ওয়াহীর জ্ঞান চতুর্থ পর্ব
পঞ্চম অধ্যায়ঃ তাওহীদুল উলূহিয়্যাহ।
"
"
•কুরআনে তাওহীদুল উলূহিয়্যাহ বা •তাওহীদে ইবাদত।
•উপাসনা করার ক্ষেত্রে তাওহীদে ইবাদত।
•আনুগত্য ও অনুসরণ করার ক্ষেত্রে তাওহীদে ইবাদত।
•কুরআনে ََِّ َُِْْ তথা সরল-সঠিক পথ।
• ইলাহ বা উপাস্য একমাত্র আল্লাহ।
•সেজদা একমাত্র আল্লাহর জন্য।
•আল্লাহর কাছে কিভাবে দু‘আ করব?।
•আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দু‘আ করা যাবে না।
•আল্লাহর নিকট ক্ষমা চাওয়া ও তাওবা করা।
•আল্লাহর শোকর আদায় করা।
•আল্লাহর নিকট আশ্রয় চাওয়া।
•আল্লাহর নিকট সাহায্য চাওয়া।
•আল্লাহর উপর ভরসা করা, নির্ভর করা।
•কুরআন ও সহীহ হাদিসের আলোকে সবর/ধৈর্যধারণ।
***************
_____________________
_____________________
***************
>>>কুরআনে তাওহীদুল উলূহিয়্যাহ বা তাওহীদে ইবাদত।<<<
[ওয়াহেদ] وَاحِد অর্থ এক, একক, একজন; আর [তাওহীদ] تَوْحِيدঅর্থ একত্ব। এবং [উলূহিয়্যাহ] أُلُوهِيَّة অর্থ উপাসনা করা, ইবাদত করা, বন্দেগী করা। তাওহীদুল উলূহিয়্যাহ অর্থ হল উপাসনা ও ইবাদতে আল্লাহর একত্ব। তাওহীদে ইবাদত হল, সব রকমের ইবাদতকে শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করে দেয়া আর তাতে কাউকে শরীক না করা। কুরআনে ‘ইবাদত’ শব্দটি দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে।
১। উপাসনা করা।
২। আনুগত্য ও অনুসরণ করা।
==== ====
✔
✔
>>>উপাসনা করার ক্ষেত্রে তাওহীদে ইবাদত।<<<
"
উপাসনা হিসেবে তাওহীদে ইবাদতের অর্থ হল, প্রত্যেক ইবাদত, যেমন- সালাত, সালাতের মধ্যে দন্ডায়মান হওয়া, রুকু করা, সাজদা করা, মান্নত করা, সদকা করা, কুরবানী করা, তাওয়াফ করা, ইতিকাফ করা, দু‘আ করা, অদৃশ্যকে ডাকা, ফরিয়াদ করা, সাহায্য প্রার্থনা করা, আশ্রয় প্রার্থনা করা, সন্তুষ্টি কামনা করা, ভরসা করা, ভয় করা এবং ভালবাসা ইত্যাদি সবকিছুই শুধুমাত্র আল্লাহর জন্য খালেছ করে দেয়া। ইবাদতের এসকল বিষয়ে তাঁর সাথে অন্য কাউকে শরীক না করা। এগুলোর কোন একটিও যদি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্যে করা হয় তাহলে শির্ক ফিল ইবাদত অর্থাৎ ইবাদতের মধ্যে অংশীদার করা হবে। আল্লাহ বলেন-
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإنْسَ إِلا لِيَعْبُدُونِ
আর জ্বিন ও মানুষকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র তারা আমারই ইবাদত করবে। আয-যারিয়াত, ৫১/৫৬
لا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
তোমরা সূর্যকে কিংবা চাঁদকে সেজদা করবে না, আর তোমরা আল্লাহকেই সেজদা কর, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যেন তোমরা কেবলমাত্র তাঁরই ইবাদত কর। ফুসসিলাত, ৪১/৩৭
وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لا إِلَهَ إِلا أَنَا فَاعْبُدُونِ
আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি প্রেরণ করিনি এই ওয়াহী ব্যতীত যে, অবশ্যই আমি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত কর। আল-আম্বিয়া, ২১/২৫
ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لا إِلَهَ إِلا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ
তিনিই আল্লাহ, তোমাদের প্রতিপালক, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, তিনি প্রতিটি জিনিসের স্রষ্টা, সুতরাং তোমরা তাঁরই ইবাদত কর, আর তিনি প্রতিটি জিনিসের উপর তত্ত্বাবধায়ক। আল-আন‘আম, ৬/১০২
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
হে মানবসকল! তোমরা তোমাদের রবের ইবাদত কর, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন; যেন তোমরা তাকওয়া অবলম্বন করবে। আল-বাকারাহ, ২/২১
يَا عِبَادِيَ الَّذِينَ آمَنُوا إِنَّ أَرْضِي وَاسِعَةٌ فَإِيَّايَ فَاعْبُدُونِ
হে আমার বান্দারা, যারা ঈমান এনেছো, নিশ্চয় আমার জমিন প্রশস্ত, সুতরাং তোমরা আমারই ইবাদত কর। আল-আনকাবূত, ২৯/৫৬
إِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاعْبُدُونِ
নিশ্চয় তোমাদের এই জাতি একই জাতি, আর আমি তোমাদের রব, তাই তোমরা আমারই ইবাদত কর। আল-আম্বিয়া, ২১/৯২
رَبُّ السَّمَاوَاتِ وَالأرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهِ هَلْ تَعْلَمُ لَهُ سَمِيًّا
তিনি (আল্লাহ) আসমানসমূহ, জমিন ও উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, সুতরাং তোমরা তাঁরই ইবাদত কর এবং তাঁর ইবাদতে ধৈর্যশীল থাক, তুমি কি তাঁর সমতুল্য কাউকে জান? মারইয়াম, ১৯/৬৫
>>> একমাত্র আল্লাহর ইবাদত করা হল সরল ও সঠিক পথ <<<
إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক, সুতরাং তোমরা তাঁর ইবাদত কর, এটিই সরল পথ। আন-নিসা, ৩/৫১, মারইয়াম, ১৯/৩৬
إِنَّ اللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
নিশ্চয় আল্লাহ, তিনিই আমার প্রতিপালক ও তোমাদেরও প্রতিপালক, সুতরাং তাঁর ইবাদত কর, এটিই সরল পথ। আয্-যুখরুফ, ৪৩/৬৪
ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ فَاعْبُدُوهُ أَفَلا تَذَكَّرُونَ
এই আল্লাহই তোমাদের প্রতিপালক, সুতরাং তোমরা তাঁর ইবাদত কর, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ইউনুস, ১০/৩
وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
আর তোমরা আমারই (আল্লাহর) ইবাদত কর, এটিই সরল পথ। ইয়া-সীন, ৩৬/৬১
>>> শির্কমুক্ত ইবাদত করা <<<
اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ
আল্লাহর ইবাদত কর, যিনি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শির্ক করে, অবশ্যই আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাসস্থল জাহান্নাম আর যালিমদের কোন সাহায্যকারী নেই। আল-মায়িদাহ, ৫/৭২
قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
তুমি বল, তোমরা এসো, আমি পাঠ করে শুনাই, তোমাদের রব তোমাদের উপর কী কী হারাম করেছেন, তা এই যে, তোমরা তাঁর সাথে কোন কিছুকে শরীক করবে না, পিতা-মাতার সাথে সদাচরণ করবে। আল-আন‘আম, ৬/১৫১
وَاعْبُدُوا اللَّهَ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
আর আল্লাহর ইবাদত কর আর তার সাথে কোন কিছুকে শরীক কর না এবং পিতা-মাতার সাথে সদাচরণ করবে। আন-নিসা, ৪/৩৬
وَقَضَى رَبُّكَ أَلا تَعْبُدُوا إِلا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
আর তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত কর না এবং পিতা-মাতার সাথে সদাচরণ করবে। আল-ইস্রা, ১৭/২৩
وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ إِنَّهُ لا يُفْلِحُ الْكَافِرُونَ
আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে যে বিষয়ে তার কাছে কোন দলীল-প্রমাণ নেই; প্রকৃতপক্ষে তার হিসাব তার রবের কাছে আছে, নিশ্চয় কাফিররা সফলকাম হবে না। আল-মু’মিনুন, ২৩/১১৭
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَا لَيْسَ لَهُمْ بِهِ عِلْمٌ وَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ
আর তারা আল্লাহর ছাড়া এমন কিছুর ইবাদত করে, যার সমর্থনে তিনি কোন দলীল-প্রমাণ নাযিল করেননি এবং যে ব্যাপারে তাদেরও কোন জ্ঞান নেই, আর যালিমদের কোন সাহায্যকারী নেই। আল-হাজ্জ, ২২/৭১
وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى
আর যারা তাঁকে (আল্লাহকে) বাদ দিয়ে অন্যদেরকে আওলিয়া (অভিভাবক) হিসেবে গ্রহণ করেছে, তারা বলে, আমরা কেবলমাত্র তাদের ইবাদত করি কারণ তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। আয-যুমার, ৩৯/৩
قُلْ أَتَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لا يَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلا نَفْعًا وَاللَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
তুমি বল, তোমরা আল্লাহর ছাড়া এমন কিছুর ইবাদত কর কি যা তোমাদের কোন ক্ষতি বা উপকারের ক্ষমতা রাখে না, অথচ আল্লাহ সব শুনেন ও জানেন। আল-মায়িদাহ, ৫/৭৬
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لا يَضُرُّهُمْ وَلا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ
আর তারা আল্লাহর ছাড়া এমন কিছুর ইবাদত করে যা তাদের কোন ক্ষতি করতে পারে না আর উপকারও করতে পারে না, আর তারা বলে, ‘এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী’। ইউনুস, ১০/১৮
فَاعْبُدُوا مَا شِئْتُمْ مِنْ دُونِهِ قُلْ إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ أَلا ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ
অতএব, তাঁকে (আল্লাহকে) বাদ দিয়ে তোমরা যার ইচ্ছা ইবাদত কর, তুমি বল, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত যারা নিজেদেরকে ও তাদের পরিবারবর্গকে কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্ত পাবে; জেনে রাখ, এটাই স্পষ্ট ক্ষতি। আয-যুমার, ৩৯/১৫
إِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنْتُمْ لَهَا وَارِدُونَ
নিশ্চয় তোমরা (অস্বীকারকারীরা) আর আল্লাহর ছাড়া যাদের তোমরা ইবাদত কর সেগুলো জাহান্নামের ঈন্ধন হবে, তাতে তোমরা প্রবেশ করবে। আল-আম্বিয়া, ২১/৯৮
==== ====
✔
✔
>>>আনুগত্য ও অনুসরণ করার ক্ষেত্রে তাওহীদে ইবাদত।<<<
"
আনুগত্য ও অনুসরণ হিসেবে তাওহীদে ইবাদতের অর্থ হল জীবনের সকল ব্যাপারে শুধুমাত্র আল্লাহর বিধানাবলিরই আনুগত্য করা, আল্লাহর আদেশ ও বিধান ছেড়ে অন্য কারো আনুগত্য না করা। যথা- নিজ প্রবৃত্তি, বাপ-দাদা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, শয়তান, তাগুত ইত্যাদির আনুগত্য করলে শির্ক ফিল ইবাদত অর্থাৎ ইবাদতের মধ্যে অংশীদার করা হবে। আল্লাহ বলেছেন-
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ
তুমি কি লক্ষ্য করেছ যে তার নিজের প্রবৃত্তিকে (খেয়াল-খুশীকে) মা‘বূদ বানিয়ে নিয়েছে? আল-ফুরক্বান, ২৫/৪৩
أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَنْ لا تَعْبُدُوا الشَّيْطَانَ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
হে আদম সন্তান! আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে, তোমরা শয়তানের ইবাদত কর না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু? ইয়া-সীন, ৩৬/৬০
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ
আর অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল পাঠিয়েছি যেন তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুত থেকে দূরে থাক। আন্-নাহ্ল, ১৬/৩৬
وَالَّذِينَ اجْتَنَبُوا الطَّاغُوتَ أَنْ يَعْبُدُوهَا وَأَنَابُوا إِلَى اللَّهِ لَهُمُ الْبُشْرَى فَبَشِّرْ عِبَادِي
আর যারা তাগুতের উপাসনা হতে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাদের জন্যে সুসংবাদ, সুতরাং আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। আয-যুমার, ৩৯/১৭
فَلا تَكُ فِي مِرْيَةٍ مِمَّا يَعْبُدُ هَؤُلاءِ مَا يَعْبُدُونَ إِلا كَمَا يَعْبُدُ آبَاؤُهُمْ مِنْ قَبْلُ وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنْقُوصٍ
সুতরাং এরা যাদের উপাসনা করে, তাদের ব্যাপারে তুমি সংশয়ে থেকো না; তারাও ঠিক সেই রূপেই ইবাদত করছে যেরূপে তাদের পূর্ব-পুরুষরা ইবাদত করত আর অবশ্যই আমি তাদেরকে তাদের (শাস্তির) অংশ পুরোপুরি দিব, একটুও কম না করে। হুদ, ১১/১০৯
>>> একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে ইবাদত করতে হবে <<<
فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ أَلا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ
সুতরাং তুমি আল্লাহর ইবাদত কর একনিষ্ঠভাবে তাঁরই আনুগত্যের মাধ্যমে। জেনে রাখ, একনিষ্ঠ আনুগত্যই আল্লাহর জন্য। আয-যুমার, ৩৯/২-৩
قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ
তুমি বল, আমি আদিষ্ট হয়েছি যেন আমি আল্লাহর ইবাদত করি একনিষ্ঠভাবে তাঁরই আনুগত্যের মাধ্যমে। আয-যুমার, ৩৯/১১
قُلِ اللَّهَ أَعْبُدُ مُخْلِصًا لَهُ دِينِي
তুমি বল, আমি আল্লাহরই ইবাদত করি একনিষ্ঠভাবে তাঁরই আনুগত্যের মাধ্যমে। আয-যুমার, ৩৯/১৪
وَمَا أُمِرُوا إِلا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
আর তারা আদিষ্ট হয়েছে যে, কেবলমাত্র তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তাঁরই আনুগত্যের মাধ্যমে এবং সালাত কায়েম করবে ও যাকাত প্রদান করবে; আর এটিই হল সুপ্রতিষ্ঠিত সঠিক দীন। আল-বাইয়্যিনাহ, ৯৮/৫
>>> আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করা <<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর, আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। মুহাম্মাদ, ৪৭/৩৩
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا
যে রাসূলের আনুগত্য করল সেতো আল্লাহরই আনুগত্য করল, আর যে মুখ ফিরিয়ে নিল তবে আমি তোমাকে তাদের উপর পাহারাদার করে পাঠাইনি। আন-নিসা, ৪/৮০
وَأَقِمْنَ الصَّلاةَ وآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ
আর সালাত কায়েম কর ও যাকাত প্রদান কর এবং আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর। আল-আহযাব, ৩৩/৩৩
>>> বিধানদাতা একমাত্র আল্লাহ <<<
إِنِ الْحُكْمُ إِلا لِلَّهِ أَمَرَ أَلا تَعْبُدُوا إِلا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لا يَعْلَمُونَ
আল্লাহ ছাড়া কারও বিধান দেবার অধিকার নেই; তিনি নির্দেশ দিয়েছেন যে, ‘তোমরা শুধুমাত্র তাঁরই ইবাদত কর, অন্য কারো ইবাদত করবে না’; এটিই সরল-সঠিক দীন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। ইউসুফ, ১২/৪০
إِنِ الْحُكْمُ إِلا لِلَّهِ يَقُصُّ الْحَقَّ وَهُوَ خَيْرُ الْفَاصِلِينَ
আল্লাহ ছাড়া বিধান দেবার অধিকার কারও নেই; তিনি সত্য বর্ণনা করেন আর তিনিই সর্বোত্তম ফয়সালাকারী। আল-আন‘আম, ৬/৫৭
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
আর আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না, তারাই কাফের। আল-মায়িদাহ, ৫/৪৪
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ
আর আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না, তারাই যালিম। আল-মায়িদাহ, ৫/৪৫
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
আর আল্লাহ যা নাযিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না, তারাই ফাসেক। আল-মায়িদাহ, ৫/৪৭
উপসংহারঃ তাওহীদে ইবাদতের উভয় অর্থ (উপাসনা ও আনুগত্য) সামনে রাখলে, যা বুঝায় তা হল, প্রত্যেক প্রকারের ইবাদত, যথাঃ সালাত, সিয়াম, হ্জ্জ, যাকাত, সাদকা, রুকু, সাজদা, মান্নত, তাওয়াফ, দুআ ও প্রার্থনা, ফরিয়াদ, আনুগত্য ও দাসত্ব এবং আদেশ পালন ইত্যাদি শুধুমাত্র আল্লাহর জন্যে করা, এ সকল বিষয়ের কোন একটিতেও আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হলে ‘শির্ক ফিল ইবাদত’ অর্থাৎ ইবাদতের মধ্যে শির্ক হবে। একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলেছেন-
قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنْ كُنْتُمْ فِي شَكٍّ مِنْ دِينِي فَلا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ وَلَكِنْ أَعْبُدُ اللَّهَ الَّذِي يَتَوَفَّاكُمْ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ
তুমি বল, হে মানবজাতি! যদি আমার দীনের ব্যাপারে তোমরা সন্দেহে থাক, তবে জেনে রাখ, আল্লাহ ছাড়া তোমরা যার ইবাদত কর আমি তার ইবাদত করি না, বরং আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু ঘটান আর আমি আদিষ্ট হয়েছি যেন আমি মুমিনদের অন্তর্ভুক্ত থাকি। ইউনুস, ১০/১০৪। এ বিষয় অন্য সূরার আয়াত দেখুনঃ আল-আন‘আম, ৬/৫৬।
✔
✔
>>>কুরআনে ََِّ َُِْْ তথা সরল-সঠিক পথ।<<<
কুরআনে الصِّرَاطَ الْمُسْتَقِيمَ তথা সরল-সঠিক পথ ====
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلا الضَّالِّينَ
আমাদেরকে সরল-সঠিক পথ প্রদর্শন করুন। তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। আল-ফাতিহা, ১/৬-৭
কুরআনের সূরা ফাতিহায় আল্লাহ আমাদেরকে الصِّرَاطَ الْمُسْتَقِيمَ [সিরাত্বল্ মুস্তাকিম্] তথা সরল-সঠিক পথ চাইতে বলেছেন। যা সালাতের প্রতি রাকাতে পাঠ করতে হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ যে ব্যক্তি স্বলাতে সূরা ফাতিহা পড়ল না তার স্বলাত হল না; সহীহুল বুখারী: ৭৫৬, সহীহ মুসলিম: ৭৬০। صِرَاطٌ সিরাত্ মানে পথ, পন্থা, রাস্তা। مُسْتَقِيمٌ মুস্তাকিম্ মানে সহজ, সরল, সোজা, الصِّرَاطَ الْمُسْتَقِيمَ [সিরাত্বল্ মুস্তাকিম্] মানে সহজ পথ, সরল পথ, সোজা পথ।
>>> কোন্টি সরল পথ? <<<
أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَنْ لا تَعْبُدُوا الشَّيْطَانَ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
হে আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি? তোমরা শয়তানের এবাদত করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু আর আমারই এবাদত কর, এটাই সরল পথ। ইয়া-সীন, ৩৬/৬০-৬১
إِنَّ اللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
নিশ্চয় তিনিই আল্লাহ, আমার রব ও তোমাদেরও রব, অতএব তাঁরই এবাদত কর, এটাই সরল পথ। আয্-যুখরুফ, ৪৩/৬৪
وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
আর নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, তাই তাঁরই এবাদত কর, এটাই সরল পথ। মারইয়াম, ১৯/৩৬, আলে‘ইমরান, ৩/৫১
وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
আর নিশ্চয় সে (ঈসা পুনরায় দুনিয়াতে আগমন) হবে কেয়ামতের সুনিশ্চিত আলামত, সুতরাং তোমরা তাতে (কেয়ামতে) সন্দেহ করো না এবং তোমরা আমারই অনুসরণ কর, এটিই সরল পথ। আয্-যুখরুফ, ৪৩/৬১
>>> কাকে আল্লাহ সরল পথ দেখান? <<<
وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا صُمٌّ وَبُكْمٌ فِي الظُّلُمَاتِ مَنْ يَشَأِ اللَّهُ يُضْلِلْهُ وَمَنْ يَشَأْ يَجْعَلْهُ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করেছে, তারা বধির ও বোবা, অন্ধকারের মধ্যে আছে; আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সরল পথের উপর রাখেন। আল-আন‘আম, ৬/৩৯
