ঈদ ও কুরবানীর বিধান ১ম পব | শরিফ গাজী অফিসিয়াল

ঈদ ও কুরবানীর বিধান ১ম পব

>>>> ঈদ ও কুরবানীর বিধান <<<<
=== ধারাবাহিক পর্ব - ১ ===
মুসলিম দ্বীনি ভাই ও দ্বীনি বোন, আল্লাহর কৃতজ্ঞতা আদায়
করছি যে, তিনি তোমাকে দীর্ঘ জীবি করেছেন, যার ফলে তুমি
আজকের এ দিনগুলোতে উপনীত হওয়ার সুযোগ লাভ করেছ এবং
আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ইবাদাত ও নেকআমল করার
সুযোগ পেয়েছ।
ঈদ এ উম্মতের বৈশিষ্ট্য এবং দীনের একটি উজ্জল নিদর্শন।
তোমার দায়িত্ব এটা গুরুত্ব ও সম্মানসহ গ্রহণ করা। আল্লাহ
তাআলা বলেন :
﴿ ﺫَﻟِﻚَ ﻭَﻣَﻦ ﻳُﻌَﻈِّﻢْ ﺷَﻌَﺎﺋِﺮَ ﺍﻟﻠَّﻪِ ﻓَﺈِﻧَّﻬَﺎ ﻣِﻦ ﺗَﻘْﻮَﻯ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ
﴾ ‏[ 23:ﺞﺤﻟﺍ ].
এটাই হল আল্লার বিধান; যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান
করে,
নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই। (হজ : ৩২)।
>>>> কুরবানীর অর্থ ও তার প্রচলন <<<<
আরবী ‘কুরবান’ শব্দটি ফারসী বা ঊর্দূতে ‘কুরবানী’ রূপে পরিচিত
হয়েছে, যার অর্থ ‘নৈকট্য’। আর ‘কুরবান’ শব্দটি ‘কুরবাতুন’ শব্দ
থেকে উৎপন্ন। আরবী ‘কুরবাতুন’ এবং ‘কুরবান’ উভয় শব্দের
শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া, কারো নৈকট্য লাভ করা
প্রভৃতি।
ইসলামী পরিভাষায় ‘কুরবানী’ ঐ মাধ্যমকে বলা হয়, যার দ্বারা
আল্লাহ রাববুল আলামীনের নৈকট্য অর্জন ও তার ইবাদতের জন্য
পশু যবেহ করা হয়। (মাজদুদ্দীন ফীরোযাবাদী, আল-ক্বামূসুল
মুহীত্ব, পৃ. ১৫৮; মুফরাদাত লি ইমাম রাগিব ৩/২৮৭; তাফসীরে
কাশশাফ, ১/৩৩৩; রায়যাবী, ১/২২২।
আরবীতে ‘কুরবানী’ শব্দটি ব্যবহৃত হয় না। তাই কুরআনে
‘কুরবানী’র
বদলে ‘কুরবান’ শব্দটি মোট তিন জায়গায় ব্যবহৃত হয়েছে যেমন -
১.
