গায়েবানা জানাযার বিধান কি
গায়েবানা জানাযার বিধান কি
? ইবন আব্বাস ( ﺭﺿﻲ ﺍﻟﻠّﻪ
ﻋﻨﻪ ) হতে বর্ণিত। তিনি বলেন,এক ব্যক্তি মারা গেল।
যার অসুস্থতার সময় আল্লাহররাসুল ( ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ )
খোঁজ খবর রাখতেন। তারমৃত্যু হয় এবং রাতেই লোকেরা
তাকে দাফন করেন।সকাল হলে তারা নবী ( ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ) কে খবরদেন। তিনি বললেন : আমাকে খবর দিতে
তোমাদেরকিসে বাঁধা দিল?
তারা বলল, তখন ছিল রাত এবং ঘোরঅন্ধকার। তাই আপনাকে
কষ্ট দেওয়া আমরা পছন্দ করিনি। তিনি ঐ ব্যক্তির কবরের
নিকট গেলেন এবং তারজন্য সলাতে জানাযা আদায় করলেন।
(সহীহ বুখারী,হাদিস# ১২৪৭, খন্ড# ২, তাওহীদ
প্রকাশনী)ইবন আব্বাস ( ﺭﺿﻲ ﺍﻟﻠّﻪ ﻋﻨﻪ ) হতে বর্ণিত।
তিনিবলেন, রাসুলুল্লাহ ( ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ )
একটিকবরের নিকট আসলেন। সাহাবাগণ বললেন, একেগত
রাতে দাফন করা হয়েছে। ইবন আব্বাস ( ﺭﺿﻲﺍﻟﻠّﻪ ﻋﻨﻪ )
বলেন, তখন আমরা রাসুলুল্লাহ ( ﺻﻠﻰ ﺍﻟﻠﻪﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) এর
পিছনে কাতারবন্দি হলাম। অতঃপর তিনিতার জানাযার
সলাত আদায় করলেন। (সহীহ বুখারী,হাদিস# ১৩২৬, খন্ড#
২, তাওহীদ প্রকাশনী)আবু হুরায়রা ( ﺭﺿﻲ ﺍﻟﻠّﻪ ﻋﻨﻪ ) হতে
বর্ণিত। নাজাশিযেদিন মারা যান সেদিনই রাসুলুল্লাহ
( ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪﻭﺳﻠﻢ ) তার মৃত্যুর খবর দেন এবং জানাযার
স্থানেগিয়ে লোকদের কাতারবন্ধি করে চার তাকবীরআদায়
করলেন। (সহীহ বুখারী, হাদিস# ১২৪৫,খন্ড# ২, তাওহীদ
প্রকাশনী)আবু হুরায়রা ( ﺭﺿﻲ ﺍﻟﻠّﻪ ﻋﻨﻪ ) হতে বর্ণিত।
তিনিবলেন, রাসুলুল্লাহ ( ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ )
নাযাশিরমৃত্যুর দিনই আমাদের তার মৃত্যুর খবর জানান
এবংবলেন : তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমাপ্রার্থনা
কর। (সহীহ বুখারী, হাদিস# ১৩২৭, খন্ড# ২,তাওহীদ
প্রকাশনী)আবু হুরায়রা ( ﺭﺿﻲ ﺍﻟﻠّﻪ ﻋﻨﻪ ) হতে বর্র্ণিতঃ।
তিনিবলেন, নবী ( ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) তাদের
নিয়েমুসাল্লায় কাতার করলেন, অতঃপর ৪ তাকবীর
আদায়করলেন। (সহীহ বুখারী, হাদিস# ১৩২৭, খন্ড#
২,তাওহীদ প্রকাশনী)উপরোক্ত হাদিসগুলোর দ্বারা প্রমাণ
হয় যে,১. একের অধিক জানাযা পড়া যায়।২. দাফন করার
পরেও কবরের সামনে গিয়ে জানাযাপড়া যায়।৩. কেউ দূরে
কোথাও মারা গেলে ও তার খবরপেলে তার জানাযা পড়া
যায়।৪. মুসাল্লায় (ঈদের মাঠ; মসজিদ) জানাযার সলাত
আদায়করা যায়।৫. জানাযার জন্য সংবাদ পৌঁছানো যায়।
যাদের আক্বিদা সহীহ নয় তাদের জন্য জানাযা পড়াউচিত
নয়। আল্লাহ বলেন : তাদের (মুনাফিকদের)কেউ মারা গেলে
কখনো তার জন্য সলাত (জানাযা)আদায় করবে না এবং তার
কবরের সামনেও দাঁড়াবেনা। (সুরা তাওবা:৮৪)এই আয়াত
মুনাফিকদের ব্যাপারে নাযিল হয়েছে।মুনাফিকরা মুসলিম
দাবী করলেও মূলত তাদেরকুফুরী আক্বিদার কারণে তাদের
জানাযা আদায় করাউচিত নয় এবং তাদের কবরের সামনে
দাঁড়ানোওউচিত নয়। তাই অনুরূপ যাদের আক্বিদাতে কুফুরী
বাশির্ক রয়েছে এবং এর উপরই তারা মারা যায়
তবেতাদের জানাযাও পড়া উচিত নয় এবং তাদের
কবরেরসামনে দাঁড়ানোও উচিত নয়। যেমন : কবর
পূজারী,মাজার পূজারী, সঠিক ইসলাম পৌঁছানোর পরেও
মাযহাবমানার জন্য সঠিক ইসলামকে প্রত্যাক্ষাণকারী
ব্যক্তি,তাবীজ লটকানো ব্যক্তি, বে-নামাজি,গণতন্ত্রবাদী,
সূফী বাদী, শিয়া, কাদীয়ানীইত্যাদি।উল্লেখ্য :
গায়েবানা জানাযা পড়ার সময় মৃত ব্যক্তিরলাশ সামনে
আছে এমন বিশ্বাস শির্ক।আল্লাহ সবচেয়ে ভাল জানেন।

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url