لَقَدْ أَنْزَلْنَا آيَاتٍ مُبَيِّنَاتٍ وَاللَّهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
অবশ্যই আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথের দিকে পথ দেখান। আন-নূর, ২৪/৪৬
قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
তুমি বল, পূর্ব ও পশ্চিম আল্লাহরই; তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। আল-বাকারাহ, ২/১৪২
كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلا الَّذِينَ أُوتُوهُ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِهِ وَاللَّهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
সকল মানুষ একই উম্মত ছিল, অতঃপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে নবীদেরকে প্রেরণ করলেন এবং তিনি তাদের সাথে সত্যসহ কিতাব অবতীর্ণ করলেন, যেন মানুষের মাঝে পরস্পরের মতবিরোধপূর্ণ বিষয়গুলো মীমাংসা করে দেন, অথচ যারা কিতাবপ্রাপ্ত হয়েছিল স্পষ্ট প্রমাণ আসার পরও কেবলমাত্র পরস্পরের বিদ্বেষবশত মতবিরোধ করেছিল অতঃপর আল্লাহর নিজ ইচ্ছায় মুমিনদেরকে সত্যের দিকে পথ দেখালেন আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। আল-বাকারাহ, ২/২১৩
وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلا الإيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
আর এভাবে আমি তোমার প্রতি আমার নির্দেশ হতে ওয়াহী পাঠিয়েছি রূহ (অর্থাৎ ওয়াহী বা কুরআন); তুমি জানতে না কিতাব কী ও ঈমান কী? কিন্তু আমি একে করেছি নূর যার সাহায্যে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করি; তুমি অবশ্যই সঠিক সরল পথের দিকে নির্দেশ করছো। আশ্-শূরা, ৪২/৫২
وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
আর নিশ্চয় তুমি তাদেরকে সরল পথের দিকে আহবান করছো। আল-মু‘মিনূন, ২৩/৭৩
وَاللَّهُ يَدْعُو إِلَى دَارِ السَّلامِ وَيَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ وَلا يَرْهَقُ وُجُوهَهُمْ قَتَرٌ وَلا ذِلَّةٌ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহবান করেন এবং যাকে ইচ্ছা সরল পথের দিকে পথ দেখান। যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ আর তারও চেয়ে বেশী এবং তাদের মুখমন্ডলকে মলিনতা কিংবা লাঞ্ছনা আচ্ছন্ন করবে না, তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। ইউনুস, ১০/২৫-২৬
>>> কিভাবে সরল পথ পাব? <<<
إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
নিশ্চয়ই এ কুরআন সেই দিকে পথ দেখায় যা সবচেয়ে সরল আর যে মুমিনগণ সৎকাজ করে তাদেরকে সুসংবাদ দেয়, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল-ইস্রা, ১৭/৯
وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
আর তোমরা কিভাবে অস্বীকার করছো অথচ তোমাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় আর তোমাদের মাঝে রয়েছেন তাঁর (আল্লাহর) রসূল, আর যে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করবে, তবে নিশ্চয় সে সরল সঠিক পথের দিকে পরিচালিত হবে। আলে‘ইমরান, ৩/১০১
قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ يَهْدِي بِهِ اللَّهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهُ سُبُلَ السَّلامِ وَيُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ হতে একটি উজ্জ্বল নূর (জ্যোতি) ও একটি স্পষ্ট কিতাব এসেছে। তা দিয়ে আল্লাহ তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন, যারা তাঁর সন্তুষ্টির অম্বেষণ করে এবং তাঁর অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন আর তাদেরকে সরল-সঠিক পথের দিকে পরিচালিত করেন। আল-মায়িদাহ, ৫/১৫-১৬
فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلإسْلامِ وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ كَذَلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لا يُؤْمِنُونَ وَهَذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا قَدْ فَصَّلْنَا الآيَاتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ لَهُمْ دَارُ السَّلامِ عِنْدَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ
সুতরাং আল্লাহ যাকে সঠিক পথ দেখাতে চান, তার বক্ষকে ইসলামের জন্যে প্রশস্ত করে দেন, এবং যাকে পথভ্রষ্ট করতে চান, তার বক্ষকে সঙ্গীর্ণ-সঙ্কুচিত করে দেন, যেন (তার মনে হবে) সে আকাশের মধ্যে আরোহণ করছে, এইভাবেই যারা ইমান আনে না তাদেরকে আল্লাহ অপবিত্র রাখেন। আর এ পথ হল তোমার রবের সরল পথ; আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেছি সেসব লোকেদের জন্য যারা উপদেশ গ্রহণ করে। তাদের জন্যেই তাদের রবের নিকটে রয়েছে শান্তির আবাস এবং তিনি তাদের অভিভাবক, তাদের আমলের (কর্মের) কারণে। আল-আন‘আম, ৬/১২৫-১২৭
>>> যাদেরকে আল্লাহ সরল পথে পরিচালিত করেছেন <<<
إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ حَنِيفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ شَاكِرًا لأنْعُمِهِ اجْتَبَاهُ وَهَدَاهُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ وَآتَيْنَاهُ فِي الدُّنْيَا حَسَنَةً وَإِنَّهُ فِي الآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ
নিশ্চয় ইব্রাহীম ছিলেন এক উম্মত, একনিষ্ঠ আল্লাহর অনুগত এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি তাঁর (আল্লাহর) অনুগ্রহের প্রতি শোকরকারী ছিলেন। আল্লাহ তাঁকে মনোনীত করেছিলেন ও সরল পথে পরিচালিত করেছিলেন। আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছি আর নিশ্চয়ই পরকালেও সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আন্-নাহ্ল, ১৬/১২০-১২২
الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الأمْنُ وَهُمْ مُهْتَدُونَ وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِنَ الصَّالِحِينَ وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ وَمِنْ آبَائِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَإِخْوَانِهِمْ وَاجْتَبَيْنَاهُمْ وَهَدَيْنَاهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ
যারা ঈমান এনেছে ও নিজ ঈমান যুলূম (মানে শির্ক) দ্বারা মিশ্রিত করেনি, তাদের জন্যেই রয়েছে নিরাপত্তা আর তারাই সরল পথপ্রাপ্ত। আমি এই দলীল, যা ইব্রাহীমকে দিয়েছিলাম তাঁর সম্প্রদায়ের মোকাবিলায়; আমি যাকে ইচ্ছা মর্যাদায় উঁচু করি; নিশ্চয় আপনার রব প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। এবং আমি তাঁকে (ইব্রাহীমকে) দান করেছি ইসহাক এবং এয়াকুব; প্রত্যেককেই আমি পথ দেখিয়েছি আর এর পূর্বে আমি নূহকেও পথ দেখিয়েছি এবং তাঁর বংশধরদের মধ্য হতে দাউদ, সুলাইমান, আইউব, ইউসুফ, মূসা ও হারুনকে আর এভাবেই আমি (মুহসিনিন) নেকলোকদেরকে প্রতিদান দেই। আর যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকে; প্রত্যেকেই নেকলোকদের অন্তর্ভুক্ত। আর ইসমাঈল, আল-ইয়াসা’, ইউনুস, লূতকে এবং প্রত্যেককেই আমি সারা বিশ্বের লোকদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আর তাদের পিতৃপুরুষ, তাদের বংশধর আর তাদের ভ্রাতাদের মধ্য হতে আর আমি তাদেরকে মনোনীত করেছি ও তাদেরকে সরল পথের দিকে পরিচালিত করেছি। এটি আল্লাহর পথ; তিনি যাকে ইচ্ছা তাঁর বান্দাদের মধ্য হতে এই সরল পথে পরিচালিত করেন; আর তারাও যদি শির্ক করত, যা আমলসমূহ (কর্মসমূহ) তারা করেছিল, তা অবশ্যই ধ্বংস হয়ে যেত। আল-আন‘আম, ৬/৮২-৮৮
وَهَدَيْنَاهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
এবং আমি তাদের দু’জনকে (মুসা ও হারুন) সরল পথে পরিচালিত করেছিলাম। আস-সাফফাত, ৩৭/১১৮
قُلْ إِنَّنِي هَدَانِي رَبِّي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ دِينًا قِيَمًا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
তুমি বল, নিশ্চয় আমার রব আমাকে সরল পথে পরিচালিত করেছেন, প্রতিষ্ঠিত দীন, ইব্রাহীমের পথপন্থা, সে ছিল একনিষ্ঠ আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আল-আন‘আম, ৬/১৬১
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
নিশ্চয় আপনি রসূলদের অন্তর্ভুক্ত; সরল পথের উপর আছেন। ইয়া-সীন, ৩৬/৩-৪
فَاسْتَمْسِكْ بِالَّذِي أُوحِيَ إِلَيْكَ إِنَّكَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
অতএব, তোমার প্রতি যা ওয়াহী করা হয়েছে তা তুমি সুদৃঢ়ভাবে ধারণ কর; নিশ্চয় তুমি সরল পথে আছো। আয-যুখ্রুফ, ৪৩/৪৩
إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُمْ مَا مِنْ دَابَّةٍ إِلا هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
অবশ্যই আমি ভরসা করছি, আমার রব ও তোমাদের রব আল্লাহর উপর; এমন কোন বিচরণকারী প্রাণী নাই যা তাঁর পূর্ণ আয়ত্তাধীন নয়: নিশ্চয় আমার রব সরল পথে আছেন। হুদ, ১১/৫৬
إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا
নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। যেন আল্লাহ আপনার পূর্বের ও পরের পাপ ক্ষমা করেন এবং আপনার প্রতি তাঁর অনুগ্রহ পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন। আল-ফাত্হ, ৪৮/১-২
وَعَدَكُمُ اللَّهُ مَغَانِمَ كَثِيرَةً تَأْخُذُونَهَا فَعَجَّلَ لَكُمْ هَذِهِ وَكَفَّ أَيْدِيَ النَّاسِ عَنْكُمْ وَلِتَكُونَ آيَةً لِلْمُؤْمِنِينَ وَيَهْدِيَكُمْ صِرَاطًا مُسْتَقِيمًا
আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছেন, যা তোমরা গ্রহণ করবে; অতঃপর এগুলো তোমাদের জন্যে আগেই দিয়েছেন; এবং মানুষের হাতগুলোকে তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন, যেন এটা মুমিনদের জন্যে একটি নিদর্শন হয় আর তিনি তোমাদেরকে সরল পথ দেখান। আল-ফাত্হ, ৪৮/২০
>>> যাদের আল্লাহ সরল পথ দেখাবেন <<<
وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا ذَلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَى بِاللَّهِ عَلِيمًا
আর অবশ্যই আমি তাদেরকেই সরল পথে পরিচালিত করি যারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করে অতঃপর তারা থাকবে ঐসব লোকদের সাথে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, (তারা হল) নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ ও সৎকর্মশীলদের মধ্য থেকে; আর সাথী হিসেবে তারা কতইনা উত্তম! এটাই হল আল্লাহর অনুগ্রহ আর আল্লাহর জ্ঞানই যথেষ্ট। আন-নিসা, ৪/৬৮-৭০
فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا
অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করেছে, শীঘ্রই তিনি তাদেরকে স্বীয় রহমত ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন ও তার সরল পথের দিকে পরিচালিত করবেন। আন-নিসা, ৪/১৭৫
وَلِيَعْلَمَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ فَيُؤْمِنُوا بِهِ فَتُخْبِتَ لَهُ قُلُوبُهُمْ وَإِنَّ اللَّهَ لَهَادِ الَّذِينَ آمَنُوا إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
আর এটা এ জন্যে যে, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তারা যেন জানে, এটা আপনার রবের পক্ষ থেকে সত্য, অতঃপর তারা যেন এতে বিশ্বাস আনে ও তাদের অন্তরসমূহ যেন এর প্রতি অনুগত হয় আর নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদেরকে সরল পথে পরিচালিত করেন। আল-হাজ্জ, ২২/৫৪
>>> আল্লাহর দেওয়া উপমা <<<
وَضَرَبَ اللَّهُ مَثَلا رَجُلَيْنِ أَحَدُهُمَا أَبْكَمُ لا يَقْدِرُ عَلَى شَيْءٍ وَهُوَ كَلٌّ عَلَى مَوْلاهُ أَيْنَمَا يُوَجِّهْهُ لا يَأْتِ بِخَيْرٍ هَلْ يَسْتَوِي هُوَ وَمَنْ يَأْمُرُ بِالْعَدْلِ وَهُوَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
আর আল্লাহ দু’জন ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেছেন, তাদের একজন বোবা, যে কোন কিছু করার ক্ষমতা রাখে না, সে তার মালিকের উপর বোঝা; যেদিকে তাকে পাঠানো হয় কোন কল্যাণ বয়ে আনতে পারে না; সে ঐ ব্যক্তির সমান হবে কি যে ব্যক্তি ন্যায়ের আদেশ দেয় আর সরল পথের উপর রয়েছে। আন্-নাহ্ল, ১৬/৭৬
أَفَمَنْ يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمْ مَنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
যে ব্যক্তি উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, সেই কি পথপ্রাপ্ত, নাকি সেই ব্যক্তি পথপ্রাপ্ত, যে সোজা হয়ে সরল পথে চলে? আল-মুল্ক, ৬৭/২২
>>> সহীহ হাদীছে সরল পথ <<<
আব্দুল্লাহ্ ইবনে মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا خَطًّا ثُمَّ قَالَ هَذَا سَبِيلُ اللَّهِ ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ ثُمَّ قَالَ هَذِهِ سُبُلٌ عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ ثُمَّ تَلَا ”وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ “
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে মাটিতে একটি রেখা টানলেন। সে রেখার উপর হাত রেখে বললেন, এটি হল আল্লাহর পথ। অতঃপর সে রেখার ডানে ও বামে আরো অনেকগুলো রেখা অঙ্কন করে বললেন, এ সবগুলোই পথ। তবে এ সব পথের মাথায় একটি করে শয়তান দাঁড়িয়ে আছে। সে সর্বদা মানুষকে ঐ পথের দিকে আহবান করছে। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এ আয়াতটি পাঠ করলেন,
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِه
এটিই আমার সঠিক পথ। সুতরাং তোমরা এই সঠিক পথের অনুসরণ কর। অন্যান্য পথের অনুসরণ কর না। তাহলে সে সব পথ তোমাদেরকে আল্লাহর সঠিক পথ হতে বিপদগামী করে দিবে। আল-আন‘আম, ৬/১৫৩। সুনানে ইবনে মাজাহ, অধ্যায়; রাসুলের সুন্নাতের অনুসরণ, হাদীস নম্বর-১১, তাখরীজ কুতুবুত সিত্তাহ: আহমদ: ১৪৮৫৩ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: যিলূলুল জান্নাহ: ১৬।
✔
✔
>>>ইলাহ বা উপাস্য একমাত্র আল্লাহ।<<<
[ইলাহ] إِلَه শব্দের শাব্দিক অর্থ হল উপাস্য, প্রভু, মাবুদ, দেবতা, এর বহুবচন [آلِهَة আলিহা]। ইলাহ একটি অর্থবহুল শব্দ। ‘ইলাহ’ শব্দের মধ্যে যে গুণ এবং বিশেষত্ব পাওয়া যায়, একটি শব্দ দ্বারা তার ভাব প্রকাশ করা যায় না। ইলাহ শব্দের মধ্যে তাওহীদের সকল দিক এমনভাবে বেষ্টিত হয়েছে যে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলার পর অতিরিক্ত আর কিছু বলার অবকাশ থাকে না। তাওহীদের পূর্ণ বর্ণনা হচ্ছে ‘ইলাহ’ শব্দের ব্যাখ্যা। আর এটি তাওহীদ, যার নাম তাওহীদুল উলূহিয়্যাহ অর্থাৎ উপাসনা ও ইবাদতে আল্লাহর একত্ব, যা মক্কার মুশরিক থেকে আরম্ভ করে সকল যুগের মুশরিকরা মানতে অস্বীকার করেছে। আল্লাহ বলেছেন-
إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لا إِلَهَ إِلا اللَّهُ يَسْتَكْبِرُونَ وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونٍ
নিশ্চয়ই তাদেরকে যখন বলা হত, ‘আল্লাহ ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই, তখন তারা অহংকার করত। আর তারা বলত, “আমরা কি এক পাগল কবির জন্য আমাদের ইলাহগুলোকে ত্যাগ করব। আস-সাফফাত, ৩৭/৩৫-৩৬
>>> আল্লাহ ছাড়া কোন সত্যিকার উপাস্য নেই <<<
شَهِدَ اللَّهُ أَنَّهُ لا إِلَهَ إِلا هُوَ وَالْمَلائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لا إِلَهَ إِلا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, নিশ্চয় তিনি ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, আর ফেরেশতাগণ ও ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানীগণও সাক্ষ্য দিচ্ছে, তিনি ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আলে‘ইমরান, ৩/১৮
إِنَّ هَذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ وَمَا مِنْ إِلَهٍ إِلا اللَّهُ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
নিশ্চয় এটি সত্য বিবরণ, আর আল্লাহ ছাড়া কোন (সত্য) উপাস্য নেই এবং অবশ্যই আল্লাহ, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আলে'ইমরান, ৩/৬২
وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لا إِلَهَ إِلا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ
আর তোমাদের উপাস্য হলেন একমাত্র উপাস্য, তিনি ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আল-বাকারাহ, ২/১৬৩
إِنَّمَا إِلَهُكُمُ اللَّهُ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ وَسِعَ كُلَّ شَيْءٍ عِلْمًا
কেবলমাত্র আল্লাহ তোমাদের উপাস্য্, তিনি ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, তার জ্ঞান সকল কিছুতেই পরিবেষ্টিত। ত্ব-হা, ২০/৯৮
وَهُوَ الَّذِي فِي السَّمَاءِ إِلَهٌ وَفِي الأرْضِ إِلَهٌ وَهُوَ الْحَكِيمُ الْعَلِيمُ
তিনি আল্লাহ, যিনি আসমানের উপাস্য, জমিনের উপাস্য, আর তিনি প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আয্-যুখরুফ, ৪৩/৮৪
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ لَيَجْمَعَنَّكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لا رَيْبَ فِيهِ وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا
আল্লাহ, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, অবশ্যই তিনি তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে, এতে কোন সন্দেহ নেই, আর আল্লাহর (হাদীস) বাণী অপেক্ষা কার (হাদীস) বাণী অধিক সত্যবাদী হতে পারে? আন-নিসা, ৪/৮৭
وَهُوَ اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ لَهُ الْحَمْدُ فِي الأولَى وَالآخِرَةِ وَلَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
আর তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, দুনিয়া ও আখেরাতে সকল প্রশংসা তাঁরই; আর বিধান তাঁরই, আর তাঁর দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে। আল-কাসাস, ২৮/৭০
