সহীহ হাদীসের আলোকে মুসলিম | শরিফ গাজী অফিসিয়াল

সহীহ হাদীসের আলোকে মুসলিম

>>> সহীহ হাদীসের আলোকে মুসলিম <<<
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন-
ﻣَﻦْ ﺻَﻠَّﻰ ﺻَﻼَﺗَﻨَﺎ، ﻭَﺍﺳْﺘَﻘْﺒَﻞَ ﻗِﺒْﻠَﺘَﻨَﺎ، ﻭَﺃَﻛَﻞَ ﺫَﺑِﻴﺤَﺘَﻨَﺎ، ﻓَﺬَﻟِﻚَ ﺍﻟْﻤُﺴْﻠِﻢُ
ﺍﻟَّﺬِﻱ ﻟَﻪُ ﺫِﻣَّﺔُ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺫِﻣَّﺔُ ﺭَﺳُﻮﻟِﻪِ، ﻓَﻼَ ﺗُﺨْﻔِﺮُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ িত্কয্ব েয
ﻓِﻲ ﺫِﻣَّﺘِﻪِ আমাদের ন্যায় স্বলাত আদায় করে, আমাদের কিবলামুখী
আর আমাদের যবেহ করা প্রানী খায়, সে-ই মুসলিম, যার জন্য
আল্লাহ ও তাঁর রাসূল যিম্মাদার সুতরাং তোমরা আল্লাহর
যিম্মাদারীতে খিয়ানত করো না। বুখারী : ৩৯১
উপরের হাদিস থেকে বুঝা যায় কেউ বাহ্যিক আমলগুলি করলেই সে
মুসলিম। কেউ সালাত আদায় করে তাকে আমাদের মুসলিম বলতে হবে।
তার জান-মালসমূহ আমাদের জন্য হারাম হয়ে যায়, তাকে হত্যা করা
যাবে না। হয়ত সে মুনাফেক মুসলিম। আমরা কারো অন্তরের খবর
জানি না তাই আমরা কাউকে মুনাফেকও বলব না আর ঢালাও ভাবে
কাউকে কাফির বলা যাবে না। কাফির ফাতওয়া দিয়ে কাউকে হত্যা
করা যাবে না। অন্যত্র রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন-
ﺃُﻣِﺮْﺕُ ﺃَﻥْ ﺃُﻗَﺎﺗِﻞَ ﺍﻟﻨَّﺎﺱَ ﺣَﺘَّﻰ ﻳَﻘُﻮﻟُﻮﺍ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ .ُﻪَّﻠﻟﺍ ﻓَﺈِﺫَﺍ ﻗَﺎﻟُﻮﻫَﺎ
ﻭَﺻَﻠَّﻮْﺍ ﺻَﻼَﺗَﻨَﺎ، ﻭَﺍﺳْﺘَﻘْﺒَﻠُﻮﺍ ﻗِﺒْﻠَﺘَﻨَﺎ، ﻭَﺫَﺑَﺤُﻮﺍ ﺫَﺑِﻴﺤَﺘَﻨَﺎ، ﻓَﻘَﺪْ ﺣَﺮُﻣَﺖْ
ﻋَﻠَﻴْﻨَﺎ ﺩِﻣَﺎﺅُﻫُﻢْ ﻭَﺃَﻣْﻮَﺍﻟُﻬُﻢْ ﺇِﻻَّ ﺑِﺤَﻘِّﻬَﺎ، ﻭَﺣِﺴَﺎﺑُﻬُﻢْ ﻋَﻠَﻰ েকামআ
ﺍﻟﻠَّﻪِ লোকের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে,
যতক্ষণ না তারা “লা ইলাহা ইল্লাল্লাহু” স্বীকার করবে। যখন
তারা তা স্বীকার করে নেয়, আমাদের মত স্বলাত আদায় করে, আমাদের
কিবলামুখী আর আমাদের যবেহ করা প্রানী খায়, তখন তাদের জান-
মালসমূহ আমাদের জন্য হারাম হয়ে যায়। অবশ্য রক্তের বা
সম্পদের দাবীর কথা ভিন্ন আর তাদের হিসাব আল্লাহর কাছে।
বুখারী : ৩৯২
উপরের হাদিস থেকে বুঝা, যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহু” মুখে
স্বীকার করবে, তার জান-মালসমূহ আমাদের জন্য হারাম হয়ে যায়
অর্থাৎ তাকে হত্যা করা যাবে না।
রাসূলুল্লাহ (ﷺ) আরও বলেছেন-
