ওয়াহীর জ্ঞান ৫ম পর্ব | শরিফ গাজী অফিসিয়াল

ওয়াহীর জ্ঞান ৫ম পর্ব

========= ষষ্ঠ অধ্যায়ঃ রাসূল (ﷺ) সম্পর্কে জানা। =========== •কুরআনের বাক্য দিয়ে রাসূলের আনুগত্য। •কুরআনে রাসূলের আনুগত্য, অনুসরণ, মানা। •রাসূলের অনুসরণের ফলাফল। •রাসূল (ﷺ) কিসের তৈরী?। •(বাশার) মানুষ কিসের তৈরী। •নূর মানে কি নূরের তৈরী?। •রাসূল (ﷺ)মারা গেছেন। •সহীহুল বুখারীর আলোকে রাসূল (ﷺ)-এর মৃত্যু। •শহীদগণের পরকালীন জীবন। •শহীদগণ জীবিত আছেন কিন্তু আমাদের মত জীবিত নন। •ঈসা (আঃ) মারা যাননি। •রাসূল (ﷺ) কি হাজির-নাজির?। •আমাদের ইমাম বা নেতা।
 =================== =================== =================== •কুরআনের বাক্য দিয়ে রাসূলের আনুগত্য। [আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর] أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ এই বাক্যটি কুরআনে ৫ বার আছে। ৪/৫৯, ৫/৯২, ২৪/৫৪, ৪৭/৩৩, ৬৪/১২ [আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর] أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ এই বাক্যটি কুরআনে ৪ বার আছে। ৮/১, ২০, ৪৬, ৫৮/১৩ [আল্লাহর ও রাসূলের আনুগত্য কর] أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ এই বাক্যটি কুরআনে ২ বার আছে। ৩/৩২, ১৩২ [আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর] أَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ এই বাক্যটি কুরআনে ১ বার আছে। ৩৩/৩৩ [যদি তোমরা আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর] إِنْ تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ এই বাক্যটি কুরআনে ১ বার আছে। ৪৯/১৪ [যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে] مَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ এই বাক্যটি কুরআনে ৪ বার আছে। ৪/১৩, ২৪/৫২, ৩৩/৭১, ৪৮/১৭ [যে আল্লাহর ও রাসূলের আনুগত্য করবে] مَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ এই বাক্যটি কুরআনে ১ বার আছে। ৪/৬৯ [যে রাসুলের আনুগত্য করবে] مَنْ يُطِعِ الرَّسُولَ এই বাক্যটি কুরআনে ১ বার আছে। ৪/৮০ [যে আল্লাহকে ও তার রাসূলকে অমান্য করবে] مَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ এই বাক্যটি কুরআনে ৩ বার আছে। ৪/১৪, ৩৩/৩৬, ৭২/২৩ [আল্লাহর আনুগত্য কর] أَطِيعُوا اللَّهَ এই বাক্যটি কুরআনে ১১ বার আছে। ৩/৩২, ১৩২, ৪/৫৯, ৫/৯২, ৮/১, ২০, ৪৬, ২৪/৫৪, ৪৭/৩৩, ৫৮/১৩, ৬৪/১২ [রাসূলের আনুগত্য কর] أَطِيعُوا الرَّسُولَ এই বাক্যটি কুরআনে ৬ বার আছে। ৪/৫৯, ৫/৯২, ২৪/৫৪, ৫৬, ৪৭/৩৩, ৬৪/১২ ✔ ✔ •কুরআনে রাসূলের আনুগত্য, অনুসরণ, মানা। আল্লাহর আনুগত্য করা প্রত্যেক মানুষের জন্য যেমন ফরয, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা প্রত্যেক মানুষের জন্য তেমন ফরয। আল্লাহ বলেন- مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا যে রাসূলের আনুগত্য করল সে অবশ্যই আল্লাহর আনুগত্য করল আর যে মুখ ফিরিয়ে নিল তবে আমি তোমাকে তাদের উপর পাহারাদার করে পাঠাইনি। আন-নিসা, ৪/৮০ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلا تُبْطِلُوا أَعْمَالَكُمْ হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর, আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। মুহাম্মাদ, ৪৭/৩৩ وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আর আল্লাহ ও রাসূলের আনুগত্য কর যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। আলে‘ইমরান, ৩/১৩২ وَأَقِمْنَ الصَّلاةَ وآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ আর সালাত কায়েম কর ও যাকাত প্রদান কর এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর। আল-আহযাব, ৩৩/৩৩ وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আর সালাত কায়েম কর ও যাকাত প্রদান কর এবং রাসূলের আনুগত্য কর যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। আন-নূর, ২৪/৫৬ فَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ অতঃপর সালাত কায়েম কর আর যাকাত প্রদান কর এবং আল্লাহর আনুগত্য কর ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ পুরাপুরি অবগত। আল-মুজাদালাহ, ৫৮/১৩ >>> রাসূলের আনুগত্য করার উদ্দেশ্যেই আল্লাহ বলে দিয়েছেন <<< وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ আর আমি রাসূল শুধুমাত্র এই উদ্দেশ্যেই প্রেরণ করেছি যেন আল্লাহর নির্দেশে তাঁর আনুগত্য করা হয়। আন-নিসা, ৪/৬৪ >>> সকল মানুষকে রাসূলের আনুগত্য করতে হবে <<< وَمَا أَرْسَلْنَاكَ إِلا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لا يَعْلَمُونَ আর আমি তোমাকে কেবলমাত্র সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি; কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সাবা, ৩৪/২৮ >>> রাসূলের আনুগত্য করা শুধু তাঁর জীবন পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং কিয়ামত পর্যন্ত সকল মানুষের উপর ফরয <<< قُلِ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لأنْذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ (হে রাসূল) তুমি বলে দাও, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী আর আমার কাছে এই কুরআন ওয়াহীর মাধ্যমে পাঠানো হয়েছে, যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক করি। আল-আন‘আম, ৬/১৯ >>> রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, “আমার অনুসরণ কর” <<< قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (হে নবী) তুমি বল, ‘যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’। আলে‘ইমরান, ৩/৩১ >>> সকল নবীগণের একই আহবান ছিল “আমার অনুসরণ কর” <<< فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ (নূহ, হুদ, সালেহ, লুত, শুয়াইব, ঈসা আলাইহিস সালাম বলেছিল) সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আশ্-শু‘আরা, ২৬/১০৮, ১১০, ১২৬, ১৩১, ১৪৪, ১৫০, ১৬৩, ১৭৯, ৩/৫০, ৪৩/৬৩ أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ (নূহ আলাইহিস সালাম বলেছিল) এই বিষয় যে, তোমরা আল্লাহর ইবাদত কর, তাঁকে ভয় কর আর আমার অনুসরণ কর। নূহ, ৭১/৩ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلا تَتَّقُونَ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلا عَلَى رَبِّ الْعَالَمِينَ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল, “তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। তাই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আর আমি তোমাদের নিকট এর জন্য কোন প্রতিদান চাই না; আমার প্রতিদান শুধুমাত্র বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর”। আশ্-শু‘আরা, ২৬/১০৬-১১০ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلا تَتَّقُونَ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلا عَلَى رَبِّ الْعَالَمِينَ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল, “তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। তাই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আর আমি তোমাদের নিকট এর জন্য কোন প্রতিদান চাই না; আমার প্রতিদান শুধুমাত্র বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর”। আশ্-শু‘আরা, ২৬/১২৪-১২৭, ১৩১ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَالِحٌ أَلا تَتَّقُونَ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلا عَلَى رَبِّ الْعَالَمِينَ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলেছিল, “তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। তাই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আর আমি তোমাদের নিকট এর জন্য কোন প্রতিদান চাই না; আমার প্রতিদান শুধুমাত্র বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর”। আশ্-শু‘আরা, ২৬/১৪২-১৪৫, ১৫০ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلا تَتَّقُونَ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلا عَلَى رَبِّ الْعَالَمِينَ যখন তাদের ভাই লুত তাদেরকে বলেছিল, “তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। তাই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আর আমি তোমাদের নিকট এর জন্য কোন প্রতিদান চাই না; আমার প্রতিদান শুধুমাত্র বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে”। আশ্-শু‘আরা, ২৬/১৬১-১৬৪ إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلا تَتَّقُونَ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلا عَلَى رَبِّ الْعَالَمِينَ যখন তাদের ভাই শু‘আইব তাদেরকে বলেছিল, “তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। তাই তোমরা আল্লাহকে ভয় কর আর আমার অনুসরণ কর। আর আমি তোমাদের নিকট এর জন্য কোন প্রতিদান চাই না; আমার প্রতিদান শুধুমাত্র বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে”। আশ্-শু‘আরা, ২৬/১৭৭-১৮০ >>> রাসূলের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া <<< يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ হে মুমিনগণ, আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর আর শুনার পর তা থেকে মুখ তোমরা ফিরিয়ে নিও না। আল-আনফাল, ৮/২০ قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لا يُحِبُّ الْكَافِرِينَ তুমি বল, আল্লাহর ও রাসূলের আনুগত্য কর, যদি তারা মুখ ফিরিয়ে নেয় নিশ্চয় আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালবাসেন না। আলে‘ইমরান, ৩/৩২ وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلاغُ الْمُبِينُ আর আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রাসূলের দায়িত্ব সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া। আত্-তাগাবুন, ৬৪/১২ وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا فَإِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلاغُ الْمُبِينُ এবং আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর আর সাবধান হও তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখ যে, আমার রাসূলের দায়িত্ব সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া। আল-মায়িদাহ, ৫/৯২ قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلا الْبَلاغُ الْمُبِينُ তুমি বল, আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তাঁর উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী আর যদি তোমরা তাঁর আনুগত্য কর তাহলে তোমরা সঠিক পথ পাবে আর রাসূলের দায়িত্ব শুধুমাত্র সুস্পষ্টরূপে পৌছে দেয়া। আন-নূর, ২৪/৫৪ >>> রাসূলের অনুসারীদের বক্তব্য <<< رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ হে আমাদের রব! আপনি যা নাযিল করেছেন আমরা তার প্রতি ঈমান এনেছি এবং আমরা রাসূলকে অনুসরণ করছি, তাই আমাদের নাম সাক্ষ্যদাতাদের সাথে লিপিবদ্ধ করুন। আলে‘ইমরান, ৩/৫৩ إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ মুমিনদেরকে যখন আল্লাহ ও তাঁর রাসূলের দিকে এ মর্মে আহবান করা হয়, তিনি তাদের মধ্যে বিচার-মীমাংসা করবেন, তাদের কথা এই যে, তখন তারা বলে “আমরা শুনলাম ও মেনে নিলাম”, আর তারাই সফলকাম। আন-নূর, ২৪/৫১ >>> রাসূলের অনুসারীদের দায়িত্ব <<< قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ (হে নবী) তুমি বল, এটা আমার পথ; আমি জেনে-বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করে তারাও আর আল্লাহ পবিত্র, মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইউসুফ, ১২/১০৮ >>> রাসূলের অনুসারীগণ সফলকাম <<< وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করে ও আল্লাহকে ভয় করে এবং তাঁর অবাধ্যতা পরিহার করে চলে, ফলে তারাই সফলকাম। আন-নূর, ২৪/৫২ وَإِنْ تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لا يَلِتْكُمْ مِنْ أَعْمَالِكُمْ شَيْئًا إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ আর যদি তোমরা আল্লাহর আনুগত্য কর ও তাঁর রাসূলের আনুগত্য কর তাহলে তোমাদের আমলসমূহ হতে কিছুই হ্রাস করা হবে না; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল-হুজুরাত, ৪৯/১৪ يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا তিনি তোমাদের জন্য তোমাদের আমলসমূহ সংশোধন করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন; আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে অবশ্যই সে মহাসাফল্য অর্জন করবে। আল-আহযাব, ৩৩/৭১ وَمَنْ يَقْنُتْ مِنْكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُؤْتِهَا أَجْرَهَا مَرَّتَيْنِ وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে এবং সৎকর্ম করবে আমি তাকে দুবার প্রতিদান দেব আর আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি সম্মানজনক জীবিকা। আল-আহযাব, ৩৩/৩১ >>> তারা থাকবে নবীদের সাথে <<< وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا আর যে কেউ আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে, সে থাকবে ঐসব লোকদের সাথে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, (তারা হল) নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ ও সৎকর্মশীলদের সাথে; আর সাথী হিসেবে তারা হবে কতই না উত্তম! আন-নিসা, ৪/৬৯ >>> রাসূলের অনুসরণে রয়েছে জান্নাত <<< وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে, আর এটাই মহাসফলতা। আন-নিসা, ৪/১৩ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল-ফাত্‌হ, ৪৮/১৭ >>> সকল মানুষ রাসূলের অনুসরণ করবে না <<< وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِنْهُمْ مُعْرِضُونَ وَإِنْ يَكُنْ لَهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ আর যখন তাদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের দিকে আহবান করা হয় যাতে করে তাদের মাঝে পারস্পরিক বিচার মীমাংসা করা যায় তখন তাদের মধ্যে একটি দল মুখ ফিরিয়ে নেয়। আর সত্য যদি তাদের অনুকূলে হয় তাহলে পূর্ণ বিনয়ী হয়ে তারা তাঁর দিকে ছুটে আসে। আন-নূর, ২৪/৪৮-৪৯ وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে আস’, তখন মুনাফেকদেরকে দেখবেন তারা আপনার কাছ থেকে সম্পূর্ণরূপে ফিরে যাচ্ছে। আন-নিসা, ৪/৬১ >>> রাসূল ছাড়া অন্য কারো আনুগত্য করতে নিষেধ করা হয়েছে <<< وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ আর নিশ্চয় শয়তানেরা তাদের বন্ধুদেরকে প্ররোচনা দিতে থাকে (অর্থাৎ ওয়াহী করে থাকে) যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে; আর যদি তোমরা তাদের (আকীদা-বিশ্বাসে ও কাজ-কর্মে) আনুগত্য কর তাহলে নিঃসন্দেহে তোমরাও মুশরিক হয়ে যাবে। আল-আন‘আম, ৬/১২১ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تُطِيعُوا الَّذِينَ كَفَرُوا يَرُدُّوكُمْ عَلَى أَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوا خَاسِرِينَ হে মুমিনগণ, যারা অস্বীকার করে, তোমরা যদি তাদের আনুগত্য কর তাহলে তারা তোমরাদেরকে তোমাদের পূর্বস্থায় ফিরিয়ে নিয়ে যাবে; ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাবে। আলে‘ইমরান, ৩/১৪৯ فَلا تُطِعِ الْكَافِرِينَ وَجَاهِدْهُمْ بِهِ جِهَادًا كَبِيرًا সুতরাং তুমি অস্বীকারকারীদের আনুগত্য করবে না আর তাদের সাথে কুরআনের সাহায্যে কঠোর সংগ্রাম কর। আল-ফুরক্বান, ২৫/৫২ وَلا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ وَدَعْ أَذَاهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلا আর তুমি কাফের ও মুনাফেকদের আনুগত্য করবে না ও তাদের নির্যাতন উপেক্ষা কর এবং আল্লাহর উপর ভরসা কর; তত্ত্বাবধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।আল-আহযাব, ৩৩/৪৮ فَلا تُطِعِ الْمُكَذِّبِينَ সুতরাং তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করবে না। আল-ক্বালাম, ৬৮/৮ وَلا تُطِعْ كُلَّ حَلافٍ مَهِينٍ আর যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, তার আনুগত্য করবে না। আল-ক্বালাম, ৬৮/১০ فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلا تُطِعْ مِنْهُمْ آثِمًا أَوْ كَفُورًا সুতরাং তুমি তোমার রবের আদেশের জন্য ধৈর্যধারণ কর এবং ওদের মধ্যকার পাপিষ্ঠ কিংবা অস্বীকারকারীদের আনুগত্য করবে না। আল-ইনসান, ৭৬/২৪ >>> রাসূলের আনুগত্য অস্বীকারকারীদের বক্তব্য <<< وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لا يَعْلَمُونَ شَيْئًا وَلا يَهْتَدُونَ আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে আর রাসূলের দিকে আস’, তারা বলে, ‘আমাদের জন্য ওটাই যথেষ্ট, যার উপর আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি’; যদিও তাদের বাপ-দাদারা কিছুই জানত না আর হেদায়াতপ্রাপ্ত ছিল না তবুও কি? আল-মায়িদাহ, ৫/১০৪ >>> আল্লাহ ও তার রাসুলের ফয়সালাই চূড়ান্ত ফয়সালা <<< فَلا وَرَبِّكَ لا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا তোমার রবের কসম! তারা মুমিন হতে পারবে না, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে (রাসূলকে) বিচারক হিসেবে মেনে নেয়; অতঃপর তুমি যা ফয়সালা দেবে সে ব্যাপারে তাদের নিজেদের অন্তরে কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। আন-নিসা, ৪/৬৫ وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلالا مُبِينًا আর আল্লাহ ও তাঁর রাসূল কোন বিষয়ে ফয়সালা দিলে কোন মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কোন সিদ্ধান্তের এখতিয়ার থাকে না; আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করল সে স্পষ্টই পথভ্রষ্ট হল। আল-আহযাব, ৩৩/৩৬ فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ সুতরাং আল্লাহকে ভয় কর এবং তোমাদের পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন কর; এবং আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর যদি তোমরা মুমিন হয়ে থাক। আল-আনফাল, ৮/১ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ আর রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাক এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। আল-হাশর, ৫৯/৭ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلا হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর আর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের আনুগত্য কর; অতঃপর যদি কোন বিষয়ে তোমরা মতবিরোধ কর তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও; যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখ, এটাই কল্যাণকর এবং শ্রেষ্ঠতর সমাধান। আন-নিসা, ৪/৫৯ >>> রাসূলকে অমান্য করার ফলাফল <<< وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ আর আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং তোমরা পরস্পর ঝগড়া কর না, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি শেষ হয়ে যাবে আর তোমরা ধৈর্যধারণ কর; নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল-আনফাল, ৮/৪৬ لا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضًا قَدْ يَعْلَمُ اللَّهُ الَّذِينَ يَتَسَلَّلُونَ مِنْكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ তোমরা পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে ডেকো না; তোমাদের মধ্যে যারা চুপিসারে সরে পড়ে আল্লাহ তাদেরকে ভালভাবে জানেন; যারা তাঁর (রাসূলের) আদেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্য্য় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। আন-নূর, ২৪/৬৩ >>> রাসূলকে অমান্যকারীর শাস্তি জাহান্নাম <<< إِلا بَلاغًا مِنَ اللَّهِ وَرِسَالاتِهِ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا কেবলমাত্র আল্লাহর বাণী ও তাঁর রিসালত পৌঁছানোই তার দায়িত্ব আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করবে অবশ্যই তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরকাল থাকবে। আল-জিন, ৭২/২৩ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করবে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করবে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল থাকবে; আর তার জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। আন-নিসা, ৪/১৪ وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার জন্য হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরও এবং মুমিনের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাব যেদিকে সে ফিরে যেতে চায় এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে আর তা খুবই নিকৃষ্টতর আবাসস্থল। আন-নিসা, ৪/১১৫ >>> পরকালে হায়! আফসোস! করতে হবে <<< يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولا وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلا رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا যেদিন তাদের চেহারাগুলো আগুনে উলট পালট করা হবে সেদিন তারা বলবেঃ ‘হায়! যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম’! তারা আরও বলবে ‘হে আমাদের রব! নিশ্চয় আমরা আমাদের সরদার ও মুরুব্বিদের মেনেছিলাম, ফলে তারা আমাদের পথভ্রষ্ট করেছিল’। হে আমাদের রব! ‘তাদেরকে দ্বিগুণ আযাব প্রদান করুন এবং তাদেরকে মহা অভিশাপে অভিশপ্ত করুন’। আল-আহযাব, ৩৩/৬৬-৬৮ >>> হায়! আফসোস! যদি আমি রাসূলের পথ ধরতাম <<< وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلانًا خَلِيلا أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلإنْسَانِ خَذُولا وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا আর সেদিন অপরাধী নিজের দু হাত কামড়িয়ে বলবে, ‘হায় আফসোস! যদি আমি রাসূলের পথ ধরতাম। হায়! আমার দুর্ভোগ! আমার আফসোস! যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম’। অবশ্যই সে আমাকে বিভ্রান্ত করেছিল আমার নিকট উপদেশ বাণী কুরআন পৌঁছার পর; আর শয়তান হল মানুষের জন্যে মহাপ্রতারক। আর রাসূল বলবে, ‘হে আমার রব, অবশ্যই আমার জাতির লোকেরা এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল। আল-ফুরক্বান, ২৫/২৭-৩০ ✔ ✔ ==== বিষয়ঃ রাসূলের অনুসরণের ফলাফল ==== وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ ও রাসূলের আনুগত্য কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। আলে‘ইমরান, ৩/১৩২ وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকীদের জন্য তৈরী করা হয়েছে। আলে‘ইমরান, ৩/১৩৩ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে আর রাগ দমনকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল এবং আল্লাহ (মুহসিনিনদেরকে) নেকলোকদেরকে ভালবাসেন। আলে‘ইমরান, ৩/১৩৪ وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ আর যারা কোন অশ্লীল কাজ করে ফেলে কিংবা তাদের নিজের উপর জুলুম করে ফেলে তখনই আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে আছে যে পাপসমূহ ক্ষমা করতে পারেন? তারা যা করে ফেলেছে, জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। আলে‘ইমরান, ৩/১৩৫ أُولَئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ এরাই তারা, যাদের প্রতিদান তাদের রবের পক্ষ হতে ক্ষমা ও জান্নাত, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে, আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম! আলে‘ইমরান, ৩/১৩৬ ✔ ✔ •রাসূল (ﷺ) কিসের তৈরী?। রাসূল আমাদের মতই بَشَرٌ (বাশার)/একজন মানুষ قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ তুমি বলে দাও, আমি তোমাদের মতই একজন মানুষ। আল-কাহাফ, ১৮/১১০, ফুসসিলাত, ৪১/৬ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنْتُ إِلا بَشَرًا رَسُولا তুমি বল, ‘পবিত্র ও মহান আমার রব! আমি একজন মানুষ রাসূল ছাড়া অন্য কিছুই নই’? আল-ইসরা, ১৭/৯৩ মন্তব্যঃ উপরের আয়াতগুলো থেকে জানতে পারলাম রাসূল আমাদের মতই একজন মানুষ। এখানে আল্লাহ মানুষ বলতেبَشَرٌ (বাশার) শব্দটি ব্যবহার করেছেন। কোন কোন আয়াত الإنْسَانَ (ইনসান) শব্দটি ব্যবহার করেছেন। প্রথমে কুরআনের আয়াত দিয়ে জানি বাশার কিসের তৈরী? ✔ ✔ >>> (বাশার)بَشَرٌ/মানুষ কিসের তৈরী? <<< إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ যখন তোমার রব ফেরেশতাগণকে বলেছিলেন, ‘নিশ্চয়ই আমি মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি’। সোয়াদ, ৩৮/৭১ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ আর যখন তোমার রব ফেরেশতাদের বলেছিলেন, ‘নিশ্চয়ই আমি শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি’। আল-হিজ্‌র, ১৫/২৮ قَالَ لَمْ أَكُنْ لأسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ সে (ইবলিস) বলেছিল, ‘আমি এমন নই যে, একজন মানুষকে আমি সেজদা করব, তাকে আপনি সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে’। আল-হিজ্‌র, ১৫/৩৩ وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ إِذَا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর এখন তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়েছ। আর-রূম, ৩০/২০ মন্তব্যঃ উপরের সবগুলো আয়াতে আল্লাহ মানুষ বলতে বাশার শব্দটি ব্যবহার করেছেন। আরও বলেছেন (বাশার) মানুষ মাটির তৈরী। প্রথম তিনটি আয়াত থেকে জানতে পেরেছি ‘রাসূল আমাদের মতই (বাশার) মানুষ’ আর যেহেতু (বাশার) মানুষ মাটির তৈরী তাই রাসূলও মাটির তৈরী। অন্য আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন- وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًا এবং তিনিই সৃষ্টি করেছেন মানুষকে পানি থেকে অতঃপর তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কযুক্ত করেছেন আর তোমার রব সবকিছুর উপর ক্ষমতাবান। আল-ফুরক্বান, ২৫/৫৪ মন্তব্যঃ এ আয়াতে পানি বলতে বীর্যকে বুঝানো হয়েছে যা পরের আয়াত গুলোতে ব্যাখ্যা পাওয়া যাবে। এবার আমরা কুরআনের আয়াত দিয়ে জানি ইনসান কিসের তৈরী? >>> (ইনসান) الإنْسَانِ মানুষ কিসের তৈরী? <<< মানুষ সৃষ্টির তিনটি ধাপ الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الإنْسَانِ مِنْ طِينٍ ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأبْصَارَ وَالأفْئِدَةَ قَلِيلا مَا تَشْكُرُونَ তিনি তাঁর প্রতিটি সৃষ্টিকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন আর মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি হতে; তারপর তার বংশধর বানিয়েছেন তুচ্ছ পানির নির্যাস থেকে; এরপর তাকে সুঠাম করেছেন ও তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন আর তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও অন্তরসমূহ দিয়েছেন, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর। আস-সাজদাহ, ৩২/৭-৯ >>> প্রথম ধাপ, আদম (আলাইহিস সালাম) কে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে <<< خَلَقَ الإنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ তিনি মানুষ সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে মাটি থেকে আর জিন সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। আর-রহমান, ৫৫/১৪-১৫ وَلَقَدْ خَلَقْنَا الإنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ আমি মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি থেকে আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। আল-হিজ্‌র, ১৫/২৬-২৭ >>> দ্বিতীয় ধাপ, মানুষকে বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে <<< فَلْيَنْظُرِ الإنْسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত কী বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে; তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নিঃসৃত পানি হতে যা বের হয় মেরুদন্ড ও বুকের হাড়ের মধ্য হতে। আত-তারিক্ব, ৮৬/৫-৭ إِنَّا خَلَقْنَا الإنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রবিন্দু থেকে; আমি তাকে পরীক্ষা করব অতঃপর আমি তাকে শ্রবণশক্তিসম্পন্ন ও দৃষ্টিশক্তিসম্পন্ন করেছি। আল-ইনসান, ৭৬/২ أَوَلَمْ يَرَ الإنْسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ মানুষ কি দেখে না, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অথচ এখন সে সুস্পষ্ট ঝগড়াটে হয়ে গেছে। ইয়া-সীন, ৩৬/৭৭-৭৯ خَلَقَ الإنْسَانَ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ তিনি মানুষকে সৃষ্টি করেছেন বীর্য থেকে অথচ এখন সে সুস্পষ্ট ঝগড়াটে হয়ে গেছে। আন্‌-নাহ্‌ল, ১৬/৪ >>> আল-কুরআনে পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি <<< وَلَقَدْ خَلَقْنَا الإنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কাদামাটির নির্যাস থেকে; অতঃপর আমি তাকে রেখেছি শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারের মধ্যে; এরপর আমি শুক্রবিন্দুকে জমাটবাঁধা রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাটবাঁধা রক্তকে মাংসপিন্ডে বানিয়েছি, এরপর সেই মাংসপিন্ডকে অস্থিতে সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, তারপর তাকে অন্য এক সৃষ্টিরূপে দাঁড় করিয়েছি, তাই আল্লাহ কতই বরকতময়, যিনি কারিগরদের মধ্যে সর্বোত্তম কারিগর। এরপর অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে। তারপর নিশ্চয়ই তোমাদেরকে কেয়ামতের দিনে পুনরুত্থিত করা হবে। আল-মু’মিনুন, ২৩/১২-১৬ أَيَحْسَبُ الإنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالأنْثَى أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَنْ يُحْيِيَ الْمَوْتَى মানুষ কি মনে করে নিয়েছে যে, তাকে এমনিতেই ছেড়ে দেয়া হবে? সে কি শুক্রবিন্দু ছিল না, যে শুক্রবিন্দু (মায়ের গর্ভে) নিক্ষেপ করা হয়? এরপর সে ছিল জমাটবাঁধা রক্তপিন্ড, এরপর তিনি সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন, তারপর সুঠাম করলেন। তারপর তা থেকে বানালেন পুরুষ ও নারীর জোড়া; এরপরও তিনি মৃতকে জীবিত করতে সক্ষম নন কি? আল-ক্বিয়া-মাহ, ৭৫/৩৬-৪০ خَلَقَ الإنْسَانَ مِنْ عَلَقٍ তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাটবাঁধা রক্তপিন্ড থেকে। আল-আলাক্ক, ৯৬/২ قُتِلَ الإنْسَانُ مَا أَكْفَرَهُ مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ মানুষ ধ্বংস হোক, সে কতই না অকৃতজ্ঞ! কোন্ জিনিস হতে তিনি তাকে সৃষ্টি করেছেন? শুক্রবিন্দু হতে তাকে তিনি সৃষ্টি করেছেন অতঃপর তার তাকদীর নির্ধারণ করেছেন। এরপর তার পথ সহজ করেছেন, এরপর তার মৃত্যু দেন অতঃপর তাকে কবরস্থ করেন। এরপর যখন তিনি চাইবেন তখন তাকে পুনরায় জীবন দান করবেন। ‘আবাসা, ৮০/১৭-২২ পরিশেষে আমি এ কথাই বলব, আল্লাহ আমাদের সকল মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেভাবেই সৃষ্টি করেছেন। রাসূল নূরের তৈরী নয়, তিনি আমাদের মতই একজন মানুষ আর এটিই কুরআনের কথা। ✔ ✔ •নূর মানে কি নূরের তৈরী?। নূর (نُور) শব্দটি (ن و ر) ধাতু থেকে এসেছে। যার অর্থ আলো, আলোক, উজ্জ্বলতা, কিরণ, জ্যোতি, প্রদীপ, বাতি এবং এর (form IV active participle) হল مُنِير(মনির) যার অর্থ আলো দানকারী, আলোকময়, আলোকপ্রদ, দীপ্তিমান, উজ্জ্বল। অনেক বাতিলপন্থী বলে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরী। এই জন্য তারা কুরআনের একটি আয়াত ও একটি জাল হাদীস পেশ করে থাকে। اَوَّلُ مَا خَلَقَ اللهُ نُوْرِى ‘আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন’ বলে যে হাদীছ তারা বলে, তা মওযূ বা জাল (সিলসিলা ছহীহাহ: ৪৫৮-এর আলোচনা দ্রঃ)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরী ছিলেন না। আল্লাহ বলেন- قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ (হে নবী) তুমি বলে দাও, আমি তোমাদের মতই একজন মানুষ। ১৮/১১০, ৪১/৬ >>> বাতিলপন্থীরা যে আয়াত দিয়ে নুরের তৈরী বলে <<< قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ হতে একটি উজ্জ্বল নূর (জ্যোতি) ও একটি স্পষ্ট কিতাব এসেছে। আল-মায়িদাহ, ৫/১৫ বাতিলপন্থীরা বলে, “আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। উক্ত নূর দ্বারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি সে কথা বুঝানো হয়েছে”। তাদের এই দাবী মিথ্যা ও বাতিল। এই নূর দ্বারা কি বুঝা যায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি? এই নুরের ব্যাখ্যা পরের আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। পরের আয়াতে আল্লাহ বলেন- يَهْدِي بِهِ اللَّهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهُ سُبُلَ السَّلامِ وَيُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ তা দিয়ে আল্লাহ তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন, যারা তাঁর সন্তুষ্টির অম্বেষণ করে এবং তাঁর অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন আর তাদেরকে সরল-সঠিক পথের দিকে পরিচালিত করেন। আল-মায়িদাহ, ৫/১৬ অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও কুরআনকে অনুসরণ করবে সে ব্যক্তি সিরাতুল মোস্তাকিমের দিকে তথা সহজ-সরল পথের দিকে হেদায়াত পাবে। অন্যত্র আল্লাহ বলেন- الر كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ আলিফ-লাম-রা; এই কিতাব, যা তোমার প্রতি আমি অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে নিয়ে আসতে পারো আলোর (নূরের) দিকে- মহাপরাক্রমশালী, প্রশংসিত আল্লাহর পথে। ইবরাহীম, ১৪/১ هُوَ الَّذِي يُنَزِّلُ عَلَى عَبْدِهِ آيَاتٍ بَيِّنَاتٍ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَإِنَّ اللَّهَ بِكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ তিনিই তাঁর বান্দার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেন, যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর (নূরের) দিকে বের করে আনতে পারেন আর নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি অতিশয় দয়ালু, পরম করুণাময়। আল-হাদীদ, ৫৭/৯ هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلائِكَتُهُ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا তিনিই তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফেরেশতারা তোমাদের জন্য অনুগ্রহের প্রার্থনা করেন যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর (নূরের) দিকে বের করে আনেন; আর তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু । আল-আহযাব, ৩৩/৪৩ رَسُولا يَتْلُو عَلَيْكُمْ آيَاتِ اللَّهِ مُبَيِّنَاتٍ لِيُخْرِجَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا قَدْ أَحْسَنَ اللَّهُ لَهُ رِزْقًا একজন রাসূল, যিনি তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন; যেন যারা ঈমান আনে ও সৎকাজসমূহ করে, তাদেরকে অন্ধকার হতে বাহির করে আলোর (নূরের) দিকে নিয়ে আসতে পারেন; আর যে আল্লাহর প্রতি ঈমান আনবে ও সৎকাজ করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে; নিশ্চয় আল্লাহ তার জন্য উত্তম রিয্ক রেখেছেন। আত-তালাক্ব, ৬৫/১১ >>> নূর দ্বারা পথ নির্দেশ বুঝিয়েছেন <<< يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَآمِنُوا بِرَسُولِهِ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَحْمَتِهِ وَيَجْعَلْ لَكُمْ نُورًا تَمْشُونَ بِهِ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর আর তাঁর রাসূলের প্রতি ঈমান আন, তিনি তাঁর রহমতে দ্বিগুণ পুরস্কার দিবেন, আর তোমাদেরকে নূর (জ্যোতি) দিবেন, যার সাহায্যে তোমরা পথ চলতে পারবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল-হাদীদ, ৫৭/২৮ >>> মুনাফেকরা নূর পাবে না <<< يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انْظُرُونَا نَقْتَبِسْ مِنْ نُورِكُمْ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا فَضُرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ الرَّحْمَةُ وَظَاهِرُهُ مِنْ قِبَلِهِ الْعَذَابُ সেদিন মুনাফেক পুরুষ ও মুনাফেক নারীগণ মুমিনদেরকে বলবে- ‘তোমরা আমাদের জন্য অপেক্ষা কর, তোমাদের নূর থেকে আমরা কিছুটা নিয়ে নেই।’ তাদেরকে বলা হবে- ‘তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান কর।’ তখন তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেয়া হবে, যাতে থাকবে একটি দরজা, তার ভিতরভাগে থাকবে রহমত এবং তার বহির্ভাগে থাকবে আযাব। আল-হাদীদ, ৫৭/১৩ >>> আল্লাহর নূরের উপমা <<< اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالأرْضِ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ زَيْتُونَةٍ لا شَرْقِيَّةٍ وَلا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ نُورٌ عَلَى نُورٍ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ وَيَضْرِبُ اللَّهُ الأمْثَالَ لِلنَّاسِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর, তাঁর নূরের উপমা একটি দীপাধার, যার মধ্যে আছে একটি প্রদীপ; প্রদীপটি একটি কাঁচের আবরণের মধ্যে স্থাপিত, কাঁচের আবরণটি যেন উজ্জ্বল নক্ষত্র; যা প্রজ্জ্বলিত করা হয় বরকতময় যাইতূন বৃক্ষের তেল দ্বারা যা পূর্ব দিকেরও নয় এবং পশ্চিম দিকেরও নয়, আগুন তাকে স্পর্শ না করলেও যেন তার তেল উজ্জ্বল আলো দিচ্ছে; নূরের উপর নূর, আল্লাহ যাকে ইচ্ছা তাঁর নূরের দিকে পথ দেখান, আর আল্লাহ মানুষের জন্য উপমা পেশ করেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আন-নূর, ২৪/৩৫ >>> রবের নূরে উদ্ভাসিত হবে <<< وَأَشْرَقَتِ الأرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لا يُظْلَمُونَ আর পৃথিবী তার রবের নূরে উদ্ভাসিত হবে আর আমলনামা পেশ করা হবে এবং নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে; সকলের মাঝে ন্যায়বিচার করা হবে আর তাদের প্রতি কোন যুলম করা হবে না। আয-যুমার, ৩৯/৬৯ >>> নূর শব্দ দিয়ে আল্লাহ কুরআনকে বুঝিয়েছেন <<< يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمْ بُرْهَانٌ مِنْ رَبِّكُمْ وَأَنْزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا হে মানবজাতি! অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে দলিল প্রমাণ এসেছে আর আমি তোমাদের কাছে সুস্পষ্ট নূর (কুরআন) অবতীর্ণ করেছি। অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করে, ফলে শীঘ্রই তিনি তাদেরকে তাঁর রহমত ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন এবং তার সরল-সঠিক পথে পরিচালিত করবেন। আন-নিসা, ৪/১৭৪-১৭৫ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالنُّورِ الَّذِي أَنْزَلْنَا وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ কাজেই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি আর সেই নূর (কুরআন)-এর প্রতি যা আমি নাযিল করেছি এবং তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি অবহিত। আত্-তাগাবুন, ৬৪/৮ الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الأمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالإنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالأغْلالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ যারা অনুসরণ করে নিরক্ষর নবীকে, যা তারা উল্লেখ পায় তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জীল কিতাবে লিখিত অবস্থায়, যে তাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজের নিষেধ করে এবং তাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করে আর অপবিত্র বস্তুসমূহ অবৈধ করে আর তাদের উপর চাপানো বোঝা ও শৃংখল হতে তাদেরকে মুক্ত করে; সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য-সহযোগিতা করে এবং তার সাথে যে নূর (কুরআন) নাযিল করা হয়েছে তার অনুসরণ করে, তারাই সফলকাম। আল-আ‘রাফ, ৭/১৫৭ >>> ঈমানকেও আল্লাহ নূর বলেছেন <<< وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلا الإيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ আর এভাবে আমি তোমার প্রতি আমার নির্দেশ হতে ওয়াহী পাঠিয়েছি রূহ (অর্থাৎ ওয়াহী বা কুরআন); তুমি জানতে না কিতাব কী ও ঈমান কী? কিন্তু আমি একে করেছি নূর যার সাহায্যে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করি; তুমি অবশ্যই সঠিক সরল পথের দিকে নির্দেশ করছো। আশ্-শূরা, ৪২/৫২ >>> ঈমান কুফরীর অন্ধকার থেকে নূর অর্থাৎ আলোর দিকে নিয়ে আসে <<< اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُمْ مِنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর (নূরের) দিকে, আর যারা কুফরী করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়; এরাই হলো জাহান্নামের অধিবাসী, তারা সেখানেই চিরকাল থাকবে। আল-বাক্বারা ২/২৫৭ >>> ইসলামকেও আল্লাহ নূর বলেছেন <<< أَفَمَنْ شَرَحَ اللَّهُ صَدْرَهُ لِلإسْلامِ فَهُوَ عَلَى نُورٍ مِنْ رَبِّهِ فَوَيْلٌ لِلْقَاسِيَةِ قُلُوبُهُمْ مِنْ ذِكْرِ اللَّهِ أُولَئِكَ فِي ضَلالٍ مُبِينٍ ইসলামের জন্য আল্লাহ যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছে, সুতরাং ধ্বংস সেসব লোকদের জন্য, আল্লাহর স্মরণ থেকে যাদের অন্তর (হৃদয়) কঠিন হয়ে গেছে, এরাই সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। আয-যুমার, ৩৯/২২ يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূর (অর্থাৎ ইসলামকে) নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছুই হতে দিবেন না; যদিও কাফিররা তা অপছন্দ করে। আত্-তাওবাহ, ৯/৩২ يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূর (অর্থাৎ ইসলামকে) নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূর পূর্ণতাদানকারী; যদিও কাফিররা তা অপছন্দ করে। আস-সাফ, ৬১/৮ >>> ইঞ্জীলকে আল্লাহ নূর বলেছেন <<< وَقَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَآتَيْنَاهُ الإنْجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ আর আমি তাদের পশ্চাতে মারইয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম তার সামনে তাওরাত কিতাবের যা কিছু ছিল তার সত্যায়নকারীরূপে এবং তাকে ইঞ্জীল দিয়েছিলাম, যাতে ছিল হিদায়াত ও নূর এবং (তা ছিল) পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী আর মুত্তাকীদের জন্য হেদায়াত ও উপদেশ। আল-মায়িদাহ, ৫/৪৬ >>> তাওরাতকে আল্লাহ নূর বলেছেন <<< إِنَّا أَنْزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالأحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِنْ كِتَابِ اللَّهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ فَلا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلا وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম তাতে ছিল হিদায়াত ও নূর, আত্মসমর্পণকারী নবীগণ তা দিয়ে ইয়াহূদীদের জন্য ফয়সালা দিতেন, আর আল্লাহওয়ালাগণ এবং আলিমগণও (তা দিয়ে ফয়সালা দিতেন) কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী; সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় কর; আমার আয়াতকে নগণ্য মূল্যে বিক্রয় কর না আর আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে যারা ফায়সালা করে না, তারাই কাফের। আল-মায়িদাহ, ৫/৪৪ وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ إِذْ قَالُوا مَا أَنْزَلَ اللَّهُ عَلَى بَشَرٍ مِنْ شَيْءٍ قُلْ مَنْ أَنْزَلَ الْكِتَابَ الَّذِي جَاءَ بِهِ مُوسَى نُورًا وَهُدًى لِلنَّاسِ تَجْعَلُونَهُ قَرَاطِيسَ تُبْدُونَهَا وَتُخْفُونَ كَثِيرًا وَعُلِّمْتُمْ مَا لَمْ تَعْلَمُوا أَنْتُمْ وَلا آبَاؤُكُمْ قُلِ اللَّهُ ثُمَّ ذَرْهُمْ فِي خَوْضِهِمْ يَلْعَبُونَ আর তারা আল্লাহকে যথার্থ মর্যাদা দেয়নি যখন তারা বলেছিল, আল্লাহ কোন মানুষের উপর কোন কিছুই অবতীর্ণ করেননি; তুমি বল, ‘ঐ কিতাব কে অবতীর্ণ করেছিল, যা মূসা নিয়ে এসেছিল মানুষের জন্য নূর ও সঠিক পথের নির্দেশনা, তোমরা তা বিভিন্ন কাগজে লিখে রাখ, তার কিছু অংশ তোমরা প্রকাশ কর আর বেশির ভাগই গোপন কর; আর তোমাদেরকে শিক্ষা দেয়া হয়েছিল যা তোমরা জানতে না আর তোমাদের বাপ-দাদারাও জানত না’? তুমি বলে দাও, আল্লাহই তা অবতীর্ণ করেছিলেন, সুতরাং তুমি তাদেরকে ছেড়ে দাও, তারা তাদের অযাচিত সমালোচনায় খেলতে থাকুক। আল-আন‘আম, ৬/৯১ وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللَّهِ إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনসহ পাঠিয়েছি যে, ‘তুমি তোমার কওমকে অন্ধকার হতে আলোর (নূরের) দিকে বের করে আনো এবং আল্লাহর দিবসসমূহ তাদেরকে স্মরণ করিয়ে দাও’। নিশ্চয় এতে প্রতিটি পরম ধৈর্যশীল, পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে নিদর্শন। ইবরাহীম, ১৪/৫ >>> সকল আসমানি কিতাব হল জ্যোতির্ময় কিতাব <<< فَإِنْ كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِنْ قَبْلِكَ جَاءُوا بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَالْكِتَابِ الْمُنِيرِ তারপরও যদি তারা তোমার প্রতি মিথ্যারোপ করে তবে তোমার পূর্বেও রাসূলদেরকে মিথ্যারোপ করা হয়েছিল; তারা সুস্পষ্ট নিদর্শন, গ্রন্থাদি ও জ্যোতির্ময় কিতাবসহ এসেছিল। আলে‘ইমরান, ৩/১৮৪ وَإِنْ يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتَابِ الْمُنِيرِ আর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে অস্বীকার করে তাহলে তাদের পূর্ববর্তীরাও (নবী-রাসূলদেরকে) মিথ্যাবাদী বলেছিল; তাদের নিকট তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন, গ্রন্থাদি ও জ্যোতির্ময় কিতাবসহ এসেছিল। ফাত্বির, ৩৫/২৫ >>> রাসূল হলেন সেরাজান মুনিরা অর্থাৎ আলোকদীপ্ত প্রদীপ <<> يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا হে নবী, নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। আর আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহবানকারী ও আলোকদীপ্ত প্রদীপরূপে। আল-আহযাব, ৩৩/৪৫-৪৬ >>> চাঁদকে আল্লাহ নূর বলেছেন <<< وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا আর তাদের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো (নূর) আর সূর্যকে বানিয়েছেন প্রদীপ। নূহ, ৭১/১৬ هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ مَا خَلَقَ اللَّهُ ذَلِكَ إِلا بِالْحَقِّ يُفَصِّلُ الآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ তিনি আল্লাহ, যিনি সূর্যকে তেজোদীপ্ত এবং চাঁদকে আলো (নূর) বানিয়েছেন এবং তার জন্য (হ্রাস-বৃদ্ধির) মানযিলসমূহ নির্ধারিত করেছেন, যাতে তোমরা বছরসমূহের গণনা ও তারিখের হিসাব জানতে পার; আল্লাহ এসব অনর্থক সৃষ্টি করেননি; জ্ঞানী লোকদের জন্য নিদর্শনগুলোকে তিনি বিশদভাবে বর্ণনা করেছেন। ইউনুস, ১০/৫ تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا বরকতময় আল্লাহ, যিনি নভোমন্ডলে সৃষ্টি করেছেন তারকারাজি আর তাতে স্থাপন করেছেন প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ। আল-ফুরক্বান, ২৫/৬১ >>> আগুনকে আল্লাহ নূর বলেছেন <<< مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لا يُبْصِرُونَ তাদের উদাহরণ ঐ ব্যক্তির মত, যে আগুন জ্বালাল, এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল, আল্লাহ তাদের আলো (নূর) কেড়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন, সুতরাং তারা কিছুই দেখতে পায় না। আল-বাকারাহ, ২/১৭ >>> আল্লাহ অন্ধকার ও আলো (নূর) সৃষ্টি করেছেন <<< الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّورَ ثُمَّ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدِلُونَ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো (নূর); তারপরও যারা কুফরী করেছে তারা অন্যকে তাদের রবের সমতুল্য স্থির করে। আল-আন‘আম, ৬/১ قُلْ هَلْ يَسْتَوِي الأعْمَى وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ তুমি জিজ্ঞেস কর, ‘অন্ধ ও দৃষ্টিমান ব্যক্তি কি সমান? কিংবা অন্ধকার ও আলো কি সমান? আর-রাদ, ১৩/১৬ وَلا الظُّلُمَاتُ وَلا النُّورُ আর অন্ধকার ও আলো সমান নয়। ফাত্বির, ৩৫/২০ >>> পরকালের