لا إِلَهَ إِلا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
আপনি ব্যতীত কোন (সত্য) উপাস্য নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয় আমি সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েছি। আল-আম্বিয়া, ২১/৮৭
فَاعْلَمْ أَنَّهُ لا إِلَهَ إِلا اللَّهُ
অতএব জেনে রাখ, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোন সত্যিকার উপাস্য নেই। মুহাম্মদ, ৪৭/১৯
>>> আমাদের ইলাহ আল্লাহই হলেন স্রষ্টা, প্রতিপালক, রিযিকদাতা <<<
يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالأرْضِ لا إِلَهَ إِلا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ
হে মানবজাতি, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ কর, আল্লাহ ছাড়া কোন স্রষ্টা আছে কি যিনি তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিযিক্ব দেন, তিনি ব্যতীত কোন (সত্য) উপাস্য নেই, তবুও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? ফাত্বির, ৩৫/৩
رَبِّ السَّمَاوَاتِ وَالأرْضِ وَمَا بَيْنَهُمَا إِنْ كُنْتُمْ مُوقِنِينَ لا إِلَهَ إِلا هُوَ يُحْيِي وَيُمِيتُ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الأوَّلِينَ
যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও, আসমানসমূহ ও জমিন এবং তাদের উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর প্রতিপালক, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই; তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ব পুরুষদেরও প্রতিপালক। আদ্-দুখান, ৪৪/৭-৮
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالأرْضِ لا إِلَهَ إِلا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الأمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
যাঁর সার্বভৌমত্ব আসমান ও জমিনে, তিনি ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, তিনি জীবন দান করেন আর তিনি মৃত্যু ঘটিয়ে থাকেন; সুতরাং তোমরা ঈমান আন আল্লাহ ও তাঁর প্রেরিত নিরক্ষর নবীর প্রতি, সে নিজে আল্লাহ ও তাঁর বানীসমূহের প্রতি বিশ্বাস রাখে, আর তোমরা তাঁরই অনুসরণ কর, আশা করা যায় তোমরা সঠিক পথ পাবে। আল-আ‘রাফ, ৭/১৫৮
ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ لا إِلَهَ إِلا هُوَ فَأَنَّى تُصْرَفُونَ
সেই আল্লাহই তোমাদের প্রতিপালক, সার্বভৌমত্ব তাঁরই, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, তবুও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? আয-যুমার, ৩৯/৬
ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَيْءٍ لا إِلَهَ إِلا هُوَ فَأَنَّى تُؤْفَكُونَ
সেই আল্লাহই তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা, তিনি ছাড়া কোন (সত্য্) উপাস্য নেই, তবুও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? আল-মুমিন, ৪০/৬২
رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لا إِلَهَ إِلا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلا
তিনি পূর্ব ও পশ্চিমের রব, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, সুতরাং তাকেই কর্ম বিধায়ক রূপে গ্রহণ কর। মুজ্জাম্মিল, ৭৩/৯
فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ لا إِلَهَ إِلا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
সুতরাং সত্যিকার বাদশাহ আল্লাহ সুউচ্চ মহান, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, তিনিই সম্মানিত আরশের রব। মু’মিনুন, ২৩/১১৬
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
আল্লাহ ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, তিনিই মহা আরশের রব। আন্-নাম্ল, ২৭/২৬
>>> একমাত্র ইলাহ বা উপাস্য আল্লাহর জন্য ইবাদত করতে হবে <<<
ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لا إِلَهَ إِلا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ
তিনিই আল্লাহ, তোমাদের পালনকর্তা, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, তিনি প্রতিটি জিনিসের স্রষ্টা, সুতরাং তোমরা তাঁরই ইবাদত কর, আর তিনি প্রতিটি জিনিসের উপর তত্ত্বাবধায়ক। আল-আন‘আম, ৬/১০২
وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لا إِلَهَ إِلا أَنَا فَاعْبُدُونِ
আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি প্রেরণ করিনি এই ওয়াহী ব্যতীত যে, নিশ্চয় আমি ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত কর। আল-আম্বিয়া, ২১/২৫
إِنَّنِي أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلاةَ لِذِكْرِي
নিশ্চয় আমিই আল্লাহ, আমি ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই, সুতরাং আমার ইবাদত কর আর আমার স্মরণার্থে সালাত প্রতিষ্ঠা কর। ত্ব-হা, ২০/১৪
يُنَزِّلُ الْمَلائِكَةَ بِالرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ أَنْ أَنْذِرُوا أَنَّهُ لا إِلَهَ إِلا أَنَا فَاتَّقُونِ
তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা নির্দেশ সম্বলিত ওয়াহীসহ ফেরেশতা প্রেরণ করেন, এই মর্মে সতর্ক করার জন্য যে, আমি ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই তাই তোমরা আমাকে ভয় কর। আন্-নাহ্ল, ১৬/২
بَدِيعُ اتَّبِعْ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ رَبِّكَ لا إِلَهَ إِلا هُوَ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ
তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা ওয়াহী প্রেরণ করা হয়েছে তুমি তার অনুসরণ কর, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, আর মুশরিকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। আল-আন‘আম, ৬/১০৬
এ বিষয় অন্য সূরার আয়াত দেখুনঃ মুহাম্মদ, ৪৭/১৯
>>> একমাত্র ইলাহ আল্লাহর কাছেই দু‘আ করতে হবে <<<
هُوَ الْحَيُّ لا إِلَهَ إِلا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
তিনি (আল্লাহ) চিরঞ্জীব, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, তাই তোমরা তাঁকে ডাক, একনিষ্ঠভাবে তাঁরই আনুগত্যের মাধ্যমে, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য সকল প্রশংসা। আল-মুমিন, ৪০/৬৫
وَلا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لا إِلَهَ إِلا هُوَ كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلا وَجْهَهُ لَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডেকো না, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, তাঁর মুখমন্ডল ব্যতীত সব কিছুই ধ্বংসশীল, বিধান তাঁরই আর তাঁর দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে। আল-কাসাস, ২৮/৮৮
>>> একমাত্র ইলাহ আল্লাহর উপর ভরসা করতে হবে <<<
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
আল্লাহ, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, কাজেই মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। আল-মুমিন, ৬৪/১৩
قُلْ هُوَ رَبِّي لا إِلَهَ إِلا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ مَتَابِ
তুমি বল, তিনি আমার রব, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, তাঁরই উপর আমি ভরসা করছি আর তাঁরই দিকে আমার প্রত্যাবর্তন। আর-রাদ, ১৩/৩০
حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোন (সত্য) উপাস্য নেই, তাঁরই উপর আমি ভরসা করছি আর তিনিই মহা আরশের রব। আত্-তাওবাহ, ৯/১২৯
মন্তব্যঃ আমাদের সত্যিকার ইলাহ, প্রভু, মাবুদ, প্রতিপালক হলেন আল্লাহ। তাঁকে ছাড়া যাদের উপাসনা, ইবাদত, আনুগত্য ও অনুসরণ করা হয় সেগুলো মিথ্যা ও বাতিল। যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ইলাহ মনে করে, তারা ধারণা অনুমানের অনুসরণ করে, তারা শুধু মিথ্যাই বলে থাকে।
✔
✔
>>>সেজদা একমাত্র আল্লাহর জন্য।<<<
সেজদা শব্দটি (س ج د) ধাতু থেকে এসেছে। সেজদা শব্দের form I verb হল سَجَدَ (সাজাদা) যার অর্থ সেজদা দেওয়া, মাথানত করা, ইবাদত করা। এবং এর nominal হল سُجُوْد (সুজুদ) যার অর্থ সেজদা, মাথানতকরণ, ইবাদত। এর noun مَسْجِد (মাসজিদ) বহুবচন مَسَاجِد (মাসাজিদ) অর্থ মসজিদ, নামাযের ঘর, সেজদার জায়গা, এবাদতখানা। এবং active participle سَاجِد (সাজেদ) যার অর্থ সেজদাকারী, মাথানতকারী, ইবাদতকারী।
সেজদা একমাত্র আল্লাহকেই করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। হোক সে পীর, ওলী, গাউস-কুতুব, মাজার, মূর্তি, খাম্বা, অথবা যে কোন কিছুই। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করল, সে আল্লাহর হক অন্যকে দিয়ে দিল। আল্লাহ বলেন-
لا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
তোমরা সূর্যকে কিংবা চাঁদকে সেজদা করবে না আর তোমরা আল্লাহকেই সেজদা কর, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতই তাঁর ইবাদত কর। ফুসসিলাত, ৪১/৩৭
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের রবের ইবাদত কর এবং ভাল কাজ কর, যাতে তোমরা সফলকাম হতে পার। [সাজদাহ] আল-হাজ্জ, ২২/৭৭
فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا
সুতরাং তোমরা আল্লাহর জন্য সেজদা কর এবং তাঁরই ইবাদত কর। [সাজদাহ] আন্-নাজম, ৫৩/৬২
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
সুতরাং তুমি তোমার রবের প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং সাজদাহকারীদের অন্তর্ভুক্ত হও। আর তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদাত কর। আল-হিজর, ১৫/৯৮-৯৯
قُلْ آمِنُوا بِهِ أَوْ لا تُؤْمِنُوا إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهِ إِذَا يُتْلَى عَلَيْهِمْ يَخِرُّونَ لِلأذْقَانِ سُجَّدًا
তুমি বল, ‘তোমরা এতে (কুরআনে) বিশ্বাস কর কিংবা বিশ্বাস না কর, নিশ্চয় এর পূর্বে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাদের নিকট যখন এটা পাঠ করা হয় তখন তারা সেজদাবনত হয়ে লুটিয়ে পড়ে। আল-ইসরা, ১৭/১০৭
أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الألْبَابِ
যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সিদজাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে (সে কি তার সমান যে এরূপ করে না) তুমি বল, ‘যারা জানে আর যারা জানে না তারা কি সমান?’ বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। আয-যুমার, ৩৯/৯
>>> যারা দুনিয়ায় আল্লাহকে সেজদা করেনি পরকালে তারা সেজদা করতে পারবে না <<<
يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ فَلا يَسْتَطِيعُونَ
সেদিন (কিয়ামতে) পায়ের গোছা উন্মোচিত করা হবে এবং তাদেরকে (কাফিরদেরকে) আহবান করা হবে সেজদা করার জন্য কিন্তু তারা তা করতে পারবে না। আল-ক্বালাম, ৬৮/৪২
خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ
তাদের দৃষ্টিসমূহ অবনত অবস্থায় থাকবে, অপমান তাদেরকে আচ্ছন্ন করবে অথচ তাদেরকে নিরাপদ অবস্থায় সেজদা করার জন্য আহবান করা হত (তখন তারা সেজদা করত না)। আল-ক্বালাম, ৬৮/৪৩
>>> ফেরেশতারা আল্লাহর প্রতি সাজদাহবনত হয় <<<
إِنَّ الَّذِينَ عِنْدَ رَبِّكَ لا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ
নিশ্চয় যারা (অর্থাৎ ফেরেশতা) তোমার রবের নিকট আছে তারা তাঁর ইবাদাতের ব্যাপারে অহঙ্কার করে না এবং তারা তাঁরই গুণগান ও মহিমা প্রকাশ করে এবং তাঁরই সম্মুখে সাজদাহবনত হয়। [সাজদাহ] আল-আ‘রাফ, ৭/২০৬
فَالَّذِينَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لا يَسْأَمُونَ
তবে যারা তোমার রবের নিকটে রয়েছে তারা দিন-রাত তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে এবং তারা ক্লান্তিবোধ করে না। [সাজদাহ] ফুসসিলাত, ৪১/৩৮
>>> আসমান ও জমিনের প্রাণীরা আল্লাহর প্রতি সাজদাহবনত হয় <<<
وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مِنْ دَابَّةٍ وَالْمَلائِكَةُ وَهُمْ لا يَسْتَكْبِرُون
আর আসমানসমূহ ও জমিনে যে প্রাণী আছে আর ফেরেশতারা আল্লাহর প্রতি সাজদাহবনত হয় আর তারা অহঙ্কার করে না। আন্-নাহল, ১৬/৪৯
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الأرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَنْ يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِنْ مُكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ
তুমি কি দেখ না যে, আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চন্দ্র, তারকারাজী, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে? আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে, আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই, নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন। [সাজদাহ] আল-হাজ্জ, ২২/১৮
وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالأرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلالُهُمْ بِالْغُدُوِّ وَالآصَالِ
আর আসমানসমূহ ও জমিনের যা কিছু আছে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আল্লাহর প্রতি সাজদাহবনত হয় এবং তাদের ছায়াগুলোও। [সাজদাহ] আর-রাদ, ১৩/১৫
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ
আর তারকা ও বৃক্ষ উভয়ে (আল্লাহকে) সাজদাহ করে। আর-রহমান, ৫৫/৬
>>> মুমিনগণ আল্লাহর প্রতি সাজদাহবনত হয় <<<
إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لا يَسْتَكْبِرُونَ
কেবল যারা আমার আয়াতসমূহ বিশ্বাস করে, তাদেরকে এর দ্বারা উপদেশ দেয়া হলে সেজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর তারা অহঙ্কার করে না। [সাজদাহ] আস-সাজদাহ, ৩২/১৫
======= Note: সেজদার আয়াত আছে, তেলওয়াতে সাজদাহ আদায় করতে হবে, তেলওয়াতে সাজদাহ আদায় করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
✔
✔
>>>আল্লাহর কাছে কিভাবে দু‘আ করব?।<<<
(দু‘আ) الدُّعَاءُ শব্দের অর্থ ডাকা, আহবান, প্রার্থনা, সম্বোধন। শরীয়তের পরিভাষায় দু‘আ হল কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার রোধকল্পে আল্লাহকে ডাকা এবং তাঁর নিকট সাহায্য প্রার্থনা করা।
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
তোমাদের রব বলেছেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহঙ্কার করে আমার ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে’। আল-মুমিন, ৪০/৬০
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেসা করে, আমি তো নিশ্চয় (তাদের) নিকটেই, আমি আহবানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে, সুতরাং তারা যেন আমার নির্দেশ মান্য করে এবং আমার প্রতি ঈমান আনে, হয়ত তারা সঠিক পথ পাবে। আল-বাকারাহ, ২/১৮৬
>>> একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকা <<<
فَادْعُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
কাজেই তোমরা আল্লাহকে ডাক, একনিষ্ঠভাবে তাঁরই আনুগত্যের মাধ্যমে, যদিও কাফিররা তা পছন্দ করে না। আল-মুমিন, ৪০/১৪
هُوَ الْحَيُّ لا إِلَهَ إِلا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
তিনি (আল্লাহ) চিরঞ্জীব, তিনি ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই, তাই তোমরা তাঁকে ডাক, একনিষ্ঠভাবে তাঁরই আনুগত্যের মাধ্যমে, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য সকল প্রশংসা। আল-মুমিন, ৪০/৬৫
قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
তুমি বল, ‘আমার রব ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন’ আর তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের লক্ষ্য ও মনোযোগকে (তাঁর প্রতি) স্থির কর আর তোমরা তাঁকে ডাক একনিষ্ঠভাবে তাঁরই আনুগত্যের মাধ্যমে। আল-আ‘রাফ, ৭/২৯
>>> বিনীতভাবে ও নীরবে আল্লাহকে ডাকা <<<
تَدْعُونَهُ تَضَرُّعًا وَخُفْيَةً
বিনীতভাবে ও নীরবে তোমরা তাঁকে ডাকতে থাকো। আল-আন‘আম, ৬/৬৩
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لا يُحِبُّ الْمُعْتَدِينَ
তোমরা বিনীতভাবে ও নীরবে তোমাদের রবকে ডাক নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদেরকে ভালবাসেন না। আল-আ‘রাফ, ৭/৫৫
وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلا تَكُنْ مِنَ الْغَافِلِينَ
আর তোমার রবকে স্মরণ কর মনে মনে, বিনয়ের সঙ্গে ও ভয়-ভীতি সহকারে, অনুচ্চস্বরে, সকাল সন্ধ্যায় আর উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ো না। আল-আ‘রাফ, ৭/২০৫
>>> ভয় ও আশা নিয়ে আল্লাহকে ডাকা <<<
وَلا تُفْسِدُوا فِي الأرْضِ بَعْدَ إِصْلاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ
আর তার সংশোধনের পরে তোমরা পৃথিবীতে বিপর্য্য় সৃষ্টি করো না আর তাঁকে ডাক ভয় ও আশা নিয়ে, নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। আল-আ‘রাফ, ৭/৫৬
تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
তাদের (দেহের) পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা হয়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আস-সাজদাহ, ৩২/১৬
إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ
তারা নেকীর কাজসমূহে প্রতিযোগিতা করত, আর আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত, আর তারা ছিল আমার নিকট ভীত অবনত। আল-আম্বিয়া, ২১/৯০
>>> আল্লাহর নামসমূহের উসিলা দিয়ে দু‘আ করা যাবে <<<
قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الأسْمَاءُ الْحُسْنَى
তুমি বল, তোমরা আল্লাহ নামে ডাক কিংবা রহমান নামে ডাক, যে নামেই তোমরা ডাক না কেন, তাঁর জন্যই রয়েছে উত্তম নামসমূহ। আল-ইস্রা, ১৭/১১০
وَلِلَّهِ الأسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ
আর আল্লাহর জন্যই রয়েছে উত্তম নামসমূহ, সুতরাং তোমরা তাঁকে সেইসব নামেই ডাক আর যারা তাঁর নামের বিকৃতি ঘটায় তাদের বর্জন কর, অচিরেই তাদের কৃতকর্মের প্রতিফল দেয়া হবে। আ'রাফ, ৭/১৮০
>>> একমাত্র আল্লাহর কাছেই দু‘আ করতে হবে <<<
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহর জন্যই কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আল-জিন, ৭২/১৮
فَلا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ
কাজেই তুমি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডেকো না, তাহলে তুমি আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আশ্-শু‘আরা, ২৬/২১৩
وَلا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لا إِلَهَ إِلا هُوَ كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلا وَجْهَهُ لَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহকে ডেকো না, তিনি ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই, তাঁর মুখমন্ডল ব্যতীত সব কিছুই ধ্বংসশীল, হুকুম তাঁরই এবং তাঁর নিকটই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে। আল-কাসাস, ২৮/৮৮
ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِنْ دُونِهِ هُوَ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ
এটা নিশ্চিত যে, আল্লাহ, তিনিই সত্য আর তাঁর পরিবর্তে তারা যাকে ডাকে তা মিথ্যা আর আল্লাহ হলেন সর্বোচ্চ, মহান। আল-হাজ্জ, ২২/৬২, ৩১/৩০
✔
✔
>>>আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দু‘আ করা যাবে না।<<<
قُلْ إِنِّي نُهِيتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَمَّا جَاءَنِيَ الْبَيِّنَاتُ مِنْ رَبِّي وَأُمِرْتُ أَنْ أُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ
তুমি বল, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাক, আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে, যখন আমার রবের পক্ষ থেকে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে, আর আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি বিশ্বজগতের রবের নিকট আত্মসমর্পণ করি। আল-মুমিন, ৪০/৬৬
قُلْ إِنِّي نُهِيتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ منْ دُونِ اللَّهِ قُلْ لا أَتَّبِعُ أَهْوَاءَكُمْ قَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ
তুমি বল, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাক, আমাকে তাদের এবাদত করতে নিষেধ করা হয়েছে; তুমি বল, আমি তোমাদের ইচ্ছা-আকাঙ্ক্ষার (প্রবৃত্তির) অনুসরণ করব না, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট হয়ে যাব আর আমি হিদায়াতপ্রাপ্তদের মধ্যে থাকব না। আল-আন‘আম, ৬/৫৬
وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَى أَلا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا
আর আমি পরিত্যাগ করছি তোমাদেরকে আর আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাক তাদেরকে, এবং আমি আমার রবকে ডাকি, আশা করি আমার রবকে ডেকে আমি ব্যর্থ হব না। মারইয়াম, ১৯/৪৮
وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ إِنَّهُ لا يُفْلِحُ الْكَافِرُونَ
আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে যে বিষয়ে তার কাছে কোন দলীল নেই তার হিসাব কেবল তাঁর রবের কাছে হবে, নিশ্চয় কাফিররা সফলকাম হবে না। আল-মু’মিনুন, ২৩/১১৭
قُلْ إِنَّمَا أَدْعُو رَبِّي وَلا أُشْرِكُ بِهِ أَحَدًا
তুমি বল, আমি শুধু আমার রবকে ডাকি আর তাঁর সাথে কাউকে শরীক করি না। আল-জিন, ৭২/২০
>>> যারা আল্লাহ ছাড়া অন্যদের ডাকে তারা ধারণার অনুসরণ করে <<<
أَلا إِنَّ لِلَّهِ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الأرْضِ وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ شُرَكَاءَ إِنْ يَتَّبِعُونَ إِلا الظَّنَّ وَإِنْ هُمْ إِلا يَخْرُصُونَ
জেনে রাখ, নিশ্চয় আসমানসমূহে যারা আছে এবং জমিনে যারা আছে সবই আল্লাহর এবং যারা আল্লাহ ছাড়া অন্যদের ডাকে, তারা মূলত শরীকদের অনুসরণ করে না, তারা তো কেবল ধারণা-অনুমানের অনুসরণ করে, তারা শুধু মিথ্যাই বলে। ইউনুস, ১০/৬৬
>>> তারা আমাদের মতই বান্দা <<<
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ فَادْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
নিশ্চয়ই আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আহবান কর তারা তোমাদেরই মত বান্দা, তোমরা তাদেরকে ডাকতে থাকো তাহলে যেন তারা তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও। আল-আ‘রাফ, ৭/১৯৪
>>> তারা কোন কিছুরও মালিক নয় <<<
قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُمْ مِنْ دُونِ اللَّهِ لا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلا فِي الأرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِنْ شِرْكٍ وَمَا لَهُ مِنْهُمْ مِنْ ظَهِيرٍ
তুমি বল, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ইলাহ মনে করে ডেকে থাকো, তারা আসমান ও জমিনের মধ্যে অণু পরিমাণ কোন কিছুরও মালিক নয় আর উভয়ের মধ্যে তাদের কোন অংশও নেই এবং তাদের কেউ তাঁর সহায়কও নয়। সাবা, ৩৪/২২
وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ مَا يَمْلِكُونَ مِنْ قِطْمِيرٍ إِنْ تَدْعُوهُمْ لا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ
তোমরা তাঁকে (আল্লাহকে) ছাড়া যাদেরকে ডাক, তারা খেজুরের আঁটির আবরণেরও মালিক নয়। যদি তোমরা তাদেরকে ডাক তারা তোমাদের ডাক শুনবে না, আর যদি শুনেও তবে তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না; আর কেয়ামতের দিনে তারা তোমাদের শির্ককে অস্বীকার করবে আর সর্বজ্ঞ আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না। ফাত্বির, ৩৫/১৩-১৪
>>> তারা কোন কিছু সৃষ্টি করে না, তাদেরকে সৃষ্টি করা হয়েছে <<<
وَالَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ
আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে, তারা কোন কিছু সৃষ্টি করে না বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা মৃত, জীবিত নয় আর তারা জানেও না কবে তাদেরকে (পুনর্জীবিত করে) উঠানো হব। আন্-নাহ্ল, ১৬/২০-২১
قُلْ أَرَأَيْتُمْ شُرَكَاءَكُمُ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الأرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا فَهُمْ عَلَى بَيِّنَةٍ مِنْهُ بَلْ إِنْ يَعِدُ الظَّالِمُونَ بَعْضُهُمْ بَعْضًا إِلا غُرُورًا
তুমি বল, তোমরা কি সেই শরীকদের কথা ভেবে দেখেছ যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে ডাক? আমাকে দেখাও তারা পৃথিবীতে কী সৃষ্টি করেছে? অথবা আসমানসমূহের মধ্যে কি তাদের কোন অংশীদারিত্ব আছে? অথবা আমি কি তাদেরকে কোন কিতাব দিয়েছি, যার কোন সুস্পষ্ট প্রমাণের উপর তারা আছে? বরং যালিমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদাই দিয়ে থাকে। ফাত্বির, ৩৫/৪০
قُلْ أَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الأرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ اِئْتُونِي بِكِتَابٍ مِنْ قَبْلِ هَذَا أَوْ أَثَارَةٍ مِنْ عِلْمٍ إِنْ كُنْتُمْ صَادِقِينَ وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ
তুমি বল, তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাক, আমাকে দেখাও তারা পৃথিবীতে কী সৃষ্টি করেছে? অথবা আকাশসমূহে কি তাদের কোন অংশীদারিত্ব আছে? এর পূর্ববর্তী কোন কিতাব অথবা পরম্পরাগত কোন জ্ঞান আমার কাছে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও। তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকে, যে কেয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না আর তারা তাদের আহবান সম্পর্কে উদাসীন। আল-আহকাফ, ৪৬/৪-৫
>>> আল্লাহ ছাড়া অন্য কেউ উপকার কিংবা ক্ষতি করতে পারে না <<<
وَلا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لا يَنْفَعُكَ وَلا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِينَ
আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো না, যা তোমার উপকার করতে পারে না আর ক্ষতিও করতে পারে না, অতঃপর যদি তুমি এমন কাজ কর তাহলে তুমি যালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইউনুস, ১০/১০৬
يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَا لا يَضُرُّهُ وَمَا لا يَنْفَعُهُ ذَلِكَ هُوَ الضَّلالُ الْبَعِيدُ يَدْعُو لَمَنْ ضَرُّهُ أَقْرَبُ مِنْ نَفْعِهِ لَبِئْسَ الْمَوْلَى وَلَبِئْسَ الْعَشِيرُ
যে কেউ আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকে, যা তার কোন ক্ষতি করতে পারে না আর কোন উপকারও করতে পারে না, এটাই চরম পথভ্রষ্টতা। অবশ্যই সে এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকার অপেক্ষা নিকটতর, কতইনা নিকৃষ্ট এই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট এই সঙ্গী। আল-হাজ্জ, ২২/১২-১৩
قُلْ أَنَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَا لا يَنْفَعُنَا وَلا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَى أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا اللَّهُ كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الأرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابٌ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ
তুমি বল, আমরা কি আল্লাহ বাদ দিয়ে এমন কিছুকে ডাকবো যা আমাদের কোন উপকার করতে পারে না আর ক্ষতিও করতে পারে না? আর আল্লাহ আমাদেরকে হেদায়াত দানের পরে আমরা কি পিছনে ফিরে যাব ঐ ব্যক্তির ন্যায় যাকে শয়তান বিভ্রান্ত করে দিয়েছে, দুনিয়ায় সে দিশেহারা হয়ে রয়েছে; তার সংগী-সাথীরা তাকে সঠিক পথের দিকে ডেকে বলছে, ‘আমাদের কাছে এসো’; তুমি বল, নিশ্চয় আল্লাহর পথই সঠিক পথ, আর আমাদেরকে আদেশ দেয়া হয়েছে যেন আমরা বিশ্বজগতের রবের নিকট আত্মসমর্পণ করি। আল-আন‘আম, ৬/৭১
>>> আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না <<<
وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ لا يَسْتَطِيعُونَ نَصْرَكُمْ وَلا أَنْفُسَهُمْ يَنْصُرُونَ وَإِنْ تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ وَهُمْ لا يُبْصِرُونَ
আর তাঁকে (আল্লাহকে) ছাড়া যাদেরকে তোমরা ডাক তারা তোমাদের সাহায্য করার কোন ক্ষমতা রাখে না আর তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না। আর যদি তুমি তাদেরকে সঠিক পথের দিকে আহবান কর, তারা শুনবে না, আর তুমি তাদের দেখ যে, তারা তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা কিছুই দেখতে পায় না। আল-আ‘রাফ, ৭/১৯৭-১৯৮
أَيُشْرِكُونَ مَا لا يَخْلُقُ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ وَلا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًا وَلا أَنْفُسَهُمْ يَنْصُرُونَ وَإِنْ تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لا يَتَّبِعُوكُمْ سَوَاءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنْتُمْ صَامِتُونَ
তারা কি এমন কিছুকে শরীক করে যারা কোন কিছু সৃষ্টি করে না অথচ তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। আর তারা তাদেরকে সাহায্য করতে ক্ষমতা রাখে না আর তারা নিজেদেরও সাহায্য করতে পারে না। আর যদি তোমরা তাদেরকে সঠিক পথের দিকে আহবান কর, তারা তোমাদের অনুসরণ করবে না, তোমরা তাদেরকে আহবান কর কিংবা চুপ থাক উভয়ই তোমাদের জন্য সমান। আল-আ‘রাফ, ৭/১৯১-১৯৩
>>> আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে রক্ষা করতে পারে না <<<
أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الأرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلا مَا تَذَكَّرُونَ
নাকি তিনি, যিনি আর্তের ডাকে সাড়া দেন যখন সে ডাকে আর বিপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি বানান, আল্লাহর সাথে কোন ইলাহ আছে কি? তোমরা খুব কমই উপদেশ গ্রহণ কর। আন্-নাম্ল, ২৭/৬২
قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُمْ مِنْ دُونِهِ فَلا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلا تَحْوِيلا أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا
তুমি বল, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপাস্য মনে করে ডাক তবে তারা তো তোমাদের দুঃখ-দুর্দশা দুর করার কিংবা পরিবর্তন করারও ক্ষমতা রাখে না। ঐসব লোক যাদেরকে তারা ডাকে তারা নিজেরাই তো তাদের রবের নিকট পৌঁছার পথ অনুসন্ধান করে যে কে তাদের মধ্যে অধিক নিকটবর্তী? তারা তাঁর রহমতের আশা করে এবং তাঁর আযাবকে ভয় করে, নিশ্চয় তোমার রবের আযাব ভীতিকর। আল-ইস্রা, ১৭/৫৬-৫৭
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلْ أَفَرَأَيْتُمْ مَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِيَ اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ
আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস কর, আসমান ও জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে ‘আল্লাহ’; তুমি বল, তোমরা কি ভেবে দেখেছ, যদি আল্লাহ আমার কোন অনিষ্ট করতে চান, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাক তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করতে চাইলে, তারা কি সে রহমত প্রতিরোধ করতে পারবে? বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, ভরসাকারীরা তাঁরই উপর ভরসা করে। আয-যুমার, ৩৯/৩৮
قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ أَوْ أَتَتْكُمُ السَّاعَةُ أَغَيْرَ اللَّهِ تَدْعُونَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ بَلْ إِيَّاهُ تَدْعُونَ فَيَكْشِفُ مَا تَدْعُونَ إِلَيْهِ إِنْ شَاءَ وَتَنْسَوْنَ مَا تُشْرِكُونَ
তুমি বল, তোমরা কি ভেবে দেখেছ, যদি তোমাদের উপর আল্লাহর আযাব এসে যায় কিংবা তোমাদের উপর কিয়ামত এসে যায়, তাহলে কি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে? যদি তোমরা সত্যবাদী হও। বরং তোমরা শুধু তাঁকেই ডাকবে, অতঃপর যে বিপদের জন্য তোমরা তাঁকে ডাক, তিনি ইচ্ছা করলে তা দূর করে দেবেন, আর তোমরা যাকে শরীক কর তাদেরকে ভুলে যাবে। আল-আন‘আম, ৬/৪০-৪১
>>> আল্লাহই বিপদ দূর করেন <<<
قُلْ مَنْ يُنَجِّيكُمْ مِنْ ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُونَهُ تَضَرُّعًا وَخُفْيَةً لَئِنْ أَنْجَانَا مِنْ هَذِهِ لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ قُلِ اللَّهُ يُنَجِّيكُمْ مِنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ أَنْتُمْ تُشْرِكُونَ
তুমি বল, কে তোমাদেরকে স্থল ও জলের অন্ধকার থেকে রক্ষা করেন যখন তোমরা তাঁকে বিনীতভাবে ও নীরবে ডাক, যদি আপনি আমাদেরকে এই বিপদ হতে রক্ষা করেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তুমি বল, আল্লাহই তোমাদেরকে তা থেকে ও সকল বিপদ থেকে রক্ষা করেন আর তারপরও তোমরা শির্ক কর। আল-আন‘আম, ৬/৬৩-৬৪
>>> বিপদাপদ হতে উদ্ধার হওয়ার পর মানুষ আল্লাহকে ভুলে যায় <<<
وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُونَ إِلا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الإنْسَانُ كَفُورًا
যখন সমুদ্রের মধ্যে তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন তিনি (আল্লাহ) ব্যতীত যাদেরকে তোমরা ডাক, তারা (তখন তোমাদের মন থেকে) হারিয়ে যায়; অতঃপর যখন তিনি তোমাদেরকে স্থলে উদ্ধার করে আনেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও, আর মানুষ হল বড়ই অকৃতজ্ঞ। আল-ইস্রা, ১৭/৬৭
وَإِذَا مَسَّ الإنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَنْدَادًا لِيُضِلَّ عَنْ سَبِيلِهِ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلا إِنَّكَ مِنْ أَصْحَابِ النَّارِ
আর যখন মানুষকে দুঃখ-মসিবত স্পর্শ করে তখন সে তার রবকে ডাকতে থাকে একনিষ্ঠভাবে তাঁর অভিমুখী হয়ে, এরপর যখন তিনি তাকে নিজের পক্ষ থেকে অনুগ্রহ দান করেন, তখন পূর্বে সে যে জন্য তাঁকে ডেকেছিল তা ভুলে যায় আর আল্লাহর জন্যে সমকক্ষ নির্ধারণ করে তাঁর পথ থেকে বিভ্রান্ত করার জন্য, তুমি বল, তুমি কুফরীর জীবন কিছুকাল ভোগ করে নাও, নিশ্চয় তুমি জাহান্নামের অভিবাসীদের অন্তর্ভুক্ত। আয-যুমার, ৩৯/৮
وَإِذَا مَسَّ الإنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَنْ لَمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ
আর যখন মানুষকে দুঃখ-মসিবত স্পর্শ করে তখন সে শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, তারপর যখন আমি তার দুঃখ-মসিবত দূর করে দেই, তখন সে এমনভাবে চলতে থাকে যেন তাকে কোন বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেইনি, এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করে তা সুশোভিত করে দেয়া হয়েছে। ইউনুস, ১০/১২
فَإِذَا مَسَّ الإنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لا يَعْلَمُونَ
অতঃপর মানুষকে বিপদাপদ স্পর্শ করলে সে আমাকে ডাকতে থাকে এরপর যখন তিনি তাকে নিজের পক্ষ থেকে অনুগ্রহ দান করেন, তখন সে বলে, ‘জ্ঞানের কারণেই তা আমাকে দেয়া হয়েছে’, বরং এটা একটা পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। আয-যুমার, ৩৯/৪৯
>>> আল্লাহর দেওয়া উপমা <<<
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ
হে মানুষ! একটি দৃষ্টান্ত পেশ করা হল, তাই সেটা মনোযোগ দিয়ে শোন; নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাক কক্ষনো তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না তারা সকলে এজন্য একত্রিত হলেও, আর যদি মাছি তাদের কাছ থেকে কোন কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না; প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয় উভয়েই দুর্বল। আল-হাজ্জ, ২২/৭৩
مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنْكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنْكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَ إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا يَدْعُونَ مِنْ دُونِهِ مِنْ شَيْءٍ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, সে ঘর বানায় আর নিশ্চয় সবচাইতে দুর্বল ঘর হল মাকড়সার ঘর; যদি তারা জানত। তারা তাঁকে ছাড়া অন্য যাদেরকে ডাকে অবশ্যই আল্লাহ তা জানেন আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল-আনকাবূত, ২৯/৪১-৪২
>>> আল্লাহ সঠিকভাবে ফয়সালা করেন <<<
وَاللَّهُ يَقْضِي بِالْحَقِّ وَالَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِهِ لا يَقْضُونَ بِشَيْءٍ إِنَّ اللَّهَ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
আর আল্লাহ সঠিকভাবে ফয়সালা করেন, আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে, তারা কোন কিছুই ফয়সালা করবে না, নিশ্চয় আল্লাহ, তিনিই সবকিছু শুনেন, সবকিছু দেখেন। আল-মুমিন, ৪০/২০
✔
✔
>>>আল্লাহর নিকট ক্ষমা চাওয়া ও তাওবা করা।<<<
=
أَفَلا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَغْفِرُونَهُ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
তবে কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না আর তাঁর কাছে ক্ষমা চাইবে না? আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আল-মায়িদাহ, ৫/৭৪
وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ إِنَّ رَبِّي رَحِيمٌ وَدُودٌ
আর তোমরা তোমাদের ররের কাছে ক্ষমা চাও অতঃপর তাঁরই দিকে ফিরে এসো, নিশ্চয় আমার রব অসীম দয়ালু, অতি ভালবাসা পোষণকারী। হুদ, ১১/৯০
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ
আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, এরপর তাঁরই দিকে ফিরে এসো, তাহলে তিনি নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী উপভোগ করতে দিবেন এবং অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তাঁর অনুগ্রহ অনুযায়ী দান করবেন, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে অবশ্যই আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের আশঙ্কা করছি। হুদ, ১১/৩
>>> আল্লাহ তাওবা কবুলকারী <<<
أَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَأَنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
তারা কি জানে না যে, নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের তাওবা কবুল করেন এবং সদকা গ্রহণ করেন আর নিশ্চয় আল্লাহ, তিনিই তওবা কবুলকারী, অসীম দয়ালু। আত্-তাওবাহ, ৯/১০৪
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা কর যেন তোমরা সফলকাম হতে পার। আন-নূর, ২৪/৩১
إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
নিশ্চয় তিনিই তওবা কবুলকারী, অসীম দয়ালু। আল-বাকারাহ, ২/৩৭, ২/৫৪
إِنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
নিশ্চয় আল্লাহ, তিনিই তওবা কবুলকারী, অসীম দয়ালু। আত্-তাওবাহ, ৯/১১৮
إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
নিশ্চয় আপনি (আল্লাহ) তাওবা কবুলকারী, অসীম দয়ালু। আল-বাকারাহ, ২/১২৮
>>> আল্লাহর নিকট ক্ষমা চাওয়া <<<
وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আল-বাকারাহ, ২/১৯৯
وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আল-মুযযাম্মিল, ৭৩/২০
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
সুতরাং আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি হলেন ক্ষমাশীল। নূহ, ৭১/১০
إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। ২/১৭৩, ১৮২, ১৯২, ১৯৯, ২২৬, ৩/৮৯, ৫/৩, ৩৯, ৮/৬৯, ৯/৫, ৯৯, ১০২, ১৬/১১৫, ২৪/৫, ৬২, ৪৯/১৪, ৫৮/১২, ৬০/১২, ৬৪/১৪, ৭৩/২০
>>> নিজের জন্য ও মুমিনদের জন্য ক্ষমা চাওয়া <<<
وَاسْتَغْفِرِ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا
আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল, অসীম দয়ালু। আন-নিসা, ৪/১০৬
وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
আর তুমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আল-মুমতাহিনাহ, ৬০/১২
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا
অতঃপর তুমি তোমার রবের প্রশংসার সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তাঁর কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি হলেন তাওবা কবুলকারী। নাসর, ১১০/৩
فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالإبْكَارِ
কাজেই তুমি ধৈর্যধারণ কর, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, তুমি তোমার ভুল-ত্রুটির জন্যে ক্ষমা চাও এবং সকাল-সন্ধ্যায় তোমার রবের প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। আল-মুমিন, ৪০/৫৫
فَاعْلَمْ أَنَّهُ لا إِلَهَ إِلا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَاللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ
অতএব জেনে রাখ, নিশ্চয় আল্লাহ ছাড়া কোন (সত্য) উপাস্য নেই আর তোমার জন্য এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ভুলত্রুটির জন্যে তুমি ক্ষমা চাও আর আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে ভালভাবে অবগত আছেন। মুহাম্মদ, ৪৭/১৯
>>> আল্লাহ সবাইকে ক্ষমা করেন না <<<
اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَاللَّهُ لا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
তুমি তাদের জন্য ক্ষমা চাও কিংবা তাদের জন্য ক্ষমা না চাও একই কথা, যদি তুমি তাদের জন্য সত্তর বারও ক্ষমা চাও, তবুও কক্ষনো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, এ জন্য যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার (অমান্য) করেছে, আর আল্লাহ ফাসিকদের সঠিক পথ দেখান না। তওবা, ৯/৮০
>>> আল্লাহ যাদের তাওবা কবুল করেন <<<
الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الإثْمِ وَالْفَوَاحِشَ إِلا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ
যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বিরত থাকে কিন্তু ছোটখাট গুনাহ হয়ে যায় নিশ্চয় তোমার রব ক্ষমা করার ব্যাপারে অত্যন্ত প্রশস্ত (বিশাল/ব্যাপক), তিনি তোমাদের সম্পর্কে ভালভাবেই জানেন। আন্-নাজ্ম, ৫৩/৩২
فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ يَتُوبُ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
তবে যে তার গুনাহের পর তওবা করে আর সংশোধিত হয়, তবে নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করবেন, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আল-মায়িদাহ, ৫/৩৯
إِلا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
কিন্তু যারা তওবা করেছে ও সংশোধিত হয়েছে আর স্পষ্টভাবে সত্য বর্ণনা করেছে তাহলে তাদের তাওবা আমি কবুল করব, নিশ্চয় আমি তওবা কবুলকারী, অসীম দয়ালু। নিশ্চয় যারা কুফরী করে এবং কাফের অবস্থায়ই মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহর, ফেরেশতাগনের, এবং সকল মানুষের অভিসম্পাত। আল-বাকারাহ, ২/১৬০-১৬১
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الآنَ وَلا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا
আসলে আল্লাহ তাদের তাওবা কবুল করেন, যারা ভুলবশতঃ মন্দ্ কাজ করে ফেলে তারপর অবিলম্বে তারা তওবা করে, অতঃপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আর তাদের তাওবা নিষ্ফল, যারা গুনাহ করতেই থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন বলে, নিশ্চয় আমি এখন তাওবা করছি, আর তাওবা তাদের জন্য্ও নয়, যারা কাফির অবস্থায় মারা যায়, আমি এদের জন্যই তৈরী করেছি যন্ত্রণাদায়ক আযাব। আন-নিসা, ৪/১৭-১৮
إِلا الَّذِينَ تَابُوا مِنْ بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَئِكَ هُمُ الضَّالُّونَ
কিন্তু তারা ছাড়া যারা এরপরে তওবা করেছে আর নিজেদেরকে সংশোধন করেছে তবে নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। নিশ্চয় যারা ঈমান আনার পরে কুফরী করেছে এরপর তাদের কুফরীকে বৃদ্ধি করেছে তাদের তওবা কক্ষনো কবুল করা হবে না আর তারাই পথভ্রষ্ট। আলে‘ইমরান, ৩/৮৯-৯০
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
নিশ্চয় যারা মুমিন পুরুষ ও নারীকে যুলুম-নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তবে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, আর তাদের জন্য আগুনে দগ্ধ হওয়ার শাস্তি রয়েছে। আল-বুরূজ, ৮৫/১০
>>> তাওবার ফলাফল <<<
إِلا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا
তবে যারা তওবা করে ও ঈমান আনে আর সৎ আমল করে তবে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেবেন, আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আর যে তওবা করে আর সৎ আমল করে তবে নিশ্চয় সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে। আল-ফুরক্বান, ২৫/৭০-৭১
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ
হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা কর, খাঁটি তাওবা, আশা করা যায়, তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন আর তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। আত-তাহরীম, ৬৬/৮
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ أُولَئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
আর যারা কোন অশ্লীল কাজ করে ফেলে কিংবা তাদের নিজের উপর জুলুম করে ফেলে তখনই আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের পাপের জন্য ক্ষমা চায়, আল্লাহ ছাড়া আর কে আছে যে পাপসমূহ ক্ষমা করতে পারেন? তারা যা করে ফেলেছে, জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। এরাই তারা, যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে আর সৎকর্মশীলদের প্রতিদান কতই না উত্তম! আলে‘ইমরান, ৩/১৩৫-১৩৬
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ
আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার আর যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই প্রজ্জ্বলিত আগুনের অধিবাসী। আল-মায়িদাহ, ৫/৯-১০
وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
আর আল্লাহ নিজের অনুগ্রহে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহবান করেন এবং তাঁর আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আল-বাকারাহ, ২/২২১
سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ وَالأرْضِ أُعِدَّتْ لِلَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
তোমরা অগ্রণী হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের লাভের জন্য, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মত; তা প্রস্তুত রাখা হয়েছে, তাদের জন্য যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান এনেছে; এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আল-হাদীদ, ৫৭/২১
>>> আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার দু‘আ <<<
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
রাব্বানা--- ইন্নানা--- আ-মান্না- ফাগ্ ফির্ লানা- যুনূবানা- ওয়াক্বিনা- ‘আযা-বান্ না-র্
হে আমাদের রব! আমরা অবশ্যই ঈমান এনেছি, তাই আমাদের গুণাহসমূহকে ক্ষমা করুন আর আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। আলে‘ইমরান, ৩/১৬
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ
রাব্বানা--- আ-মান্না- ফাগ্ ফির্ লানা- ওয়ার্ হামনা- ওয়াআন্তা খায়রুর্ রা-হিমি---ন্
হে আমাদের রব! আমরা ঈমান এনেছি তাই আমাদেরকে ক্ষমা করুন ও আমাদের প্রতি রহমত করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল-মু’মিনুন, ২৩/১০৯
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ
রাব্বিগ্ ফির্ ওয়ার্ হাম্ ওয়াআন্তা খায়রুর্ রা-হিমি---ন্
হে আমার রব! ক্ষমা করুন ও রহমত করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। মু’মিনুন, ২৩/১১৮
✔
✔
>>>আল্লাহর শোকর আদায় করা।<<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে পবিত্র রিযিক দিয়েছি তা থেকে খাও আর আল্লাহর শোকর কর, যদি তোমরা শুধুমাত্র তাঁরই ইবাদত করে থাক। আল-বাকারাহ, ২/১৭২
فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلالا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَةَ اللَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
অতএব আল্লাহ তোমাদেরকে যে পবিত্র হালাল রিযিক দিয়েছেন, তা থেকে তোমরা খাও আর আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় কর, যদি তোমরা শুধুমাত্র তাঁরই ইবাদত করে থাকো। আন্-নাহ্ল, ১৬/১১৪
كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ
তোমরা তোমাদের রবের রিযিক থেকে খাও এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। সাবা, ৩৪/১৫
فَابْتَغُوا عِنْدَ اللَّهِ الرِّزْقَ وَاعْبُدُوهُ وَاشْكُرُوا لَهُ إِلَيْهِ تُرْجَعُونَ
সুতরাং তোমরা আল্লাহর নিকট রিযিক চাও আর তাঁরই ইবাদত কর এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর, তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। আল-আনকাবূত, ২৯/১৭
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلا تَكْفُرُونِ
অতএব তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার শোকর আদায় কর, আর অকৃতজ্ঞ হয়ো না। আল-বাকারাহ, ২/১৫২
بَلِ اللَّهَ فَاعْبُدْ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ
বরং তুমি আল্লাহরই ইবাদত কর আর কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। আয-যুমার, ৩৯/৬৬
وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ
আর অচিরেই আল্লাহ কৃতজ্ঞদেরকে বিনিময় প্রদান করবেন। আন-নিসা, ৩/১৪৪
وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَنْ يُرِدْ ثَوَابَ الآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ
আর যে ব্যক্তি দুনিয়ায় প্রতিদান চায়, আমি তা থেকে তাকে দেই আর যে ব্যক্তি আখেরাতে প্রতিদান চায়, আমি তা থেকে তাকে দেই এবং অচিরেই আমি কৃতজ্ঞদেরকে বিনিময় প্রদান করবেন। আন-নিসা, ৩/১৪৫
>>> আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে <<<
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأبْصَارَ وَالأفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
আর আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে এমনাবস্থায় বের করেছেন, তোমরা কিছুই জানতে না, আর তিনি তোমাদের জন্য দিয়েছেন শ্রবণশক্তি, চক্ষু ও অন্তর যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। আন্-নাহ্ল, ১৬/৭৮
إِنَّا خَلَقْنَا الإنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব তাই তাকে করেছি শ্রবণ শক্তিসম্পন্ন ও দৃষ্টিশক্তি সম্পন্ন। অবশ্যই আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। আদ্-দাহ্র, ৭৬/২-৩
وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ
আর আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম (তাকে বলেছিলাম) যে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর, যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে নিজের জন্যই কল্যাণ করে আর যে অকৃতজ্ঞ হয়, নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। লুকমান, ৩১/১২
مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا
আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কী করবেন যদি তোমরা কৃতজ্ঞ হও আর ঈমান আন এবং আল্লাহ হলেন পুরস্কারদাতা, সর্ববিষয়ে জ্ঞাত। আন-নিসা, ৪/১৪৭
وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
আর তাঁর (আল্লাহর) অনুগ্রহে তিনি তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা বিশ্রাম নিতে পার এবং তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার এবং যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। আল-কাসাস, ২৮/৭৩
مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَكِنْ يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
আল্লাহ তোমাদের উপর কোন সংকীর্ণতা রাখতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তাঁর নেয়ামত পূর্ণ করতে চান যেন তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। আল-মায়িদাহ, ৫/৬
>>> খুব অল্পই কৃতজ্ঞতা স্বীকার করে <<<
قُلْ هُوَ الَّذِي أَنْشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأبْصَارَ وَالأفْئِدَةَ قَلِيلا مَا تَشْكُرُونَ
তুমি বল, তিনিই তোমাদের জন্য সৃষ্টি করেছেন আর তোমাদের জন্য দিয়েছেন শ্রবণশক্তি, চক্ষু ও অন্তর, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর। আল-মুল্ক, ৬৭/২৩
وَهُوَ الَّذِي أَنْشَأَ لَكُمُ السَّمْعَ وَالأبْصَارَ وَالأفْئِدَةَ قَلِيلا مَا تَشْكُرُونَ
আর তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন কর্ণ, চক্ষু ও অন্তর, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর। আল-মু‘মিনূন, ২৩/৭৮
وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأبْصَارَ وَالأفْئِدَةَ قَلِيلا مَا تَشْكُرُونَ
আর তিনি তোমাদের জন্য দিয়েছেন শ্রবণশক্তি, চক্ষু ও অন্তর, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর। আস-সাজদাহ, ৩২/৯