ﺍﻟْﻤُﺴْﻠِﻢُ ﻣَﻦْ ﺳَﻠِﻢَ ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮﻥَ ﻣِﻦْ ﻟِﺴَﺎﻧِﻪِ ﻭَﻳَﺪِﻩِ، ﻭَﺍﻟْﻤُﻬَﺎﺟِﺮُ ﻣَﻦْ
ﻫَﺠَﺮَ ﻣَﺎ ﻧَﻬَﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ
প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার যবান (কথা) ও হাত থেকে অন্য
মুসলিম নিরাপদ থাকে আর প্রকৃত মুহাজির সেই ব্যক্তি, আল্লাহ
যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে। (বুখারী : ৬৪৮৪)
উপরের হাদিসে জবান ও হাতের কথা বলা হয়েছে। আর জবান ও
হাতের কাজ হলো বাহ্যিক আমল করা। এই হাদিস থেকেও প্রমান
হয়, যে ব্যক্তি বাহ্যিক আমলগুলি করে সে একজন মুসলিম। প্রকৃত
মুসলিমের থেকে অন্য মুসলিম নিরাপত্তা পাবে, কাফের ফাতওয়া
দিয়ে সে অন্যকে হত্যা করবে না। আর যেই ব্যক্তি এই কাজ করবে
সে ব্যক্তি হল সীমালঙ্ঘনকারী। এই ধরণের ব্যক্তি যদি
নিজেকে মুসলিম দাবী করে তবে সে হবে সীমালঙ্ঘনকারী
মুসলিম। কুরআনের আয়াতের আলোকে মুসলিম দুই প্রকার, ১.
আত্মসমর্পণকারী ২. সীমালংঘনকারী বা বিপদগামী।
আল্লাহ কুরআনে বলেন-
ﻭَﺃَﻧَّﺎ ﻣِﻨَّﺎ ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮﻥَ ﻭَﻣِﻨَّﺎ ﺍﻟْﻘَﺎﺳِﻄُﻮﻥَ ﻓَﻤَﻦْ ﺃَﺳْﻠَﻢَ ﻓَﺄُﻭﻟَﺌِﻚَ ﺗَﺤَﺮَّﻭْﺍ
ﺭَﺷَﺪًﺍ ﻭَﺃَﻣَّﺎ ﺍﻟْﻘَﺎﺳِﻄُﻮﻥَ ﻓَﻜَﺎﻧُﻮﺍ রআ
ﻟِﺠَﻬَﻨَّﻢَ ﺣَﻄَﺒًﺎ নিশ্চয় আমাদের মধ্যে (মানুষ ও জিনের মধ্যে) কিছুসংখ্যক
আছে আত্মসমর্পণকারী (মুসলিম) আর কিছুসংখ্যক আছে
সীমালঙ্ঘনকারী তবে যারা আত্মসমপর্ণ করেছে তারাই সঠিক
সত্যপথ বেছে নিয়েছে আর যারা সীমালঙ্ঘনকারী তারা
জাহান্নামের ইন্ধন। আল-জিন, ৭২/১৪-১৫
উপরের আলোচনা থেকে বুঝা যায়, মুসলিম দাবী করলেই মুসলিম
হওয়া যায় না। যে আল্লাহর নিকট আত্মসমপর্ণ করে সেই মুসলিম।
যে কুরআনের প্রতিটি আয়াতের কাছে আত্মসমপর্ণ করে সেই হল
আত্মসমপর্ণকারী বা অনুগত মুসলিম। আর মুমিনরাই হল
আত্মসমপর্ণকারী মুসলিম। আল্লাহ বলেন-
ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺑِﺂﻳَﺎﺗِﻨَﺎ ﻭَﻛَﺎﻧُﻮﺍ ﻣُﺴْﻠِﻤِﻴﻦَ
যারা আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাসী ছিল (অর্থাৎ মুমিন
ছিল) আর তারা ছিল (আত্ম-সমর্পনকারী) মুসলিম। আয-যুখরুফ,
৪৩/৬৯

✕
সহীহ হাদীসের আলোকে মুসলিম
সহীহ হাদীসের আলোকে মুসলিম

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.