নূর <<< وَالَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ أُولَئِكَ هُمُ الصِّدِّيقُونَ وَالشُّهَدَاءُ عِنْدَ رَبِّهِمْ لَهُمْ أَجْرُهُمْ وَنُورُهُمْ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ আর যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনে, তারাই তাদের রবের নিকট সিদ্দীক ও শহীদ, তাদের জন্য রয়েছে তাদের প্রতিফল ও তাদের নূর আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই প্রজ্জ্বলিত আগুনের অধিবাসী। আল-হাদীদ, ৫৭/১৯ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ يَوْمَ لا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা কর, খাঁটি তাওবা, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন আর তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত; সেদিন নবী ও তার সাথে যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন না, তাদের নূর তাদের সামনে ও ডানে ধাবিত হবে; তারা বলবে, “রাব্বানা--- আত্মিম্ লানা- নূ-রানা- ওয়াগ্ফির্ লানা- ইন্নাকা আলা ক্বুল্লি শায়য়িন্ ক্বাদি-র্”, ‘হে আমাদের রব! আমাদের জন্যে আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন আর আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান’। আত-তাহরীম, ৬৬/৮ يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ সেদিন মুমিন পুরুষ ও মুমিন নারীদের আপনি দেখতে পাবেন তাদের সামনে ও তাদের ডানপার্শ্বে তাদের নূর ছুটোছুটি করছে, (বলা হবে) আজ তোমাদের সুসংবাদ হল জান্নাত, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে, এটাই মহাসাফল্য। আল-হাদীদ, ৫৭/১২ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আল্লাহ নূর বলেছেন। উনাকে নূর বলাতে যদি উনি নুরের তৈরী হয়ে যান তাহলে নিম্নোক্ত বিষয়সমূহের প্রতি দৃষ্টি দেয়া দরকার। ১। আল্লাহ কুরআনকে নূর বলেছেন তাহলে কুরআন কি নুরের তৈরী? ২। আল্লাহ ইনজীলকে নূর বলেছেন তাহলে ইনজীল কি নুরের তৈরী? ৩। আল্লাহ তাওরাতকে নূর বলেছেন তাহলে তাওরাত কি নুরের তৈরী? ৪। আল্লাহ চাঁদকে নূর বলেছেন তাহলে চাঁদ কি নুরের তৈরী? ৫। আল্লাহ আগুনকে নূর বলেছেন আর ইবলীসকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দ্বারা তাহলে ইবলীসও কি নুরের তৈরী? তাহলেতো ইবলীস নুরের তৈরী হয়ে যায়। এসব বাতিলপন্থীদের সম্পর্কে আল্লাহ বলেন- مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لا يُبْصِرُونَ তাদের উদাহরণ ঐ ব্যক্তির মত, যে আগুন জ্বালাল এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল, আল্লাহ তাদের আলো (নূর) কেড়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন, সুতরাং তারা কিছুই দেখতে পায় না। আল-বাকারাহ, ২/১৭ নূর মানে আলো, আমাদেরকে অনেক বস্তুই আলো দেয়। যেমনঃ বাতি, টিউব লাইট, মোমবাতি, হারিকেন, ইত্যাদি। এগুলো আমাদেরকে আলো দেওয়ার কারণে এগুলোকে কি আমরা আলো বা নূরের তৈরী বলব? নাকি এগুলো অন্য উপাদান দ্বারা তৈরী। যারা এরূপ বলবে তারা আসলে জাহেল অনুরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যারা নুরের তৈরী বলে তারা আসলে ভ্রান্তির মধ্যে পতিত। পরিশেষে বলব, সকল আসমানি কিতাবকে আল্লাহ নূর বলেছেন বলেই সকল আসমানি কিতাবকে এখন অনুসরণ করা যাবে না। কুরআনের পূর্ববর্তী সকল আসমানি কিতাবকে আল্লাহ রহিত করেছেন। পূর্ববর্তী কিতাবসমূহকে কেবলমাত্র বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পর যে ব্যক্তি কুরআন ও আল্লাহর রাসূলকে অনুসরণ করবে সেই সিরাতুল মোস্তাকিম তথা সরল-সঠিক পথে হেদায়াত পাবে ও পরিচালিত হবে আর নূর বলতে আল্লাহ সেই হেদায়াতের নূরকেই বুঝিয়েছেন। ✔ ✔ •রাসূল (ﷺ)মারা গেছেন। = বিষয়ঃ রাসূল (ﷺ) মারা গেছেন, উনি আমাদের মত জীবিত নন === “Man is mortal” অর্থাৎ মানুষ মরণশীল। রাসূল মুহাম্মদ (ﷺ) ছিলেন একজন মানুষ। আল্লাহ বলেন- قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ (হে নবী) তুমি বলে দাও, আমি তোমাদের মতই একজন মানুষ। ১৮/১১০, ৪১/৬ যেহেতু রাসূল মানুষ ছিলেন সুতরাং তিনিও মরণশীল। আল্লাহ বলেন- إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ (হে নবী) নিশ্চয় তুমি মরণশীল আর তারাও মরণশীল। আয-যুমার, ৩৯/৩০ >>> রাসূল মুহাম্মদ (ﷺ) মারা গেছেন <<< وَمَا مُحَمَّدٌ إِلا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ আর মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নয়, অবশ্যই তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছে, তবে যদি সে মারা যায় কিংবা নিহত হয়, তবে কি তোমরা উল্টাদিকে ফিরে দাঁড়াবে? আর যে ব্যক্তি উল্টাদিকে ফিরে দাঁড়ায়, তবে সে কখনো আল্লাহর কোনই ক্ষতি করতে পারে না আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদেরকে প্রতিদান দেবেন। আলে‘ইমরান, ৩/১৪৪ إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ (হে নবী) নিশ্চয় তুমি মরণশীল আর তারাও মরণশীল। আয-যুমার, ৩৯/৩০ >>> রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাঁর মৃত্যুর কথা স্বীকার করেছেন <<< قُلْ إِنَّ صَلاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (হে নবী) তুমি বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু (সব কিছু) বিশ্বজগতের রব আল্লাহর জন্যই (নিবেদিত)’। আল-আন‘আম, ৬/১৬২ >>> রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরঞ্জীব নন <<< وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِنْ قَبْلِكَ الْخُلْدَ أَفَإِنْ مِتَّ فَهُمُ الْخَالِدُونَ আর (হে নবী) তোমার পূর্বে কোন মানুষকে আমি চিরস্থায়ী জীবন দান করিনি; সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হয়ে থাকবে? আল-আম্বিয়া, ২১/৩৪ >>> একমাত্র আল্লাহ চিরঞ্জীব, তিনি কক্ষনো মরবেন না <<< وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِ وَكَفَى بِهِ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا আর ( হে নবী) তুমি ভরসা কর এমন চিরঞ্জীব আল্লাহর উপর যিনি কক্ষনো মরবেন না, তাঁর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, আর তিনি তাঁর বান্দাদের পাপ সম্পর্কে যথেষ্ট অবহিত। আল-ফুরক্বান, ২৫/৫৮ اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ আল্লাহ, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল-বাকারাহ, ২/২৫৫, আলে‘ইমরান, ৩/২ هُوَ الْحَيُّ لا إِلَهَ إِلا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ তিনি (আল্লাহ) চিরঞ্জীব, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, তাই তোমরা তাঁকে ডাক, একনিষ্ঠভাবে তাঁরই আনুগত্যের মাধ্যমে, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য সকল প্রশংসা। আল-মুমিন, ৪০/৬৫ وَعَنَتِ الْوُجُوهُ لِلْحَيِّ الْقَيُّومِ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا আর চিরঞ্জীব, চিরস্থায়ীর সম্মুখে সকলেই অবনত হবে আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম (গুনাহের বোঝা) বহন করবে। ত্ব-হা, ২০/১১১ >>> অবশ্যই মৃত্যু নাগাল পাবে <<< أَيْنَمَا تَكُونُوا يُدْرِكُكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান কর। আন-নিসা, ৪/৭৮ ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ এরপর অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে। তারপর নিশ্চয়ই তোমাদেরকে কেয়ামতের দিনে পুনরুত্থিত করা হবে। আল-মু’মিনুন, ২৩/১৫-১৬ >>> প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে <<< كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর ভাল ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। আল-আম্বিয়া, ২১/৩৫ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। আন-কাবুত, ২৯/৫৭ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلا مَتَاعُ الْغُرُورِ প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কিয়ামতের দিনে তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেয়া হবে অতঃপর যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তবে সে-ই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধুমাত্র ধোঁকার সামগ্রী। আলে‘ইমরান, ৩/১৮৫ وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ আর মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে, যা থেকে তুমি অব্যাহতি পাওয়ার চেষ্টা করতে। ক্কাফ, ৫০/১৯ >>> আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন <<< نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি আর আমি অক্ষম নই। আল-ওয়াকিয়া, ৫৬/৬০ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ তিনি (আল্লাহ) মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। আল-মুল্‌ক, ৬৭/২ ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ এরপর তাকে মৃত্যু দেন অতঃপর তাকে কবরস্থ করেন। এরপর যখন তিনি চাইবেন তখন তাকে পুনরায় জীবন দান করবেন। ‘আবাসা, ৮০/২১-২২ >>> প্রথম মৃত্যু ছাড়া আর মৃত্যু নেই, অর্থাৎ একবার মৃত্যুবরণ করতেই হবে <<< لا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلا الْمَوْتَةَ الأولَى وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যু আস্বাদন করবে না আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। আদ্-দুখান, ৪৪/৫৬ أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ إِلا مَوْتَتَنَا الأولَى وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ (জান্নাতবাসী ব্যক্তি বলবে) ‘তাহলে কি আমরা আর মরব না’? ‘আমাদের প্রথম মৃত্যু ছাড়া, আমরা কি আর শাস্তিপ্রাপ্ত হব না’? সাফফাত, ৩৭/৫৯ إِنَّ هَؤُلاءِ لَيَقُولُونَ إِنْ هِيَ إِلا مَوْتَتُنَا الأولَى وَمَا نَحْنُ بِمُنْشَرِينَ নিশ্চয় তারা (কাফেররা) বলেই থাকে, আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা পুনরুত্থিত হবো না। আদ্-দুখান, ৪৪/৩৪-৩৫ وَيَقُولُ الإنْسَانُ أَئِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا আর মানুষ বলে, ‘আমি যখন মরে যাব, তখন কি আমাকে জীবিত করে উঠানো হবে? মারইয়াম, ১৯/৬৬ أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَنْ يُحْيِيَ الْمَوْتَى তিনি (আল্লাহ) কি মৃতকে জীবিত করতে সক্ষম নন? আল-ক্বিয়া-মাহ, ৭৫/৪০ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنْشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ তুমি বল, ‘তিনি প্রাণ সঞ্চার করবেন, যিনি প্রথমবার তাকে সৃষ্টি করেছেন আর তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক অবগত। ইয়া-সীন, ৩৬/৭৯ >>> মৃত্যু তাকদিরে লিখিত আছে <<< وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلا আর কোন প্রাণীই আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, তার মেয়াদ লিখিত আছে। আলে‘ইমরান, ৩/১৪৫ >>> মৃত্যুর ফেরেশতা প্রাণ হরণ করেন <<< قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ (হে নবী) তুমি বল, ‘তোমাদের প্রাণ হরণ করবে মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে তারপর তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে’। আস-সাজদাহ, ৩২/১১ >>> নিদ্রাকে মৃত্যুর সঙ্গে তুলনা <<< اللَّهُ يَتَوَفَّى الأنْفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا فَيُمْسِكُ الَّتِي قَضَى عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الأخْرَى إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় আর যারা মরেনি তাদের নিদ্রাকালে, অতঃপর যার জন্য তিনি মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফিরিয়ে দেন, নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। আয-যুমার, ৩৯/৪২ >>> মৃতরা শুনতে পায় না আর শুনলেও তার জবাব দিতে পারে না <<< وَمَا يَسْتَوِي الأحْيَاءُ وَلا الأمْوَاتُ إِنَّ اللَّهَ يُسْمِعُ مَنْ يَشَاءُ وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ আর জীবিতরা ও মৃতরা সমান