কাযা ছালাত কি এবং আদায়ের হুকুম | শরিফ গাজী অফিসিয়াল

কাযা ছালাত কি এবং আদায়ের হুকুম

<<<<ক্বাযা ছালাত কি এবং তা কিভাবে আদায়ের হুকুম>>>>======================== ★(১) ক্বাযা ছালাত আদায় করতে বিলম্ব করা এবং নিষিদ্ধ ওয়াক্ত শেষ হওয়ার অপেক্ষা করা : ক্বাযা ছালাত আদায় করতে দেরী করা এবং নিষিদ্ধ সময়ে ক্বাযা ছালাত আদায় করা যাবে না মর্মে যে ধারণা সমাজে চালু আছে তা ছহীহ হাদীছের বিরোধী। বরং যখনই স্মরণ হবে কিংবা ঘুম থেকে জাগ্রত হবে তখনই ধারাবাহিকভাবে ক্বাযা ছালাত আদায় করে নিবে। #রাসূলুল্লাহ ( ছাঃ) বলেন , ﻣَﻦْ ﻧَﺴِﻰَ ﺻَﻼَﺓً ﺃَﻭْ ﻧَﺎﻡَ ﻋَﻨْﻬَﺎ ﻓَﻜَﻔَّﺎﺭَﺗُﻬَﺎ ﺃَﻥْ ﻳُﺼَﻠِّﻴَﻬَﺎ ﺇِﺫَﺍ উেক‘ ﺫَﻛَﺮَﻫَﺎ ভুলে গেলে কিংবা ঘুমিয়ে গেলে তার কাফফারা হল, ঘুম ভাঙলে অথবা স্মরণ হলে সাথে সাথে ক্বাযা ছালাত আদায় করা’।১ #অন্য হাদীছে রাসূল (ছাঃ) বলেন, আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, তোমাদের কেউ যদি সূর্য ডুবার পূর্বে আছর ছালাত এক রাক‘আত পড়তে পারে তাহলে সে যেন তার ছালাত পূর্ণ করে নেয়। অনুরূপ কেউ যদি সূর্য উঠার পূর্বে ফজর ছালাতের এক রাক‘আত পড়তে পারে তাহলে সে যেন তার ছালাত পূর্ণ করে নেয়।২ অতএব স্পষ্ট হল যে, ক্বাযা ছালাতের জন্য কোন নিষিদ্ধ ওয়াক্ত নেই।৩ আর মূল ওয়াক্তে যেভাবে ছালাত আদায় করা হয় ঠিক ঐ নিয়মেই ছালাত আদায় করবে। যেমন খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ছাঃ) ছাহাবীদেরকে নিয়ে মাগরিবের পর যোহর, আছর, মাগরিব ও এশা এই চার ওয়াক্ত ছালাত এক আযান ও চারটি পৃথক ইক্বামতে পরপর জামা‘আতের সাথে আদায় করেন। উক্ত ছালাতগুলো স্ব স্ব ওয়াক্তে যেভাবে আদায় করতেন ঐ নিয়মেই আদায় করেন।৪ ======================== ১,,,,ছহীহ বুখারী হা/৫৯৭, ১/৮৪ পৃঃ, (ইফাবা হা/৫৬৯ ও ৫৭১, ২/৩৫-৩৬ পৃঃ), ২,,,,. বুখারী হা/৫৫৬, (ইফাবা হা/৫২৯, ২/১৮ পৃঃ); মিশকাত হা/৬০২; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৫৪, ২/১৭৮ পৃঃ, ‘তাড়াতাড়ি ছালাত আদায়’ অনুচ্ছেদ। ৩,,,. আলবানী, মিশকাত হা/৬০২-এর টীকা দ্রঃ ১ম খন্ড, পৃঃ ১৯১। ৪,,. ছহীহ বুখারী হা/৫৯৬ ও ৫৯৮, ১/৮৪ পৃঃ, (ইফাবা হা/৫৬৯ ও ৫৭১, ২/৩৫-৩৬) পৃঃ★★★ ======================== ক্বাযা ছালাত জাম‘আত করে না পড়ার প্রথাই সমাজে চালু আছে। অথচ একাধিক ব্যক্তির ছালাত ক্বাযা হলে সেই ছালাত জামা‘আত সহকারে আদায় করাই সুন্নাত। কারণ রাসূল (ছাঃ) ক্বাযা ছালাত ছাহাবীদের নিয়ে জামা‘আত সহকারে আদায় করেছেন। সহীহ বুখারী হা/৫৯৬ ও ৫৯৮, ১/৮৪ পৃঃ, (ইফাবা হা/৫৬৯ ও ৫৭১, ২/৩৫-৩৬ পৃঃ),★★★ ======================== ★হে আল্লাহ্ তোমি আমাদের কুরআন আর সহিহ হাদিসের কাছাকাছি থাকার তৌফিক দান করো। (আমিন)
কাযা ছালাত কি এবং আদায়ের হুকুম
কাযা ছালাত কি এবং আদায়ের হুকুম

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.