আয়াতুল কুরসি | শরিফ গাজী অফিসিয়াল

আয়াতুল কুরসি

আয়াতুল কুরসি : সকাল ও সন্ধ্যায় একবার
====================
ﺍﻟﻠَّﻪُ ﺎَﻟ ﺎَّﻟِﺇ َﻪَﻟِﺇ َﻮُﻫ ُﻡﻮُّﻴَﻘْﻟﺍ ُّﻲَﺤْﻟﺍ ﺎَﻟ ُﻩُﺬُﺧْﺄَﺗ ﺎَﻟَﻭ ٌﺔَﻨِﺳ ٌﻡْﻮَﻧ ﺎَﻣ ُﻪَﻟ
ﻲِﻓ ِﺕﺍَﻭﺎَﻤَّﺴﻟﺍ ﺎَﻣَﻭ ﻲِﻓ ِﺽْﺭَﺄْﻟﺍ ْﻦَﻣ ﻱِﺬَّﻟﺍ ﺍَﺫ ُﻊَﻔْﺸَﻳ ﺎَّﻟِﺇ ُﻩَﺪْﻨِﻋ
ﺎَﻣ ُﻢَﻠْﻌَﻳ ِﻪِﻧْﺫِﺈِﺑ َﻦْﻴَﺑ ْﻢِﻬﻳِﺪْﻳَﺃ ْﻢُﻬَﻔْﻠَﺧ ﺎَﻣَﻭ ﺎَﻟَﻭ َﻥﻮُﻄﻴِﺤُﻳ ٍﺀْﻲَﺸِﺑ ْﻦِﻣ
ﺎَّﻟِﺇ ِﻪِﻤْﻠِﻋ ﺎَﻤِﺑ َﺀﺎَﺷ َﻊِﺳَﻭ ُﻪُّﻴِﺳْﺮُﻛ َﺽْﺭَﺄْﻟﺍَﻭ ِﺕﺍَﻭﺎَﻤَّﺴﻟﺍ ﺎَﻟَﻭ ُﻩُﺩﻮُﺌَﻳ
َﻮُﻫَﻭ ﺎَﻤُﻬُﻈْﻔِﺣ ُّﻲِﻠَﻌْﻟﺍ ُﻢﻴِﻈَﻌْﻟﺍ
বাংলা উচ্চারণঃ
আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যূল কাইয়্যূমু লা
তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা নাউম। লাহূ মা-ফিসসামা-ওয়া-তি
ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূ
ইল্লা বিইযনিহী। ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা
খালফাহুম। ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিন্ ইলমিহী ইল্লা
বিমা শাআ। ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল
আরদ্ব। ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা ওয়া হুয়াল ‘আলিয়্যূল
‘আযীম
অর্থঃ
আল্লাহ্, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ্ নেই। তিনি
চিরঞ্জীব,
সর্বসত্তার ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না,
নিদ্রাও নয়। আসমানসমূহে যা রয়েছে ও যমীনে যা রয়েছে
সবই তাঁর। কে সে, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে
সুপারিশ করবে? তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা
তিনি জানেন। আর যা তিনি ইচ্ছে করেন তা ছাড়া তাঁর
জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না।
তাঁর ‘কুরসী’ আসমানসমূহ ও যমীনকে পরিব্যাপ্ত করে আছে;
আর
এ দুটোর রক্ষণাবেক্ষণ তাঁর জন্য বোঝা হয় না। আর তিনি
সুউচ্চ সুমহান।
সূরা ইখলাস : সকাল ও সন্ধায় তিনবার
ﻗُﻞْ َﻮُﻫ ٌﺪَﺣَﺃ ُﻪَّﻠﻟﺍ ﴾1﴿ ُﻪَّﻠﻟﺍ ُﺪَﻤَّﺼﻟﺍ ْﻢَﻟ ﴾2﴿ ْﺪِﻠَﻳ ْﺪَﻟﻮُﻳ ْﻢَﻟَﻭ ﴿
3﴾ ْﻢَﻟَﻭ ﺍًﻮُﻔُﻛ ُﻪَﻟ ْﻦُﻜَﻳ ٌﺪَﺣَﺃ 4 ﴿ ﴾
বাংলা উচ্চারণঃ
