
فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। আলে‘ইমরান, ৩/১২৩
وَإِيَّايَ فَاتَّقُونِ
আর তোমরা কেবল আমাকেই (আল্লাহকে) ভয় কর। আল-বাকারাহ, ২/৪১
يَا عِبَادِ فَاتَّقُونِ
হে আমার বান্দাগণ! তোমরা আমাকেই (আল্লাহকে) ভয় কর। আয-যুমার, ৩৯/১৬
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا
আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিস্কৃতির পথ বের করে দেন। আত-তালাক্ব, ৬৫/২
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا
আর যে আল্লাহকে ভয় করে, তার জন্য তার কাজকে সহজ করে দেন। আত-তালাক্ব, ৬৫/৪
وَمَنْ يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا
আর যে আল্লাহকে ভয় করে, তার পাপসমূহ তার হতে তিনি মোচন করে দিবেন আর তার প্রতিফলকে বিশাল বিস্তৃত করে দিবেন। আত-তালাক্ব, ৬৫/৫
নূহ বলেছিল,
أَلا تَتَّقُونَ তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আশ্-শু‘আরা, ২৬/১০৬
হুদ বলেছিল,
أَلا تَتَّقُونَ তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আশ্-শু‘আরা, ২৬/১২৪
সালেহ বলেছিল,
أَلا تَتَّقُونَ তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আশ্-শু‘আরা, ২৬/১৪২
লুত বলেছিল,
أَلا تَتَّقُونَ তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আশ্-শু‘আরা, ২৬/১৬১
فَاتَّقُوا اللَّهَ وَلا تُخْزُونِي فِي ضَيْفِي أَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَشِيدٌ
(লুত বলেছিল) ‘সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর আর আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে লাঞ্জিত কর না, তোমাদের মধ্যে কি একজনও ভাল মানুষ নেই’? হুদ, ১১/৭৮
শুআইব বলেছিল,
أَلا تَتَّقُونَ তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আশ্-শু‘আরা, ২৬/১৭৭
ইলয়্যাস বলেছিল,
أَلا تَتَّقُونَ তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আস-সাফফাত, ৩৭/১২৪
قَالَ اتَّقُوا اللَّهَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
সে (ঈসা) বলেছিল, আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হও। আল-মায়িদাহ, ৫/১১২
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
(ঈসা তার অনুসারীদের বলেছিল) সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আলে‘ইমরান, ৩/৫০, আয্-যুখরুফ, ৪৩/৬৩
.
.
.
=== বিষয়ঃ আল্লাহকে ভয় করার ফলাফল ===
>>> ক্ষমা ও মহাপ্রতিদান <<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَتَّقُوا اللَّهَ يَجْعَلْ لَكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে তোমাদেরকে ন্যায়-অন্যায়ের পার্থক্য করার শক্তি দান করবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন আর তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহর মহা অনুগ্রহশীল। আল-আনফাল, ৮/২৯
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَآمِنُوا بِرَسُولِهِ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَحْمَتِهِ وَيَجْعَلْ لَكُمْ نُورًا تَمْشُونَ بِهِ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর আর তাঁর রাসূলের প্রতি ঈমান আন, তিনি তাঁর রহমতে দ্বিগুণ পুরস্কার দিবেন, আর তোমাদেরকে জ্যোতি দিবেন, যার সাহায্যে তোমরা পথ চলতে পারবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল-হাদীদ, ৫৭/২৮
قُلْ يَا عِبَادِ الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
তুমি বল, হে ঈমানদার বান্দাগণ! তোমরা তোমাদের রবকে ভয় কর, এ দুনিয়ায় যারা ভাল কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর পৃথিবী প্রশস্ত, কেবলমাত্র ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণভাবে দেয়া হবে, অপরিমিতভাবে। আয-যুমার, ৩৯/১০
إِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ
কেবলমাত্র তুমি তাকে সতর্ক করতে পার যে উপদেশ মেনে চলে আর পরম করুণাময় আল্লাহকে না দেখেও ভয় করে, সুতরাং তুমি তাকে ক্ষমা ও সম্মানজনক প্রতিদানের সুসংবাদ দাও। ইয়া-সীন, ৩৬/১১
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান। আল-মুল্ক, ৬৭/১২
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ
আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে আর আল্লাহকে ভয় করে এবং তাঁর অবাধ্যতা পরিহার করে চলে, অতঃপর তারাই সফলকাম। আন-নূর, ২৪/৫২
>>> তাদের জন্যে রয়েছে জান্নাত <<<
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ
যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। আর-রহমান, ৫৫/৪৬
لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا نُزُلا مِنْ عِنْدِ اللَّهِ وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِلأبْرَارِ
কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্যে রয়েছে জান্নাত যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারী আর আল্লাহর নিকট যা কিছু রয়েছে তা নেককারদের জন্য অতি উত্তম। আলে‘ইমরান, ৩/১৯৮
لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِنْ فَوْقِهَا غُرَفٌ مَبْنِيَّةٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ وَعْدَ اللَّهِ لا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ
কিন্তু যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্যে নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, এটা আল্লাহর ওয়াদা; আল্লাহ ওয়াদার ব্যতিক্রম করেন না। আয-যুমার, ৩৯/২০
وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ
আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অবশেষে যখন তারা সেখানে এসে পৌঁছবে এবং তার দরজাসমূহ খুলে দেওয়া হবে আর জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, ‘তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও, অতএব স্থায়ীভাবে থাকার জন্য তোমরা তাতে প্রবেশ কর’। আয-যুমার, ৩৯/৭৩
مَنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ ادْخُلُوهَا بِسَلامٍ ذَلِكَ يَوْمُ الْخُلُودِ
যে না দেখেও পরম দয়াময় আল্লাহকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হত। (তাদেরকে বলা হবে) তোমরা শান্তির সাথে এতে প্রবেশ কর, এটা চিরস্থায়ী জীবনের দিন। ক্কাফ, ৫০/৩৩-৩৪
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ
নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্মসমূহ করেছে তারাই সৃষ্টির সেরা; তাদের রবের নিকট তাদের প্রতিদান রয়েছে চিরস্থায়ী জান্নাত, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, তারা সেখানে চিরকাল থাকবে; আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে; এটা তার জন্য যে তার রবকে ভয় করে। আল-বাইয়্যিনাহ, ৯৮/৭-৮
.
