৯৮) সূরা বাইয়্যিনাহ
৯৮) সূরা বাইয়্যিনাহ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ
৮
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
ﻟَﻢْ ﻳَﻜُﻦِ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭﺍ ﻣِﻦْ
ﺃَﻫْﻞِ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻭَﺍﻟْﻤُﺸْﺮِﻛِﻴﻦَ
ﻣُﻨﻔَﻜِّﻴﻦَ ﺣَﺘَّﻰ ﺗَﺄْﺗِﻴَﻬُﻢُ
ﺍﻟْﺒَﻴِّﻨَﺔُ
১। আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের
ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না
তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।
ﺭَﺳُﻮﻝٌ ﻣِّﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻳَﺘْﻠُﻮ ﺻُﺤُﻔًﺎ
ﻣُّﻄَﻬَّﺮَﺓً
২। অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি
করতেন পবিত্র সহীফা,
ﻓِﻴﻬَﺎ ﻛُﺘُﺐٌ ﻗَﻴِّﻤَﺔٌ
৩। যাতে আছে, সঠিক বিষয়বস্তু।
ﻭَﻣَﺎ ﺗَﻔَﺮَّﻕَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺃُﻭﺗُﻮﺍ
ﺍﻟْﻜِﺘَﺎﺏَ ﺇِﻟَّﺎ ﻣِﻦ ﺑَﻌْﺪِ ﻣَﺎ
ﺟَﺎﺀﺗْﻬُﻢُ ﺍﻟْﺒَﻴِّﻨَﺔُ
৪। অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে,
তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার
পরেই।
ﻭَﻣَﺎ ﺃُﻣِﺮُﻭﺍ ﺇِﻟَّﺎ ﻟِﻴَﻌْﺒُﺪُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ
ﻣُﺨْﻠِﺼِﻴﻦَ ﻟَﻪُ ﺍﻟﺪِّﻳﻦَ ﺣُﻨَﻔَﺎﺀ
ﻭَﻳُﻘِﻴﻤُﻮﺍ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ ﻭَﻳُﺆْﺗُﻮﺍ
ﺍﻟﺰَّﻛَﺎﺓَ ﻭَﺫَﻟِﻚَ ﺩِﻳﻦُ ﺍﻟْﻘَﻴِّﻤَﺔِ
৫। তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে,
তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত
করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে।
এটাই সঠিক ধর্ম।
ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭﺍ ﻣِﻦْ ﺃَﻫْﻞِ
ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻭَﺍﻟْﻤُﺸْﺮِﻛِﻴﻦَ ﻓِﻲ
ﻧَﺎﺭِ ﺟَﻬَﻨَّﻢَ ﺧَﺎﻟِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎ
ﺃُﻭْﻟَﺌِﻚَ ﻫُﻢْ ﺷَﺮُّ ﺍﻟْﺒَﺮِﻳَّﺔِ
৬। আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা
কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে
থাকবে। তারাই সৃষ্টির অধম।
ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﻭَﻋَﻤِﻠُﻮﺍ
ﺍﻟﺼَّﺎﻟِﺤَﺎﺕِ ﺃُﻭْﻟَﺌِﻚَ ﻫُﻢْ ﺧَﻴْﺮُ
ﺍﻟْﺒَﺮِﻳَّﺔِ
৭। যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই
সৃষ্টির সেরা।
ﺟَﺰَﺍﺅُﻫُﻢْ ﻋِﻨﺪَ ﺭَﺑِّﻬِﻢْ ﺟَﻨَّﺎﺕُ
ﻋَﺪْﻥٍ ﺗَﺠْﺮِﻱ ﻣِﻦ ﺗَﺤْﺘِﻬَﺎ
ﺍﻟْﺄَﻧْﻬَﺎﺭُ ﺧَﺎﻟِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎ ﺃَﺑَﺪًﺍ
ﺭَّﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻢْ ﻭَﺭَﺿُﻮﺍ
ﻋَﻨْﻪُ ﺫَﻟِﻚَ ﻟِﻤَﻦْ ﺧَﺸِﻲَ ﺭَﺑَّﻪُ
৮। তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের
প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার
তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে
থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি
সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট।
এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয়
কর।

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url