ক্বুল হুওয়াল্লা-হু আহাদ। আল্লাহুস্ সামাদ। লাম ইয়ালিদ
ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ
অর্থঃ
বলুন, তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয়। আল্লাহ্ হচ্ছেন
‘সামাদ’ (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর
মুখাপেক্ষী)। তিনি কাউকেও জন্ম দেন নি এবং তাঁকেও জন্ম
দেয়া হয় নি। আর তাঁর সমতুল্য কেউই নেই।
সূরা ফালাক : সকাল ও সন্ধায় তিনবার
ﺃَﻋُﻮﺫُ ْﻞُﻗ ِّﺏَﺮِﺑ ِﻖَﻠَﻔْﻟﺍ ْﻦِﻣ ﴾1﴿ ﺎَﻣ ِّﺮَﺷ َﻖَﻠَﺧ ْﻦِﻣَﻭ ﴾2﴿ ِّﺮَﺷ ٍﻖِﺳﺎَﻏ
ﺍَﺫِﺇ َﺐَﻗَﻭ ْﻦِﻣَﻭ ﴾3﴿ ِّﺮَﺷ ِﺕﺎَﺛﺎَّﻔَّﻨﻟﺍ ﻲِﻓ ِﺪَﻘُﻌْﻟﺍ ﴾4﴿
ِّﺮَﺷ ْﻦِﻣَﻭ ٍﺪِﺳﺎَﺣ
َﺪَﺴَﺣ ﺍَﺫِﺇ 5 ﴿ ﴾
বাংলা উচ্চারণঃ
ক্বুল আ‘উযু বিরব্বিল ফালাক্ব। মিন শাররি মা খালাক্ব।
ওয়া মিন শাররি গা-সিক্বিন ইযা ওয়াক্বাব। ওয়া মিন
শাররিন নাফফা-সা-তি ফিল ‘উক্বাদ। ওয়া মিন শাররি হা-
সিদিন ইযা হাসাদ
অর্থঃ
বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের। তিনি যা
সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। ‘আর অনিষ্ট হতে রাতের
অন্ধকারের, যখন তা গভীর হয়। আর অনিষ্ট হতে সমস্ত
নারীদের, যারা গিরায় ফুঁক দেয়। আর অনিষ্ট হতে
হিংসুকের,
যখন সে হিংসা করে।
সূরা নাস : সকাল ও সন্ধায় তিনবার
ﺃَﻋُﻮﺫُ ْﻞُﻗ ِّﺏَﺮِﺑ ِﺱﺎَّﻨﻟﺍ ﴾1﴿ ِﻚِﻠَﻣ ِﺱﺎَّﻨﻟﺍ ﴾2﴿ ِﻪَﻟِﺇ ِﺱﺎَّﻨﻟﺍ ﴾3﴿ ْﻦِﻣ
ِّﺮَﺷ ِﺱﺍَﻮْﺳَﻮْﻟﺍ ِﺱﺎَّﻨَﺨْﻟﺍ ﴾4﴿ ﻱِﺬَّﻟﺍ ُﺱِﻮْﺳَﻮُﻳ ﻲِﻓ ِﺭﻭُﺪُﺻ ِﺱﺎَّﻨﻟﺍ ﴿
5﴾ َﻦِﻣ ِﺱﺎَّﻨﻟﺍَﻭ ِﺔَّﻨِﺠْﻟﺍ 6 ﴿ ﴾
বাংলা উচ্চারণঃ
ক্বুল ‘আউযু বিরাব্বিন্না-স। মালিকিন্না-সি, ইলা-
হিন্নাসি, মিন শাররিল ওয়াসওয়া-সিল খান্না-স, আল্লাযি
ইউওয়াসউইসু ফী সুদূরিন না-সি, মিনাল জিন্নাতি ওয়ান্না-
স।
অর্থঃ
বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের
অধিপতির, মানুষের ইলাহের কাছে, আত্মগোপনকারী
কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে; যে কুমন্ত্রণা দেয় মানুষের
অন্তরে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে।
সাইয়্যেদুল ইসতিগফার : সকাল ও সন্ধ্যায় একবার
যে ব্যক্তি এ দোয়াটি একান্ত বিশ্বাসের সাথে সকালে পাঠ