.
=== বিষয়ঃ কুরআনের আলোকে মুত্তাকীদের পরিচয় ===
ذَلِكَ الْكِتَابُ لا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য পথ নির্দেশ। যারা গায়েবের প্রতি ঈমান আনে এবং সালাত প্রতিষ্ঠা করে ও আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান আনে ঐ বিষয়ে যা আপনার প্রতি নাযিল করা হয়েছে আর যা আপনার পূর্বে নাযিল করা হয়েছে ও তারা পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতপ্রাপ্ত আর তারাই সফলকাম। আল-বাকারাহ, ২/২-৫
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ وَالْمَلائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ
নেকির কাজ এটা নয় যে, তোমরা তোমাদের চেহারা পূর্ব কিংবা পশ্চিমদিকে ফিরাবে; বরং নেকির কাজ হলো যে ঈমান আনে আল্লাহর প্রতি ও শেষ দিবসের ও ফেরেশেতাদের ও কিতাবের ও নবীদের প্রতি এবং সম্পদের প্রতি আসক্তির সত্ত্বেও তা দান করে তার আত্মীয়দেরকে ও ইয়াতিমদেরকে ও অসহায়দেরকে ও মুসাফিরদেরকে ও সাহায্যপ্রার্থীদেরকে ও বন্দিমুক্তির জন্যে এবং সালাত প্রতিষ্ঠা করে আর যাকাত প্রদান করে এবং যখন তারা ওয়াদা করে তারা তাদের ওয়াদা পূর্ণ করে আর তারা ধৈর্যধারণ করে অর্থসংকটে ও রোগ ব্যাধিতে ও যুদ্ধের সময়, তারাই সত্যবাদী ও তারাই মুত্তাকী। আল-বাকারাহ, ২/১৭৭
>>> মুমিনগণ তাদের সৎকর্মের ফলে মুত্তাকী হতে পারবে <<<
يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَأُولَئِكَ مِنَ الصَّالِحِينَ وَمَا يَفْعَلُوا مِنْ خَيْرٍ فَلَنْ يُكْفَرُوهُ وَاللَّهُ عَلِيمٌ بِالْمُتَّقِينَ
তারা আল্লাহর প্রতি ও শেষ দিবসের প্রতি ঈমান আনে এবং তারা ভাল কাজের আদেশ দেয় ও মন্দ কাজ থেকে নিষেধ করে এবং তারা কল্যাণকর কাজে দ্রুত তৎপর হয় আর তারা সৎলোকদের অন্তর্ভুক্ত। এবং তারা যে ভাল কাজ করে তা কখনো অস্বীকার করা হবে না আর আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে অবগত আছেন। আলে‘ইমরান, ৩/১১৪-১১৫
أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الأرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ
যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আমি তাদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব কি? মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব কি? সোয়াদ, ৩৮/২৮
>>> মুত্তাকীরাই মুহসিনিন হতে পারবে <<<
وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ أُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ لَهُمْ مَا يَشَاءُونَ عِنْدَ رَبِّهِمْ ذَلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ
আর যারা সত্যসহ আগমন করেছে ও সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই হল মুত্তাকী। তাদের জন্য তাদের রবের কাছে তাই রয়েছে যা তারা চাইবে, এটাই মুহসিনিনদের (নেকলোকদের) পুরস্কার। আয-যুমার ৩৯/৩৩-৩৪
মুত্তাকীদের প্রতিদান
এ বিষয় সূরার আয়াতসমূহ দেখুনঃ আলে‘ইমরান, ৩/১৩২-১৩৬
.
.