নং সূরা আল ‘ইমরানের ১৮৩ নং আয়াত, ২. নং সূরা মায়িদা’র ২৭ নং
আয়াত এবং ৩. নং সূরা আহক্বাফের ২৮ নং আয়াত। অনুরূপভাবে
হাদীসেও ‘কুরবানী’ শন্দটি ব্যবহৃত না হয়ে তার পনিবর্তে
‘উযহিয়্যাহ’ এবং ‘যাহিয়্যাহ’ প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়েছে।
‘উযহিয়্যাহ’ কুরবানীর দিনসমূহে আল্লাহর সান্নিধ্য লাভের
উদ্দেশ্যে যবেহ যোগ্য উট, গরু, ছাগল বা ভেড়াকে বলা হয়। এ
শব্দটি ‘যুহা’ শব্দ থেকে গৃহীত যার অর্থ ‘পূর্বাহ্ণ’। যেহেতু
কুরবানী
যরেহ করার উত্তম সময় হলো ১০যিলহজ্জের (ঈদের দিনের)
পূর্বাহ্ণকাল, তাই ঐ সামঞ্জস্যের জন্য তাকে ‘উযহিয়্যাহ’ বলা
হয়েছে। এটিকে আবার ‘যাহিয়্যাহ’ বা ‘আযহা’ও বলা হয়। আর
‘আযহাহ’ এর বহুবচন হলো ‘আযহা’, যার সাথে সম্পর্ক জুড়ে ঈদের
নাম হয়েছে ‘ঈদুল আযহা’। বলা বাহুল্য, ঈদুযযোহা কথাটি ঠিক
নয়।
মূলত ফারসী, হিন্দী, উর্দূ ও বাংলা ভাষায় আরবি ‘কুরবান’ শব্দটি
‘কুরবানী’ অর্থে ব্যহৃত হয়। বাংলার মুসলিমরাও ‘কুরবানী’
শব্দটির
সাথে বেশ পরিচিত।
বর্তমানে আমাদের নিকটে কুরবানীর পশুকেই বিশেষভাবে ‘কুরবান’
বলা হয়। (তাফসীরে আল-মানার, ৬/৩৪২) পরিশেষে ঐ যবেহকৃত
পশুকেই ‘কুরবান’ বলা হয়, যা লোকেরা আল্লাহর নৈকট্য লাভের
জন্য পেশ করে থাকে। (তাফসীরে মাযহারী, ২/১৮৮)
ভারতীয় উপমাহাদেশ তথা ভারত, পাকিস্তান ও বাংলাদেশে কুরবানী
বলতে বোঝায় যিলহজ্জ মাসের ১০ (দশ) থেকে ১২ (বারো) বা ১৩
তের) তারিখ আসর পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে উট,
গরু, বকরী ও ভেড়া প্রভৃতির মধ্য হতে কোনো এক পশুকে যবেহ
করা।
>>>> কুরবানীর প্রকারভেদ <<<<
আর আল্লাহর উদ্দেশ্যে পশু যবেহ করা তিন প্রকার হতে পারে:
১. হাদী ২. কুরবানী ৩. আক্বীকাহ
তাই ঈদুল আযহার দিনগুলোতে নির্দিষ্ট প্রকারের গৃহপালিত পশু
আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যবেহ করাকে কুরবানী বলা হয়।
ইসলামী শরীয়তে এটি ইবাদত হিসেবে সিদ্ধ, যা কুরআর, হাদীস
ও
মুসলিম উম্মাহর ঐক্যমত দ্বারা প্রমানিত। কোরআন মজীদে যেমন
এসেছে: ﻓﺼﻞ ﻟﺮﺑﻚ ﻭﺍﻧﺤﺮ ‏( ﺍﻟﻜﻮﺛﺮ -২) অর্থ- তোমার
প্রতিপালকের
উদ্দেশ্যে সালাত আদায় কর ও পশু কুরবানী কর। (কাওছার: ২)
ﻗﻞ ﺍﻥ ﺻﻼﺗﻲ ﻭﻧﺴﻜﻲ ﻭﻣﺤﻴﺎﻱ ﻭﻣﻤﺎﺗﻲ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ
ﻻﺷﺮﻳﻚ ﻟﻪ ﻭﺑﺬﻟﻚ ﺃﻣﺮﺕ ﻭﺃﻧﺎ ﺃﻭﻝ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﺍﻻﻧﻌﺎﻡ 162-163
অর্থ- বল, আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার
মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে। তার কোন
শরিক নাই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম
মুসলিম। (আনয়াম: ১৬২-১৬৩) হাদিসে এসেছে: বারা ইবনে আযিব
(রা.) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (স.) বলেছেন: যে ঈদের সালাতের
পর কুরবানীর পশু জবেহ করল তার কুরবানী পরিপূর্ণ হল ও সে
মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করল। (বুখারী: ৫৫৪৫,
মুসলিম:
