পুরুষদের জন্য হলুদ ও লাল জামা পরার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে | শরিফ গাজী অফিসিয়াল

পুরুষদের জন্য হলুদ ও লাল জামা পরার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে

পুরুষদের জন্য হলুদ ও লাল জামা পরার
ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে।
`✔
১. হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলি
রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু কে দুইটি হলুদ রঙয়ের কাপড় পরা
অবস্থায় দেখলেন। তিনি তখন বলেন, এই রঙ কাফেরদের জন্য,
এই রঙের কাপড় পরিধান করবেননা না।
- মুসলিমঃ ২০৭৭

২. হযরত ওমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন,রসুলুল্লাহ হুযুর
পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে লাল রঙের পোশাক
পরতে নিষেধ করেছেন।
- মুসনাদে আহমাদ
- ইবনে মাজাহঃ ৩৫৯১)

৩. হাদিসে এসেছে যে,
“এক লোকের দুইটা লাল পোশাক পরা ছিলো; আর সে হুযুর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সালাম দিলো। হুযুর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সালামের জবাব দিলেন না।"
- আবু দাউদ,
- তিরমিযী। হাদীসটি হাসান সহীহ।

৪. বিজাতীয় সংস্কৃতির অনুকরণ শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত
ঘৃণিত। হাদীস শরীফে এসেছে-‘যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে
সামঞ্জস্য রাখে সে তাদের দলভুক্ত।’
- সুনানে আবু দাউদ ২/৫৫৯

৫.বিধর্মীদের অনুকরণে পোশাক পরিধান করা নাজায়েয। হাদীস
শরীফে এসেছে, ‘নিশ্চয়ই এটি কাফেরদের পোশাক। তোমরা তা
পরিধান করো না।’
-সহীহ মুসলিম ৬/১৪৪;
-মুসতাদরাকে হাকেম ৪/১৯০)

৬. অন্য এক হাদীসে এসেছে, ‘যে ব্যক্তি কাফির-মুশরিকদের
পোশাক পরবে সে আমার দলভুক্ত নয়।
-তবারানী আওসাত ৩৯২১;
-ফাতহুল বারী ১০/২৮৪)

পুরুষদের জন্য হলুদ ও লাল জামা পরার
ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে
পুরুষদের জন্য হলুদ ও লাল জামা পরার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.