=== বিষয়ঃ মুত্তাকীদের জন্য কী আছে? ===
>>> মুত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ <<<
ذَلِكَ الْكِتَابُ لا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ
এই সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হেদায়াত (পথ নির্দেশ)। আল-বাকারাহ, ২/২
وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِلْمُتَّقِينَ
আর অবশ্যই তা (কুরআন) মুত্তাকীদের জন্য উপদেশ। আল-হাক্কাহ, ৬৯/৪৮
وَذِكْرًا لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্য উপদেশ। ২১/৪৮
وَلَقَدْ أَنْزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُبَيِّنَاتٍ وَمَثَلا مِنَ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
আর অবশ্যই আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ আর তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের কিছু দৃষ্টান্ত এবং মুত্তাকীদের জন্য উপদেশ। আন-নূর, ২৪/৩৪
فَجَعَلْنَاهَا نَكَالا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
অতঃপর তা (মুসার ঘটনাকে) তাদের সমসাময়িক ও তাদের পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য আমি দৃষ্টান্ত বানিয়েছে এবং মুত্তাকীদের জন্য উপদেশ। আল-বাকারাহ, ২/৬৬
هَذَا بَيَانٌ لِلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ
এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং মুত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ। আলে‘ইমরান, ৩/১৩৮
وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ। আল-মায়িদাহ, ৫/৪৬
>>> মুত্তাকীদের জন্য উত্তম পরিণাম <<<
تِلْكَ الدَّارُ الآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لا يُرِيدُونَ عُلُوًّا فِي الأرْضِ وَلا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
সেই পরকালের আবাস আমি তাদের জন্য রেখেছি যারা পৃথিবীর বুকে ঔদ্ধত্য প্রকাশ ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না আর মুত্তাকীদের জন্য উত্তম পরিণাম রয়েছে। আল-কাসাস, ২৮/৮৩
وَالآخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ
আর পরকাল তোমার রবের কাছে মুত্তাকীদের জন্য। আয্-যুখরুফ, ৪৩/৩৫
فَاصْبِرْ إِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِينَ
অতএব তুমি ধৈর্যধারণ কর, নিশ্চয় মুত্তাকীদের জন্য উত্তম পরিণাম রয়েছে। হুদ, ১১/৪৯
وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্য উত্তম পরিণাম রয়েছে। আল-আ‘রাফ, ৭/১২৮
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্য। আন-নাবা, ৭৮/৩১
>>> মুত্তাকীদের জন্য জান্নাত <<<
هَذَا ذِكْرٌ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآبٍ
এটি এক স্মরণ আর অবশ্যই মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস। সোয়াদ, ৩৮/৪৯
إِنَّ لِلْمُتَّقِينَ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য তাদের রবের নিকট রয়েছে নেয়ামতে পরিপূর্ণ্ জান্নাত। আল-ক্বালাম, ৬৮/৩৪
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্যে জান্নাত নিকটবর্তী করা হবে। আশ্-শু‘আরা, ২৬/৯০
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
আর মুত্তাকীদের জন্যে জান্নাত নিকটবর্তী করা হবে তা দুরে থাকবে না। ক্কাফ, ৫০/৩১
>>> আর তাই <<<
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমানসমূহ ও জমিনের সমান যা মুত্তাকীদের জন্য তৈরী করা হয়েছে। আলে‘ইমরান, ৩/১৩৩
>>> আমাদের দু‘আ <<<
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
রাব্বানা- হাব্ লানা- মিন্ আয্ওয়া-যিনা- ওয়া যুর্ রিইয়া-তিনা- ক্কুর্ রাতা আ‘ইউনিও ওয়াজ্ 'আল্ না- লিল্ মুত্তাক্কি-না ইমা-মা-
হে আমাদের রব! আমাদের জন্যে আমাদের জুড়িদেরকে ও আমাদের সন্তানদিকে চক্ষু শীতলকারী করুন, এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে নেতা বানিয়ে দিন। আল-ফুরক্বান, ২৫/৭৪
.
.
=== বিষয়ঃ মুত্তাকীদের জন্য জান্নাত ও তাদের জান্নাতের কিছু বিবরণ ===
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান। আল-মুল্ক, ৬৭/১২
تِلْكَ الْجَنَّةُ الَّتِي نُورِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا
সেই জান্নাত, আমি যার উত্তরাধিকারী বানাব আমার বান্দাদের মধ্যে তাদেরকে যারা হবে মুত্তাকী। মারইয়াম, ১৯/৬৩
يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِينَ إِلَى الرَّحْمَنِ وَفْدًا
সেদিন মুত্তাকীদেরকে দয়াময়ের নিকটে মেহমানরূপে একত্রিত করা হবে। মারইয়াম, ১৯/৮৫
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
আর মুত্তাকীদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। আশ্-শু‘আরা, ২৬/৯০
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
আর মুত্তাকীদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে, তা দূরে থাকবে না। ক্কাফ, ৫০/৩১
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। যারিয়াহ, ৫১/১৫
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ ادْخُلُوهَا بِسَلامٍ آمِنِينَ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। তাতে তোমরা প্রবেশ করবে শান্তির সাথে, নিরাপদে। আল-হিজ্‌র, ১৫/৪৫-৪৬
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। আল-কামার, ৫৪/৫৪
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَعِيمٍ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও নেয়ামতের মধ্যে থাকবে। আত-তূর, ৫২/১৭
إِنَّ لِلْمُتَّقِينَ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য তাদের রবের নিকট রয়েছে নেয়ামতে পরিপূর্ণ্ জান্নাত। আল-ক্বালাম, ৬৮/৩৪
قُلْ أَذَلِكَ خَيْرٌ أَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ كَانَتْ لَهُمْ جَزَاءً وَمَصِيرًا لَهُمْ فِيهَا مَا يَشَاءُونَ خَالِدِينَ كَانَ عَلَى رَبِّكَ وَعْدًا مَسْئُولا
আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, এটা উত্তম, নাকি চিরস্থায়ী জান্নাত, মুত্তাকীদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে? সেটা হবে তাদের জন্য পুরস্কার ও প্রত্যাবর্তনস্থল। সেখানে তারা যা চাইবে তাই তাদের জন্য থাকবে স্থায়ীভাবে, এটি হল তোমার রবের অবশ্য পালনীয় প্রতিশ্রুতি। আল-ফুরক্বান, ২৫/১৫
وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِينَ جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ لَهُمْ فِيهَا مَا يَشَاءُونَ كَذَلِكَ يَجْزِي اللَّهُ الْمُتَّقِينَ
মুত্তাকীদের আবাস কতইনা উত্তম! স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, তারা যা চাইবে সেখানে তাদের জন্য তাই থাকবে, এভাবেই আল্লাহ মুত্তাকীদের পুরস্কৃত করেন। আন্-নাহ্ল, ১৬/৩০-৩১
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ أُكُلُهَا دَائِمٌ وَظِلُّهَا تِلْكَ عُقْبَى الَّذِينَ اتَّقَوْا وَعُقْبَى الْكَافِرِينَ النَّارُ
মুত্তাকীদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার উপমা হল, তার তলদেশে নহরসমূহ প্রবাহিত, তার খাদ্যসামগ্রী ও তার ছায়া চিরস্থায়ী, এসব তাদের পরিণাম যারা তাকওয়া অবলম্বন করে এবং কাফিরদের পরিণাম জাহান্নামের আগুন। আর-রাদ, ১৩/৩৫
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلالٍ وَعُيُونٍ وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
নিশ্চয়ই মুত্তাকীরা ছায়ায় ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। তারা যা ফলমূল চাইবে তাই পাবে। (তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সাথে খাও ও পান কর, তোমরা যে আমল করেছিলে তার বিনিময়’। নিশ্চয় আমি সৎকর্মশীলদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল-মুরসালাত, ৭৭/৪১-৪৪
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ
মুত্তাকীদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার উপমা হল, তাতে আছে নির্মল পানির নহর, আর আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আর আছে পানকারীদের জন্যে সুস্বাদু মদের নহর এবং পরিশোধিত মধুর নহর, আর তাদের জন্য সেখানে রয়েছে সব ধরনের ফলমূল ও তাদের রবের পক্ষ হতে ক্ষমা। মুত্তাকীরা কি তাদের মত যারা চিরকাল থাকবে জাহান্নামে যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, ফলে তা তাদের নাড়িভূঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে? মুহাম্মদ, ৪৭/১৫
هَذَا ذِكْرٌ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآبٍ جَنَّاتِ عَدْنٍ مُفَتَّحَةً لَهُمُ الأبْوَابُ مُتَّكِئِينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَاكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ أَتْرَابٌ
এটি এক স্মরণ আর অবশ্যই মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস। চিরস্থায়ী জান্নাত, তাদের জন্য দরজাসমূহ উন্মুক্ত রয়েছে। তারা সেখানে হেলান দিয়ে বসবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে। আর তাদের পাশে থাকবে সতীসাধ্বী সংযত নয়না সমবয়স্কা রমণীগণ। সোয়াদ, ৩৮/৪৯-৫২
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا حَدَائِقَ وَأَعْنَابًا وَكَوَاعِبَ أَتْرَابًا وَكَأْسًا دِهَاقًا لا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلا كِذَّابًا جَزَاءً مِنْ رَبِّكَ عَطَاءً حِسَابًا
নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা। বাগিচা, আঙ্গুর। আর সমবয়স্কা, নব্য যৌবনা তরুণী। এবং পরিপূর্ণ পানপাত্র। তারা সেখানে শুনবে না কোন অসার ও মিথ্যা কথা। তোমার রবের পক্ষ থেকে প্রতিদান, যথোচিত দান। আন-নাবা, ৭৮/৩১-৩৬
إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ فِي جَنَّاتٍ وَعُيُونٍ يَلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَقَابِلِينَ كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ لا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلا الْمَوْتَةَ الأولَى وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ فَضْلا مِنْ رَبِّكَ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
নিশ্চয়ই মুত্তাকীরা নিরাপদ স্থানের মধ্যে থাকবে, বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। তারা পরিধান করবে পাতলা ও মোটা রেশমী কাপড়, আর মুখোমুখি হয়ে বসবে, এরূপই হবে আর আমি তাদের বিয়ে দেব ডাগর ডাগর সুন্দর উজ্জ্বল চোখওয়ালা কুমারীদের (হুরদের) সাথে। তারা সেখানে পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে সকল প্রকার ফল-মূল আনতে বলবে। প্রথম মৃত্যুর পরে সেখানে তারা মৃত্যু আস্বাদন করবে না, এবং তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। আপনার রবের অনুগ্রহে এটাই হল মহাসাফল্য। আদ্-দুখান, ৪৪/৫১-৫৭
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَعِيمٍ فَاكِهِينَ بِمَا آتَاهُمْ رَبُّهُمْ وَوَقَاهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِيمِ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ مُتَّكِئِينَ عَلَى سُرُرٍ مَصْفُوفَةٍ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِمَّا يَشْتَهُونَ يَتَنَازَعُونَ فِيهَا كَأْسًا لا لَغْوٌ فِيهَا وَلا تَأْثِيمٌ وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونٌ وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ إِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوهُ إِنَّهُ هُوَ الْبَرُّ الرَّحِيمُ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও নেয়ামতের মধ্যে থাকবে। তারা উপভোগ করবে তাদের রব তাদেরকে যা দেবেন, আর তাদের রব তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের শাস্তি হতে। (তাদেরকে বলা হবে) তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান কর, তোমরা যে আমল করতে তার বিনিময়ে। তারা সারিবদ্ধ পালঙ্কে হেলান দিয়ে বসবে; আর আমি তাদের বিয়ে দিব ডাগরচোখা হুরদের সাথে। এবং যারা ঈমান এনেছে আর তাদের সন্তানরা ঈমানসহ তাদেরকে অনুসরণ করেছে, আমি তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের আমলের কোন অংশই আমি কমাব না, প্রত্যেক ব্যক্তিই তার নিজ কৃতকর্মের জন্য দায়ী। আর আমি তাদেরকে খুব বেশি করে দেব ফল-মূল এবং গোশত যা তারা পছন্দ করবে। তারা পরস্পরের মধ্যে পানপাত্র বিনিময় করবে; সেখানে থাকবে না কোন বেহুদা কথাবার্তা এবং কোন পাপ কাজ। আর তাদের সেবায় চারপাশে ঘুরবে বালকদল; যেন তারা সুরক্ষিত মুক্তা। আর তারা একে অপরের দিকে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, ‘নিশ্চয় পূর্বে আমরা আমাদের পরিবারের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম।’ ‘অবশেষে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং ঝলসে দেওয়া আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেছেন।’ নিশ্চয় পূর্বে আমরা তাঁকে আহবান করতাম; নিশ্চয় তিনি অনুগ্রহকারী, পরম দয়ালু। আত-তূর, ৫২/১৭-২৮
الأخِلاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلا الْمُتَّقِينَ يَا عِبَادِ لا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلا أَنْتُمْ تَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الأنْفُسُ وَتَلَذُّ الأعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ
সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে কেবলমাত্র মুত্তাকীরা ছাড়া। হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোন ভয় নেই আর তোমরা চিন্তিতও হবে না। যারা আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাসী ছিল (অর্থাৎ মুমিন ছিল) আর তারা ছিল (অনুগত) মুসলিম। (তাদেরকে বলা হবে) তোমরা ও তোমাদের স্ত্রীরা সানন্দে জান্নাতে প্রবেশ কর। তাদের কাছে স্বর্ণখচিত থালা ও পানপাত্র চক্রাকারে পরিবেশন করা হবে, সেখানে মন যা চাইবে, আর চোখ যাতে তৃপ্ত হবে তাই থাকবে এবং তোমরা সেখানে চিরকাল থাকবে। আর এই সেই জান্নাত যার উত্তরাধিকারী তোমাদেরকে করা হয়েছে, তোমরা যে আমল করেছিলে তার বদলে। তোমাদের জন্য তার মধ্যে থাকবে প্রচুর ফলমূল তা থেকে তোমরা খাবে। আয্-যুখরুফ, ৪৩/৬৭-৭৩
.
.