১৯৬১)
আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: আল্লাহর
রাসূল
(স.) নিজ হাতে দু’টি সাদা কালো বর্ণের দুম্বা কুরবানী করেছেন।
তিনি বিসমিল্লাহ ও আল্লাহু আকবর বলেছেন। তিনি পা দিয়ে
দুটো
কাঁধের পাশ চেপে রাখেন। (বুখারী: ৫৫৬৫, মুসলিম-১৯৬৬) তবে
বুখারীতে ‘সাদা-কালো’ শব্দের পূর্বে সিংওয়ালা কথাটি উল্লেখ
আছে।
>>>> কুরবানীর হুকুম কি ? ওয়াজিব না সুন্নত ? এ বিষয় ইমাম ও
ফকীহদের মাঝে দুটো মত রয়েছে। <<<<<
প্রথম মত: কুরবানী ওয়াজিব। ইমাম আওযায়ী, ইমাম লাইস, ইমাম
আবু হানীফা (রহ.) প্রমুখের মত এটাই। আর ইমাম মালেক ও ইমাম
আহমদ (রহ.) থেকে একটি মত বর্ণিত আছে যে তারাও ওয়াজিব
বলেছেন।
দ্বিতীয় মত: কুরবানী সুন্নাতে মুয়াক্কাদাহ। এটা অধিকাংশ
উলামাদের মত। এবং ইমাম মালেক ও শাফেয়ী (রহ.) এর প্রসিদ্ধ
মত। কিন্তু এ মতের প্রবক্তারা আবার বলেছেন: সামর্থ্য থাকা
অবস্থায় কুরবানী পরিত্যাগ করা মাকরূহ। যদি কোন জনপদের
লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে কুরবানী
পরিত্যাগ করে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। কেননা,
কুরবানী
হল ইসলামের একটি শিয়ার বা মহান নিদর্শন। (আহকামুল
উযহিয়্যা:
মুহাম্মদ বিন উসাইমীন, পৃষ্টা: ২৬)
যারা কুরবানী ওয়াজিব বলেন তাদের দলিল:
(১) আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন: তোমার প্রতিপালকের
উদ্দেশ্যে সালাত আদায় কর ও পশু কুরবানী কর। (কাওসার: ২) আর
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন ওয়াজিব হয়ে থাকে।
(২) রাসূলে কারীম (স.) বলেছেন: যে ব্যক্তি সামর্থ্য থাকা
সত্ত্বেও
কুরবানী করে না সে যেন আমাদের ঈদগাহের ধারে না আসে। (মুসনাদ
আহমাদ, ইবনে মাজা: ৩১২৩, হাদিসটি হাসান) যারা কুরবানী
পরিত্যাগ করে তাদের প্রতি এ হাদিস একটি সতর্ক-বাণী। তাই
কুরবানী ওয়াজিব।
(৩) রাসূলে কারীম (স.) বলেছেন: হে মানব সকল ! প্রত্যেক
পরিবারের দায়িত্ব হল প্রতি বছর কুরবানী দেয়া। (মুসনাদ
আহমাদ,
ইবনে মাজা: ৩১২৫, হাদিসটি হাসান)
যারা কুরবানী সুন্নত বলেন তাদের দলিল:
(১) রাসূলুল্লাহ (স.) বলেছেন: তোমাদের মাঝে যে কুরবানী করতে
চায়, যিলহজ মাসের চাঁদ দেখার পর সে যেন কুরবানী সম্পন্ন করার
আগে তার কোন চুল ও নখ না কাটে। (মুসলিম- ১৯৭৭) এ হাদিসে
রাসূল (স.) এর বাণী (যে কুরবানী করতে চায়) দ্বারা বোঝা যায়
এটা ওয়াজিব নয়।
(২) রাসূল (স.) তার উম্মতের মাঝে যারা কুরবানী করেনি তাদের
পক্ষ থেকে কুরবানী করেছেন। তার এ কাজ দ্বারা বুঝে নেয়া যায় যে
কুরবানী ওয়াজিব নয়।
শাইখ ইবনে উসাইমীন (রহ.) উভয় পক্ষের দলিল-প্রমাণ উল্লেখ
করার পর বলেন: এ সকল দলিল-প্রমাণ পরস্পর বিরোধী নয় বরং
একটা অন্যটার সম্পূরক। সারকথা হল যারা কুরবানীকে ওয়াজিব
বলেছেন তাদের প্রমাণাদি অধিকতর শক্তিশালী। আর ইমাম ইবনে
তাইমিয়ার মত এটাই।

✕
ঈদ ও কুরবানীর বিধান ১ম পব
ঈদ ও কুরবানীর বিধান ১ম পব

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.