قَلِيلا مَا تَشْكُرُونَ
তোমরা খুব কমই কৃতজ্ঞতা স্বীকার কর। ৭/১০, ২৩/৭৮, ৩২/৯, ৬৭/২৩
وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ
আর আমার বান্দাদের মধ্যে খুব অল্পই কৃতজ্ঞ। সাবা, ৩৪/১৩
>>> অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না <<<
إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لا يَشْكُرُونَ
নিশ্চয় আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা স্বীকার করে না। আল-বাকারাহ, ২/২৪৩, আল-মু‘মিন, ৪০/৬১
وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لا يَشْكُرُونَ
নিশ্চয় তোমার রব মানুষের উপর অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা স্বীকার করে না। আন্-নাম্ল, ২৭/৭৩
ذَلِكَ مِنْ فَضْلِ اللَّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لا يَشْكُرُونَ
এটি আমাদের ও সকল মানুষের উপর আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা স্বীকার করে না। ইউসুফ, ১২/৩৮
وَلَكِنَّ أَكْثَرَهُمْ لا يَشْكُرُونَ
কিন্তু তাদের অধিকাংশ কৃতজ্ঞতা স্বীকার করে না। ১০/৬০, ২৭/৭৩
وَلا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ
আর আপনি তাদের অধিকাংশকে শোকরকারী পাবেন না। ৭/১৭
>>> আল্লাহর শোকরিয়া আদায় করার দু‘আ <<<
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
রাব্বি আওযি‘ইনি--- আন্ আশকুরা নি‘ইমাতাকাল্ লাতি--- আন্‘আম্তা আলাইয়া ওয়াআলা ওয়া-লিদাইয়্যা ওয়া আন্ ‘আমালা স্ব-লিহান্ তারদ্বা-হু ওয়া আসলিহ্ লি- ফি- যুররিইয়াতি- ইন্নি- তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল্ মুসলিমি---ন্
হে আমার রব! আপনি আমাকে সামর্থ্য দিন, আমি যেন আপনার নিয়ামতের শোকর আদায় করতে পারি, যে নিয়ামত আমার উপর ও আমার পিতা-মাতার উপর দান করেছেন এবং আমি যেন আপনার পছন্দনীয় সৎকাজ করতে পারি এবং আমার জন্যে আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করুন, নিশ্চয় আমি আপনার নিকট তওবা করছি এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আল-আহকাফ, ৪৬/১৫
✔
✔
>>>আল্লাহর নিকট আশ্রয় চাওয়া।<<<
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি।
إِنَّ الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ بِغَيْرِ سُلْطَانٍ أَتَاهُمْ إِنْ فِي صُدُورِهِمْ إِلا كِبْرٌ مَا هُمْ بِبَالِغِيهِ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
নিশ্চয় যারা আল্লাহর আয়াত সম্পর্কে তর্ক করে তাদের নিকট আসা কোন দলীল-প্রমাণ ছাড়াই, তাদের অন্তরে আছে কেবল অহঙ্কার, তারা সেখানে (সাফল্যের মনযিলে) পৌঁছবে না, অতএব তুমি আল্লাহর কাছে আশ্র্য় চাও, নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল-মুমিন, ৪০/৫৬
وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ
আর যদি শয়তানের পক্ষ হতে কোন প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। আল-আ‘রাফ, ৭/২০০
وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
আর যদি শয়তানের পক্ষ হতে কোন প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর নিকট আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। ফুসসিলাত, ৪১/৩৬
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
সুতরাং যখন তুমি কুরআন পাঠ কর তখন আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাও।আন্-নাহ্ল, ১৬/৯৮
وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
আর তুমি বল, হে আমার রব! শয়তানের প্ররোচনা হতে আমি আপনার কাছে আশ্রয় চাই আর ওদের (শয়তানদের) উপস্থিতি হতে প্রভু আমি আপনার কাছে আশ্রয় চাই। মু’মিনুন, ২৩/৯৭-৯৮
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ
তুমি বল, আমি আশ্রয় চাই ঊষার রবের কাছে, তিনি যা সৃষ্টি করেছেন তাঁর অনিষ্ট থেকে। আল-ফালাক্ক, ১১৩/১-২
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ
তুমি বল, আমি আশ্রয় চাই মানুষের রব, মানুষের অধিপতি, মানুষের উপাস্যের কাছে। আন-নাস, ১১৪/১-৩
قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ
সে (মুসা) বলেছিল, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। আল-বাকারাহ, ২/৬৭
وَقَالَ مُوسَى إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ مِنْ كُلِّ مُتَكَبِّرٍ لا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ
আর মূসা বলেছিল, অবশ্যই আমি আমার ও তোমাদের রবের নিকট আশ্রয় চাচ্ছি, প্রত্যেক অহঙ্কারী হতে যে বিচার দিবসের প্রতি ঈমান রাখে না। আল-মুমিন, ৪০/২৭
قَالَ رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ
সে (নূহ) বলেছিল, হে আমার রব! নিশ্চয় আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি যে সম্বন্ধে আমার জ্ঞান নেই সে বিষয়ে প্রশ্ন করা হতে, আর যদি আপনি আমাকে ক্ষমা ও রহমত না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হুদ, ১১/৪৭
قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنْكَ إِنْ كُنْتَ تَقِيًّا
সে (মারইয়াম) বলেছিল, আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি যদি তুমি আল্লাহভীরু হও। মারইয়াম, ১৯/১৮
>>> আল্লাহ হলেন একমাত্র আশ্রয়স্থল <<<
وَلَنْ تَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا
আর তাঁকে (আল্লাহ) ছাড়া কখনই কোন আশ্রয়স্থল তুমি পাবে না। আল-কাহ্ফ, ১৮/২৭
قُلْ إِنِّي لا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلا رَشَدًا قُلْ إِنِّي لَنْ يُجِيرَنِي مِنَ اللَّهِ أَحَدٌ وَلَنْ أَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا
তুমি বল, নিশ্চয়ই আমি তোমাদের জন্য কোন ক্ষতির কিংবা কোন কল্যাণের ক্ষমতা রাখি না। তুমি বল, নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে কখনো আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তাঁকে ছাড়া কখনো আমি কোন আশ্রয়স্থল পাব না। আল-জিন, ৭২/২১-২২
اسْتَجِيبُوا لِرَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لا مَرَدَّ لَهُ مِنَ اللَّهِ مَا لَكُمْ مِنْ مَلْجَإٍ يَوْمَئِذٍ وَمَا لَكُمْ مِنْ نَكِيرٍ
তোমরা তোমাদের রবের কথায় সাড়া দাও সেই দিন আসার পূর্বে আল্লাহ থেকে যাকে ফিরিয়ে রাখার কেউ নেই। সেদিন তোমাদের জন্য কোন আশ্রয়স্থল থাকবে না আর তোমাদের জন্য কোন প্রতিরোধকারীও থাকবে না। আশ্-শূরা, ৪২/৪৭
يَقُولُ الإنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ كَلا لا وَزَرَ إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ
সে দিন মানুষ বলবে, ‘পালাবার জায়গা কোথায়’? না, কোথাও আশ্রয়স্থল নাই। সেদিন তোমার রবের কাছেই হবে অবস্থানস্থল। আল-ক্বিয়া-মাহ, ৭৫/১০-১২
>>> আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার একটি দু‘আ <<<
رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
রাব্বি আউ-যুবিকা মিন্ হামাযা-তিশ্ শাইয়া-ত্বি---ন্ ওয়া আউ-যুবিকা রাব্বি আই-ইয়াহদ্বুরু--ন
হে আমার রব! শয়তানের প্ররোচনা হতে আমি আপনার কাছে আশ্রয় চাই। আর হে আমার রব! আমি আপনার কাছে আশ্রয় চাই, ওদের (শয়তানদের) উপস্থিতি হতে। মু’মিনুন, ২৩/৯৭-৯৮
✔
✔
>>>আল্লাহর নিকট সাহায্য চাওয়া।<<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল-বাকারাহ, ২/১৫৩
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلا عَلَى الْخَاشِعِينَ
আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। আল-বাকারাহ, ২/৪৫
قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الأرْضَ لِلَّهِ يُورِثُهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
মুসা তাঁর সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ কর, নিশ্চয়ই পৃথিবী আল্লাহর, তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা করেন তার উত্তরাধিকারী করেন আর উত্তম পরিণাম মুত্তাকীদের জন্য’। আল-আ‘রাফ, ৭/১২৮
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই নিকট সাহায্য চাই। আল-ফাতিহা ১/৫
>>> আল্লাহ যাদের সাহায্য করেন <<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপগুলোকে সুদৃঢ় করবেন। মুহাম্মদ, ৪৭/৭
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلا تَعَاوَنُوا عَلَى الإثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরের সহযোগিতা কর, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরের সহযোগিতা কর না আর আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। আল-মায়িদাহ, ৫/২
وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الأرْضِ أَقَامُوا الصَّلاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الأمُورِ
আর আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করেন, যারা তাঁকে সাহায্য করে, নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী। (এরা হল) যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা প্রদান করলে, তারা সালাত কায়েম করে ও যাকাত আদায় করে এবং সৎকাজের আদেশ করে ও মন্দ কাজে নিষেধ করে আর সকল কাজের পরিণাম আল্লাহর অধিকারে। আল-হাজ্জ, ২২/৪০-৪১
فَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلاكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
সুতরাং তোমরা সালাত কায়েম কর ও যাকাত আদায় কর এবং আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধর, তিনিই তোমাদের অভিভাবক, অতএব তিনি কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী! আল-হাজ্জ, ২২/৭৮
>>> আল্লাহর সাহায্য <<<
وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَنْ يَشَاءُ
আর আল্লাহ তাঁর সাহায্য দ্বারা যাকে ইচ্ছা শক্তিশালী করে থাকেন। আলে‘ইমরান, ৩/১৩
بِنَصْرِ اللَّهِ يَنْصُرُ مَنْ يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
আল্লাহর সাহায্য দ্বারা যাকে ইচ্ছা তিনি সাহায্য করেন আর তিনি পরাক্রমশালী, অসীম দয়ালু। আর-রূম, ৩০/৫
وَمَا النَّصْرُ إِلا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ
আর সাহায্য শুধুমাত্র পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহরই পক্ষ থেকে। আলে‘ইমরান, ৩/১২৬
وَمَا النَّصْرُ إِلا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
আর সাহায্য শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল-আনফাল, ৮/১০
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন, তবে কে এমন আছে যে তোমাদের সাহায্য করবে? আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। আলে‘ইমরান, ৩/১৬০
أَمْ مَنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلا فِي غُرُورٍ
পরম করুণাময় ছাড়া তোমাদের কি আর কোন সৈন্যবাহিনী আছে যে তোমাদেরকে সাহায্য করবে? কাফেররা কেবলমাত্র ধোঁকায় পড়ে আছে। আল-মুল্ক, ৬৭/২০
>>> আল্লাহ হলেন সাহায্যকারী <<<
بَلِ اللَّهُ مَوْلاكُمْ وَهُوَ خَيْرُ النَّاصِرِينَ
বরং আল্লাহ তোমাদের অভিভাবক আর তিনি উত্তম সাহায্যকারী। আলে‘ইমরান, ৩/১৫০
وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلا نَصِيرٍ
এবং আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক ও সাহায্যকারী নেই। আল-বাকারাহ, ২/১০৭, ৯/১১৬, ২৯/২২, ৪২/৩১
وَاللَّهُ أَعْلَمُ بِأَعْدَائِكُمْ وَكَفَى بِاللَّهِ وَلِيًّا وَكَفَى بِاللَّهِ نَصِيرًا
আর আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে অধিক অবগত এবং অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট আর সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট। আন-নিসা, ৪/৪৫
وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا
আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট। আল-ফুরক্বান, ২৫/৩১
وَإِنْ تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلاكُمْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা জেনে রাখ, নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক, তিনি কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী! আল-আনফাল, ৮/৪০
>>> আল্লাহ ছাড়া কোন অভিভাবক ও সাহায্যকারী নেই <<<
مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ وَلا يَجِدْ لَهُ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلا نَصِيرًا
যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে তার প্রতিফল দেয়া হবে আর সে আল্লাহ ছাড়া কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আন-নিসা, ৪/১২৩
مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا
আল্লাহ যাকে পথ দেখান, সে সঠিক পথপ্রাপ্ত, আর যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনও তার জন্যে অভিভাবক ও পথপ্রদর্শনকারী পাবে না। আল-কাহাফ, ১৮/১৭
قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلا نَصِيرٍ
তুমি বল, নিশ্চয় আল্লাহর হিদায়াত হল সঠিক হিদায়াত আর তোমার কাছে যে জ্ঞান এসে পৌঁছেছে তারপর যদি তুমি তাদের ইচ্ছা-আকাঙ্ক্ষাসমূহের (প্রবৃত্তির) অনুসরণ কর তাহলে আল্লাহর মোকাবিলায় তোমার কোন অভিভাবক ও সাহায্যকারী নেই। আল-বাকারাহ, ২/১২০
وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَهُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ يُدْخِلُ مَنْ يَشَاءُ فِي رَحْمَتِهِ وَالظَّالِمُونَ مَا لَهُمْ مِنْ وَلِيٍّ وَلا نَصِيرٍ
আল্লাহ ইচ্ছা করলে তাদের সবাইকে এক উম্মত করতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছে তাঁর রহমতে প্রবেশ করান আর যালেমদের জন্য কোন অভিভাবক ও সাহায্যকারী নেই। আশ্-শূরা, ৪২/৮
قُلْ مَنْ ذَا الَّذِي يَعْصِمُكُمْ مِنَ اللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةً وَلا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلا نَصِيرًا
তুমি বল, কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের কোন ক্ষতি করতে চান? অথবা তিনি তোমাদের প্রতি রহমত করতে চান (কে তোমাদের ক্ষতি করবে), তারা তাদের জন্য আল্লাহ ছাড়া কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আল-আহযাব, ৩৩/১৭
فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنْكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلا نَصِيرًا
কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, অতঃপর তিনি তাদেরকে তাদের কর্মের পরিপূর্ণ প্রতিদান দেবেন এবং তাঁর অনুগ্রহ থেকে তাদেরকে আরও বাড়িয়ে দেবেন; পক্ষান্তরে যারা হেয় জ্ঞান করেছে এবং অহঙ্কার করেছে তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন, এবং তারা তাদের জন্য আল্লাহকে ছাড়া কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আন-নিসা, ৪/১৭৩
>>> আল্লাহ মুমিনদের সাহায্য করেন <<<
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আর-রূম, ৩০/৪৭
إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الأشْهَادُ
নিশ্চয় আমি সাহায্য করব আমার রাসূলদেরকে ও মুমিনদেরকে দুনিয়ার জীবনে এবং যেদিন সাক্ষীগণ দন্ডায়মান হবে সেই দিনে সাহায্য করব। আল-মুমিন, ৪০/৫১
>>> মুমিনদের জন্যে আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় <<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ
হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? আস-সাফ, ৬১/১০
تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ
তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আন আর তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ কর; এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে। আস-সাফ, ৬১/১১
يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
তিনি তোমাদের জন্যে তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত আর চিরস্থায়ী আবাসস্থল জান্নাতের মধ্যে অতি উত্তম বাসগৃহ দান করবেন; এটা মহাসাফল্য। আস-সাফ, ৬১/১২
وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
এবং আরো একটি অনুগ্রহ দান করবেন, যা তোমরা পছন্দ কর, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও আসন্ন বিজয় আর মুমিনদেরকে সুসংবাদ দাও। আস-সাফ, ৬১/১৩
>>> কাফেরদের বিরুদ্ধে সাহায্য পাওয়ার জন্য দু‘আ <<<
وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ وَمَا كَانَ قَوْلَهُمْ إِلا أَنْ قَالُوا
আর কত নবী যুদ্ধ করেছিল তার সাথে বহু প্রভুভক্ত লোক ছিল তখন আল্লাহর পথে তাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য তারা হতাশ হয়নি ও দুর্বল হয়নি আর নত হয়নি এবং আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালবাসেন, আর তাদের মুখে এ কথা ছাড়া আর কিছুই ছিল না, তারা বলেছিল,
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
হে আমাদের রব! আমাদের গুণাহসমূহ আর আমাদের কাজের ক্ষেত্রে আমাদের বাড়াবাড়িকে ক্ষমা করুন এবং আমাদের পদক্ষেপ সুদৃঢ় করুন আর অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আলে‘ইমরান, ৩/১৪৬-১৪৭
>>> তালুত ও তার সৈন্যবাহিনী দু‘আ করেছিল <<<
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
হে আমাদের রব! আমাদেরকে ধৈর্যধারণের শক্তি দান করুন এবং আমাদের পদক্ষেপ সুদৃঢ় করুন, আর আমাদেরকে অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন। আল-বাকারাহ, ২/২৫০
>>> অসহায় মজলুম ব্যক্তিরা দু‘আ করবে <<<
رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَل لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا
হে আমাদের রব! আমাদেরকে এই যালিম অধ্যূষিত জনপদ হতে বের করুন এবং আপনার নিকট থেকে আমাদের জন্য একজন অভিভাবক বানিয়ে দিন আর আপনার নিকট থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে দিন। আন-নিসা, ৪/৭৫