=== বিষয়ঃ যাদের ভয় ও চিন্তা নেই ===
فَمَنْ تَبِعَ هُدَايَ فَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ
সুতরাং যারা আমার হেদায়াত অনুসারে চলবে তবে তাদের কোন ভয় নাই আর তারা চিন্তিত হবে না। আল-বাকারাহ, ২/৩৮
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ
আর আমি রাসূলদেরকে কেবলমাত্র সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি অতএব যারা ঈমান আনে ও সংশোধন করে সেক্ষেত্রে তাদের কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। আল-আন‘আম, ৬/৪৮
يَا بَنِي آدَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِنْكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي فَمَنِ اتَّقَى وَأَصْلَحَ فَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ
হে বনী আদম, যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূলগণ আগমন করে, তারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করে, অতঃপর যারা তাকওয়া অবলম্বন করবে আর সংশোধন করবে তখন তাদের উপর কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। আল-আ‘রাফ, ৭/৩৫
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে ও সালাত প্রতিষ্ঠা করেছে এবং যাকাত প্রদান করেছে, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে প্রতিদান এবং তাদের কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। আল-বাকারাহ, ২/২৭৭
بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ
হাঁ, যে নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও, তবে তার জন্য তার রবের কাছে প্রতিদান রয়েছে, তাদের কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। আল-বাকারাহ, ২/১১২
الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ
যারা নিজেদের ধন-সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে ফলে তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে তাদের প্রতিদান এবং তাদের কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। আল-বাকারাহ, ২/২৭৪
الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لا يُتْبِعُونَ مَا أَنْفَقُوا مَنًّا وَلا أَذًى لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ قَوْلٌ مَعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِنْ صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى وَاللَّهُ غَنِيٌّ حَلِيمٌ
যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করে তারপর তার যা ব্যয় করেছে সে জন্য খোঁটা দেয় না আর কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে প্রতিদান এবং তাদের কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন করা, দান করার পরে কষ্ট দেয়ার চেয়েও শ্রেয় আর আল্লাহ অভাবমুক্ত, সহনশীল। আল-বাকারাহ, ২/২৬২-২৬৩
أَلا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
জেনে রাখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। তারা হলো যারা ঈমান এনেছে ও তাকওয়া অবলম্বন করেছে। ইউনুস, ১০/৬২-৬৩
وَيُنَجِّي اللَّهُ الَّذِينَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ لا يَمَسُّهُمُ السُّوءُ وَلا هُمْ يَحْزَنُونَ
আর যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে নাজাত দিবেন তাদের সফলতার কারণে, তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না আর তারা চিন্তিতও হবে না। আয-যুমার, ৩৯/৬১
الأخِلاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلا الْمُتَّقِينَ يَا عِبَادِ لا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلا أَنْتُمْ تَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ
সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে কেবলমাত্র মুত্তাকীরা ছাড়া। হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোন ভয় নেই আর তোমরা চিন্তিতও হবে না। আয্-যুখরুফ, ৪৩/৬৭-৬৮
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
নিশ্চয় যারা বলে, ‘আমাদের রব আল্লাহ’ এরপর তাতে অবিচল থাকে তবে তাদের কোন ভয় নেই আর তারা চিন্তিত হবে না। তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে তারা যে আমল করত তার প্রতিদান স্বরূপ। আল-আহকাফ, ৪৬/১৩-১৪
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلائِكَةُ أَلا تَخَافُوا وَلا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلا مِنْ غَفُورٍ رَحِيمٍ
নিশ্চয় যারা বলে ‘আমাদের রব আল্লাহ’ অতঃপর তাতে অবিচল থাকে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ্ হয় আর বলে, ‘তোমরা ভয় করো না আর চিন্তিত হয়ো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর, যার ওয়াদা তোমাদের করা হয়েছিল’। ‘আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু আর আখেরাতেও এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য আরো থাকবে যা তোমরা দাবী করবে। পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে’। ফুসসিলাত, ৪১/৩০-৩২
.
.
=== বিষয়ঃ মুহসিনিন এর বৈশিষ্ট্য, কুরআনের আয়াতে মুহসিনিন ===
>>> মুহসেন শব্দের শাব্দিক বিশ্লেষণ <<<
(মুহসেন) مُحْسِن শব্দটি (ح س ن) ধাতু থেকে এসেছে। মুহসেন শব্দের (form I Verb Past) হল حَسُنَ (হাসুনা) যার অর্থ ভাল হওয়া, সুন্দর হওয়া, সুদর্শন হওয়া, চমৎকার হওয়া। এর noun حُسْن (হুসন) যার অর্থ সৌন্দর্য, রূপ, শোভা, উৎকৃষ্টতা, উৎকর্ষ, শ্রেষ্ঠত্ব। nominal حَسَن (হাসান) যার অর্থ ভাল, উত্তম, সুন্দর, শুভ, সুদর্শন, মনোরম, চমৎকার। আরেকটি nominal حُسْنَىٰ (হুসনা) যার অর্থ ভাল কাজ, শুভ কাজ, মঙ্গল, কল্যাণ, পুণ্য, নেকি, গুণ, উত্তম বৈশিষ্ট্য। এবং এর (form IV Verb Past) হল أَحْسَنَ (আহসানা) যার অর্থ অনুগ্রহ করা, ভাল করা, সুন্দরভাবে করা, সঠিকভাবে করা, সুদক্ষ হওয়া। এর (form IV Verbal noun) হল إِحْسَان (এহসা-ন) অর্থ দয়া, অনুগ্রহ, দান, কল্যাণ, পরোপকার, সুসম্পাদক, সদ্ব্যবহার। এর (form IV active participle) হল مُحْسِن (মুহসেন) যার অর্থ অনুগ্রহশীল, দানশীল, দাতা, পরোপকারী, নেককার। এর বহুবচন হলো مُحْسِنِين (মুহসিনিন)।