করবে অত:পর ঐ দিন সন্ধ্যার পূর্বে মৃত্য বরণ করবে সে
জান্নাতে প্রবেশ করবে। অনুরূপ সকালেও।
“ َّﻢُﻬَّﻠﻟﺍ َﺖْﻧَﺃ ﻲِّﺑَﺭ ﺎَﻟ ﺎَّﻟِﺇ َﻪَﻟِﺇ َﺖْﻧَﺃ ﻲِﻨَﺘْﻘَﻠَﺧ َﻙُﺪْﺒَﻋ ﺎَﻧَﺃَﻭ ﺎَﻧَﺃَﻭ ﻰَﻠَﻋ
َﻙِﺪْﻬَﻋ ﺎَﻣ َﻙِﺪْﻋَﻭَﻭ َﻚِﺑ ُﺫﻮُﻋَﺃ ُﺖْﻌَﻄَﺘْﺳﺍ ْﻦِﻣ ﺎَﻣ ِّﺮَﺷ ُﺖْﻌَﻨَﺻ ُﺀﻮُﺑَﺃ َﻚَﻟ
َﻚِﺘَﻤْﻌِﻨِﺑ ُﺀﻮُﺑَﺃَﻭ َّﻲَﻠَﻋ َﻚَﻟ ﻲِﺒْﻧَﺬِﺑ ْﺮِﻔْﻏﺎَﻓ ُﻪَّﻧِﺈَﻓ ﻲِﻟ ﺎَﻟ َﺏﻮُﻧُّﺬﻟﺍ ُﺮِﻔْﻐَﻳ
ﺎَّﻟِﺇ َﺖْﻧَﺃ ”
অর্থঃ
হে আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া আর কোনো (সত্য) ইলাহ
নেই। তুমি আমায় সৃষ্টি করেছ, আর আমি তোমার বান্দা।
আমি
আমার সাধ্য-মত তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ
রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার আশ্রায়
চাই। আমার প্রতি তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান
করছি,
আর আমি আমার গুনাহ-খাতা স্বীকার করছি। অতএব তুমি
আমায়
ক্ষমা করে দাও, নিশ্চয়ই তুমি ভিন্ন আর কেউ গুনাহ
মার্জনাকারী নেই।
সকাল ও সন্ধ্যায় একবার:
ﺍﻟﻠَّﻬُﻢَّ ِﺕﺍَﻮَﻤَّﺴﻟﺍ َﺮِﻃﺎَﻓ َﻢِﻻَﻋ ِﺽْﺭَﺄْﻟﺍَﻭ ِﺐْﻴَﻐْﻟﺍ ِﺓَﺩﺎَﻬَّﺸﻟﺍَﻭ ﺎَﻟ ﺎَّﻟِﺇ َﻪَﻟِﺇ
َّﺏَﺭ َﺖْﻧَﺃ ِّﻞُﻛ ٍﺀْﻲَﺷ ُﺫﻮُﻋَﺃ ُﻪَﻜﻴِﻠَﻣَﻭ ْﻦِﻣ َﻚِﺑ ْﻦِﻣَﻭ ﻲِﺴْﻔَﻧ ِّﺮَﺷ ِّﺮَﺷ
ِﻥﺎَﻄْﻴَّﺸﻟﺍ ِﻪِﻛْﺮِﺷَﻭ ْﻥَﺃَﻭ ﻰَﻠَﻋ َﻑِﺮَﺘْﻗَﺃ ﺍًﺀﻮُﺳ ﻲِﺴْﻔَﻧ ْﻭَﺃ ُﻩَّﺮُﺟَﺃ ﻰَﻟِﺇ
.ٍﻢِﻠْﺴُﻣ
অথঃ
হে আল্লাহ, আসমানসমূহ ও যমীনের সৃষ্টিকারী, দৃশ্য ও
অদৃশ্যের জ্ঞাতা; তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। তুমি
সকল
বস্তুর প্রতিপালক ও মালিক। আমি তোমার আশ্রয় প্রার্থনা
করছি আমার প্রবৃত্তির অনিষ্ট হতে, শয়তান ও তার শিরকের
অনিষ্ট হতেও। আরও আশ্রয় প্রার্থনা করছি নিজের কোনো
অকল্যাণ সাধন করা থেকে কিংবা কোনো মুসলিমের দিকে
সেটি টেনে আনা থেকে।
সকাল ও সন্ধ্যায় তিনবার:
ﺭَﺿِﻴﺖُ ﺎًّﺑَﺭ ِﻪَّﻠﻻِﺑ ﻡﺎَﻠْﺳِﺈْﻻِﺑَﻭِ ﺎًﻨﻳِﺩ ٍﺪَّﻤَﺤُﻤِﺑَﻭ ﻰَّﻠَﺻ ُﻪَّﻠﻟﺍ ِﻪْﻴَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ
ﺎًّﻴِﺒَﻧ
অথঃ
আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী
হিসাবে গ্রহণকরে সন্তুষ্ট।
সকাল ও সন্ধ্যায় তিনবার:
“ ِﻢْﺴِﺑ ﻱِﺬَّﻟﺍ ِﻪَّﻠﻟﺍ ﺎَﻟ ُّﺮُﻀَﻳ َﻊَﻣ ِﻪِﻤْﺳﺍ ٌﺀْﻲَﺷ ﻲِﻓ ِﺽْﺭَﺄْﻟﺍ ﺎَﻟَﻭ ﻲِﻓ
َﻮُﻫَﻭ ِﺀﺎَﻤَّﺴﻟﺍ ُﻊﻴِﻤَّﺴﻟﺍ ُﻢﻴِﻠَﻌْﻟﺍ ”
অর্থঃ
মহান আল্লাহর নামে (শুরু করছি), যার নামের সাথে আকাশ

যমীনে কোনো কিছু ক্ষতি করতে পারে না। আর তিনি
সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
সকালে একবার:
“ َﻚِﺑ َّﻢُﻬَّﻠﻟﺍ ﺎَﻨْﺤَﺒْﺻَﺃ َﻚِﺑَﻭ ﺎَﻨْﻴَﺴْﻣَﺃ َﻚِﺑَﻭ ﺎَﻴْﺤَﻧ َﻚِﺑَﻭ ُﺕﻮُﻤَﻧ َﻚْﻴَﻟِﺇَﻭ
”ُﺭﻮُﺸُّﻨﻟﺍ
অর্থঃ
হে আল্লাহ, আমরা তোমারই অনুগ্রহে সকালে উপনীত হই,
তোমারই অনুগ্রহে সন্ধ্যা করি, তোমারই করুণায় বেঁচে আছি,
তোমারই ইচ্ছায় মৃত্যু বরণ করব। এবং তোমারই দিকে
উত্থিত
হবো।
সন্ধ্যা বেলায় একবার:
“ َّﻢُﻬَّﻠﻟﺍ َﻚِﺑ ﺎَﻨْﻴَﺴْﻣَﺃ َﻚِﺑَﻭ ﺎَﻴْﺤَﻧ ُﺕﻮُﻤَﻧ َﻚِﺑَﻭ َﻚْﻴَﻟِﺇَﻭ ُﺭﻮُﺸُّﻨﻟﺍ
অর্থঃ
হে আল্লাহ, আমরা তোমারই অনুগ্রহে সন্ধ্যায় উপনীত হই,
তোমারই করুণায় বেঁচে থাকি, তোমারই ইচ্ছায় মৃত্যু বরণ
করব। আর তোমার দিকেই উত্থিত হবো।
সকাল ও সন্ধ্যায় একবার:
” َّﻢُﻬَّﻠﻟﺍ ﻲِّﻧِﺇ َﻚُﻟَﺄْﺳَﺃ َﻮْﻔَﻌْﻟﺍ َﺔَﻴِﻓﺎَﻌْﻟﺍَﻭ ﻲِﻓ ﺎَﻴْﻧُّﺪﻟﺍ ِﺓَﺮِﺧﺂْﻟﺍَﻭ َّﻢُﻬَّﻠﻟﺍ
ﻲِّﻧِﺇ َﻚُﻟَﺄْﺳَﺃ َﻮْﻔَﻌْﻟﺍ َﺔَﻴِﻓﺎَﻌْﻟﺍَﻭ ﻲِﻨﻳِﺩ ﻲِﻓ َﻱﺎَﻴْﻧُﺩَﻭ ﻲِﻻَﻣَﻭ ﻲِﻠْﻫَﺃَﻭ
َّﻢُﻬَّﻠﻟﺍ ْﺮُﺘْﺳﺍ ْﻦِﻣﺁَﻭ ﻲِﺗﺍَﺭْﻮَﻋ ﻲِﺗﺎَﻋْﻭَﺭ
ﻲِﻨْﻈَﻔْﺣﺍَﻭ ِﻦْﻴَﺑ ْﻦِﻣ ْﻦِﻣَﻭ َّﻱَﺪَﻳ
ﻲِﻔْﻠَﺧ ْﻦَﻋَﻭ ﻲِﻨﻴِﻤَﻳ ْﻦَﻋَﻭ ﻲِﻗْﻮَﻓ ْﻦِﻣَﻭ ﻲِﻻَﻤِﺷ ُﺫﻮُﻋَﺃَﻭ ْﻥَﺃ َﻚِﺑ
ْﻦِﻣ َﻝﺎَﺘْﻏُﺃ ﻲِﺘْﺤَﺗ ”
অর্থঃ
হে আল্লাহ, আমি তোমার নিকট দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও
সুস্থতা কামনা করছি। হে আল্লাহ, আমি তোমার নিকট আমার
দ্বীন ও দুনিয়ার ব্যাপারে, আমার পরিজন ও সম্পদের
ব্যাপারে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ,
তুমি আমার গোপন দোষসমূহ ঢেকে রাখ। আমার ভয়-ভীতিকে
নিরাপত্তায় পরিণত করে দাও। আমাকে আমার অগ্র-পশ্চাৎ,
ডান-বাম ও ঊর্ধ্ব হতে আপতিত বিপদ হতে হিফাযত কর।
এবং
তোমার আশ্রয় প্রার্থনা করছি নিম্নদিক হতে আগত বিপদ
হতে অর্থাৎ মাটি ধ্বসে আকস্মিক মৃত্যুমুখে পতিত হওয়া
থেকে।
পোষ্টটি সবাই শেয়ার করুন।
আয়াতুল কুরসি
আয়াতুল কুরসি

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.