✔
✔
>>>আল্লাহর উপর ভরসা করা, নির্ভর করা।<<<
وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ
আর তুমি পরাক্রমশালী, পরম দয়ালুর উপর নির্ভর কর। আশ্-শু‘আরা, ২৬/২১৭
وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلا
আর তুমি আল্লাহর উপর নির্ভর কর আর কার্যনির্বাহীরূপে (কর্ম সম্পাদনে) আল্লাহই যথেষ্ট। আন-নিসা, ৪/৮১, ৩৩/৩, ৩৩/৪৮
فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
অতঃপর আল্লাহর উপর ভরসা কর নিশ্চয় আল্লাহ তাঁর উপর ভরসাকারীদেরকে ভালবাসেন। আলে‘ইমরান, ৩/১৫৯
وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
আর তুমি আল্লাহর উপর ভরসা কর নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল-আনফাল, ৮/৬১
فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
কাজেই তুমি তাঁরই ইবাদত কর এবং তাঁরই উপর ভরসা কর আর তোমরা যা কিছু করছ সে ব্যাপারে তোমার রব গাফেল নন। হুদ, ১১/১২৩
وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِ وَكَفَى بِهِ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا
আর তুমি ভরসা কর সেই চিরঞ্জীবের উপর যিনি মরবেন না, তাঁর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, তিনি তাঁর বান্দাদের গুনাহর খবর রাখার ব্যাপারে যথেষ্ট। আল-ফুরক্বান, ২৫/৫৮
>>> মুমিনগণ আল্লাহর উপর ভরসা করে <<<
يَا أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ
হে নবী, আপনার জন্য আর আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল-আনফাল, ৮/৬৪
فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّكَ عَلَى الْحَقِّ الْمُبِينِ
অতঃপর তুমি আল্লাহর উপর ভরসা কর, নিশ্চয় তুমি সুস্পস্ট সত্যের উপর আছ। আন্-নাম্ল, ২৭/৭৯
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
আর তোমরা আল্লাহর উপরই ভরসা কর যদি তোমরা মুমিন হও। আল-মায়িদাহ, ৫/২৩
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
আল্লাহ তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই আর মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। আত্-তাগাবুন, ৬৪/১৩
وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
আর মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা। ৩/১২২, ১৬০, ৫/১১, ৯/৫১, ১৪/১১, ৫৮/১০, ৬৪/১৩
قُلْ لَنْ يُصِيبَنَا إِلا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
তুমি বল, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন এছাড়া অন্য কিছুই আমাদের ঘটবে না, তিনি আমাদের অভিভাবক আর মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। আত্-তাওবাহ, ৯/৫১
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
আসলে মুমিনতো তারাই যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন তাদের নিকট তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় আর তারা তাদের রবের উপর ভরসা করে। আল-আনফাল, ৮/২
>>> ভরসাকারীর জন্য আল্লাহই যথেষ্ট <<<
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَإِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
আর যে কেউ আল্লাহর উপর ভরসা করে তবে নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল-আনফাল, ৮/৪৯
وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
যে কেউ আল্লাহর উপর ভরসা করে তবে তার জন্য তিনিই যথেষ্ট, নিশ্চয় আল্লাহ তাঁর কাজ সম্পূর্ণ করবেন, অবশ্যই আল্লাহ প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট মাত্রা নির্ধারণ করেছেন। আত-তালাক্ব, ৬৫/৩
>>> আল্লাহই আমাদের জন্য যথেষ্ট <<<
حَسْبُنَا اللَّهُ
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আত্-তাওবাহ, ৯/৫৯
حَسْبِيَ اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ
আল্লাহই আমার জন্য যথেষ্ট, ভরসাকারীগণ তাঁরই উপর ভরসা করে। আয-যুমার, ৩৯/৩৮
تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ
আমি তাঁর উপরই নির্ভর করি আর নির্ভরকারীগণ যেন তাঁর উপরই নির্ভর করে। ইউসুফ, ১২/৬৭
وَمَا تَوْفِيقِي إِلا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
আল্লাহর সহায়তা ছাড়া আমার কোন সামর্থ্য নেই, আমি তাঁর উপর নির্ভর করি এবং তাঁরই দিকে ফিরে যাই। হুদ, ১১/৮৮
ذَلِكُمُ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
তিনিই আল্লাহ, আমার রব, তাঁরই উপর আমি ভরসা করি আর তাঁরই দিকে ফিরে যাই। আশ্-শূরা, ৪২/১০
قُلْ هُوَ رَبِّي لا إِلَهَ إِلا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ مَتَابِ
তুমি বল, তিনি আমার রব, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, তাঁরই উপর আমি ভরসা করি আর তাঁরই দিকে আমার প্রত্যাবর্তনস্থল্। আর-রাদ, ১৩/৩০
إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُمْ مَا مِنْ دَابَّةٍ إِلا هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
আমার রব এবং তোমাদের রব আল্লাহর উপর অবশ্যই আমি ভরসা করছি, এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার নিয়ন্ত্রণকারী তিনি নন, নিশ্চয় আমার রব সরল-সঠিক পথে আছেন। হুদ, ১১/৫৬
قُلْ هُوَ الرَّحْمَنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلالٍ مُبِينٍ
তুমি বল, তিনিই পরম করুণাময়, আমরা তাঁর প্রতি ঈমান এনেছি এবং তাঁর উপর নির্ভর করছি, কাজেই তোমরা অচিরেই জানতে পাবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে? আল-মুল্ক, ৬৭/২৯
رَبُّنَا وَسِعَ رَبُّنَا كُلَّ شَيْءٍ عِلْمًا عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِينَ
আমাদের রব জ্ঞান দ্বারা সবকিছু পরিবেষ্টন করে আছেন, আমরা আল্লাহর উপর ভরসা করি, হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন আর আপনি শ্রেষ্ঠতম ফয়সালাকারী। আল-আ‘রাফ, ৭/৮৯
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ
আমরা আল্লাহর উপর ভরসা করছি, হে আমাদের রব, আমাদেরকে যালেম কওমের জন্যে ফেতনায় পরিণত করবেন না। ইউনুস, ১০/৮৫। এ বিষয় অন্য সূরার আয়াত দেখুনঃ ইব্রাহীম, ১৪/১২
>>> আল্লাহর উপর ভরসা করার ফলাফল <<<
إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِنَّمَا سُلْطَانُهُ عَلَى الَّذِينَ يَتَوَلَّوْنَهُ وَالَّذِينَ هُمْ بِهِ مُشْرِكُونَ
নিশ্চয় তার (শয়তানের) আধিপত্য চলে না তাদের উপর যারা ঈমান এনেছে আর তারা তাদের রবের উপর ভরসা করে। আসলে তার (শয়তানের) আধিপত্য চলে তাদের উপর যারা তাকে অভিভাবকরূপে গ্রহণ করেছে আর যারা আল্লাহর সাথে শরীক করে। আন্-নাহ্ল, ১৬/৯৯-১০০
وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى لِلَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
আর আল্লাহর নিকট যা রয়েছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা ঈমান আনে আর তাদের রবের উপর ভরসা করে। আশ্-শূরা, ৪২/৩৬
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ الَّذِينَ صَبَرُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে আমি অবশ্য অবশ্যই তাদেরকে জান্নাতে সুউচ্চ প্রাসাদে বাসস্থান দেব, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে; কতই না উত্তম আমলকারীদের প্রতিদান যারা ধৈর্যধারণ করে আর তাদের রবের উপর ভরসা রাখে। আন-কাবুত, ২৯/৫৮-৫৯, ১৬/৪২
>>> এ বিষয় দু‘আ <<<
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
হাস্বুনাল্লা-হু ওয়া নি’মাল্ ওয়াকি---ল্
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই হলেন উত্তম কর্ম বিধায়ক। আলে'ইমরান, ৩/১৭৩
حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
হাস্বি আল্লা-হু লা--- ইলা-হা ইল্লা-হু ‘আলাইহি তাওয়াক্বাল্তু ওয়া হুয়া রাব্বুল্ ‘আর্শীল্ ‘আয্বি---ম্
আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোন (সত্য) ইলাহ নেই, তাঁরই উপর আমি ভরসা করছি এবং তিনিই মহান আরশের রব। আত্-তাওবাহ, ৯/১২৯
رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
রাব্বানা- ‘আলাইকা তাওয়াক্কাল্না- ওয়াইলাইকা আনাব্না- ওয়াইলাইকাল্ মাসি--র,
হে আমাদের রব, আমরা আপনার উপরই ভরসা করি আর আপনার অভিমুখী হই আর আপনার কাছেই প্রত্যাবর্তন। আল-মুমতাহিনাহ, ৬০/৪
✔
✔
>>>কুরআন ও সহীহ হাদিসের আলোকে সবর/ধৈর্যধারণ।<<<
وَلِرَبِّكَ فَاصْبِرْ
আর তোমার রবের জন্যই ধৈর্যধারণ কর। আল-মুদ্দাস্সির, ৭৪/৭
فَاصْبِرْ صَبْرًا جَمِيلا
সুতরাং তুমি ধৈর্যধারণ কর, পরম ধৈর্য। আল-মা‘আরিজ, ৭০/৫
وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ
আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল-বাকারাহ, ২/২৪৯, ৮/৬৬
وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
আর আল্লাহ ধৈর্যশীলদের ভালবাসেন। আলে‘ইমরান, ৩/১৪৬
>>> সবর/ধৈর্যধারণ একটি মহৎ গুণ <<<
وَلا تَسْتَوِي الْحَسَنَةُ وَلا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ وَمَا يُلَقَّاهَا إِلا الَّذِينَ صَبَرُوا وَمَا يُلَقَّاهَا إِلا ذُو حَظٍّ عَظِيمٍ
আর ভাল ও মন্দ সমান হতে পারে না; মন্দকে প্রতিহত কর তা দ্বারা যা উৎকৃষ্টতর, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে যেন হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু। এই গুণ কেবল তারাই লাভ করে যারা ধৈর্যশীল আর এই গুণ কেবল তারাই লাভ করে যারা মহা ভাগ্যবান। ফুসসিলাত, ৪১/৩৪-৩৫
সহীহুল বুখারী ও সহীহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
وَلَنْ تُعْطَوْا عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ
সবর/ধৈর্য অপেক্ষা অধিক প্রশস্ত ও কল্যাণকর কিছু কস্মিনকালেও তোমাদেরকে দান করা হবে না। সহীহুল বুখারী: ৬৪৭০
>>> সবর/ধৈর্যধারণ দৃঢ় সংকল্পের কাজ <<<
وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الأمُورِ
আর অবশ্যই যে ব্যক্তি ধৈর্যধারণ করে এবং ক্ষমা করে দেয় নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ। আশ্-শূরা, ৪২/৪৩
يَا بُنَيَّ أَقِمِ الصَّلاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الأمُورِ
(লুকমান তার ছেলেকে বলেছিল) ‘হে আমার বৎস! সালাত কায়েম কর, সৎকাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ কর এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্যধারণ কর; নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ’। লুকমান, ৩১/১৭
এ আয়াত থেকে বুঝা যায়, সবর বা ধৈর্য তিন প্রকারঃ
(ক) আল্লাহর আনুগত্যে ধৈর্যধারণ করা। তাঁর আদেশ নির্দেশগুলো মানতে গিয়ে অধৈর্য না হওয়া। এটাকে বলা হয়: الصبر على طاعة الله
(খ) আল্লাহর অবাধ্য না হওয়ার ব্যাপারে ধৈর্যধারণ করা। মহান আল্লাহ যা কিছু হারাম করেছেন সেগুলোর ধারে কাছে না গিয়ে ধৈর্যধারণ করা। এটাকে বলা হয়: الصبر عن معصية الله
(গ) উপস্থিত বিপদ-মুসিবতে ধৈর্যধারণ করা। এটাকে বলা হয়: الصبر على أقدار الله
لَتُبْلَوُنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الأمُورِ
অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন-সম্পদ ও তোমাদের জীবনের ব্যাপারে পরীক্ষা করা হবে। আর অবশ্যই তোমরা শুনবে তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক কথা আর যদি তোমরা ধৈর্যধারণ কর এবং তাকওয়া অবলম্বন কর তবে নিশ্চয় তা হবে দৃঢ় সংকল্পের কাজ। আলে‘ইমরান, ৩/১৮৬
>>> সবর/ধৈর্যধারণ আল্লাহর পক্ষ থেকে <<<
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلا بِاللَّهِ وَلا تَحْزَنْ عَلَيْهِمْ وَلا تَكُ فِي ضَيْقٍ مِمَّا يَمْكُرُونَ
আর তুমি ধৈর্যধারণ কর, আল্লাহর সাহায্য ব্যতীত তোমার ধৈর্যধারণ করা সম্ভব নয়; তাদের জন্য দুঃখ কর না এবং তারা যেসব ষড়যন্ত্র করছে তুমি সে বিষয়ে সংকীর্ণমনা হয়ো না। আন্-নাহ্ল, ১৬/১২৭
وَاصْبِرْ عَلَى مَا يَقُولُونَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلا
আর তারা যা বলে তার উপর তুমি ধৈর্যধারণ কর এবং উত্তমভাবে তাদেরকে পরিহার করে চল। আল-মুযযাম্মিল, ৭৩/১০
فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلا يَسْتَخِفَّنَّكَ الَّذِينَ لا يُوقِنُونَ
সুতরাং তুমি ধৈর্যধারণ কর, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য; যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা যেন তোমাকে বিচলিত করতে না পারে। আর-রূম, ৩০/৬০
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلا تُطِعْ مِنْهُمْ آثِمًا أَوْ كَفُورًا
অতএব তোমার রবের নির্দেশের অপেক্ষায় ধৈর্যধারণ কর এবং তাদের মধ্য থেকে কোন পাপিষ্ঠ বা অস্বীকারকারীর আনুগত্য কর না। আদ্-দাহ্র, ৭৬/২৪
>>> ধৈর্যধারণ করে আল্লাহর উপর ভরসা করা <<<
الَّذِينَ صَبَرُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
যারা ধৈর্যধারণ করে আর তারা তাদের রবের উপর নির্ভর করে। আন্-নাহ্ল, ১৬/৪২, আল-আনকাবূত, ২৯/৫৯
وَمَا لَنَا أَلا نَتَوَكَّلَ عَلَى اللَّهِ وَقَدْ هَدَانَا سُبُلَنَا وَلَنَصْبِرَنَّ عَلَى مَا آذَيْتُمُونَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ
আর আমাদের কী হয়েছে যে আমরা আল্লাহর উপর ভরসা করব না আর অবশ্যই তিনি আমাদেরকে আমাদের পথ দেখিয়েছেন আর তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ, অবশ্যই আমরা তাতে ধৈর্যধারণ করব আর ভরসাকারীদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। ইব্রাহীম, ১৪/১২
>>> আল্লাহর ওয়াহী অনুসরণ করা ও ধৈর্যধারণ করা <<<
وَاتَّبِعْ مَا يُوحَى إِلَيْكَ وَاصْبِرْ حَتَّى يَحْكُمَ اللَّهُ وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ
আর তোমার প্রতি যে ওয়াহী করা হয়েছে, তুমি তার অনুসরণ কর এবং ধৈর্যধারণ কর, যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন আর তিনি উত্তম ফয়সালাকারী। ইউনুস, ১০/১০৯
وَإِنْ كَانَ طَائِفَةٌ مِنْكُمْ آمَنُوا بِالَّذِي أُرْسِلْتُ بِهِ وَطَائِفَةٌ لَمْ يُؤْمِنُوا فَاصْبِرُوا حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَنَا وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ
আমার প্রতি (আল্লাহর পক্ষ হতে) যা প্রেরিত হয়েছে তাতে যদি তোমাদের কোন দল বিশ্বাস করে আর কোন দল অবিশ্বাস করে তাহলে ধৈর্যধারণ কর যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করেন আর তিনি উত্তম ফয়সালাকারী। আল-আ‘রাফ, ৭/৮৭
>>> ধৈর্যধারণের আগে ঈমান আনতে হবে <<<
إِنَّ الإنْسَانَ لَفِي خُسْرٍ إِلا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎকাজ করে আর পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যধারণের উপদেশ দেয়। আল-আসর, ১০৩/২-৩
أَدْرَاكَ مَا الْعَقَبَةُ فَكُّ رَقَبَةٍ أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ يَتِيمًا ذَا مَقْرَبَةٍ أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ
তুমি কি জান দুর্গম গিরিপথ কী? (তা হচ্ছে) দাস মুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা, নিকটাত্মীয় ইয়াতিমকে অথবা ধূলিমলিন মিসকীনকে। অতঃপর সে তাদের মধ্যে শামিল হয়, যারা ঈমান আনে এবং পরস্পরকে ধৈর্যধারণের উপদেশ দেয়, আর পরস্পরকে দয়া-অনুগ্রহের উপদেশ দেয়। আল-বালাদ, ৯০/১২-১৭
>>> রাসূলের অনুসরণে ধৈর্যধারণ করা <<<
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
আর আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং তোমরা পরস্পর ঝগড়া কর না তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি শেষ হয়ে যাবে আর তোমরা ধৈর্যধারণ কর; নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল-আনফাল, ৮/৪৬
>>> তাকওয়া অবলম্বন করা এবং ধৈর্যধারণ করা <<<
إِنَّهُ مَنْ يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
নিশ্চয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্যধারণ করে তবে অবশ্যই আল্লাহ (মুহসিনিন) সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না’। ইউসুফ, ১২/৯০
إِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا لا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
যদি তোমাদেরকে কোন কল্যাণ স্পর্শ করে, তখন তাদের কষ্ট হয় আর যদি তোমাদেরকে মন্দ স্পর্শ করে, তখন তারা তাতে খুশি হয়; আর যদি তোমরা ধৈর্যধারণ কর এবং তাকওয়া অবলম্বন কর, তাহলে তাদের চক্রান্ত তোমাদের কিছুমাত্রই ক্ষতি করবে না; তারা যা করে, নিশ্চয় আল্লাহ তা পরিবেষ্টনকারী। আলে‘ইমরান, ৩/১২০
>>> ধৈর্যধারণ করা এবং আল্লাহকে ভয় করা <<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, তোমরা ধৈর্যধারণ কর ও ধৈর্যে দৃঢ় থাক এবং নিজেদের প্রতিরক্ষাকল্পে পারস্পরিক বন্ধন মজবুত কর; আর আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হও। আলে‘ইমরান, ৩/২০০
قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الأرْضَ لِلَّهِ يُورِثُهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
মুসা তাঁর সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ কর, নিশ্চয়ই জমিন আল্লাহর, তিনি তাঁর বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা উত্তরাধিকারী করেন আর উত্তম পরিণাম মুত্তাকীদের জন্য’। আল-আ‘রাফ, ৭/১২৮
فَاصْبِرْ إِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِينَ
সুতরাং তুমি ধৈর্যধারণ কর, নিশ্চয় উত্তম পরিণতি মুত্তাকীদের জন্য। হুদ, ১১/৪৯
وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ
আর যারা ধৈর্যধারণ করে অর্থসংকটে ও রোগ ব্যাধিতে ও যুদ্ধের সময়, তারাই সত্যবাদী ও তারাই মুত্তাকী। আল-বাকারাহ, ২/১৭৭