নয়; নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শুনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শুনাতে পারবে না। ফাত্বির, ৩৫/২২ فَإِنَّكَ لا تُسْمِعُ الْمَوْتَى وَلا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ তবে নিশ্চয় তুমি মৃতকে শুনাতে পারবে না আর বধিরকেও আহবান শুনাতে পারবে না, যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। আর-রূম, ৩০/৫২, আন্-নাম্‌ল, ২৭/৮০ إِنَّمَا يَسْتَجِيبُ الَّذِينَ يَسْمَعُونَ وَالْمَوْتَى يَبْعَثُهُمُ اللَّهُ ثُمَّ إِلَيْهِ يُرْجَعُونَ আসলে যারা শুনে তারাই ডাকে সাড়া দেয় আর মৃতদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন এরপর তাঁরই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। আল-আন‘আম, ৬/৩৬ أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ তারা মৃত, জীবিত নয় আর তাদের চেতনা নেই কবে তাদেরকে (পুনরুজ্জীবিত করে) উঠানো হবে। আন্‌-নাহ্‌ল, ১৬/২১ মন্তব্যঃ উপরের কুরআনের আয়াতের আলোকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদগণ ও ওলীগণ সকলেই মৃত্যুবরণ করেছে। প্রতিটি মানুষকে, প্রতিটি প্রাণকেই মৃত্যুবরণ করতে হবে। এই থেকে কেউ মুক্তি পাবে না। আল্লাহ ছাড়া অন্য কেউই চিরঞ্জীব নন। যারা বলে, “নবী ও ওলীগণ মরে না, তারা জীবিত”, তারা, ‘আল্লাহর চিরঞ্জীব, চিরস্থায়ী গুণ’ অন্যকে দিয়ে দিল। আল্লাহ বলেন- هُوَ الْحَيُّ الْقَيُّومُ তিনি (আল্লাহ) চিরঞ্জীব, চিরস্থায়ী, (আল-বাকারাহ, ২/২৫৫, ৩/২)। সুতরাং ‘নবী ও ওলীগণ জীবিত’ এই কথা বলা, স্পষ্ট শির্ক। আল্লাহ যেন, আমাদেরকে এই শির্ক থেকে রক্ষা করেন। আমিন ✔ ✔ === বিষয়ঃ সহীহুল বুখারীর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যু === আবূ সালামাহ (রহিমাহুল্লাহ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা আমাকে বলেছেন, (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর খবর পেয়ে) আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু 'সুনহ' -এ অবস্থিত তাঁর বাড়ি থেকে ঘোড়ায় চড়ে চলে এলেন এবং নেমে মাসজিদে প্রবেশ করলেন। সেখানে লোকদের সাথে কোন কথা না বলে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা এর দিকে অগ্রসর হলেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি 'হিবার‘আহ' ইয়ামানী চাদর দ্বারা আবৃত ছিলেন। আবূ বক্‌র রাদ্বিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখমণ্ডল উন্মুক্ত করে তাঁর উপর ঝুঁকে পড়লেন এবং চুমু খেলেন, তারপর কাঁদতে লাগলেন এবং বললেন, হে আল্লাহর নবী! আমার পিতা আপনার জন্য কুরবান হোক! আল্লাহ আপনার জন্য দুই মৃত্যু একত্রিত করবেন না। তবে যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা তো আপনি কবুল করেছেন। সহীহুল বুখারী: ১২৪১, ৩৬৬৭, ৪৪৫২-৪৪৫৩ আবূ সালামা (রহিমাহুল্লাহ) বলেন, আবদুল্লাহ্ ইবনু আব্বাস, আমাকে খবর দিয়েছেন যে, (তারপর) আবূ বক্‌র রাদ্বিয়াল্লাহু আনহু বেরিয়ে এলেন। তখন উমর রাদ্বিয়াল্লাহু আনহু লোকদের সাথে কথা বলছিলেন। আবূ বক্‌র রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে বললেন, বসে পড়ুন। তিনি তা মানলেন না। আবূ বক্‌র রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে বললেন, বসে পড়ুন, তিনি তা মানলেন না। তখন আবূ বক্‌র রাদ্বিয়াল্লাহু আনহু কালিমা-ই-শাহাদাতের দ্বারা (বক্তব্য) আরম্ভ করলেন। লোকেরা উমর রাদ্বিয়াল্লাহু আনহু-কে ছেড়ে তাঁর দিকে আকৃষ্ট হন। আবূ বক্‌র রাদ্বিয়াল্লাহু আনহু বললেন...... আম্মা বা'দ, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই মারা গেছেন। আর যারা মহান আল্লাহ‌র ইবাদত করতে, নিশ্চয়ই আল্লাহ‌ চিরঞ্জিব, অমর। মহান আল্লাহ ইরশাদ করেন- “আর মুহাম্মাদ একজন রাসূল ব্যতীত আর কিছুই নয়, অবশ্যই তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছে, তবে যদি সে মারা যায় কিংবা নিহত হয়, তবে কি তোমরা উল্টাদিকে ফিরে দাঁড়াবে? আর যে ব্যক্তি উল্টাদিকে ফিরে দাঁড়ায়, তবে সে কখনো আল্লাহর কোনই ক্ষতি করতে পারে না আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদেরকে প্রতিদান দেবেন” (আলে‘ইমরান, ৩/১৪৪)। আল্লাহ‌র কসম, মনে হচ্ছিল যেন আবূ বক্‌র রাদ্বিয়াল্লাহু আনহু-এর তিলাওয়াত করার পূর্ব পর্যন্ত লোকদের জানাই ছিল না যে, আল্লাহ পাক এ আয়াত নাযিল করেছেন। এখনই যেন লোকেরা আয়াতখানি তার কাছ থেকে পেলেন। প্রতিটি মানুষকেই তখন ঐ আয়াত তিলাওয়াত করতে শোনা গেল। সহীহুল বুখারী: ১২৪২, ৩৬৬৮ উমর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি যখন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে উক্ত আয়াত তিলাওয়াত করতে শুনলাম, তখন ভীত হয়ে পড়লাম এবং আমার পা দু’টি যেন আমার ভার নিতে পারছিল না, এমনকি আমি মাটিতে পড়ে গেলাম যখন আমি শুনতে পেলাম যে, তিনি তিলাওয়াত করছেন যে, “রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন”। সহীহুল বুখারী: ৪৪৫৪ মন্তব্যঃ কুরআন ও সুন্নার আলোকে দিবালোকের মত উজ্জ্বল প্রমাণ যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। সাহাবাদের মধ্যে তর্ক বাধলে আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু তাদেরকে কুরআনের দলীল দ্বারা এবং নিজের যুক্তি দ্বারা বুঝিয়ে দেন। এর পরেও যদি কোন দল মনে করে, নবী ও অলীরা মরে না, তাহলে কে তাদের বুঝাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন বলেই অন্যান্য্ মৃত মানুষদের যেমন দাফন করা হয়, কবর দেয়া হয়, তেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রেও করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকেন তাহলে কেন তাঁকে কবর দেয়া হল? যারা বলেন, ‘নবী জীবিত’, তারা কেন এই অন্যায় করলেন? ✔ ✔ === বিষয়ঃ শহীদগণের পরকালীন জীবন === কুরআনের দু’ জায়গায় আল্লাহ শহীদগণকে জীবিত বলেছেন এবং এর সাথে তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে। এখন প্রশ্ন হল- শহীদগণ কি আমাদের মতই জীবিত? শহীদগণের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও রহমত وَلَئِنْ قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ وَلَئِنْ مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لإلَى اللَّهِ تُحْشَرُونَ আর যদি তোমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ কর তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও রহমত, তারা যা জমা করেছে তার চেয়ে অতি উত্তম। আর যদি তোমরা মারা যাও কিংবা নিহত হও তবে তোমাদেরকে আল্লাহর নিকটই একত্রিত করা হবে। আলে‘ইমরান, ৩/১৫৭-১৫৮ ✔ ✔ === বিষয়ঃ শহীদগণ জীবিত আছেন কিন্তু আমাদের মত জীবিত নন === وَلا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لا تَشْعُرُونَ আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পার না। আল-বাকারাহ, ২/১৫৪ وَلا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত, তাদেরকে রিয্ক দেয়া হয়। আলে‘ইমরান, ৩/১৬৯ >>> রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা <<< আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেনঃ আমি এ আয়াত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেছিলাম, তখন তিনি বললেনঃ তাদের রুহসমূহ সবুজ পাখীর পেটে রক্ষিত থাকে, যা আরশের সাথে ঝুলন্ত দীপাধারে বাস করে। জান্নাতের সর্বত্র তারা যেখানে চায় সেখানে বিচরণ করে অবশেষে সেই দীপাধারগুলোতে ফিরে আসে। একবার তাদের প্রভু তাদের দিকে পরিপূর্ণভাবে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের কি কোন আকাঙ্ক্ষা আছে? জবাবে তারা বললো, আমাদের আর কী আকাঙ্ক্ষা থাকতে পারে, আমরা তো যথেচ্ছভাবে জান্নাতে ঘোরাফেরা করছি। আল্লাহ তাআলা তাদের সাথে এরূপ তিনবার করলেন। যখন তারা দেখলো, জবাব না দিয়ে প্রশ্ন থেকে রেহাই পাচ্ছে না তখন তারা বললো, হে আমাদের প্রতিপালক! আমাদের আকাঙ্ক্ষা হয়, যদি আমাদের রুহগুলোকে আমাদের দেহসমূহে ফিরিয়ে দিতেন আর পুনরায় আমরা আপনারই পথে নিহত হতে পারতাম। অতঃপর মহান আল্লাহ যখন দেখলেন, তাদের আর কোন প্রয়োজনই অবশিষ্ট নাই, তখন তাদেরকে ছেড়ে দেয়া হলো (আর প্রশ্ন করা হলো না)। সহীহ মুসলিম: ৪৭৭৯, সুনানু নাসাঈ ও ইবনে মাজাহ আয়াতের আরেকটি শানেনুযূল জাবের ইবনু আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দেখা করে আমাকে বলেন: “হে জাবের কেন তোমাকে বিষণ্ণ দেখছি?” আমি বললাম: হে আল্লাহর রাসূল, আমার পিতা উহুদের দিন শাহাদাত বরণ করেন, তিনি অনেক সন্তান ও ঋণ রেখে গেছেন। তিনি বললেন: “আমি কি তোমাকে সুসংবাদ দিব না তোমার পিতার সাথে আল্লাহ কী নিয়ে সাক্ষাত করেছেন?” জাবের বলেন, আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন: আল্লাহ পর্দার আড়াল ব্যতীত কারো সাথে কখনো কথা বলেননি, কিন্তু তোমার পিতাকে জীবিত করে তার সাথে সরাসরি কথা বলেছেন। তিনি বলেন: হে আমার বান্দা আমার নিকট চাও আমি তোমাকে দিব। জবাবে তিনি (আব্দুল্লাহ) বলেন: হে আমার রব আমাকে জীবিত করুন, আমি দ্বিতীয়বার আপনার রাস্তায় শহীদ হব। মহান আল্লাহ বললেন: আমার সিদ্ধান্ত পূর্বে চূড়ান্ত হয়ে গেছে যে, মৃতদের দুনিয়াতে পুনরায় পাঠানো হবে না। তিনি বলেন: আর এ আয়াত নাযিল করলেন যে, وَلا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে মৃত মনে করো না, আলে‘ইমরান, ৩/১৬৯। [আত-তিরমিযী ও ইবনে মাজাহ] মন্তব্যঃ সূরা আল-বাকারাহর ১৫৪ নং আয়াত এবং আলে-ইমরানের ১৬৯ নং আয়াতদ্বয় থেকে নিম্নোক্ত বিষয়সমূহ স্পষ্ট হয়ঃ ১। শহীদগণের শরীর কবরে থাকে আর তাদের রূহ শাহাদাতের পর সরাসরি জান্নাতে পৌঁছে দেয়া হয়। ২। শহীদগণের রুহ জান্নাতে প্রবেশের পর পৃথিবীতে ফেরত আসা সম্ভব নয়। শহীদ ও ওলীগণ আমাদের মত জীবিত হলে নিম্নোক্ত বিধানসমূহের প্রতি দৃষ্টি দেয়া দরকার ১। শহীদ ও ওলীগণ মৃত্যুবরণ করার পর তাদেরকে এমনভাবে কবরে দাফন করা হয় যেমন কোন একজন সাধারণ মুসলিম মারা গেলে কবরে দাফন করা হয়। যদি শহীদ ও ওলীগণ মৃত্যুর পর দুনিয়ায় আমাদের মতই জীবিত থাকে তাহলে তাদেরকে দাফন করার নির্দেশ কেন দেয়া হল? ২। শহীদ ও ওলীগণ মৃত্যুর পর তাদের জন্য জানাযার সালাতে এমনভাবে মাগফেরাত কামনা করে দুআ করা হয় যেমন কোন একজন সাধারণ মুসলিম মারা গেলে তার জানাযার সালাতে মাগফেরাত কামনা করে দুআ করা হয়। শহীদ ও ওলীগণ আমাদের মতই জীবিত হলে তাদের জানাযার সালাতে এমনভাবে মাগফেরাত কামনা করে দুআ করার দরকার কী? ৩। শহীদ ও ওলীগণের মৃত্যুর পর তাদের বিধবা স্ত্রীর জন্য অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, যেমন সাধারণ কোন মুসলিম মারা গেলে, তার স্ত্রীর জন্য অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ। যদি শহীদ ও ওলীগণ জীবিত হন তাহলে তাদের স্ত্রীদের জন্য অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি কেন দেয়া হল? ৪। শহীদ ও ওলীগণের মৃত্যুর পর তাদের সম্পদ তাদের উত্তরসূরীদের মাঝে এমনভাবে বন্টন করা হয় যেমন সাধারণ কোন মুসলিম মারা গেলে, তার সম্পদসমূহ তাদের উত্তরসূরীদের মাঝে বন্টন করা হয়। যদি শহীদ ও ওলীগণ জীবিত থাকেন তাহলে তাদের সম্পদ তাদের উত্তরসূরীদের মাঝে কেন বন্টন করার নির্দেশ দেয়া হল? উপসংহারঃ কুরআন ও সুন্নার উল্লেখিত দলীলসমূহ দ্বারা স্পষ্ট হয়ে উঠে যে, শহীদগণ জীবিত আছেন, বারযাখী জীবনে, তাদের জীবন এই পৃথিবীর জীবনের মত নয়। শহীদ ও ওলীগণের রুহ তাদের কবরে নেই। বরং তারা জান্নাতে বা ইল্লীয়ীনে আছেন। আর জান্নাত বা ইল্লীয়ীন থেকে তারা দুনিয়ায় ফেরত আসতে পারবে না। তারা কারো কোন আহবান শুনে না, শুনলেও তার জবাব দিতে পারবে না আর তারা কারো কোন মনোবাসনা পূরণ করতে পারে না কিংবা দু‘আ-কারীর ডাকে সাড়া দিতে পারে না। এ জীবনে তাদের বেঁচে থাকার দাবী যারা করে তারা বাতিল, ভিত্তিহীন কথারই দাবী করে। ✔ ✔ •ঈসা (আঃ) মারা যাননি। তিনি পুনরায় দুনিয়ায় আগমন করবেন == " রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا “আমার পরে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, তারা অনেক মতবিরোধ দেখতে পাবে।” বর্তমানে মতবিরোধের