>>> মুহসিনিন এর বৈশিষ্ট্য <<<
الم تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْحَكِيمِ هُدًى وَرَحْمَةً لِلْمُحْسِنِينَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ بِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
আলিফ- লাম- মিম। এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। হেদায়াত ও রহমত (মুহসিনিন) সৎকর্মশীলদের জন্য। যারা সালাত কায়েম করে ও যাকাত প্রদান করে আর তারাই আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। ঐসব লোকই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপর প্রতিষ্ঠিত আর তারাই সফলকাম। লুকমান, ৩১/১-৫
إِنَّهُ مَنْ يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
নিশ্চয় যে তাকওয়া অবলম্বন করে আর ধৈর্য ধারণ করে তবে অবশ্যই আল্লাহ (মুহসিনিন) সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। ইউসুফ, ১২/৯০
وَاصْبِرْ فَإِنَّ اللَّهَ لا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
আর তুমি ধৈর্যধারণ, কর অবশ্যই আল্লাহ (মুহসিনিন) সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করেন না। হুদ, ১১/১১৫
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ
যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয় আল্লাহ (মুহসিনিন) সৎকর্মশীলদের সাথে আছেন। আনকাবুত, ২৯/৬৯
وَمَنْ يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الأمُورِ
আর যে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে আর (মুহসেন) সৎকর্মশীল হয় তবে অবশ্যই সে দৃঢ়ভাবে ধারণ করল এক মজবুত হাতল আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই কাছে। লুকমান, ৩১/২২
وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
আর তোমরা আল্লাহকে ভয় কর আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন। এবং তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় কর আর নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, আর অনুগ্রহ কর, নিশ্চয় আল্লাহ (মুহসিনিন) সৎকর্মশীলদের ভালবাসেন। আল-বাকারাহ, ২/১৯৪-১৯৫
>>> মুহসিনিন এর জন্য সুসংবাদ <<<
لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
আল্লাহর কাছে এগুলোর গোশত ও রক্ত পৌঁছে না বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে, তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সুতরাং (মুহসিনিন) সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। আল-হাজ্জ, ২২/৩৭
وَمِنْ قَبْلِهِ كِتَابُ مُوسَى إِمَامًا وَرَحْمَةً وَهَذَا كِتَابٌ مُصَدِّقٌ لِسَانًا عَرَبِيًّا لِيُنْذِرَ الَّذِينَ ظَلَمُوا وَبُشْرَى لِلْمُحْسِنِينَ
আর এর পূর্বে মূসার কিতাব এসেছিল পথপ্রদর্শক ও রহমতস্বরূপ এবং এই কিতাব তার সত্যায়নকারী, আরবী ভাষায়; যেন যালিমদেরকে সতর্ক করতে পারে আর (মুহসিনিন) সৎকর্মশীলদের জন্য সুসংবাদ। আল-আহকাফ, ৪৬/১২
=== নবীগণ মুহসিনিন ছিলেন ===
>>> নূহ আলাইহিস সালাম মুহসিনিন ছিলেন <<<
سَلامٌ عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
বিশ্বজগতের মধ্যে নূহের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয় এভাবে আমি (মুহসিনিন) সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আস-সাফফাত, ৩৭/৭৯-৮১
>>> ইবরাহীম আলাইহিস সালাম মুহসিনিন ছিলেন <<<
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
নিশ্চয় স্বপ্নে দেয়া আদেশ তুমি (ইবরাহীম) সত্যে পরিণত করেছ, নিশ্চয় এভাবেই (মুহসিনিন) সৎকর্মশীলদের আমি প্রতিদান দিয়ে থাকি। আস-সাফফাত, ৩৭/১০৫
سَلامٌ عَلَى إِبْرَاهِيمَ كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক। এভাবে আমি (মুহসিনিন) সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আস-সাফফাত, ৩৭/১০৯-১১১
وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِنَ الصَّالِحِينَ وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَى إِسْحَاقَ وَمِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِنَفْسِهِ مُبِينٌ
আর আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের- যে ছিল সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজন নবী। আর আমি তাকে ও ইসহাককে বরকত দান করেছিলাম আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল (মুহসেন) সৎকর্মশীল এবং কেউ কেউ নিজের প্রতি স্পষ্ট যালিম। আস-সাফফাত, ৩৭/১১২-১১৩
>>> মুসা ও হারূন আলাইহিস সালাম মুহসিনিন ছিলেন <<<
سَلامٌ عَلَى مُوسَى وَهَارُونَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
মুসা ও হারূনের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয় এভাবে আমি মুহসিনিনদের (সৎকর্মশীলদের) প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় তারা উভয়ে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আস-সাফফাত, ৩৭/১২০-১২২
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ وَاسْتَوَى آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
আর যখন সে (মূসা) তার পরিপূর্ণ যৌবনে পৌঁছল আর পরিণত বয়স্ক হলো, তখন আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম আর এভাবেই আমি (মুহসিনিন) সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। আল-কাসাস, ২৮/১৪
>>> ইলয়্যাস আলাইহিস্ সালাম মুহসিনিন ছিলেন <<<
سَلامٌ عَلَى إِلْ يَاسِينَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