>>> ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া <<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও; নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল-বাকারাহ, ২/১৫৩
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلا عَلَى الْخَاشِعِينَ
আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের পক্ষে কঠিন। আল-বাকারাহ, ২/৪৫
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى
আর তোমার পরিবারবর্গকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজে তাতে অবিচল থাক; আমি তোমার কাছে কোন রিয্ক চাই না, আমিই তোমাকে রিয্ক দেই আর শুভ পরিণাম মুত্তাকীদের জন্য। ত্ব-হা, ২০/১৩২
>>> আল্লাহর ইবাদতে ধৈর্যশীল থাকা <<<
رَبُّ السَّمَاوَاتِ وَالأرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهِ هَلْ تَعْلَمُ لَهُ سَمِيًّا
আসমানসমূহ, জমিন ও উভয়ের মধ্যে যা কিছু আছে তিনি তার রব, সুতরাং তাঁরই ইবাদাত কর এবং তাঁর ইবাদতে ধৈর্যশীল থাক; তুমি কি তাঁর সমতুল্য কাউকে জান? মারইয়াম, ১৯/৬৫
>>> বিপদ-আপদে ধৈর্যধারণ করা <<<
فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَالصَّابِرِينَ عَلَى مَا أَصَابَهُمْ وَالْمُقِيمِي الصَّلاةِ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
তোমাদের ইলাহ এক ইলাহ, কাজেই তাঁর কাছে আত্মসমর্পণ কর; আর সুসংবাদ দাও অনুগতদেরকে। যাদের নিকট আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, যারা তাদের বিপদ-আপদে ধৈর্যধারণ করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল-হাজ্জ, ২২/৩৪-৩৫
>>> রাসূলগণ ছিলেন ধৈর্যশীল <<<
فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلا تَسْتَعْجِلْ لَهُمْ
অতএব তুমি ধৈর্যধারণ কর, যেমন ধৈর্যধারণ করেছিল দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ; আর তাদের জন্য তাড়াহুড়া করো না। আল-আহকাফ, ৪৬/৩৫
وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِنْ قَبْلِكَ فَصَبَرُوا عَلَى مَا كُذِّبُوا وَأُوذُوا حَتَّى أَتَاهُمْ نَصْرُنَا وَلا مُبَدِّلَ لِكَلِمَاتِ اللَّهِ وَلَقَدْ جَاءَكَ مِنْ نَبَإِ الْمُرْسَلِينَ
আর অবশ্যই তোমার পূর্বেও রাসূলদেরকে মিথ্যারোপ করা হয়েছে, তখন তাদের প্রতি মিথ্যারোপ করা ও তাদেরকে কষ্ট দেয়ার ক্ষেত্রে তারা ধৈর্যধারণ করেছে, যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে আমার সাহায্য এসে পৌঁছেছে আর আল্লাহর বাণীসমূহের কোন পরিবর্তনকারী নেই এবং অবশ্যই রাসূলগণের কিছু সংবাদ তোমার কাছে এসে পৌঁছেছে। আল-আন‘আম, ৬/৩৪
وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِينَ إِلا إِنَّهُمْ لَيَأْكُلُونَ الطَّعَامَ وَيَمْشُونَ فِي الأسْوَاقِ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ وَكَانَ رَبُّكَ بَصِيرًا
আর (হে নবী) আমি তোমার পূর্বে যত রাসূল পাঠিয়েছি, তারা সবাই আহার করত এবং হাট-বাজারে চলাফেরা করত, আমি তোমাদেরকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি; তোমরা ধৈর্যধারণ করবে কি? আর তোমার রব সব কিছু দেখেন। আল-ফুরক্বান, ২৫/২০
>>> আরও যারা ধৈর্যশীল ছিল <<<
وَإِسْمَاعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ كُلٌّ مِنَ الصَّابِرِينَ
আর স্মরণ কর ইসমাঈল, ইদরীস ও যুল্-কিফল এর কথা, তারা প্রত্যেকেই ধৈর্যশীল ছিল। আল-আম্বিয়া, ২১/৮৫
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ
অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে (ইব্রাহীম) বলল, ‘হে আমার পুত্র, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, তাই ভেবে দেখ. তোমার অভিমত কী? সে বলল (ঈসমাইল), ‘হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন; যদি আল্লাহ ইচ্ছা করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আস-সাফ্ফাত, ৩৭/১০২
وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِهِ وَلا تَحْنَثْ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ
(আমি আইয়ুবকে বললাম) আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা ধর অতঃপর তা দিয়ে আঘাত কর আর শপথ ভঙ্গ করো না, নিশ্চয় আমি তাকে পূর্ণ ধৈর্যশীল পেয়েছিলাম; সে কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী। সোয়াদ, ৩৮/৪৪
قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ
সে (ইয়াকূব) বলল, ‘বরং তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়েছে; সুতরাং (আমার করণীয় হচ্ছে) পূর্ণ ধৈর্যধারণ আর তোমরা যা বর্ণনা করছ এক্ষেত্রে আল্লাহই সাহায্যস্থল’। ইউসুফ, ১২/১৮
قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ عَسَى اللَّهُ أَنْ يَأْتِيَنِي بِهِمْ جَمِيعًا إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ
সে (ইয়াকূব ) বলল, ‘বরং তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়েছে, সুতরাং (আমার করণীয় হচ্ছে) পূর্ণ ধৈর্যধারণ; আশা করি, আল্লাহ তাদের সকলকে আমার কাছে ফিরিয়ে আনবেন, নিশ্চয় তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়’। ইউসুফ, ১২/৮৩
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلا تَكُنْ كَصَاحِبِ الْحُوتِ إِذْ نَادَى وَهُوَ مَكْظُومٌ
অতএব তুমি তোমার রবের নির্দেশের অপেক্ষায় ধৈর্যধারণ কর আর তুমি মাছওয়ালা (ইউনুস) এর মত (অধৈর্য) হয়ো না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল। আল-ক্বালাম, ৬৮/৪৮
>>> নেতৃত্বে ধৈর্যধারণ করা <<<
وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ
আর আমি তাদের মধ্য থেকে বহু নেতা মনোনীত করেছিলাম, তারা আমার নির্দেশক্রমে সঠিক পথ প্রদর্শন করত, যতদিন তারা ধৈর্যধারণ করেছিল আর তারা আমার আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাসী ছিল। আস-সাজদাহ, ৩২/২৪
>>> জিহাদ ও ধৈর্যধারণ <<<
ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا مِنْ بَعْدِ مَا فُتِنُوا ثُمَّ جَاهَدُوا وَصَبَرُوا إِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ
এরপর নিশ্চয় তোমার রবের পথে যারা নির্যাতিত হবার পর হিজরাত করেছে অতঃপর জিহাদ করেছে এবং ধৈর্যধারণ করে; নিশ্চয় তোমার রব এরপরে তাদের জন্য অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। আন্-নাহ্ল, ১৬/১১০
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ
তোমরা কি মনে কর যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনো পরখ করেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং তিনি জানেন ধৈর্যশীলদেরকে। আলে‘ইমরান, ৩/১৪২
وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ
আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জানব তোমাদের মধ্যে কারা মুজাহিদ ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কার্যাবলী পরীক্ষা করি। মুহাম্মদ, ৪৭/৩১
>>> যুদ্ধ বিজয়ের জন্য ধৈর্যধারণ <<<
يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لا يَفْقَهُونَ
হে নবী, তুমি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর, যদি তোমাদের মধ্যে বিশজন ধৈর্যশীল থাকে, তারা দুইশত জনকে পরাস্ত করবে, আর যদি তোমাদের মধ্যে একশত জন থাকে, তারা কাফিরদের এক হাজার জনকে পরাস্ত করবে কারণ, তারা (কাফিররা) এমন কওম যাদের বোধশক্তি নেই, কিছুই বোঝেনা। আল-আনফাল, ৮/৬৫
الآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ
এখন আল্লাহ তোমাদের থেকে (দায়িত্বভার) হালকা করে দিয়েছেন এবং তিনি জানেন তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। অতএব যদি তোমাদের মধ্যে একশত জন ধৈর্যশীল থাকে, তারা দু’শ জনকে পরাস্ত করবে এবং যদি তোমাদের মধ্যে এক হাজার জন থাকে, তারা আল্লাহর অনুমতিক্রমে দু’হাজার জনকে পরাস্ত করবে এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল-আনফাল, ৮/৬৬
بَلَى إِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُمْ مِنْ فَوْرِهِمْ هَذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلافٍ مِنَ الْمَلائِكَةِ مُسَوِّمِينَ
হ্যাঁ, যদি তোমরা ধৈর্যধারণ কর এবং তাকওয়া অবলম্বন কর, আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায়, তবে তোমাদের রব পাঁচ হাজার চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। আলে‘ইমরান, ৩/১২৫
>>> ধৈর্যধারণ করা ও ক্ষমা চাওয়া <<<
فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالإبْكَارِ
কাজেই তুমি ধৈর্যধারণ কর, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, তুমি তোমার ভুল-ত্রুটির জন্যে ক্ষমা চাও এবং সকাল-সন্ধ্যায় তোমার রবের প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। আল-মুমিন, ৪০/৫৫
وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ
আর তোমাদের রবের সিদ্ধান্তের জন্য ধৈর্যধারণ কর; কারণ তুমি আমার চোখের সামনেই আছ, তুমি যখন জেগে ওঠ তখন তোমার রবের প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। আত-তূর, ৫২/৪৮
>>> ধৈর্যশীলদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান <<<
وَلَئِنْ أَذَقْنَا الإنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ إِلا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
আর অবশ্যই যদি মানুষকে আমি আমার পক্ষ থেকে রহমত আস্বাদন করাই অতঃপর তা তার থেকে ছিনিয়ে নেই, তখন সে হতাশ, অকৃতজ্ঞ হয়ে পড়ে। আর অবশ্যই যদি তাকে দুঃখ-দুর্দশা স্পর্শ করার পর, তাকে আমি নিআমত আস্বাদন করাই, তখন সে অবশ্যই বলবে, ‘আমার থেকে বিপদ-আপদ দূর হয়ে গেছে, আর সে আনন্দে উৎফুল্ল হয়, অহঙ্কারী হয়ে পড়ে। কেবলমাত্র যারা ধৈর্যধারণ করে এবং সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। হুদ, ১১/৯-১১
>>> ধৈর্যশীলদেরকে দু’বার প্রতিদান দেয়া হবে <<<
أُولَئِكَ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ بِمَا صَبَرُوا وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
তাদেরকে দু’বার প্রতিদান দেয়া হবে এ কারণে যে, তারা ধৈর্যধারণ করে এবং ভাল দ্বারা মন্দকে প্রতিহত করে আর আমি তাদেরকে যে রিয্ক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল-কাসাস, ২৮/৫৪
>>> ধৈর্যশীলদের জন্য রয়েছে অনুগ্রহ ও করুণা এবং হিদায়াত <<<
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الأمْوَالِ وَالأنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ
আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা এবং ধনসম্পদ ও জীবন আর ফলফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যাদের উপর কোন বিপদ আপতিত হলে তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকে প্রত্যাবর্তনকারী। তাদের উপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ ও করুণা এবং তারাই হিদায়াতপ্রাপ্ত। আল-বাকারাহ, ২/১৫৫-১৫৭
>>> ধৈর্যশীলদেরকে প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া <<<
قُلْ يَا عِبَادِ الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ
তুমি বল, (আমার এই কথা) ‘হে মুমিন বান্দাগণ! তোমরা তোমাদের রবকে ভয় কর; এই দুনিয়ায় যারা ভাল কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত, কেবল ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোন হিসাব ছাড়াই।’ আয-যুমার, ৩৯/১০
مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللَّهِ بَاقٍ وَلَنَجْزِيَنَّ الَّذِينَ صَبَرُوا أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হবে আর আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী আর যারা ধৈর্যধারণ করে, অবশ্যই আমি তাদেরকে দান করব, তারা যে উত্তম কাজ করে তা অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার। আন্-নাহ্ল, ১৬/৯৬
وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا وَلا يُلَقَّاهَا إِلا الصَّابِرُونَ
আর যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল, তারা বলল, ধিক তোমাদেরকে! যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর প্রতিদানই উত্তম আর ধৈর্যশীলগণ ছাড়া অন্য কেউ তা প্রাপ্ত হয় না। আল-কাসাস, ২৮/৮০
>>> ধৈর্যশীলদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত <<<
وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ سَلامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্যধারণ করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিয্ক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভাল কাজ দ্বারা মন্দকে দূর করে, তাদের জন্যই রয়েছে পরকালের ঘর। স্থায়ী জান্নাতসমূহ, যাতে তারা এবং তাদের মাতা-পিতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের নিকট প্রবেশ করবে। (আর বলবে) ‘শান্তি তোমাদের উপর, কারণ তোমরা ধৈর্যধারণ করেছ আর কতই না উত্তম পরকালের এই ঘর’। আর-রাদ, ১৩/২২-২৪
أُولَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلامًا خَالِدِينَ فِيهَا حَسُنَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
এদেরকেই তাদের ধৈর্যের কারণে (জান্নাতের) সুউচ্চ স্থান প্রতিদান হিসাবে দেয়া হবে, আর সেখানে তাদেরকে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম দ্বারা। সেখানে তারা চিরকাল থাকবে, কত উত্তম অবস্থানস্থল ও আবাসস্থল! আল-ফুরক্বান, ২৫/৭৫-৭৬
وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا
আর তারা যে ধৈর্যধারণ করেছিল তার বিনিময়ে তিনি তাদেরকে পুরস্কার প্রদান করবেন জান্নাত ও রেশমী বস্ত্র। আদ্-দাহ্র, ৭৬/১২
إِنِّي جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوا أَنَّهُمْ هُمُ الْفَائِزُونَ
নিশ্চয় আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে পুরস্কৃত করলাম; নিশ্চয় তারাই হল সফলকাম। আল-মু’মিনুন, ২৩/১১১
>>> সহীহ হাদীসে ধৈর্য <<<
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
وَمَنْ يَصْبِرْ يُصَبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ مِنْ عَطَاءٍ خَيْرٌ وَأَوْسَعُ مِنَ الصَّبْرِ
যে ধৈর্যধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল করেন। ধৈর্যের চেয়ে অধিক কল্যাণকর ও প্রশস্ততর সম্পদ কাউকে দান করা হয়নি। সহীহুল বুখারী: ১৪৬৯, সহীহ মুসলিম: ২৩১৪
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
يَقُولُ اللَّهُ سُبْحَانَه وتعالى: ابْنَ آدَمَ إِنْ صَبَرْتَ وَاحْتَسَبْتَ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى لَمْ أَرْضَ لَكَ ثَوَابًا دُونَ الْجَنَّةِ
মহান আল্লাহ বলেন: হে বনি আদম, যদি তুমি ধৈর্যধারণ কর ও দুঃখের প্রথম সময় অধৈর্য না হয়ে তাতে সওয়াবের আশা কর, তাহলে আমি তোমার জন্য জান্নাত ব্যতীত কোন প্রতিদানে সন্তুষ্ট হব না। ইবনে মাজাহ, হাদীসটি হাসান।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى
প্রকৃত ধৈর্যধারণ হলো বিপদের প্রথম অবস্থাতেই ধৈর্যধারণ করা। সহীহুল বুখারী: ১২৮৩, ১৩০২, ৭১৫৪, সহীহ মুসলিম: ২০২৪, ২০২৫
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
মুমিনের বিষয়টি বিস্ময়কর, তার যাবতীয় ব্যাপারই তার জন্য কল্যাণকর, এ বৈশিষ্ট্য মুমিন ছাড়া আর কারো নেই; যদি তার সুখ-শান্তি আসে তবে সে শোকর আদায় করে, আর যদি দুঃখ মুসিবত আসে তবে সে ধৈর্যধারণ করে, অতএব প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর হয়ে থাকে। সহীহ মুসলিম: ৭৩৯০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الْمُؤْمِنُ الَّذِي يُخَالِطُ النَّاسَ، وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ، أَعْظَمُ أَجْرًا مِنَ الْمُؤْمِنِ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ، وَلَايَصْبِرُ عَلَى أَذَاهُمْ
যে মুমিন সাধারণ মানুষের সঙ্গে মেশে আর তাদের দেওয়া কষ্ট হজম করে সে ওই মুমিন হতে উত্তম, যে মুমিন মানুষের সঙ্গে মেশে না আর তাদের দেওয়া কষ্টও সে হজম করে না। [আত-তিরমিযী: ২৫০৭; ইবনে মাজাহ: ৪০৩২]
>>> সাহাবাদের বানীতে ধৈর্য <<<
ওমর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন-
إنا وجدنا خير عيشنا الصبر.
আমরা উত্তম জীবনের বাহন হিসেবে ধৈর্যকেই পেয়েছি। ফাতহুল বারী ১৮/২৯২
আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-
اعلموا أن الصبر من الإيمان بمنزلة الرأس من الجسد. ألا إنه لا إيمان لمن لا صبر له.
স্মরণ রেখ, মাথা যেমন শরীরের অংশ, তদ্রূপ ধৈর্যও ইমানের অংশ; আরো স্মরণ রেখ, যার ধৈর্য নেই, তার ইমানও নেই।
>>> সবর বা ধৈর্যধারণের দু‘আ <<<
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
রাব্বানা--- আফরিগ্ আলাইনা- সাবরাঁও ওয়া তাওয়াফ্ফানা- মুসলিমি---ন
হে আমাদের রব! আমাদের উপর ধৈর্যধারণের ক্ষমতা প্রদান করুন এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন। আল-আ‘রাফ, ৭/১২৬
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
রাব্বানা--- আফরিগ্ ‘আলাইনা- সাবরাঁও ওয়াছাব্বিত্ আকদা-মানা- ওয়ানছুরনা- ‘আলাল্ কাওমিল্ কা-ফেরি---ন্
হে আমাদের রব! আমাদেরকে ধৈর্যধারণের শক্তি দান করুন এবং আমাদের পদক্ষেপ সুদৃঢ় করুন, আর আমাদেরকে অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন। আল-বাকারাহ, ২/২৫০
الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالأسْحَارِ
যারা বলে, (রাব্বানা--- ইন্নানা--- আ-মান্না- ফাগ্ফির্ লানা- যুনূবানা- ওয়াক্বিনা- ‘আযা-বান্ না-র) হে আমাদের রব! আমরা অবশ্যই ঈমান এনেছি, তাই আমাদের গুণাহসমূহকে ক্ষমা করুন আর আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। তারাই ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। আলে‘ইমরান, ৩/১৬-১৭


আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url