অভাব নাই। হায়াতুন্নবী নিয়ে মতবিরোধের সাথে সাথে এখন আরেক মতবিরোধ, তা হলো ঈসা আলাইহিস সালাম-কে নিয়ে মতবিরোধ। একদল বলছে হায়াতুন্নবী (নবী জীবিত) অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। অন্য দিকে আরেক দল বলা শুরু করেছে, নবী যখন মারা গেছে তখন সকল নবীই মারা গেছেন অর্থাৎ ঈসা আলাইহিস সালামও মারা গেছেন। তাদের দলিল, আল্লাহ বলেন- إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ নিশ্চয় তুমি মরণশীল আর তারাও মরণশীল; আয-যুমার, ৩৯/৩০। এখন আমরা দেখি এ সম্পর্কে মহান আল্লাহ কী বলেছেন- >>> ঈসা (আলাইহিস সালাম) মৃত্যু বরণ করেননি <<< وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا এবং তাদের উক্তি এও যে, ‘আমরা আল্লাহর রাসূল মারইয়াম পুত্র ঈসা মাসীহকে হত্যা করেছি’ অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শূলেও চড়ায়নি বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল, অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে আছে; ধারণা-অনুমানের অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোন জ্ঞান নেই আর এটা নিশ্চিত সত্য যে, তারা তাকে হত্যা করেনি। আন-নিসা, ৪/১৫৭ মন্তব্যঃ এই আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, “আর এটা নিশ্চিত সত্য যে, তারা তাকে হত্যা করেনি।” এই বাণী দ্বারা বুঝা যায়, ঈসা আলাইহিস সালাম মারা যাননি। এরপরও যদি বলি ঈসা আলাইহিস সালাম মারা গেছেন তার মানে তারা তাকে হত্যা করতে পেরেছে। এই সহজ কথাটুকু কেন তাদের মাথায় ঢুকে না? >>> ঈসা আলাইহিস সালাম-কে আল্লাহ তাঁর কাছে উঠিয়ে নিয়েছেন <<< بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا বরং আল্লাহ তাকে নিজের কাছে ‍উঠিয়ে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আন-নিসা, ৪/১৫৮ إِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِينَ كَفَرُوا وَجَاعِلُ الَّذِينَ اتَّبَعُوكَ فَوْقَ الَّذِينَ كَفَرُوا إِلَى يَوْمِ الْقِيَامَةِ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ (স্মরণ কর) যখন আল্লাহ বললেন, ‘হে ঈসা, নিশ্চয় আমি তোমাকে গ্রহণ করব এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নেব এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব আর যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপরে প্রাধান্য দেব অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন হবে তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব, যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে’। আলে‘ইমরান, ৩/৫৫ মন্তব্যঃ উপরের আয়াতগুলো থেকে বুঝা যায়, ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছেন। কেয়ামতের পূর্বে তিনি পুনরায় দুনিয়ায় আগমন করবেন। >>> কেয়ামতের একটি বড় আলামত হল ঈসা আলাইহিস সালাম এর পুনরায় দুনিয়ায় আগমন <<< وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ আর নিশ্চয় সে (ঈসা পুনরায় দুনিয়াতে আগমন) হবে কেয়ামতের সুনিশ্চিত আলামত, সুতরাং তোমরা তাতে (কেয়ামতে) সন্দেহ করো না এবং তোমরা আমার অনুসরণ কর, এটিই সরল পথ। আয্-যুখরুফ, ৪৩/৬১ আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ ". কিয়ামত হবে না যে পর্যন্ত ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে ন্যায় বিচারক হয়ে অবতরণ না করবেন। তিনি এসে ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিযিয়া কর তুলে দিবেন। তখন ধন-সম্পদের এত প্রাচুর্য হবে যে, তা গ্রহণ করার মত কেউ থাকবে না। সহীহুল বুখারী: ২৪৭৬ আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ তোমরা কতই না ধন্য হবে যখন তোমাদের মাঝে ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন আর তোমাদের মধ্য থেকে তোমাদের ইমাম হবে। সহীহুল বুখারী: ৩৪৪৯, সহীহ মুসলিম: ২৮৩ আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ فَأَمَّكُمْ مِنْكُمْ তোমরা কতই না ধন্য হবে যখন ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন এবং তোমাদেরই একজন হয়ে তোমাদের নেতৃত্ব প্রদান করবেন। সহীহ মুসলিম: ২৮৫ আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَأَمَّكُمْ তোমরা কতই না ধন্য হবে যখন ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালাম-কে তোমাদের মাঝে প্রেরণ করা হবে আর তিনি তোমাদের নেতৃত্ব প্রদান করবেন। সহীহ মুসলিম: ২৮৪ ঈসা আলাইহিস সালাম এর মৃত্যুর পূর্বে সকলেই তার প্রতি ঈমান আনবে وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا এবং আহলে কিতাবীদের মধ্যে এমন কেউ নেই যে, তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে না এবং কিয়ামতের দিনে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। আন-নিসা, ৪/১৫৯ অর্থাৎ কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, তখন সে যুগের ইয়াহূদী ও নাসারাগণ পুরো বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হবে এবং সকলেই মৃত্যুর মুহূর্তে তাঁর প্রতি ঈমান আনবে। হাদীস দ্বারা এ আয়াতের ব্যাখ্যা। আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلاً، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ، حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلاَّ لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا}. সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, শীঘ্রই তোমাদের মাঝে ন্যায় বিচারকরূপে মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তিনি ‘ক্রুশ’ ভেঙ্গে ফেলবেন, শূকর মেরে ফেলবেন এবং তিনি যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন। তখন সম্পদের স্রোত বয়ে চলবে। এমন কি কেউ তা গ্রহণ করতে চাইবে না। তখন আল্লাহকে একটি সাজদাহ করা সমগ্র দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত সম্পদ থেকে বেশী মূল্যবান বলে গণ্য হবে। এরপর আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, তোমরা ইচ্ছা করলে এর সমর্থনে এ আয়াতটি পড়তে পার; কিতাবীদের মধ্যে প্রত্যেকে তাঁর [ঈসা আলাইহিস সালাম এর] মৃত্যুর পূর্বে তাঁকে বিশ্বাস করবেই এবং কিয়ামতের দিনে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন (আন-নিসা: ৪:১৫৯)। সহীহুল বুখারী: ৩৪৪৮, ২২২৩, সহীহ মুসলিম: ২৮১ >>> ঈসা আলাইহিস সালাম ন্যায় পরায়ণ প্রশাসকরূপে অবতীর্ণ হবেন <<< আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন وَاللَّهِ لَيَنْزِلَنَّ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَادِلاً فَلَيَكْسِرَنَّ الصَّلِيبَ وَلَيَقْتُلَنَّ الْخِنْزِيرَ وَلَيَضَعَنَّ الْجِزْيَةَ وَلَتُتْرَكَنَّ الْقِلاَصُ فَلاَ يُسْعَى عَلَيْهَا وَلَتَذْهَبَنَّ الشَّحْنَاءُ وَالتَّبَاغُضُ وَالتَّحَاسُدُ وَلَيَدْعُوَنَّ إِلَى الْمَالِ فَلاَ يَقْبَلُهُ أَحَدٌ আল্লাহর কসম! ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালাম অবশ্যই ন্যায় পরায়ণ প্রশাসকরূপে অবতীর্ণ হবেন এবং ক্রুশ চূর্ণ করবেন, শুকর হত্যা করবেন, জিযিয়া কর রহিত করবেন। মোটাতাজা উটগুলো বন্ধনমুক্ত করে দেয়া হবে; কিন্তু তা নেবার জন্য কেউ চেষ্টা করবে না। পরস্পর হিংসা, বিদ্বেষ, শক্রতা বিদায় নিবে এবং সস্পদ গ্রহণের জন্য মানুষকে আহবান করা হবে; কিন্তু তা কেউ গ্রহণ করবে না। সহীহ মুসলিম: ২৮২ জাবির ইবনু আবদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, لاَ تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ - قَالَ - فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صلى الله عليه وسلم فَيَقُولُ أَمِيرُهُمْ تَعَالَ صَلِّ لَنَا . فَيَقُولُ لاَ . إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ . تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الأُمَّةَ " . কিয়ামত পর্যন্ত আমার উম্মাতের একদল হকের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে এবং অবশেষে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। মুসলিমদের আমীর বলবেন, আসুন, স্বলাতে আমাদের ইমামত করুন! উত্তর দিবেন, না; আপনাদেরই একজন ইমাম নিযুক্ত হবেন। এ হল এই উম্মাতের জন্য আল্লাহ প্রদত্ত সম্মান। সহীহ মুসলিম: ২৮৬ >>> ঈসা আলাইহিস সালাম হজ্জ ও উমরা করবেন <<< আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُهِلَّنَّ ابْنُ مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ لَيَثْنِيَنَّهُمَا সেই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম নিশ্চিত রাওহা উপত্যকায় হজ্জ অথবা উমরা অথবা উভযের তালবিয়া পাঠ করবেন। সহীহ মুসলিম : ২৯২০ মন্তব্যঃ নিজেদেরকে আহমদী পরিচয় দানকারী কাদিয়ানীদের বিশ্বাস, ঈসা (আলাইহিস সালাম) মারা গেছেন। এই কাদিয়ানী মতবাদ এখন মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়ছে। যারা কুরআন পড়ে অথচ কুরআন তাদের কন্ঠনালী দিয়ে নামছে না। তারা নিজেদেরকে কাদিয়ানী বলে স্বীকার না করলেও কাদিয়ানীদের আকিদা ও বিশ্বাসগুলোতে ঐকমত্য প্রকাশ করছে। উপরের উল্লেখিত কুরআনের আয়াত ও সহীহ হাদীস দ্বারা প্রমাণ হচ্ছে ঈসা (আলাইহিস সালাম) মারা যাননি, তিনি জীবিত আছেন, তিনি পুনরায় দুনিয়ায় আগমন করবেন। তবে তখন তিনি নবী হিসেবে আগমন করবেন না, তিনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মত হিসেবেই পুনরায় দুনিয়ায় আগমন করবেন। ✔ ✔ •রাসূল (ﷺ) কি হাজির-নাজির?। হাজির শব্দটি আরবিতে হল حَاضِر (হাদ্বের) যার অর্থ বিদ্যমান, উপস্থিত, হাজির এবং نَاظِر (নাজির) অর্থ দ্রষ্টা, দর্শক, পরিদর্শক, পর্যবেক্ষক, দেখাশুনা করে এমন, তত্ত্বাবধায়ক। হাজির ও নাজির শব্দ দুটি একসঙ্গে মিলিয়ে যখন ব্যবহার করা হয় তখন অর্থ হয় ঐ সত্তা, যাঁর অস্তিত্ব বিশেষ স্থানে সীমাবদ্ধ নয়, বরং তাঁর অস্তিত্ব গোটা দুনিয়াতে বেষ্টন করে আছে এবং দুনিয়ায় প্রতিটি জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত সকলকিছু তাঁর দৃষ্টির সামনে আছে। কিছু মুসলিম মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাযির (উপস্থিত) ও নাযির (দর্শনকারী) এবং সশরীরে একই সাথে একাধিক স্থানে উপস্থিত থাকতে পারেন। তাদের মতে, আল্লাহর অলীগণ একই সময়ে বহু স্থানে উপস্থিত থাকতে পারেন এবং তারা একই সময়ে বহু দেহ ধারণ করতে পারেন। তারা আরো বলে, ‘তাঁর উম্মতের আমল দেখাশোনা করা, তাদের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের বালা-মুছীবত দূর হওয়ার উদ্দেশ্যে দো‘আ করা, পৃথিবীর চতুর্দিকে ঘুরে বেড়ানো, একে বরকতপূর্ণ করা এবং যদি কোন নেককার ব্যক্তি মারা যায়, তার জানাযায় উপস্থিত হওয়া, এসব হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্ব। তারা আরো বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রূহ মুবারক বিশ্বের সকল মুসলিমের বাড়িতে হাযির রয়েছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম-এর সময় হতে তাঁর শারীরিকভাবে অস্তিত্ব লাভ করা (জন্মগ্রহণ করা) পর্যন্ত হাযির ছিলেন। পৃথিবীতে যা ঘটছে এবং যা ঘটবে, তিনি তা প্রত্যক্ষ করেন। তিনি সকল স্থানে হাযির আছেন এবং তিনি সকল কিছু দেখেন। [জাআল হাক্ব] হাজির-নাজির কথাটি একমাত্র আল্লাহর ব্যাপারেই প্রয়োজ্য। হাজির-নাজির থাকা একমাত্র আল্লাহর সিফাত। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ব্যাপারে হাজির-নাজির আকীদা পোষণ করা শরীয়াত ও যুক্তি উভয় দিক থেকে ভ্রান্ত। আল্লাহ বলেন- ,وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِيِّ إِذْ قَضَيْنَا إِلَى مُوسَى الأمْرَ وَمَا كُنْتَ مِنَ الشَّاهِدِينَ وَلَكِنَّا أَنْشَأْنَا قُرُونًا فَتَطَاوَلَ عَلَيْهِمُ الْعُمُرُ وَمَا كُنْتَ ثَاوِيًا فِي أَهْلِ مَدْيَنَ تَتْلُو عَلَيْهِمْ آيَاتِنَا وَلَكِنَّا كُنَّا مُرْسِلِينَ وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّورِ إِذْ نَادَيْنَا وَلَكِنْ رَحْمَةً مِنْ رَبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَا أَتَاهُمْ مِنْ نَذِيرٍ مِنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ ‘মূসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম, তখন তুমি পশ্চিম প্রান্তে ছিলে না এবং তুমি প্রত্যক্ষদর্শীও ছিলে না। কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের অনেক যুগ অতিবাহিত হয়েছে। আর তুমি মাদইয়ানবাসীদের মধ্যে ছিলে না যে, তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করতে কিন্তু (তাদের মাঝে) রাসূল প্রেরণকারী আমিই ছিলাম। আমি যখন মূসাকে ডাক দিয়েছিলাম, তখন তুমি তূর পর্বতের পার্শ্বে ছিলে না। কিন্তু এটা তোমার পালনকর্তার রহমতস্বরূপ, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে ভীতি প্রদর্শন কর, যাদের কাছে তোমার পূর্বে কোন ভীতি প্রদর্শনকারী আগমন করেনি, যাতে তারা উপদেশ গ্রহণ করে’। আল-ক্বাসাস, ২৮/৪৪-৪৬ আল্লাহ আরো বলেন, ذَلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ (হে নবী) এগুলো গায়েবের সংবাদ, আমি তোমাকে ওয়াহীর মাধ্যমে তা জানাচ্ছি; আর তুমি তাদের নিকট ছিলে না, যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল, তাদের মধ্যে কে মারইয়ামের দায়িত্ব নেবে? আর তুমি তাদের নিকট ছিলে না, যখন তারা বিতর্ক করছিল। আলে‘ইমরান, ৩/৪৪ ذَلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ أَجْمَعُوا أَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُونَ (হে নবী) এগুলো গায়েবের সংবাদ, যা আমি তোমার কাছে ওয়াহী করছি, তুমি তো তাদের নিকট ছিলে না যখন তারা তাদের সিদ্ধান্তে একমত হয়েছিল অথচ তারা ষড়যন্ত্র করছিল। ইউসুফ, ১২/১০২ أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল, তখন সে তার পুত্রদের বলেছিল, আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলেছিল, আমরা তোমার পিতৃ-পুরুষ ইব্‌রাহীম, ইসমাঈল ও ইসহাকের এক ইলাহের ইবাদত করব আর আমরা তাঁরই জন্য আত্মসমর্পণকারী। আল-বাকারাহ, ২/১৩৩ >>> আল্লাহ সবকিছু দেখেন ও শুনেন <<< أَسْمَعُ وَأَرَى আমি সবকিছু শুনি ও দেখি। ত্ব-হা, ২০/৪৬ لا تُدْرِكُهُ الأبْصَارُ وَهُوَ يُدْرِكُ الأبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ দৃষ্টিসমূহ তাঁকে আয়ত্ব করতে পারে না আর তিনি সকল দৃষ্টি আয়ত্ব করেন এবং তিনি সূক্ষ্মদর্শী, সর্ব বিষয়ে অবহিত। আল-আন‘আম, ৬/১০৩ إِنَّ اللَّهَ يَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالأرْضِ وَاللَّهُ بَصِيرٌ بِمَا تَعْمَلُونَ নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন আর তোমরা যা কর আল্লাহ তা দেখেন। আল-হুজুরাত, ৪৯/১৮ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ কোন কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আশ্-শূরা, ৪২/১১ إِنَّ اللَّهَ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ নিশ্চয় আল্লাহ, তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল-মুমিন, ৪০/২০ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল-হাজ্জ্, ২২/৬১, ২২/৭৫, ৩১/২৮, ৫৮/১ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল-ইস্রা, ১৭/১, ৪০/২০, ৪০/৫৬, ৪২/১১ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ তোমরা যা করছ নিশ্চয় আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আল-বাকারাহ, ২/১১০, ২/২৩৭ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ আর তারা যা কিছু করে, আল্লাহ তা দেখেন। ২/৯৬, ৩/১৬৩, ৫/৭১, وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ আর তোমরা যা কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। ২/২৬৫, ৩/১৫৪, ৮/৭২, ৫৭/৪, ৬০/৩, ৬৪/২ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। আলে‘ইমরান, ৩/১৫, ৩/২০ إِنَّ اللَّهَ بِعِبَادِهِ لَخَبِيرٌ بَصِيرٌ নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের সব কিছু জানেন ও দেখেন। ফাত্বির, ৩৫/৩১ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা। আল-মুমিন, ৪০/৪৪ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ নিশ্চয় তিনি সবকিছুর ব্যাপারে সর্বদ্রষ্টা। আল-মুল্ক, ৬৭/১৯ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ আর আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী। ২/২২৪, ২/২৫৬, ৩/৩৪, ৩/১২১, ৯/৯৮, ৯/১০৩, ২৪/২১, ২৪/৬০ وَإِنَّ اللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল-আনফাল, ৮/৪২ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ২/১৮১, ২/২২৭, ২/২৪৪, ৮/১৭, ৮/৫৩, ৪৯/১ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল-আ‘রাফ, ৭/২০০ কোন এক ব্যক্তির জন্য একই সময়ে একাধিক স্থানে উপস্থিত থাকার আক্বীদা সঠিক নয়। কুরআনের আয়াত উপরোক্ত ভ্রান্ত আক্বীদা বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির-নাজির হন তাহলে নিম্নোক্ত বিষয়সমূহের প্রতি দৃষ্টি দেয়া দরকার: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর হুজরায় অবস্থান করতেন তখন তিনি মসজিদে হাযির থাকতেন না। তাই ছাহাবীগণ তাঁর জন্য মসজিদে অপেক্ষা করতেন। যদি তিনি সর্বত্র হাযির-নাযির হ’তেন, তবে তাঁর ছাহাবীগণ তাঁর জন্য কেন অপেক্ষা করতেন? তেমনি তিনি যখন মদীনায় ছিলেন, তখন তিনি হুনাইনে হাযির ছিলেন না। যখন তাবুকে হাযির ছিলেন, তখন তিনি মদীনায় হাযির ছিলেন না এবং যখন আরাফায় ছিলেন, তখন তিনি মদীনায় বা মক্কায় হাযির ছিলেন না। অতএব উপরোক্ত ভ্রান্ত আক্বীদা-বিশ্বাস থেকে মুসলিম উম্মাহকে সতর্ক সাবধান হতে হবে যাতে এসব ভ্রান্ত আক্বীদা আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের ঈমান-আমল ধ্বংস না করতে পারে এবং পরকালে আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে। আল্লাহ আমাদেরকে হেফাযত করুন- আমীন! ✔ ✔ •আমাদের ইমাম বা নেতা। কুরআনের আয়াতে إِمَام (ইমাম) অর্থ এবং আমাদের ইমাম বা নেতা === (ইমাম) إِمَام শব্দটি একবচন, যার বহুবচন أَئِمَّة (আ-ইম্মা), শাব্দিক অর্থ নেতা, প্রধান, সালাতের ইমাম, অগ্রণী, পথ, গ্রন্থ, পুস্তক, দিক-নির্দেশক বস্তু, আদর্শ, নমুনা। কুরআনে একবচনে إِمَام (ইমাম) শব্দটি সাতবার এবং বহুবচনে أَئِمَّة (আ-ইম্মা) শব্দটি পাঁচবার এসেছে। >>> কুরআনের আয়াতে إِمَام (ইমাম) অর্থ <<< (ইমাম) إِمَام অর্থ নেতা قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا তিনি (আল্লাহ) বললেন, নিশ্চয় আমি (ইবরাহীম) তোমাকে মানবজাতির জন্য নেতা বানাব। আল-বাকারাহ, ২/১২৪ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন। আল-ফুরক্বান, ২৫/৭৪ >>> ইমামের বহুবচন أَئِمَّة (আ-ইম্মা) যার অর্থ নেতা <<< وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাত, আমি তাদের প্রতি আদেশ করেছিলাম ভাল কাজ করার, সালাত কায়েম করার এবং যাকাত প্রদান করার জন্য আর তারা আমারই ইবাদাত করত। আল-আম্বিয়া, ২১/৭৩ وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ আর আমি তাদের মধ্য থেকে বহু নেতা করেছিলাম, তারা আমার নির্দেশক্রমে সঠিক পথ প্রদর্শন করত, যতদিন তারা ধৈর্যধারণ করেছিল, তারা আমার আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাসী ছিল। আস-সাজদাহ, ৩২/২৪ وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الأرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ আর আমি চাইলাম সেই দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে আর তাদেরকে উত্তরাধিকারী বানাতে। আল-কাসাস, ২৮/৫ وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لا يُنْصَرُونَ আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা লোকদেরকে জাহান্নামের দিকে আহবান করত এবং কিয়ামতের দিন তাদেরকে সাহায্য করা হবে না। আল-কাসাস, ২৮/৪১ وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ আর যদি তারা তাদের অঙ্গীকারের পর তাদের শপথ ভঙ্গ করে এবং তোমাদের দীন সম্পর্কে কটূক্তি করে তাহলে তোমরা কুফরের নেতাদের বিরুদ্ধে লড়াই কর, নিশ্চয় তাদের কোন শপথ রইল না, হয়ত তারা বিরত হবে। আত্-তাওবাহ, ৯/১২ >>> (ইমাম) إِمَام অর্থ পথপ্রদর্শক <<< وَمِنْ قَبْلِهِ كِتَابُ مُوسَى إِمَامًا وَرَحْمَةً এর পূর্বে মূসার কিতাব এসেছিল পথপ্রদর্শক ও রহমতস্বরূপ। হুদ, ১১/১৭ وَمِنْ قَبْلِهِ كِتَابُ مُوسَى إِمَامًا وَرَحْمَةً وَهَذَا كِتَابٌ مُصَدِّقٌ لِسَانًا عَرَبِيًّا لِيُنْذِرَ الَّذِينَ ظَلَمُوا وَبُشْرَى لِلْمُحْسِنِينَ আর এর পূর্বে মূসার কিতাব এসেছিল পথপ্রদর্শক ও রহমতস্বরূপ এবং এই কিতাব তার সত্যায়নকারী, আরবী ভাষায়; যেন যালিমদেরকে সতর্ক করতে পারে আর (মুহসিনিন) সৎকর্মশীলদের জন্য সুসংবাদ। আল-আহকাফ, ৪৬/১২ >>> (ইমাম) إِمَام অর্থ আমলনামা <<< يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلا يُظْلَمُونَ فَتِيلا স্মরণ কর, সেই দিনকে যখন আমি প্রত্যেক মানুষকে তাদের আমলনামাসহ ডাকব, অতঃপর যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। আল-ইস্‌রা, ১৭/৭১ >>> (ইমাম) إِمَام অর্থ সংরক্ষিত কিতাব/খাতা <<< إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ নিশ্চয় আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় এবং যা পিছনে ছেড়ে যায় আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি। ইয়া-সীন, ৩৬/১২ >>> (ইমাম) إِمَام অর্থ জনপথ <<< فَانْتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُبِينٍ অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম আর অবশ্যই এ দু’টো প্রকাশ্য জনপথের সাথে অবস্থিত। আল-হিজ্র, ১৫/৭৯ >>> আমাদের ইমাম বা নেতা <<< কুরআনের আয়াতে ইমাম অর্থ পাঁচ রকম পেলাম- নেতা, পথপ্রদর্শক, আমলনামা, সংরক্ষিত কিতাব, ও জনপথ। আমলনামা, সংরক্ষিত কিতাব, ও জনপথ অর্থে কোন বস্তু বা কোন কিছুকে বুঝায়। নেতা ও পথপ্রদর্শক অর্থে কোন ব্যক্তিকে বুঝায়। নেতা বললে শুধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর পথপ্রদর্শক বললে রাসূল ও কুরআন উভয়কে বুঝায়। কুরআন হল পথপ্রদর্শক বা পথ নির্দেশ, আল্লাহ বলেন- ذَلِكَ الْكِتَابُ لا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ এই সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য পথ নির্দেশ। আল-বাকারাহ, ২/২ طس تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُبِينٍ هُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ ত্বা-সীন; এগুলো কুরআনের ও সুস্পষ্ট কিতাবের আয়াত। মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ। আন্-নাম্ল, ২৭/১-২ ইমাম অর্থ নেতা। আমাদের ইমাম বা নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন ইমামে আযম, অর্থাৎ সবচেয়ে বড় ইমাম বা নেতা আর তিনি নবী ও রাসূল। আল্লাহ বলেন- وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيمٍ আর অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। আল-ক্বালাম, ৬৮/৪ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও আখিরাত প্রত্যাশা করে আর আল্লাহকে অধিক স্মরণ করে। আল-আহযাব, ৩৩/২১ >>> কিয়ামতের দিন আমাদের ইমাম বা নেতা কে হবেন? <<< উবাই ইবনে কা‘ব রাদ্বিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত; তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ كُنْتُ إِمَامَ النَّبِيِّيْنَ وَخَطِيبَهُمْ وَصَاحِبَ شَفَاعَتِهِمْ غَيْرَ فَخْرٍ কিয়ামতের দিন আমি সকল নবীদের ইমাম বা নেতা হব এবং তাদের মুখপাত্র হব এবং তাদের জন্য সুপারিশকারী হব। মুসনাদে আহমদ: ২১২৮৩; ইবনে মাজাহ: ৪৩১৪, মিশকাত: ৫৭৬৮ >>> আমাদের দু‘আ <<< رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ রাব্বানা--- আ-মান্না- বিমা--- আন্‌যাল্‌তা ওয়াত্তাবা’নার্ রাসূ-লা ফাক্‌তুব্ না- মাআশ্ শা-হিদি---ন্ হে আমাদের রব! আপনি যা নাযিল করেছেন আমরা তার প্রতি ঈমান এনেছি এবং আমরা রাসূলকে অনুসরণ করছি, তাই আমাদের নাম সাক্ষ্যদাতাদের সাথে লিপিবদ্ধ করুন। আলে‘ইমরান, ৩/৫৩
✕
ওয়াহীর জ্ঞান ৫ম পর্ব
ওয়াহীর জ্ঞান ৫ম পর্ব

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.