ইলয়্যাসের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয় এভাবে আমি (মুহসিনিন) সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আস-সাফফাত, ৩৭/১৩০-১৩২
>>> ইউসুফ আলাইহিস্ সালাম মুহসিনিন ছিলেন <<<
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
আর যখন সে (ইউসুফ) তার পরিপূর্ণ যৌবনে পৌঁছল, তখন তাকে আমি হিকমত ও জ্ঞান দান করলাম আর এভাবেই আমি (মুহসিনিন) সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইউসুফ, ১২/২২
وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الأرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ نُصِيبُ بِرَحْمَتِنَا مَنْ نَشَاءُ وَلا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
আর এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, দেশের যেখানে ইচ্ছা সে নিজের স্থান করে নিতে পারত; আমি যাকে ইচ্ছা তাকে আমার রহমত দান করি, আর আমি (মুহসিনিন) সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না। ইউসুফ, ১২/৫৬
>>> আরও যেসব নবী মুহসিনিন ছিলেন <<<
وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنَ الصَّالِحِينَ وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ
আর আমি তাকে (ইবরাহীমকে) দান করেছি ইসহাক ও ইয়াকূব; প্রত্যেককে আমি সৎপথ দেখিয়েছিলাম এবং এর পূর্বে নূহকে সৎপথ দেখিয়েছিলাম। আর তার বংশধরদের মধ্য থেকে দাঊদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারূনকে সৎপথ দেখিয়েছিলাম। আর আমি এভাবেই (মুহসিনিন) সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর যাকারিয়্যা, ইয়াহইয়া, ঈসা ও ইলয়্যাস প্রত্যেকেই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল। আর ইসমাঈল, আল ইয়াসা‘আ, ইউনুস ও লূত আর এদের প্রত্যেককে আমি সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল-আন‘আম, ৬/৮৪-৮৬
>>> মুত্তাকীরা হল মুহসিনিন <<<
إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ
নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা (মুত্তাকী) তাকওয়া অবলম্বন করে আর তারাই হল (মুহসিনিন) সৎকর্মশীল। আন্‌-নাহ্‌ল, ১৬/১২৮
>> মুহসিনিন এর প্রতিদান <<<
وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ
আর শীঘ্রই আমি (মুহসিনিন) সৎকর্মশীলদেরকে অনুগ্রহ বাড়িয়ে দেব’। আল-বাকারাহ, ২/৫৮, ৭/১৬১
إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ
নিশ্চয় আল্লাহর রহমত (মুহসিনিন) সৎকর্মশীলদের নিকটবর্তী। আল-আ‘রাফ, ৭/৫৬
إِنَّ اللَّهَ لا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
নিশ্চয়ই আল্লাহ (মুহসিনিন) সৎকর্মশীলদের প্রতিফল নষ্ট করেন না। আত্-তাওবাহ, ৯/১২০
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
আর আল্লাহ (মুহসিনিন) সৎকর্মশীলদের ভালবাসেন। আলে‘ইমরান, ৩/১৪৮
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
নিশ্চয় আল্লাহ (মুহসিনিন) সৎকর্মশীলদের ভালবাসেন। আল-মায়িদাহ, ৫/১৩
بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ
হাঁ অবশ্যই, যে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করেছে আর (মুহসেন) সৎকর্মশীল হয়, তবে তার জন্য তার রবের কাছে প্রতিদান রয়েছে আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আল-বাকারাহ, ২/১১২
وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلا يُظْلَمُونَ نَقِيرًا وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلا
আর পুরুষ কিংবা নারীর মধ্যে মুমিন হয়ে যে সৎকর্ম করবে তবে তারা জান্নাতে প্রবেশ করবে আর তাদের প্রতি সামান্য পরিমাণও যুলুম করা হবে না। আর দীনের ব্যাপারে তার চেয়ে কে উত্তম, যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করল আর (মুহসেন) সৎকর্মশীল হল এবং একনিষ্ঠভাবে ইব্‌রাহীমের পন্থা অনুসরণ করল? আর আল্লাহ ইব্‌রাহীমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছেন। আন-নিসা, ৪/১২৪-১২৫
وَإِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا
আর যদি তোমরা আল্লাহ ও তাঁর রাসূল এবং পরকালের আবাস কামনা কর তবে নিশ্চয় তোমাদের মধ্য থেকে (মুহসিনিন) সৎকর্মশীলদের জন্য অবশ্যই আল্লাহ মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। আহযাব, ৩৩/২৯
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُحْسِنِينَ
নিশ্চয়ই মুত্তাকীরা বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। তাদের রব তাদেরকে যা দিবেন তা তারা গ্রহণকারী; হবে নিশ্চয় এর পূর্বে (দুনিয়ার জীবনে) এরাই ছিল (মুহসিনিন) সৎকর্মশীল। যারিয়াহ, ৫১/১৫ -১৬
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلالٍ وَعُيُونٍ وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
নিশ্চয়ই মুত্তাকীরা ছায়ায় ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। তারা যা ফলমূল চাইবে তাই পাবে। (তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সাথে খাও ও পান কর, তোমরা যে আমল করেছিলে তার বিনিময়’। নিশ্চয় আমি (মুহসিনিন) সৎকর্মশীলদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল-মুরসালাত, ৭৭/৪১-৪৪
وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ أُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ لَهُمْ مَا يَشَاءُونَ عِنْدَ رَبِّهِمْ ذَلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ
আর যারা সত্যসহ আগমন করেছে ও সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই হল মুত্তাকী। তাদের জন্য তাদের রবের কাছে তাই রয়েছে যা তারা চাইবে, এটাই (মুহসিনিন) সৎকর্মশীলদের পুরস্কার। আয-যুমার ৩৯/৩৩-৩৪
✕
ওয়াহীর জ্ঞান ১৩ পর্ব
ওয়াহীর জ্ঞান ১৩ পর্ব

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.